ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ রোবট চরিত্রে জেনা ওর্তেগা কঠিন পরাজয় সুইডেনকে আরও শক্তিশালী করবে: পটার সালাহকে ঠেকাতে চাই দলগত প্রচেষ্টা: হার্বার্ট আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন আমার ‘দুই’ বাবা: রক্তের সম্পর্কে একজন, ভালোবাসায় আরেকজন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

গোপালগঞ্জে ওসির কাছে আবেদন করে আ.লীগ ছাড়লেন ৭ ইউপি সদস্য!

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম
আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
গোপালগঞ্জে ওসির কাছে আবেদন করে আ.লীগ ছাড়লেন ৭ ইউপি সদস্য!
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মুকসুদপুর থানার ওসির কাছে আবেদন করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাত ইউপি সদস্য।

সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামালের কাছে এ আবেদন করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

পদত্যাগকারী ইউপি সদস্যরা হলেন- মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. কবির মোল্লা, ২নং ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪নং ওয়ার্ড সদস্য মো. সাদিকুর রহমান সাদেক, ৬নং ওয়ার্ড সদস্য মো. মজিবর ফকির, সংরক্ষিত ১,২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেছেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করেতেছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোনো প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকিব না।

২নং ওয়ার্ড সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেওয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।’

১নং ওয়ার্ড সদস্য মো. কবির মোল্লা বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এ দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি যে এ দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকবো না।’

তবে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানিয়েছেন, আবেদনটি তার কাছে পৌঁছায়নি। তিনি বলেন, 'তারা আমার থানায় এসেছিলেন। এ সময় তাদের কাছ থেকে এলাকার খোঁজখবর নিয়েছি, তারা জানিয়েছে পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোনো লিখিত আবেদন পাইনি এবং তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সে বিষয়টি আমার জানা নেই।'

বাদল সাহা/রিফাত/

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:১৬ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪১ পিএম
সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই
মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর -৪ আসনের (রামগতি ও কমল নগর)সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (২০ জুন) রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে রামগতি উপজেলার আলেকজান্ডারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধে মোশারফ হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বিএলএফ-এর নোয়াখালী ও হাতিয়া অঞ্চলের জোনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ সংগঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৯ পিএম
নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।​ পরদিন রবিবার সকালে চারজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক একটি ব্যানার নিয়ে নিউমার্কেট এলাকায় মিছিল করছেন। বিষয়টি নজরে আসার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, শনিবার রাতে নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।​

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় এই ধরনের ঝটিকা মিছিলের প্রবণতা দেখা যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

আবদুস/আমান

লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪৩ এএম
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। 

শনিবার (২০ জুন) রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়। ইউকে অ্যালায়েন্সের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকেরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে।

অন্তরা/

মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৪ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১০:৪৪ এএম
মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন
ছবি: খবরের কাগজ

যদি বিএনপির কোনো নেতাকর্মী মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকে সবার আগে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় বিগত দিনে আওয়ামী লীগের মদদপুষ্ট মাদক ব্যবসায়ীরা এখন রাজনৈতিক খোলস বদলে বিএনপির কোনো না কোনো নেতার ছত্রছায়ায় যাওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আপনাদের মাঝে যদি ভূত থাকে তাহলে ওই ভূত ছাড়ানোর ব্যবস্থা নিন। যদি পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা যদি সৎ না হয়, স্বচ্ছ না হয়, তাহলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কাজেই আপনারা যথাযথ পদক্ষেপ নিন, বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। আমি আহ্বান জানাব, যদি কোনো বিএনপি নেতাকর্মী মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকে, সর্বপ্রথম তাকে গ্রেপ্তার করুন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের প্রথম পদক্ষেপ হতে হবে মাদক ব্যবসায়ীদের আশ্রয় না দেওয়া। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আমি স্পষ্ট বলতে চাই, আমরা নিজেরা কোনোভাবেই এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হব না। সাধারণত দেখা যায়, সরকারি দলের নেতাকর্মীরা প্রশাসনিক সুবিধা পেয়ে নির্বিঘ্নে মাদক সেবন ও আনন্দ-ফুর্তি করার সুযোগ পায়। এমনকি তাদের দেখাদেখি অনেকে নতুন করেও মাদকাসক্ত হয়ে পড়ে। প্রশাসনও অনেক সময় সরকারি দলের লোকজনকে গ্রেপ্তার করতে দ্বিধাবোধ করে। তাই অন্যদের চেয়ে বিএনপি নেতাকর্মীদের আগে সচেতন হতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে, আমরা কেউ কোনো অবস্থাতেই মাদক সেবন করব না। বিএনপি নেতা যদি মাদকের ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে অন্যজনকে প্রতিরোধ করা যাবে না।

শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসুচির আয়োজনকরে জেলা বিএনপি।

মাদকবিরোধী সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহসভাপতি সহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ‘রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করে। সমাজকে মাদকমুক্ত করতে রাজনৈতিক নেতাদের সতর্ক হতে হবে।’

সমাবেশ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।

আসমাউল আসিফ/খাদিজা রুমি/

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : ডা. শফিকুর রহমান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:০৩ এএম
আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী এবং পরিবারকে তোষামোদ করার জন্য নয়। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়। বরং দুনিয়ার বুকে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব।

তিনি বলেন, ‘আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না। সরকার যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে আমরা সরকারকেও ছেড়ে কথা বলব না।’

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। জনরায়কে সম্মান করুন, জনরায়কে অসম্মান করার পরিণতি কী হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না।’

তিনি আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে একটি শোষণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত, দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ‘শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। দেশে একটি গৃহযুদ্ধ শুরু না হোক, সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারও বাপ-দাদার চোখ রাঙানোকে পরোয়া করব না।’ তিনি বলেন, ‘খুলনাবাসী আপনারা যে রায় দিয়েছিলেন, সেই রায়টিই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম, এই রায় বাস্তবায়ন করা হবে সংসদে গিয়ে, আমাদের দায়িত্ব। চুরি, ডাকাতি, ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, নেওয়া হোক। আমরা সংসদে যা আছি, তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাব। যদি ফয়সালা সংসদে না হয়, তাহলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর. রাজশাহী, বগুড়ার মাঠ সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি হবে। এই আগ্নেয়গিরির দাবানলে সব আবর্জনা পুড়ে ছারখার হয়ে যাবে।’

সীমান্তে অস্থিরতার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘পুশইনের নামে একটা দেশ তাদের নাগরিকদের অবৈধভাবে আমাদের দেশে ফেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গিয়েছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের ২০ কোটি মানুষ। আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। আবার কোনো প্রতিবেশী আমাদের দিকে তাদের কালো হাত বাড়াক, ওইটাও আমরা চাই না। যদি কেউ আমাদের দিকে কালো হাত বাড়ায়, মহান আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ।’

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বলেন, ‘আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। ভারত চেয়েছে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে। ভারত লুটপাট করতে এসেছিল, এ দেশের স্বাধীনতার জন্য আসেনি।’

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান সরকারের ওপর শেখ হাসিনার ভূত ভর করেছে। অন্তর্বর্তী সরকার বিএনপির সঙ্গে আঁতাত করে প্রতারণা করেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের দুটি পক্ষ। একটি ভারত পক্ষ, আরেকটি বাংলা পক্ষ। যদি আপনি ভারত পক্ষ নেন তাহলে কঠিন লড়াই হবে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন সংবিধানের আশ্রয় নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জুলাই লড়াইকে অস্বীকার করা হচ্ছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।