ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার পোশাক ছাড়া গোসল করলে ওজু থাকবে কি? গুজব ও বিচারাধীন ইস্যুতে সংসদের সময় নষ্ট না করার আহ্বান স্পিকারের চালের বাজারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি চলছে: খাদ্য প্রতিমন্ত্রী নতুন ও প্রথম আয়কর রিটার্ন  দাখিলকারীর প্রতি পরামর্শ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন-সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

যে কারণে রিয়ালে না গিয়ে বার্সেলোনায় গিয়েছিলেন সুয়ারেজ

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
যে কারণে রিয়ালে না গিয়ে বার্সেলোনায় গিয়েছিলেন সুয়ারেজ
ছবি : সংগৃহীত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও নেইমারের সতীর্থ হয়ে দীর্ঘদিন খেলেছেন লুইস সুয়ারেজ। ছিলেন ত্রিরত্নের একজনও। বার্সার ইতিহাসের অন্যতম সেরা সময়ের সাক্ষী এই সুয়ারেজ। কিন্তু বার্সেলোনার হয়ে খেলার কথাই ছিল না উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ডের। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, বার্সেলোনায় নয় রিয়াদ মাদ্রিদে যাওয়ার কথা ছিল তার। ২০১৪ সালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণেই মাদ্রিদে যাওয়া হয়নি তার। তবে কঠিন সময়ে বার্সাকেই পাশে পেয়েছিলেন তিনি।

২০১৪ ফিফা বিশ্বকাপের আগে করিম বেনজেমার জায়গায় সুয়ারেজকে দলে চেয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকার আর্সেনালে যাওয়া প্রায় চূড়ান্তই হয়ে  গিয়েছিল। কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত সে বিশ্বকাপে ইতালির জর্জো কিয়েলিনিকে যে কামড়ে দিয়ে নিষিদ্ধ হন সুয়ারেজ। এই ঘটনায় তাকে দলে নিতে অনাগ্রহী হয়ে পড়ে মাদ্রিদ।
ডেলসোলের সাথে এক আলাপচারিতায় সুয়ারেজ বলেন, ‘২০১৪ বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদ আমাকে চেয়েছিল, কারণ তারা বেনজেমাকে আর্সেনালের কাছে বিক্রি করতে চেয়েছিল। সেই সময় বার্সেলোনাও আগ্রহী ছিল।’

কিন্তু ইতালীর ফুটবলারকে কামড় দেওয়ার ঘটনায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে রিয়াল। এই সময়ে সুয়ারেজকে দলে নিয়ে আগ্রহ প্রকাশ করে বসে বার্সেলণা। শেষমেশ সেখানেই নাম লেখান এই তারকা ফরোয়ার্ড। এর পেছনে অশরীরি প্রভাব ছিল মেসি ও নেইমারেরও।

বার্সায় নাম লেখানোর বিষয়ে সুয়ারেজ বলেন, ‘সেই সময় কামড়ের ঘটনায় আমি শাস্তি পাই। কিন্তু বার্সেলোনা সবকিছু জানা সত্ত্বেও আমাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে আমিও তাদের বেছে নিও। কেননা, এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’

লিওনেল মেসি এবং নেইমারের পাশাপাশি খেলার লোভ এবং বার্সেলোনার জার্সি পরার স্বপ্নতেই শেষ পর্যন্ত সেখানে নাম লেখান তিনি। বার্সেলোনার জার্সিতে মাঠে নেমে ক্যারিয়ারের সেরা সময় পার করেছিলেন সুয়ারেজ মেসি ও নেইমারের সাথে জুটি বেঁধে। ইউরোপজুড়ে সবার রক্ষণ কাঁপিয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছিল ক্যাম্প ন্যুতে।

বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির হয়ে খেলছেন সুয়ারেজ। যেখানে তার প্রিয় বন্ধু লিওনেল মেসিকে পাচ্ছেন তিনি। গুঞ্জন রয়েছে নেইমার জুনিয়রও যোগ দিতে পারেন মিয়ামিতে। যদি তাই হয়, তাহলে বার্সেলোনার মতো মিয়ামিতেও জুটি গড়বেন মেসি, নেইমার ও সুয়ারেজ।

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম
ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী
ছবি: খবরের কাগজ

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬ এর প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিয়ে ১২ জুন থেকে ২১ জুন ২০২৬ এর বিজয়ীরা হলেন: তাকিয়া খাতুন, যশোর; শাহরিয়ার রাজিব, গুলশান, ঢাকা; মোহাম্মদ মুহিবুল্লাহ, মনোহরগঞ্জ, কুমিল্লা; সঞ্জিত মন্ডল, বান্দুটিয়া, মানিকগঞ্জ; সুমন ভৌমিক, মোকরবা রোড, নগরখানপুর, নারায়ণগঞ্জ; মুশাররফ হোসেন, মহাখালী, ঢাকা; আবির মোহাম্মদ ফাহাদ, জিগাতলা, ঢাকা; রোকসানা আক্তার রিমা, সাভার, ঢাকা।

ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজে অংশ নিতে লিংকে ক্লিক করুন 

এসএন/

সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সিয়াটলে অবস্থান করার পরিকল্পনা ভেস্তে গেছে মিশর জাতীয় ফুটবল দলের। স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ দলটির আবেদন প্রত্যাখ্যান করায় ভ্যাঙ্কুভার থেকে সরাসরি সিয়াটলে যেতে পারছে না তারা।

আগামী ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে মিশর। এর আগে কানাডার ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় তারা। এরপর দলটি সিয়াটলে অবস্থান করার পরিকল্পনা করেছিল। তবে নিরাপত্তাজনিত কারণে তাদের সেই অনুমতি মেলেনি।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রকাশিত এক বিবৃতিতে দলের ম্যানেজার হোসাম জানান, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর পরিকল্পনা অনুযায়ী সিয়াটলে অবস্থানের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু নিরাপত্তা কর্তৃপক্ষ সেই আবেদন অনুমোদন করেনি। ফলে দলের প্রতিনিধি দলকে আবার স্পোকেনে ফিরে যেতে হচ্ছে।’

এদিকে মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে রয়েছে মিশর। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়লেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে তারা। দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। এই জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের সম্ভাবনা আরও জোরালো করেছে আফ্রিকার প্রতিনিধিরা। এখন ইরানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রস্তুতি চালিয়ে যেতে আবার স্পোকেনেই ফিরতে হচ্ছে মিশরীয় শিবিরকে।

পাপ্পু/নাঈম

জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’ থেকে শেষ বত্রিশ নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার কাছে জর্ডানের হারের ফলে গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে আলবিসেলেস্তেদের। ফলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।

এ অবস্থায় দলের নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের সদস্যদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

তিনি বলেন, প্রথম দুই ম্যাচে জয় পাওয়াই ছিল দলের লক্ষ্য এবং এখন পরিস্থিতি বিবেচনা করে যারা এতদিন কঠোর পরিশ্রম করেছে, তাদের মাঠে নামানোর কথা ভাবা হচ্ছে।

তবে জর্ডান ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন না ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। একই হাঁটুতে আগেও চোট থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ।

ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্কালোনি চূড়ান্ত একাদশ নির্ধারণ করবেন। ইনজুরি কাটিয়ে ফেরা নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়েন্দ্রো পারেদেস শুরু থেকেই মাঠে নামতে পারেন। অন্যদিকে, প্রথম দুই ম্যাচে পুরো সময় খেলা এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং লিসান্দ্রো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হতে পারে।

সবচেয়ে বেশি নজর থাকবে অধিনায়ক লিওনেল মেসির দিকে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা ইতোমধ্যে পাঁচ গোল করেছেন। বিশ্বকাপ ইতিহাসে ১৮ গোল নিয়ে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন। তাই জর্ডানের বিপক্ষে ম্যাচেও তাকে অন্তত কিছু সময়ের জন্য মাঠে দেখার অপেক্ষায় থাকবেন সমর্থকেরা।

গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পিএম
গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

সোমবার ইরাকের বিরুদ্ধে ফ্রান্সের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই পারফরম্যান্সের পর চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা চারে নিয়ে গেলেও গোল্ডেন বুট জয়ের দৌঁড় নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না বলে জানিয়েছেন ফরাসি এই তারকা।

গোলদাতার তালিকায় তিনি বর্তমানে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসির চেয়ে তিনি এক গোল পিছিয়ে আছেন এবং আর্লিং হালান্ডের সঙ্গে সমান অবস্থানে রয়েছেন।

এমবাপ্পে বলেন, ‘এই মুহূর্তে গোল্ডেন বুট নিয়ে আমি একদমই ভাবছি না। আমার মনে হয়, বর্তমান সময়ে দলে এমন একটি পরিবেশ থাকা জরুরি যেখানে আমরা সবাই নিজেদের ছন্দ খুঁজে পাই। এর ফলে যখন আসল সময় আসবে, তখন আমরা নিজেদের শক্তির ওপর পূর্ণ আস্থা রাখতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বকাপে সবসময়ই গোল পেয়েছি, তাই এটি নিয়ে আমি চিন্তিত বা উদ্বিগ্ন নই। তবে আমি আগেও যেমনটা বলেছি, আমাদের প্রধান লক্ষ্য হলো দল হিসেবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। কারণ আমরা জানি, টুর্নামেন্টে যত সামনে আগাবো, চ্যালেঞ্জ তত কঠিন হবে। আর বিশ্বকাপ জিততে হলে আপনাকে সবাইকে হারিয়েই জিততে হবে। তাই কাজটা খুবই কঠিন হতে যাচ্ছে।’

পাপ্পু/নাঈম

ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৫:০৩ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো
জোয়াও কানসেলো। ছবি: সংগৃহীত

আমার মনে হয় না নেইমার বা ক্রিশ্চিয়ানোর কাউকে নতুন করে কিছু প্রমাণ করার আছে। ফুটবলে তাদের প্রতিভা এবং অর্জনই তাদের হয়ে কথা বলে। এসব সমালোচনা কেবলই লোক-দেখানো। ক্রিশ্চিয়ানো এবং নেইমার দুজনেই খুব ভালো করে জানেন তারা কারা এবং নিজেদের দেশের জন্য তারা কী অর্থ বহন করেন বলে মন্তব্য করেন, পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলো।

তিনি বলেন, চলতি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা তাদের প্রাপ্য নয়।

কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে পর্তুগালের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর, দলের অধিনায়ক ৪১ বছর বয়সী রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমে তুমুল সমালোচনা হয়। অন্যদিকে, কাফ ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। ফলে স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন তুলেছেন সমালোচকরা।

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য এক কীর্তি গড়েছেন রোনালদো। ২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ১৪৩টি গোল করে পুরুষ ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের দখলে রেখেছেন এই পর্তুগিজ তারকা।

অন্যদিকে, ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলার সময় এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে দীর্ঘদিন তিনি সেলেসাওদের জার্সিতে মাঠের বাইরে ছিলেন।

পাপ্পু/নাঈম