বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা মোটেও সুখকর যাচ্ছে না। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ পরাজয়ের পর প্রস্তুতি ম্যাচে ভারতের কাছেও বাজেভাবে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এমন অবস্থায় সমর্থকরা তেমনকিছু আশা করার সাহস পাচ্ছেন না দলের কাছে ভালোকিছু আশা করার। এরমধ্যে শরিফুলের হাতে পড়েছে ছয় সেলাই, তাতে বেড়েছে আরও দুশ্চিন্তা। এসবের মাঝে স্বস্তির খবর হলো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তাসকিন আহমেদকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে বিসিবি।
আগামী শনিবার (৮ জুন) ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। তাসকিনকে পাওয়া গেলেও ম্যাচটিতে পাওয়া যাবে না শরিফুল ইসলামকে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে না থাকলেও বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাওয়া যাবে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (৩ জুন) বোলিং অনুশীলন করেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ।
এই পেসারের সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। যেখানে তিনি জানিয়েছেন, ৫ জুন থেকে পুরোদমে বোলিং শুরু করবেন তাসকিন।
ফিজিও বায়েজিদ বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কিনা। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’