ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্থনীতি ধ্বংসের বোমা: ফরিদা আখতার পবিত্র আশুরা ২৬ জুন দুই বছরেও চালু হয়নি খুবির বধ্যভূমি জাদুঘর, তালাবদ্ধ ইতিহাসের সাক্ষী ১৭ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেসির জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ সময়ের দাবি ১৭ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল উজবেকিস্তান-কলম্বিয়া: স্বপ্ন বনাম প্রত্যাবর্তন কর্মসংস্থানের রূপরেখা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন জ্যোতিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া এবার কত দূর যাবে পর্তুগাল? ঘানা-পানামা: বাঁচা-মরার শুরু ১৭ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা হালান্ডের জোড়া গোল, বিশ্বকাপে উড়ন্ত সূচনা নরওয়ের শেষ সুযোগ মদ্রিচের অস্ট্রেলিয়া সিরিজ স্মরণীয় করতে চান ইমন হালান্ডের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার হৃদয়ছোঁয়া বার্তা ইরানের ড্রেসিংরুমে গিয়ে যা বললেন ফিফা সভাপতি সোনালি ট্রফির খোঁজে কেইন ফ্রান্সের জার্সিতে ইতিহাস গড়লেন এমবাপ্পে এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের অস্ট্রিয়া-জর্ডান: ফিরে আসার লড়াই বিশ্বকাপে অনন্য নজির গড়লেন দেশম সুযোগ হাতছাড়া, ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য সমতায় বিরতিতে সেনেগাল বিশ্বকাপে কত টাকা আয় করেন রেফারিরা? আলজেরিয়ার বিপক্ষে নামলেই ইতিহাস গড়বেন মেসি প্রতিশোধ নয়, গণতান্ত্রিক সহাবস্থানের বার্তা প্রধানমন্ত্রীর
Nagad desktop

নির্বাচন বিলম্বে স্বৈরাচার লাভবান হবে: ডা. জাহিদ

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম
নির্বাচন বিলম্বে স্বৈরাচার লাভবান হবে: ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

নির্বাচন যত দেরিতে হবে স্বৈরাচার তত লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তাই তিনি দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার আশা করছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

‘গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক সভার এই আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ।

ডা. জাহিদ বলেন, ‘আমরা অস্পষ্ট ভাষায় বলতে চাই, আর বিলম্ব নয়। ড. মুহাম্মদ ইউনুসের স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনকে রিকোয়েস্ট করেছেন। এখন আমরা চাই, অনতিবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করবে।

নির্বাচন নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নানা ধরনের বক্তব্যের সমালোচনা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আপনারা বলেন, পিআর না হলে নির্বাচনে যাব না। আপনি যে এই কথাটি বলেন, এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন। আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে, পতিত স্বৈরাচারে রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্র ছড়িয়ে আছে তাদের। তারা দেশে এবং দেশের বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে। নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের।’ 

তিনি বলেন, ‘আপনারা যারা বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন?’

আরিফ সাওন/সুমন/

জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
জাতীয় মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস। ছবি: সংগৃহীতা

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।

একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।

আফরোজা আব্বাস হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আফরোজা।

এসএন/

বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম
বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
অভিযুক্ত ছাত্রদল নেতা মাইদুল ইসলাম বাপ্পি। ছবি: সংগৃহীত

স্ত্রীর উপার্জিত টাকায় জীবনযাপন, মোটা অঙ্কের যৌতুক দাবি, নেশার টাকার জন্য মারধর এবং নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে।

এসব অভিযোগে তার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন তার স্ত্রী উম্মে জেবিন, যিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের শিক্ষার্থী।

সোমবার (১৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক লিখিত আবেদন জমা দেন উম্মে জেবিন।

অভিযোগপত্রে তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির সহিত গত ২৬ মার্চ আমার বিবাহ হয়। বিবাহের পূর্বে সে আমার সাথে প্রতারণা করার চেষ্টা করলে আমার পরিবার তাজহাট থানায় তার নামে প্রতারণার অভিযোগ করে, সেই অভিযোগ থেকে বাঁচতে মাইদুল ইসলাম আমায় বিবাহ করে। বিবাহের পর থেকে সে আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সে নিয়মিত নেশা করে, এবং নেশার টাকার জন্য আমার গায়ে হাত তোলে। বিবাহের পর থেকে এ পর্যন্ত সে কোনো কর্ম করে না, সম্পূর্ণ আমার দেওয়া টাকায় চলে এবং জোরপূর্বক আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে সে নেশা করে।

তিনি আরও লেখেন,  ছোটখাটো যেকোনো বিষয়ে সে আমায় মারধর করে এবং আমার উপর চাপ প্রয়োগ করে পরিবার থেকে যেন তাকে টাকা নিয়ে দেই। যৌতুকের টাকা না দিলে নাকি তার পরিবার আমায় মেনে নিবে না। আমায় ঘরে আটকে রেখে মারধর করে এবং ভয়ভীতি দেখায় যে কাউকে এ ব্যাপারে বললে আমায় হত্যা করবে। এভাবে দীর্ঘদিন যাবৎ সে আমায় নির্যাতন করে আসছে। বিভিন্ন সময়ে সে আমার থেকে টাকা-পয়সা নিয়ে আসছে এবং জোরপূর্বক একটি স্মার্টফোনও নিয়েছে যা সে এখন নিজের বলে দাবি করে।

এ বিষয়ে জানতে চাইলে মাইদুল ইসলাম বাপ্পি বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জেবিন আমার বিবাহিতা স্ত্রী, প্রেমিকা নয়। এটি আমাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে সংবাদ করার কিছু নেই।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন ইসলাম বলেন, এটি স্বামী-স্ত্রীর ব্যক্তিগত বিষয়। পারিবারিকভাবে সমাধানে যাচ্ছে৷ তবে কেউ যদি দলের নাম ব্যবহার করে কোনো অনিয়ম করে, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিষয়টি তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমার হোয়াটসঅ্যাপে একটি অভিযোগ এসেছে। তবে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে অফিসে জমা দিতে হবে। যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ জমা হলে আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

আযম/নাঈম

রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যার ২ দিন পর মামলা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:১৭ পিএম
রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যার ২ দিন পর মামলা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় ৫ অস্ত্রধারীসহ ১৯ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে নিহতের বড় ভাই ও বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়েত হোসেন খবরের কাগজকে জানান, নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।

শনিবার (১৩ জুন) দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মাকসুদুল হক চৌধুরী মাসুদকে। একটি অটোরিকশায় আসা সশস্ত্র কয়েকজন ব্যক্তি তাকে ধাওয়া করে গুলি চালায়।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তৈয়্যবুল ইসলাম/থিও

‘অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ হয়নি’

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
‘অন্তর্বর্তী সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ হয়নি’
ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অদক্ষতা, অব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ হয়নি।

সোমবার (১৫ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর ‘মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন’-এ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টুর স্মরণসভায় লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। 

ড. কামাল হোসেন তার বক্তব্যে বিগত সরকারের আমলের তীব্র সমালোচনা করে বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রহীনতা, গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি, একদলীয় নির্বাচন ও সর্বত্র দলীয়করণের ফলে রাষ্ট্রে কোনো জবাবদিহিতা ছিল না। ২৪- এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং সুশাসন প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অদক্ষতা ও ব্যর্থতায় সেই কাঙ্ক্ষিত জন প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি।’ 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে প্রবীণ এই আইনজীবী ও রাজনীতিবিদ নতুন সরকারের প্রতি একগুচ্ছ কড়া বার্তা দেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান কাজ হবে সন্ত্রাস, দুর্নীতি ও অর্থপাচার রোধকল্পে জরুরি পদক্ষেপ গ্রহণ করা, অর্থনীতি পুনরুদ্ধারসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। এর ব্যত্যয় হলে দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা দুরূহ হয়ে পড়বে।’ 

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, গণফোরামের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা মহসীন মন্টুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ষাটের দশকে আইয়ুব বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মোস্তফা মহসীন মন্টুর অগ্রণী ও ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, বর্তমান নির্বাচিত সরকার সে বিষয়ে সজাগ থাকবে।’ 

জয়ন্ত সাহা/রিফাত/

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে সোমবার বিকেলে সালিস বৈঠক বসে। বৈঠকে জাহাঙ্গীর আলমের সঙ্গে আতাউল্লাহর পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনাঢ জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজিজুল সঞ্চয়/রিফাত/