দেশবাসী দিনের ভোট রাতে আর মৃত মানুষের ভোট চান না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, ‘আমরা দিনের ভোট আর রাতে চাই না। আমরা আর মৃত ব্যক্তির ভোট চাই না। আয়নাঘর আর চাই না।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর শহিদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
ফারুক বলেন, আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজিরের কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।
জনসমাবেশে তিনিও বলেন, বিএনপি নীতিগতভাবে পরাজিত হয়নি। ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা যদি তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন দিতো তাহলে তাকে ভারতে আশ্রয় নিতে হতো না।
এ ছাড়াও পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেশে ফিরিয়ে আনার কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা বিগত দিনে মানুষের হাত কেটেছে, পা কেটেছে, বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে, সেই এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনার দাবি জানাই।
মমিনুর আজাদ/মাহফুজ/অমিয়/