ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল পূর্ব সাংগঠনিক থানার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের রুকন সম্মেলন ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ মে) বিকেলে মগবাজার ওয়্যারলেস রেলগেটে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি মু. সুরাইয়া আক্তারের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাতিরঝিল পূর্ব থানা আমির ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহিলা বিভাগের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুছা. সুফিয়া জামাল পিয়া, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুছা. আমেনা বেগম, ঢাকা মহানগরী উত্তরের শিক্ষা পেশাজীবী বিভাগীয় সম্পাদিকা ফাতেমা খাতুন, ঢাকা মহানগরী উত্তরের শূরা কর্ম পরিষদ সদস্য মুছা. তাসলিমা বেগম, সাহিত্য-সংস্কৃতি টিম সদস্য মুছা. মুতমাইনা বিনতে হাবিব, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ও তেজগাঁ শিল্পাঞ্চল থানা সেক্রেটারি মুছা. তাসলিমা মুনিরা, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুছা. ফাতেমা খানম, থানা সাহিত্য ও সংস্কৃতি টিমের সদস্য মুছা. লুত্ফুর নাহার প্রমুখ।
অমিয়/