পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে শুক্রবারের (১০ অক্টোবর) গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ আহ্বান জানান।
তিনি বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হবে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে এ গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।'
মহানগরীর সর্বস্তরের জনশক্তি ও ঢাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উক্ত কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
শফিকুল/রিফাত