ঘটনাটি পাকিস্তানের। মোটরসাইকেলে এসে মুখে কাপড় বেঁধে দোকান লুট করতে ঢুকেছিল এক ডাকাত। দোকানের মালিককে পিস্তল দেখিয়ে, দু-চারটি থাপ্পর দিয়ে টাকাপয়সা হাতিয়েও নিয়েছিল। এ সময় পাশে বসে ললিপপ খাচ্ছিল দোকানীর ছোট্ট মেয়ে। সবকিছু নিয়ে যাচ্ছে দেখে তার হাতে থাকা ললিপপটিও ডাকাতের দিকে এগিয়ে দেয় সে। এতেই সব ওলটপালট হয়ে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
ভিডিওতে দেখা যায়, দোকানে চেয়ারে বসে রয়েছেন এক যুবক। তার পাশে অন্য একটি চেয়ারে বসে ললিপপ খাচ্ছে তার মেয়ে। এ সময় হঠাৎ মুখে কালো কাপড় বেঁধে দোকানে হানা দেয় এক যুবক। পিস্তল বের করে ভয় দেখায় দোকানীকে। দু-চারটা থাপ্পরও দেয়। টাকাপয়সা যা আছে সব দিতে বলে। মোবাই ফোনটিও কেড়ে নেন। দোকানদারও ভয়ে টাকাপয়সা তুলে দেন যুবকের হাতে। যুবক যখন চলে যাবে তখন শিশুটি তার দিকে ললিপপটি এগিয়ে দেয়। এতে থ হয়ে যায় যুবক। মন পরিবর্তন হয় তার। পরে দোকানদারে টাকা ফেরত দিয়ে শিশুটির মাথায় স্নেহভরা চুমু খেয়ে চলে যান সেখান থেকে।
অমিয়/