রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং শহিদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন জেএসডি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, কেন্দ্রীয় নেতা নুরুল আকতার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সন, মোহাম্মদ মোস্তফা কামাল, মোশারেফ হোসেন মন্টু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধাসহ কেন্দ্রীয় এবং মহানগর নেতারা।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ৭১ এর চেতনাকে ধারণ করে ২৪ এর গণ অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে অংশিদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই।
শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ১৬ ডিসেম্বর সকালে যথাযথ মর্যাদায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করবে জেএসডির নেতাকর্মীরা।
শফিকুল ইসলাম/নাবিল/এমএ/