ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ প্রতিযোগিতায় সেরা হলো বাতিঘর আদর্শ পাঠাগার লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজছাত্রী নিহত জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ হ্যারি কেইনের ফর্মকে প্রশংসায় ভাসালেন ডেক্লান রাইস নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ পাঁচবিবিতে ট্রাকচাপায় যুবক নিহত ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১ ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া কাতারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬ ইরানের তেল নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শিরোপার স্বপ্নে ভাসছেন না হালান্ড আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তৃণমূলের শীর্ষ পদ থেকে মমতাকে বাদ ১১৫ দিন পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং

খালেদা জিয়াকে রাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হবে

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
খালেদা জিয়াকে রাতে বা আগামীকাল সকালে লন্ডন নেওয়া হবে
ছবি: খবরের কাগজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ মধ্যরাতে বা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আজ মধ্যরাত অথবা আগামীকাল সকালে। তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪ জনের একটি দল। মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরইমধ্যে যোগাযোগও হয়েছে।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা আশাবাদী। তিনি আবারও ফেরত আসবেন সবার মাঝে। যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বিএনপির একটি সূত্র নিশ্চিত করে যে, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। এর আগে গত ২৯ নভেম্বর অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহযোগিতার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছিলেন। তখন নিজেদের ইতিবাচক মনোভাব জানিয়েছিল কাতার। আজ আনুষ্ঠানিকভাবে এ সহযোগিতার কথা জানায় দেশটি।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যখন লন্ডনে গিয়েছিলেন, তখনও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে ৬ মে ফেরার সময়ও কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন।

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে, মন্দিরে এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্যবার জুলুম, নির্যাতন, নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি। তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে। কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি।

তিনি বলেন, দেশের প্রত্যেক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও তার জন্য দোয়া করছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

অমিয়/

দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০০ পিএম
দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নানা কায়দায় চুরি করা টাকা ও পাচার করা লাখ লাখ কোটি টাকা ব্যবহার করে সমাজ ও দেশে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ পচা পানির পানার মধ্য দিয়ে আবার উঁকি দেওয়ার চেষ্টা করছে।’

মঙ্গলবার (২৩ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তারা (আওয়ামী লীগ) জনগণের জীবন থেকে সূর্যের আলো কেড়ে নিয়েছিল, স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল এবং মানুষের বাঁচার সব অধিকার কেড়ে নিয়েছিল।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বহুদিন পর জনগণের শুভেচ্ছায় ও জনগণের ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছিল এবং কেড়ে নিয়ে তার ভয়ংকর দুঃশাসন ও রক্তপিপাসু সরকার গঠন করেছিল। তার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে তারেক রহমানের গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। এই সরকারের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আমাদের যখন ১৭ বছর দমাতে পারেননি—বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, র‌্যাব পাঠিয়েছেন, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছেন।

রিজভী বলেন, ‘আজকে তারেক রহমানের সরকার, বিএনপির সরকার, বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে কোনো গুমের ঘটনা ঘটেছে? কোনো ক্রসফায়ার হয়েছে? কোনো মিথ্যা মামলায় কেউ বন্দি হয়েছে? শুধু দুষ্কৃতকারী ও সমাজের অপরাধীরা ছাড়া কেউ বন্দি হয়নি।’

তিনি আরও বলেন, ‘আজ দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের মতপ্রকাশের স্বাধীনতা আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্য দিয়ে। কিন্তু সেটি আর সম্ভব নয়; জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ।’

নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, ‘তাই শুধু আজ নয়, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উসকানিমূলক কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল আজ এমন কথাবার্তা বলছে, যা দেশবিরোধী, সার্বভৌমত্ববিরোধী।’

জাতীয়তাবাদী শক্তি এবং জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বপ্রিয় মানুষ—সবাইকে একত্রিত হয়ে ফ্যাসিবাদের যেকোনো ধরনের ইঙ্গিত ও অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে বলেও জানান রিজভী।

অন্তরা/

হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
হিলিতে বিএনপির মোটরসাইকেল শোডাউন
ছবি: খবরের কাগজ

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল শোডাউন করেন বিএনপির নেতা-কর্মীরা

রবিবার (২১ জুন) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাহিলি বাজার খাদ্য গোডাউন মোড়ে থেকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন, শোডানটি হিলির বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন- হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ অনেকে।

গোডাউন শেষে নেতা-কর্মীরা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যকর্ম এই দেশের মাটিতে হতে দেওয়া যাবে না।

কুদ্দুস আলী/রিফাত/

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:২৪ পিএম
বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে  শ্রমিক দলের বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিকদল দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করেছে।

মঙ্গলবার  (২৩ জুন) বেলা ১১টায় বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে।

পরে মিছিলটি বেনাপোল বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত বক্তব্যে শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণ-অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করেছে, তেমনি ভাবে আওয়ামী লীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ইতোপূর্বেই সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো নৈরাজ্য করলে তাহলে আমরা তা প্রতিহত করব। আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা আরামে আছেন- তারা কোনো উসকানিতে পা দিয়েন না, বিদেশে পলাতক নেতাদের উসকানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না।’

নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে শ্রমিক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক তবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, শ্রমিক নেতা মুজিদ, আব্বাস, রফিকুল ইসলাম, মিল্টন, কামরুল ইসলামসহ বন্দরের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ।

নজরুল/খাদিজা রুমি/

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১১ পিএম
নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলপথমন্ত্রী
সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: খবরের কাগজ

নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা দৃশ্যমান হওয়া জাতির জন্য বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এই দল নিয়ে নতুন করে মন্তব্য করার কিছু নেই।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেল সেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন প্রশ্ন, একটা রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়টি জাতি কীভাবে দেখে। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় দলটি নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণ-অভ্যুত্থান করেছে। দেশ থেকে তাদের ভেগে যেতে বাধ্য করেছে দেশের জনগণ। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয়।’

এ সময় তিনি আরও বলেন, 'সরকারের যত জায়গা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে সে সমস্ত জায়গা চিহ্নিত করা হচ্ছে। এরমধ্যে কিছু জায়গা যেগুলো এক একরের বেশি সেগুলো এক রকমের চিহ্নিত করা হচ্ছে। এক একরের নিচে আছে সেগুলোকে একরকম চিহ্নিত করা হচ্ছে। তিন একরের উপরে যেগুলি আছে সেগুলোকে আবার আরেক রকম করে চিহ্নিত করা হয়েছে। তিন একরের উপর যেখানে জায়গা আছে সেখানে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তিন একরের অধিক জায়গা চিহ্নিত করে সেখানে সোলার স্থাপন করা হবে। সেখানে স্থানীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া হবে। অর্থাৎ সোলার প্যানেল স্থাপন করে সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।' 

এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত ছিলেন।

মঈনুদ্দিন আহমেদ/আজহার/

শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১২:১৬ পিএম
শরীয়তপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রাতের আধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি বিএনপির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ।

স্থানীয়, দলীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আজের্ন্টিনা ও অস্ট্রিয়ার ফুটবল ম্যাচ দেখেন স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা। এরপর তারা চলে গেলে ক্লাবের কক্ষে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা।

এ সময় তারা নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন কার্যালয়ের বাইরে ফেলে দেয়। বিষয়টি টের পেলে বাজারের পাহারাদাররা এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তারা পানি দিয়ে আগুন নেভায়। বিষয়টি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে উপজেলা নেতাকর্মী ও পুলিশকে জানায়। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ বলেন, ‘আমি কিছুক্ষণ আগে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। আমরা ধারণা করছি আমাদের বিরোধী দলের লোকজন এটি ঘটাতে পারে। আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছি। দল থেলে একটি সাধারণ ডায়েরি করা হবে।’ 

বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, নলমুড়ি ইউনিয়ন বিএনপি স্থানীয় একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করার খবর পেয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখছি।

বিধান মজুমদার অনি/তামান্না রুপা/