ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ জোড়া রেকর্ডের সামনে মেসি সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

‘বুড়োদের বরিশালই ফাইনালে’

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম
‘বুড়োদের বরিশালই ফাইনালে’
ছবি : সংগৃহীত

দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে কুমিল্লার সঙ্গী হয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। রংপুরকে হারানোর দিনে ব্যাট হাতে সবচেয়ে বড়  ভূমিকা পালন করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রংপুরকে হারানোর রাতে সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের জবাবে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। কথা বলেছেন নিজের ফিটনেস আর দেশের তরুণ ক্রিকেটারদের নিয়েও।

চলমান বিপিএলে বরিশাল দল গড়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে। অভিজ্ঞরাই ব্যাটে-বলে এগিয়ে নিয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটিকে। এমনই এক অভিজ্ঞতার সুফল পাওয়ার প্রশ্নে মুশফিক বলেন, ‘কেন ভাই টুর্নামেন্ট শুরুর আগে তো বললেন যে, বরিশাল সবচাইতে বুড়াদের টিম। অভিজ্ঞদের নিয়ে টি-টোয়েন্টিতে খেলা হয় না। তো হিয়ার উই আর।’

তিনি আরও বলেন, ‘এই ধারণাটা খুবই ভুল মনে হয় আমার কাছে। যেই বলুক, অভিজ্ঞতা এবং তারুণ্য, সবসময় একটা মিক্সার থাকে যে কোনো ফরম্যাটে; টি-টোয়েন্টি বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন— সব ফরম্যাটেই।’

সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা দেখছেন তিনি তরুণদের উত্থানের জন্য, ‘এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। নতুনরা আসবে, পুরনোরা চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা তৈরি হয়ে যাবে। ওই লিগেসিটা যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে বড় হয়।’

তবে ফিটনেসের বেলায় মুশফিক আত্মবিশ্বাসী আর সবার চেয়ে। নিজের ফিটনেস নিয়ে বললেন, ‘আমার কাছে খারাপ লাগে। কারণ আপনি যদি এখনো অনেক তরুণ খেলোয়াড়দের আমার সামনে নেন, আমি অবশ্যই নিশ্চিত তারা আমার ফিটনেসের ধারেকাছেও থাকতে পারবে না। আমি এটা লিখে দিতে পারি। ফিটনেসের ক্রাইটেরিয়া কীভাবে দেবেন বয়স বা ধরেন পারফরম্যান্সে।’.

‘আমার কাছে মনে হয় বয়স ও পারফরম্যান্সের থেকে সবচেয়ে বড় হয় ফিটনেস বা পারফরম্যান্সটা কতটুকু। বয়স জাস্ট আ নাম্বার। না হলে জেমি অ্যান্ডারসনের মতো, যাক নম্বরটা হয়তো এদিক-ওদিক হবে; এ রকম খেলোয়াড় খুব কম থাকত। কিন্তু এখনো হি ইজ ডুয়িং হোয়াট হি ডাজ বেস্ট,’ যোগ করেন মুশফিক।

শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১৩ এএম
শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে। গোল পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা। এরপর অতিরিক্ত সময়ের গোলে আইভরি কোস্টের বিপক্ষে জয় নিশ্চিত করল জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিস্তারিত আসছে...

বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৩ এএম
বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব বা দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে তাদের পারফরম্যান্স দেখে সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ আশাবাদী, এবারের বিশ্বকাপ জিততে পারে যুক্তরাষ্ট্র। 

ফক্স স্পোর্টসে বিশ্লেষণ দিতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণে সুযোগ কাজে লাগাচ্ছে, মিডফিল্ডে দক্ষতা দেখাচ্ছে এবং রক্ষণভাগও দৃঢ়ভাবে লিড ধরে রাখতে পারছে। প্রথম দুই ম্যাচে তারা মোট ৬ গোল করেছে, হজম করেছে মাত্র ১ গোল এবং রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঘরের মাঠে সমর্থকদের ব্যাপক উপস্থিতি, যা দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

এ সময় ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি বলেন, ঘরের মাঠে বিশ্বকাপ খেললে বিশ্বাসই অনেক সময় ম্যাচের ফল বদলে দেয়। 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও সম্প্রতি জানান, শিরোপা জয়ের লক্ষ্যেই দলকে এগিয়ে যেতে হবে।

সালমান/

আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৪১ এএম
আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়েই রাঙিয়েছে জার্মানি ও আইভরি কোস্ট। জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে এবং আইভরি কোস্ট  ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। এবার মুখোমুখি হয়েছে এই দুই দল।

শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ম্যাচটি জিতলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নিশ্চিত হবে নকআউট পর্ব।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), জশুয়া কিমিচ, ইয়োনাথান তাহ, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, লুকাস নিমেখা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

আইভরি কোস্ট একাদশ: ইয়াহিয়া ফোফানা (গোলরক্ষক), ওডিলন কোসুনু, উইলফ্রিড সিঙ্গো, ইমানুয়েল আগবাদু, ঘিসলেইন কোনান, ফ্রাঙ্ক কেসিয়ে, ইব্রাহিম সাঙ্গারে, উলাই, দিয়োমঁদে, ইভান গুয়েসাঁ, দিয়ালো।

সালমান/ 

জোড়া রেকর্ডের সামনে মেসি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:২৫ এএম
জোড়া রেকর্ডের সামনে মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেছেন লিওনেল মেসি। সুবাদে ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। এই ম্যাচে জোড়া রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি। জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার গোলসংখ্যাও ১৬। এবার তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোলের দেখা পেলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন মেসি।

এই ম্যাচে ক্লোসারও আরও একটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আছেন মেসি। বিশ্বকাপে দুজনই ১৭টি করে ম্যাচ জিতেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জিতলেই তাকে ছাড়িয়ে যাবেন এই আর্জেন্টাইন তারকা।

সালমান/

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:১০ এএম
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচের বিবর্ণতা কাটিয়ে সুইডেনকে রীতিমতো চেপে ধরল নেদারল্যান্ডস। ফরোয়ার্ডরা জাল খুঁজে নিতেও ভুল করলেন না। সুবাদে দাপুটে এক জয়ই তুলে নিল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতেছে ডাচরা। প্রতিযোগিতার তিনবারের ফাইনালিস্টদের এবারের আসরে এটিই প্রথম জয়।

নিজেদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে ১৯৫৮ আসরের ফাইনালিস্ট সুইডেন নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তিউনিসিয়াকে। 

পয়েন্ট হারিয়ে আসর শুরু করায় ডাচরা এ ম্যাচে ভালো করতে তেতে ছিল। যার ফলাফল- ১৭ মিনিটের মধ্যেই সুইডেনের জালে দুই গোল। পঞ্চম মিনিটে গোল উৎসবের শুরুটা ব্রায়ান ব্রবির পায়ে। কোডি গাকপোর পাস থেকে জাল খুঁজে নেন তিনি। এরপর ১৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের পাস থেকে আবারও জাল খুঁজে নেন ব্রবি। তাতে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। এই স্কোরলাইন ধরে রেখেই বিরতিতে যায় তারা। 

বিরতি থেকে ফিরে দুই মিনিটের মধ্যে ব্যবধান ৩-০ করে ফেলে নেদারল্যান্ডস। এবার গোলদাতা কোডি গাকপো। এই গোলের সুবাদে বিশ্বকাপে গোল সংখ্যায় ইয়োহান ক্রুইফকে ছাড়িয়ে যান লিভারপুল ফরোয়ার্ড। ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল আদায় করেন ২৭ বছর বয়সী উইঙ্গার। ফলে ৪-০ তে এগিয়ে যায় ডাচরা। বলা যায়, তাতে ম্যাচটাও পুরোপুরি মুঠোতে চলে আসে দলটির। গাকপোর দ্বিতীয় গোলটি আবার এবারের বিশ্বকাপে সব দল মিলিয়ে ১০০তম গোল।

সুইডেন ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার গোলে ব্যবধান কমায় (৪-১)। তবে বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি দলটি। উল্টো ৮৯ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন বদলি নামা ক্রিসেনসিও সামারভিল। এ সময় ডাগআউটে ডাচ কোচ কোম্যানকে সহকর্মীদের সঙ্গে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। শেষ পর্যন্ত কোম্যানের পুরো দলই মাঠ ছেড়েছে চওড়া হাসি নিয়ে।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে নেদারল্যান্ডস। ৩ পয়েন্ট নিয়ে সুইডেন নেমে গেছে দ্বিতীয় স্থানে।

তোফায়েল/সালমান/