বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দুটি ছেলে শিশুসন্তানকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে চন্দনাইশের উত্তর সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে আলহাজ জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ ছাড়া সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু, মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, উত্তর সাতকানিয়া উপজেলা বিএনপির আবুল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, চন্দনাইশ হাশিমপুরের যুবদল নেতা প্রয়াত মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা দেওয়া হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং ১১ বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া চব্বিশের গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
সালমান/