চাঁপাইনবাবগঞ্জে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পৌর পার্কে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শান্তি মোড়ে সমাবেশ করে।
সমাবেশে জেলা জামায়াতের সভাপতি মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার, সহ-সেক্রেটারি মোখলেসুর রহমান, আব্দুল হাসান প্রমূখ।
এ সময় বক্তারা ’৭১-এর শহিদদের স্মরণ করে তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।
এ ছাড়া দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
এর আগে ভোর সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম।
অন্যদিকে বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির দুটি গ্রুপ পৃথক র্যালির আয়োজন করে।
জহুরুল/নাইমুর/অমিয়/