ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা চট্টগ্রাম মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৫ লাখ ৬৪ হাজার শিশু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, চলছে উদ্ধারকাজ হামের প্রকোপ বাড়ছেই: এক দিনে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বিশ্বকাপের উন্মাদনা, ফুটবল ফাইন্যান্সের বিস্ময় নারীবাদী সবুজ রূপান্তর ও টেকসই অর্থনীতিতে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান, বিশেষ সম্মাননায় দুজন যৌন হয়রানির বিচার দাবিতে চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’ প্রধানমন্ত্রীর চীন সফর এবং সৌরবিদ্যুৎ চুক্তি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংস ২০২৬-এ ইউল্যাবের সাফল্য ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগেই ফোনে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল নিখোঁজ সজীবকে উদ্ধার করলো গোপালগঞ্জ সদর পুলিশ আখাউড়ায় যানজট কমাতে উচ্ছেদ অভিযান পালাকার রুফটপ স্টুডিও বায়োপিক ছাড়া অভিনয়ে ফিরছেন না পপি বয়সভেদে মেকআপ যেমন হবে প্রস্রাবে ফেনা হওয়াকে অবহেলা নয় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র ভারতের ভ্রমণ ভিসার আবেদন ২৮ জুন থেকে শুরু বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫ লক্ষ্মীপুরে দুই মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা, হাসপাতালে আরেক মেয়ে ফেরাউনের লাশ পচেনি কেন জানেন? ১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুলাই চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে আগুন বিড়াল যদি কামড়ে দেয় সোনারগাঁয় কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ লিফটে আটকে গেলে

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৫২ পিএম
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
জাতীয়তাবাদী যুবদল

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির মোট সদস্য ১৫১ জন। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২৪ সালে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্থান পেয়েছেন-

সভাপতি

আবদুল মোনায়েম মুন্না

সিনিয়র সহসভাপতি

রেজাউল কবীর পল

সহসভাপতি

জিয়াউর রহমান জিয়া
কামাল আনোয়ার আহাম্মদ
মাহফুজুর রহমান মাহফুজ
জাহাঙ্গীর আলম দুলাল
শাহ আলম চৌধুরী
সাইদুর রহমান
সাব্বির আহমেদ দিপু
আবদুল জব্বার খান
খন্দকার এনামুল হক এনাম
শরীফ উদ্দীন জুয়েল
ইয়াসিন ফেরদৌস মুরাদ
রফিক আহমেদ ডলার
সাইদ ইকবাল মাহমুদ টিটু
মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ
মাহমুদুস সালেহীন
আতিকুর রহমান আতিক
জাকির হোসেন উজ্জল
এইচএম তসলিম উদ্দিন
নাজমুল আলম নাজু
মো. আনোয়ারুল হক
আবু সাঈদ আহমেদ (যুক্তরাষ্ট্র)
রহিম উদ্দিন (যুক্তরাজ্য)
ফেরদৌস আহমেদ মুন্না
তরিকুল ইসলাম টিটু
ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম
মঞ্জুরুল আজিম সুমন
আজিজুর রহমান আকন্দ
নুরুল ইসলাম সোহেল (দপ্তরের দায়িত্বে)

সাধারণ সম্পাদক

মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

১ম যুগ্ম সাধারণ সম্পাদক

বিল্লাল হোসেন তারেক

যুগ্ম সাধারণ সম্পাদক

মোহাম্মদ কামরুজ্জামান
মনিরুল ইসলাম সোহাগ
আবু আতিক আল হাসান মিন্টু
শাহ নাসির উদ্দিন রুমন
কফিল উদ্দিন ভূইয়া
মঈনুদ্দীন রুবেল
আজহারুল ইসলাম মিলন
এজমল হোসেন পাইলট
ইখতিয়ার রহমান কবির
রবিউল ইসলাম নয়ন
সাজ্জাদুল মিরাজ
মিঞা মোহাম্মদ রাসেল
আবদুল করিম সরকার
শফিকুল ইসলাম শফিক
গোলাম মোস্তফা
আবুল মনসুর খান দীপক
খন্দকার আল আশরাফ মামুন
আইয়ুব খান
শামসুজ্জোহা সুমন
তারেক উজ জামান তারেক
শোয়াইব খন্দকার
আশরাফুর রহমান বাবু
আসাদুজ্জামান আসাদ
মো. আবদুল ওয়াহাব
হারুন অর রশীদ হিরো (সৌদি আরব)
এম তমাল আহমেদ
সম্পাদক সাজেদুল ইসলাম
মিনহাজুল ইসলাম ভূইয়া (দপ্তরের দায়িত্বে)

সহ সাধারণ সম্পাদক

হাসান আল মামুন লিমন
মাসুদ খান পারভেজ
এন এম আব্দুল্লাহ উজ্জল
মোহাম্মদ মকসুদ আহমদ
গিয়াসউদ্দিন মামুন
মামুন হোসেন ভূইয়া
রাহাদুল আলম খান
রুহুল ইসলাম মনি
জাহিদ হাসান
আবু বকর সিদ্দিক পাভেল
খন্দকার মাইনউদ্দিন খোকন
সাখাওয়াত হোসেন চয়ন
মাহবুবুর রহমান পলাশ
আরিফুল হক আরিফ
প্রকৌ. কামরুল হাসান খান সাইফুল
মাহবুবুর রহমান
আলমগীর কবির সেলিম
মজিবর রহমান ভূইয়া সবুজ
অ্যাডভোকেট মেহেদী হাসান জুয়েল
মো. মাসুদুল হক
সাহাবুদ্দিন মুন্না
সামসুল আলম রানা
আবুল বাসার সিদ্দিকী

সাংগঠনিক সম্পাদক

মো. কামরুজ্জামান জুয়েল

সহ সাংগঠনিক সম্পাদক

এম এ গাফফার
আশরাফ ফারুকী হীরা
মিজানুর রহমান সুমন
হাবিবুর রহমান হাবিব
সোহেল আলম
মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন
সাইদুর রহমান শামীম
রবিউল ইসলাম রবি
আরিফুর রহমান সোহেল
মাইনুল ইসলাম
খন্দকার রিয়াজ
মো. রাশেদুল ইসলাম রিপন

প্রচার সম্পাদক

আল মেহেদী তালুকদার

সহ প্রচার সম্পাদক 

তারেকুর রহমান

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক

আশরাফ জালাল খান মনন

সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক 

সাইদুর রহমান সোহেল

তথ্য ও গবেষণা সম্পাদক 

আমিনুর রহমান আমিন

কোষাধ্যক্ষ 

রোকনুজ্জামান রোকন

আইন বিষয়ক সম্পাদক 

অ্যাডভোকেট মুর্তজা কামাল মোস্তাক
অ্যাডভোকেট ইউনুস আলী রবি
অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ
অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল
অ্যাডভোকেট গাজী মো. মাসকুরুল আলম সৌরভ

কৃষি বিষয়ক সম্পাদক

কৃষিবিদ সানোয়ার আলম

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক

আশরাফুল আলম ফকির লিঙ্কন

শ্রম বিষয়ক সম্পাদক

পার্থ দেব মন্ডল

শিল্প বিষয়ক সম্পাদক 

কারীমুল হাই নাঈম

যোগাযোগ বিষয়ক সম্পাদক

সাজিদ হাসান বাবু

ক্রীড়া বিষয়ক সম্পাদক

আনোয়ার হোসেন জনি

সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক 

মো. মেজবাহউদ্দিন মেজু

পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক 

মাজেদুল ইসলাম রুমন

গণশিক্ষা বিষয়ক সম্পাদক 

মহিন উদ্দিন রাজু

সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক 

সাইদুর রহমান রয়েল

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক

মাহমুদুল হাসান বাপ্পী

সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক

খোরশেদ আলম

ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক 

মোস্তাফিজুর রহমান

ধর্ম বিষয়ক সম্পাদক 

কামরুজ্জামান নান্নু

ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক 

সৈয়দ মাহমুদ

সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক

আব্দুল কুদ্দুস মজুমদার

সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক

খন্দকার মাহবুবুর রহমান মাহী

সহ জলবায়ু বিষয়ক সম্পাদক 

মো. বেলাল হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক 

কেএস এম মুসাব্বির শাফী

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক 

ইমরান আহমেদ প্রিন্স

মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক 

শাহজাহান রনি

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 

ডা. গালিব হাসান

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

ডা. বেলাল হোসেন নাজিম

সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক 

ডা. মাহমুদুল হাসান খান সুমন
ডা. আল মামুন হাসান খান এমিল

সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক

মো. জাহিদ হাসান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক 

খায়রুজ্জামান লিঙ্কন (সহ-সভাপতি পদমর্যাদা)
এ আর মামুন খান (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)
মুজাহিদুল ইসলাম মুরাদ (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)

মানবাধিকার বিষয়ক সম্পাদক 

অ্যাডভোকেট মাহবুবুল আলম আকতার

প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক 

আরাফাত বিল্লাহ খান

পাঠাগার বিষয়ক সম্পাদক 

হেদায়েত হোসেন ভূইয়া

সহ পাঠাগার বিষয়ক সম্পাদক 

রাশেদ আল আমিন শুভ

সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা)

আমিনুল ইসলাম খান
মাহবুব শিকদার
মহসীন বিশ্বাস
জহিরুল ইসলাম বিপ্লব
রাজিব আহসান চৌধুরী পাপ্পু

সদস্য

আব্দুল্লাহ আল কাফি শাহেদ
নাজিম উদ্দিন মিঠু
মাহমুদুল করিম সজল
সালাহউদ্দিন আহমেদ শাহীন
মো. এমরান হোসেন শাহীন
ফখরুল বিন খালেক

অমিয়/

সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ
ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর জনসভায় বোমা হামলা ও হত্যাচেষ্টার মামলায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাশাপাশি রায়ের পর আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, জি কে গউছ আদালত চত্তরে সাংবাদিকদের এই তথ্য জানান।

তারা শুকরিয়া প্রকাশ করে জানান, আমাদের ওপর অনেক জুলুম-অত্যাচার করা হয়েছে। দীর্ঘ বছর পর ন্যায় বিচার হয়েছে।

আদালত সূত্র জানায়, এর আগে এ বছরের এপ্রিল মাসে আলোচিত এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেই সঙ্গে গত ৭ এপ্রিল একই আদালতে ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চান বিচারক। শুনানিতে অংশ নিয়ে অভিযুক্তদের মধ্যে শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক  মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গউছ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজেদের নির্দোষ দাবি করেন তারা।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেন গুপ্তের নির্বাচনি এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এরপর ২০২০ সালের ২২ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১২৩ জন সাক্ষী রয়েছেন।

খাদিজা রুমি/অমিয়/

আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:৫১ পিএম
আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান। ছবি: সংগ্রহীত

দেশের চলমান রাজনৈতিক আন্দোলনকে আরও জোরদার ও বেগবান করার লক্ষ্যে টানা ৩৬ দিনের এক দীর্ঘ ও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যজোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে এই রাজপথের কর্মসূচি চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

আজহার/

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ
ছবি: খবরেরকাগজ

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি জানান, এ মামলা সম্পর্কে আগে থেকে তিনি কিছুই জানতেন না। কে বা কারা এটি করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই।

এক বিবৃতিতে মনিরুল হক চৌধুরী বলেন, ’সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তার নির্বাচনি এলাকা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীর সাহেবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিষয়টি জানার পর তিনি বিব্রত হয়েছেন।’

তিনি বলেন, ’মামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দিয়েছি। তারা আমাকে জানিয়েছে, বাদী মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন।’

এমপি মনিরুল আরও জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লিখিতভাবে উপস্থাপন করেছেন। এর বাইরে কোনো ব্যক্তিগত প্রতিহিংসা বা হয়রানিমূলক পদক্ষেপে তিনি বিশ্বাসী নন বলেও ইঙ্গিত দেন।

তিনি বলেন, ’আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।’

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও, মনিরুল হক চৌধুরীর এ অবস্থান মামলাটি নিষ্পত্তির দিকে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে  মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে  মামলাটি করেন।

জহির শান্ত/খাদিজা রুমি/

তারা এখন এনসিপির সমালোচক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:২৫ এএম
তারা এখন এনসিপির সমালোচক
তাসনিম জারা, সামান্তা শারমিন, মুশফিক উস সালেহীন। ছবি: সংগৃহীত

পুরোনো রাজনৈতিক ধারায় পরিচালিত হচ্ছে: সামান্তা শারমিন 

ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি (এনসিপির প্রথম ও দ্বিতীয় শ্রেণির নাগরিকদের দৃশ্যমান উপস্থাপন)। ‘ব্যাটাগিরি মুর্দাবাদ’। ১১ দলীয় জোটের একটি ছবি শেয়ার করে ফেসবুকে তিনি লেখেন: এনসিপি এখন সেই পুরোনো রাজনৈতিক ধারায় পরিচালিত হচ্ছে। যদিও দলের শুরুর দিকে যে আদর্শিক অবস্থান ও প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, বাস্তবে পরিস্থিতি সেদিকে পুরোপুরি এগোয়নি। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতা ও চাপের কারণে দলের ভেতরেও পরিবর্তন এসেছে। রাজনৈতিক দল সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই পরিবর্তন যেন বাহ্যিক চাপের কারণে না হয়ে নিজস্ব আদর্শ ও চিন্তার ভিত্তিতে হয়–এটাই আমাদের প্রত্যাশা ছিল।

নারীদের বিষয়ে জোটের ভেতরে একটি বিরূপ মনোভাব রয়েছে। এ বিষয়টি নিয়ে এনসিপির নেতারা জোটের সংশ্লিষ্টদের কাছে নিজেদের অবস্থানও জানিয়েছেন। তারা স্পষ্ট করেছেন যে, এনসিপির নারী নেত্রীরা রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশে অংশ নেবেন। যদিও জোটের কর্মকাণ্ডে তার পরিবর্তন আসেনি।

কারণ গুরুত্বপূর্ণ বিষয়ে জামায়াতের সঙ্গে মৃদু ভাষায় আপত্তি জানালে হবে না। প্রয়োজন হলে আরও দৃঢ় ও স্পষ্ট অবস্থান নেওয়া দরকার। আবার কড়া ভাষায় বলতে গেলেও নানা বিষয় এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। 
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, এনসিপি 


একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: ডা. তাসনিম জারা

সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন। 
একটি আসন যেমন একদিনে দেওয়া যায়, তেমনই একদিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস, যা কেউ দিতে পারে না আর কেউ কেড়েও নিতে পারে না; যদি না নিজেই তা হাতছাড়া করেন। 
সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব, এনসিপি


এনসিপিকে সমর্থন করা কঠিন: মুশফিক উস সালেহীন

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আদর্শ ও চিন্তাধারার দল রয়েছে। সাধারণত রাজনৈতিক দলগুলো তাদের আদর্শ, মূল্যবোধ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দলগুলোর সঙ্গেই জোট গড়ে তোলে। এনসিপি বর্তমানে যে দলগুলোর সঙ্গে জোটে রয়েছে, তাদের অধিকাংশই ডানপন্থি রাজনৈতিক ধারার। এটিও এনসিপির রাজনৈতিক অবস্থান সম্পর্কে একটি বার্তা দেয়।

১১ দলীয় জোটের প্রধান শক্তি জামায়াতে ইসলামী। কোন অনুষ্ঠান কীভাবে পরিচালনা হবে–তা জামায়াতই ডিজাইন করে দেয়, যেমনটা বিএনপি জোটে বিএনপি করে। নারীদের ভূমিকা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে জামায়াতের বা ইসলামী দলগুলোর দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। তাই গত মঙ্গলবার জোটের সমাবেশে নারী অংশগ্রহণকারীদের বসার ব্যবস্থা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল না। এসবের মাধ্যমে জোটের ভেতরে নারীদের গুরুত্ব কতটা সে সম্পর্কে স্পষ্ট বার্তা দেয়। এর আগেও নির্বাচনকেন্দ্রিক একটি সংবাদ সম্মেলনে এনসিপির এক নারী নেত্রীর উপস্থিতি নিয়ে নানা ধরনের কটাক্ষ ও বিতর্ক দেখা দিয়েছিল।

এনসিপি এখনো সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ওঠেনি। ফলে দলটিকে জোটনির্ভর রাজনীতির পথেই এগোতে হচ্ছে। তবে নিজেদের মধ্যমপন্থি ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তি হিসেবে যে পরিচয় দলটি তুলে ধরতে চায়, সাম্প্রতিক ঘটনাগুলো সেই দাবির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমানে এনসিপিকে সমর্থন করা কঠিন, কারণ যে ধারণা থেকে আমরা পদত্যাগ করেছি, তা এখন স্পষ্ট হচ্ছে।

মধ্যমপন্থি ও গণতন্ত্র এবং সমঅধিকার রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা থেকে এনসিপির সঙ্গে যুক্ত হওয়া অনেকেই ইতোমধ্যে দল ছেড়েছেন। যারা এখনো দলে থেকে এনসিপির স্বাধীন রাজনৈতিক অবস্থান এবং মধ্যমপন্থি হওয়ার প্রত্যাশা করছেন–তাদের জন্যও গত মঙ্গলবারের সমাবেশ বার্তা দিচ্ছে।
প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক যুগ্ম সদস্যসচিব ও সাবেক মিডিয়া সেল সম্পাদক, এনসিপি

রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:১৩ এএম
রাজধানীতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৪ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্তি উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩, দারুসসালাম থানায় ৩, রমনায় ২, ভাটারায় ২, তেজগাঁওয়ে ২, শিল্পাঞ্চল থানায় ২ এবং শাহবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, বংশাল, সূত্রাপুর, সবুজবাগ, কদমতলী, পল্লবী, কাফরুল, উত্তরা পশ্চিম, বিমানবন্দর ও তুরাগ থানায় একজন রয়েছেন।