ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা? আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ কুষ্টিয়ার মিরপুরে গায়েবি প্রকল্পে অর্থ তছরুপ রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার উপসচিব হলেই আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করছে: টুখেল বাজেট ঘোষণার পর ঊর্ধ্বমুখী রডের বাজার ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবাধিকার কমিশন আইন সংশোধনের দাবি ‘মেসির মতো আর কেউ আসবে না’ বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে, পিছিয়ে কর্মসংস্থানে সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে ২৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সহযোগিতার নতুন দিগন্তে ঢাকা-কুয়ালালামপুর আমাদের স্যার

বিএনপি ক্ষমতায় গেলে মহানবীর আদর্শ অনুসরণে রাষ্ট্র চালনা করা হবে: খন্দকার মোশাররফ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
বিএনপি ক্ষমতায় গেলে মহানবীর আদর্শ অনুসরণে রাষ্ট্র চালনা করা হবে: খন্দকার মোশাররফ
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর নীতি আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে স্বতঃস্ফূর্ত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

ড.মোশারফ বলেন, দেশকে এগিয়ে নিতে জাতির জন্য আগামী ১২ফেব্রুয়ারির  নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এটি গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সক্ষম। শহিদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি জনগণের প্রিয় দল। দেশ জাতির উন্নয়ন ও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য  ধানের শীষে ভোট দিতে তিনি সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ড.মোশারফ হোসেন বলেন, 'গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সদাজাগ্রত। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের মার খেয়েও গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা মাঠ ছাড়েনি। অসংখ্য নেতাকর্মী খুন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে থাকতে পারেনি। এখন  সময় এসেছে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই স্বপ্ন পূরণ করার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।

বিএনপির নীতিনির্ধারক নেতা ড.মোশাররফ বলেন,বিএনপি সর্বদাই ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করছে। ইসলামী শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আলেম ওলামাদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোসলেমউদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, মীর ওয়াসিম মুন্সী, অধ্যক্ষ আবদুর রহমান ও আনোয়ার হোসেন চেয়ারম্যান প্রমুখ।

লিটন সরকার/সুমন

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:১৫ এএম
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন। 

সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে পটিয়ায় আনা হয়।

জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পরিবার ও প্রশাসন সূত্রে জানা যায়, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) বেলা পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও হৃদরোগসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। 

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাকে দেখার এবং জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়। আবেদন পর্যালোচনা করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য আইয়ুব বাবুলকে প্যারোলে মুক্তির অনুমোদন দেন।

প্রশাসনের তথ্যমতে, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য তার সাময়িক মুক্তির ব্যবস্থা করা হয়। পরে সাড়ে ৯টার দিকে আদালত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

জানাজা শেষে আইয়ুব বাবুল তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আল্লাহ তাআলা যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া খবরের কাগজকে বলেন, ‘প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।’

রাফিউল আকরাম/থিওটোনিয়াস

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:৩৮ এএম
রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে রাজধানীতে ১০ জন ও গাজীপুরে ৩৪ জন রয়েছেন। 

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইবাদুল ইসলাম (২১), মিলন বাড়ৈ (২০), সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), সৌরভ হাওলাদার (২৩), জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সক্রিয় আওয়ামী লীগ কর্মী। অভিযানে তাদের কাছ থেকে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবিসংবলিত ৮টি গেঞ্জি ও একটি ব্যানার, যাতে লেখা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ উদ্ধার করা হয়। তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল গাজীপুর মহানগর পুলিশের গণমাধ্যম শাখার কর্মকর্তা পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জন ও সদর থানায় ৮ জনের নামে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। 

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:০৫ পিএম
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক
ছবি: খবরের কাগজ

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে রবিবার চারজন এবং সোমবার ৩০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে গাজীপুরের বাসন থানায় ২৬ জনের বিরুদ্ধে এবং সদর থানায় আটজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন মাহমুদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের দলীয় পদবি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

পলাশ/রিফাত/

চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:২১ পিএম
চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
চবি ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন। ছবি: সংগৃৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে এবং বক্তব্য রাখতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে আবরার শাহরিয়ারকে বলতে শোনা যায় ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর হতে দেব না।’

তবে ভিডিওটি কবে এবং কোন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন, ঝুপড়িসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর অভিযোগ ওঠে। এসব পোস্টারে সংগঠনটির বিভিন্ন স্লোগান ও বার্তা দেখা যায়।

পোস্টার সাঁটানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামনে আসায় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভাইরাল ভিডিওটির উৎস, ধারণের সময় এবং এতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আল আরাফ/রিফাত/

সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম
সিরাজগঞ্জে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, হানাহানি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

সোমবার (২২ শে জুন) বিকেলে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য বা জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা জনগণ মেনে নেবে না। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্যসচিব বনি আমিন, শফিকুল ইসলাম শফি, মনোয়ার হোসেন শামীম, হেলাল উদ্দিন প্রামানিক, মোহাম্মদ আলী ভূইয়া, শামীম সরকার, আলম প্রামানিক, রাজিব সরকার এবং  খায়রুল ইসলাম আইয়ুবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় নেতারা বলেন, ‘জনগণের জানমাল রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সবসময় সচেতন রয়েছেন। যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।’

বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আলামিন/রিফাত/