ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’ সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি প্রিয়াঙ্কার কড়া বার্তা… 'হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?' ‘জুলাই চেতনা বিক্রিকারীদের অনেকেই এখন রিকশা ছেড়ে প্রাডোতে চড়েন’ আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান সুপার কম্পিউটিংয়ের লড়াইয়ে শীর্ষে চীন শিক্ষক বিল্লাল হোসাইনের চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ ব্রাজিলের কাছে হেরেও নকআউটের আশায় স্কটল্যান্ড গাজীপুরে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার অভিযোগ, কর্মস্থলেই মৃত্যু; বিক্ষোভ যমুনায় গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পার্বতীপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিনজনের প্রাণহানি বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদরাসা পরিচালকের ১০ বছরের সাজা প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো স্কলাসটিকায় ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা চট্টগ্রাম মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৫ লাখ ৬৪ হাজার শিশু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, চলছে উদ্ধারকাজ হামের প্রকোপ বাড়ছেই: এক দিনে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বিশ্বকাপের উন্মাদনা, ফুটবল ফাইন্যান্সের বিস্ময় নারীবাদী সবুজ রূপান্তর ও টেকসই অর্থনীতিতে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান, বিশেষ সম্মাননায় দুজন যৌন হয়রানির বিচার দাবিতে চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

উরুগুয়ের ফাইনাল বাধা কলম্বিয়া

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৫:১০ পিএম
উরুগুয়ের ফাইনাল বাধা কলম্বিয়া
ছবি : সংগৃহীত

কোপা আমেরিকা ফুটবলে যৌথভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। সেখানে কলম্বিয়া চ্যাম্পিয়নই হয়েছে একবার, তাও ২০০১ সালে। উরুগুয়ে সব মিলিয়ে ফাইনাল খেলেছে ২১ বার। সেখানে কলম্বিয়া খেলেছে মাত্র দুবার। বৃহস্পতিবার সকাল ৬টায় কোপার দ্বিতীয় সেমিফাইনালে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। ধারে-ভারে উরুগুয়ে এগিয়ে থাকলেও কলম্বিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স ঈর্ষণীয়। যে কারণে কলম্বিয়ানদের কাছে আটকে যেতে পারে উরুগুয়ে। এমন শঙ্কা আছে বেশ।

কোপা আমেরিকা ফুটবলে আর্জেন্টিনার পর একমাত্র দল উরুগুয়ে, যারা এখন পর্যন্ত সব ম্যাচেই পেয়েছে জয়। গ্রুপ পর্বে টানা তিন জয়। হারিয়েছে বলিভিয়া, পানামা ও যুক্তরাষ্ট্রকে। তিন ম্যাচে গোল দিয়েছে উরুগুয়ে ৯টি, বিপরীতে খেয়েছে মাত্র একটি। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাফল্য ব্রাজিলের মতো দলকে হারানো। যদিও নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচ ছিল গোলশূন্য ড্র। টাইব্রেকারে শেষ হাসি উরুগুয়ের।

অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পায়নি কলম্বিয়া। প্যারাগুয়ে ও কোস্টারিকাকে হারাতে পারলেও শেষ ম্যাচে ড্র করে ব্রাজিলের বিপক্ষে। তিন ম্যাচে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে কলম্বিয়ার ছয়বার, বিপরীতে খেয়েছে দুটি। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া রীতিমতো উড়িয়ে দেয় পানামাকে। জয় পায় ৫-০ গোলে। 

মুখোমুখি অবস্থান

হেড টু হেডে কলম্বিয়ার চেয়ে অবশ্য অনেক এগিয়ে থাকছে উরুগুয়ে। ৪৫ বারের মোকাবিলায় উরুগুয়ের জয় ২০টি। কলম্বিয়া সেখানে জিতেছে ১৪টি। ড্র হয়েছে ১১ ম্যাচ। দুই দলের শেষ পাঁচ ম্যাচে ড্র হয়েছে তিনটিতে। দুই দলই জিতেছে একটি করে। কোপা আমেরিকা ফুটবলে দুই দলের শেষ সাক্ষাৎ গত আসরে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছিল কলম্বিয়া।

 সব ধরনের প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচে কলম্বিয়ার জয় পাঁচটি। ড্র একটি। শেষ ছয় ম্যাচে উরুগুয়ের অবস্থাও এক। তবে কলম্বিয়া এগিয়ে থাকছে গত এক বছরের দারুণ পারফরম্যান্সে। আন্তর্জাতিক ফুটবলে কলম্বিয়া ২৭ ম্যাচ অপরাজিত। কলম্বিয়ার সর্বশেষ হার ২০২২ সালে ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে। তারপর থেকে দলটির ফর্ম বেশ আগুনে। সেই ধারায় একবার ছেদ টানতে পারবে উরুগুয়ে?

কোচদের অভিমত

পানামাকে উড়িয়ে সেমিতে আসা কলম্বিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন দলটির কোচ নেস্তর লোরেঞ্জো। উরুগুয়েকে সমীহ করলেও জয়েই চোখ তার। তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই। হার জিনিসটা অবশ্যই এড়াতে চায়। ২৩ বছর পর কোপার ফাইনালে উঠতে চাই। আর সেটি দেখার জন্য উন্মুখ হয়ে আছে ভক্ত-সমর্থকরা। উরুগুয়ে ভালো দল, সবারই জানা। তবে জয়ের জন্য সেরাটাই দিব আমরা।’

উরুগুয়ের কোচ মার্সেল বিয়েলসা জয় ছাড়া কোনো কিছুই ভাবতে চাইছেন না। কলম্বিয়াকে নিয়ে যথেষ্ট সতর্ক তিনি। কিন্তু শিষ্যদের আগুনে পারফরম্যান্স তাকে আশ্বস্ত করছে। তিনি বলেন, ‘১৩ বছর পর দল ফাইনালে যাওয়ার অপেক্ষায়। আর মাত্র একটি ম্যাচ। তাতেই মিলবে ফাইনালের টিকিট। ফাইনালে যেতে যা দরকার সবই করার চেষ্টা থাকবে আমাদের। যদিও এই মুহূর্তে কলম্বিয়া দলটাও বেশ ভালো। হার কি জিনিস, তারা অনেকদিন ধরেই টের পায় না।’ 

দলের হালহকিকত

কোয়ার্টারে ব্রাজিলের বিপক্ষে রদ্রিগোকে বাজেভাবে ফাউল করেন নানদেজ। ফলে তিনি পান লাল কার্ড। নিষেধাজ্ঞার কারণে সেমির ম্যাচে উরুগুয়ের জার্সিতে দেখা যাবে না তাকে। শঙ্কা আছে বার্সা ডিফেন্ডার আরাহোকে নিয়েও। পায়ের ইনজুরিতে আছেন তিনি। সেক্ষেত্রে উরুগুয়ের একাদশে দেখা যেতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদের গিমেনেজকে। আক্রমণভাগে ভালভার্দে ও নুনেজ থাকছেন, যা উরুগুয়ের মূল শক্তি।

অন্যদিকে কলম্বিয়া স্কোয়াডে আজ দেখা যেতে পারে জেফারসন লার্মাকে। দুই হলুদ কার্ডের খড়গে শেষ ম্যাচ খেলা হয়নি তার। এ ছাড়া খুব বেশি রদবদল হয়তো হবে না স্কোয়াডে। অধিনায়ক হামেস রদ্রিগেজ এক গোলের পাশাপাশি দুটি গোলের যোগানদাতা। দিয়াজ ও কর্ডোভাও রয়েছে ছন্দে।

সম্ভাব্য একাদশ

উরুগুয়ে: রোচেট, ভারেলা, গিমেনেজ, অলিভেরা, ভিনা, ভালভার্দে, উগারতে, পেলিস্ত্রি, ডি লা ক্রুজ, আরাহো, নুনেজ। 

কলম্বিয়া: ভারগাস, মুনোজ, সানচেজ, কুয়েস্তা, মোজিকা, রিওস, লেরমা, আরিয়াস, রদ্রিগেজ, দিয়াস ও কর্ডোভা। 

 

ব্রাজিলের কাছে হেরেও নকআউটের আশায় স্কটল্যান্ড

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
ব্রাজিলের কাছে হেরেও নকআউটের আশায় স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপের শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে কঠিন অবস্থায় পড়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব শেষে তৃতীয় স্থানে রয়েছে স্কটিশরা। তাদের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা ৮টি দল নকআউট পর্বে জায়গা পাবে। স্কটল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট এবং গোল ব্যবধান -৩। ফলে তাদের আশা বাঁচিয়ে রাখতে হলে অন্তত চারটি তৃতীয় স্থানধারী দলকে স্কটল্যান্ডের চেয়ে কম পয়েন্ট বা খারাপ গোল ব্যবধান নিয়ে শেষ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে পাঁচটি দল স্কটল্যান্ডের নিচে থাকলেও সমান পয়েন্টে থাকা আরও কয়েকটি দলের ম্যাচ বাকি রয়েছে। ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ওপ্টার হিসাব অনুযায়ী, ৩ পয়েন্ট ও -৩ গোল ব্যবধান নিয়ে নকআউটে ওঠার সম্ভাবনা মাত্র ৪২ শতাংশ।

তবে স্কটিশদের পক্ষে ফলাফল যেতে হলে প্রয়োজন বেশ কিছু সমীকরণের। এর মধ্যে রয়েছে ইকুয়েডর ও কুরাসাওয়ের জয় না পাওয়া, সুইডেনের বড় ব্যবধানে হার, প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচে অনুকূল ফল, সেনেগাল-ইরাক ম্যাচ ড্র হওয়া বা সীমিত ব্যবধানে ইরাকের জয়, উরুগুয়ে ও ইরানের পরাজয়, ক্রোয়েশিয়ার বড় ব্যবধানে হার এবং ডিআর কঙ্গো-উজবেকিস্তান ও অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে স্কটল্যান্ডের অনুকূলে ফল আসা।

সব মিলিয়ে, স্কটল্যান্ডের নকআউটে ওঠার সম্ভাবনা এখন আর নিজেদের নিয়ন্ত্রণে নেই। সমর্থকদের আগামী কয়েক দিন অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ সেখানেই নির্ধারিত হবে তাদের বিশ্বকাপ যাত্রা।

পাপ্পু/আমান

প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো
ছবি: সংগৃহীত

প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের সামর্থ্য মরক্কোর রয়েছে বলে বিশ্বাস করেন দলের কোচ মোহামেদ ওয়াহবি। তিনি মনে করেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজনীয় সবই বর্তমান মরক্কো দলে বিদ্যমান।

২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবারও দারুণ ছন্দে রয়েছে। আটলান্টায় হাইতিকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ ৩২ নিশ্চিত করেছে অ্যাটলাস লায়ন্সরা।

ওয়াহবি বলেন, ‘আমরা এমন একটি নতুন মানসিকতার মধ্য দিয়ে এগোচ্ছি, যেখানে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাসটি আমাদের নিজেদের মধ্যেই গড়ে তুলতে হবে।’

লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজেদের সর্বোচ্চটা দিতে হবে এবং প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করতে হবে। শতভাগ নিবেদিত থাকতে হবে। আমি আমার কাজের ওপর বিশ্বাস রাখি। বিশ্বের সেরা দল হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, তার সবই আমাদের আছে।’

গ্রুপ পর্বে ‘সি’ গ্রুপে ব্রাজিলের পেছনে রানার্স-আপ হয়ে শেষ করেছে মরক্কো। শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।

প্রতিপক্ষ হিসেবে কাকে চান-এমন প্রশ্নের জবাবে ওয়াহবি বলেন, ‘আমার নির্দিষ্ট কোনো পছন্দ নেই। সময়ই বলে দেবে আমাদের কার বিপক্ষে খেলতে হবে। এটি বিশ্বকাপ, তাই যেকোনো দলের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা এখানে একটি বড় লক্ষ্য নিয়ে এসেছি এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

পাপ্পু/অনিক/

মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:১৭ পিএম
মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা
ছবি: সংগৃহীত

এক ম্যাচ বাকি থাকতেই ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে ৩২ দলের রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ২৮ জুন বাংলাদেশ সময় সকাল ৮ টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে কোচ লিওনেল স্কালোনি বেঞ্চের খেলোয়াড়দের ঝালিয়ে নিতে একটি বিকল্প একাদশ মাঠে নামাতে পারেন। তবে সেই একাদশেও দেখা যেতে পারে নিয়মিত দুই তারকা এমিলিয়ানো মার্তিনেস ও লিওনেল মেসিকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডান হাতের অনামিকা আঙুলের ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে উঠেছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক মার্তিনেস। তিনি নিজেই এই ম্যাচে খেলতে আগ্রহী। মাঠে নামার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোচিং স্টাফদের সাথে আলোচনায় বসবেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, জর্ডানের বিপক্ষে শুরু থেকেই পোস্টের নিচে দাঁড়াবেন তিনি (মার্তিনেজ)।

অন্যদিকে, এশিয়ান দলটির বিপক্ষে ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে অধিনায়ক মেসিকেও। তবে অতিরিক্ত পরিশ্রম এড়াতে তিনি শুরু থেকেই খেলবেন, নাকি প্রথমার্ধে বেঞ্চে বসে দ্বিতীয় মেয়াদে মাঠে নামবেন- তা এখনো নিশ্চিত নয়। তবে একটি বিষয় নিশ্চিত যে, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা ‘নাম্বার টেন’-এর জাদু দেখার সুযোগ পাচ্ছেন। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ৫টি গোল করেছেন মেসি।

পেশির চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ মিস করা গঞ্জালো মন্তিয়েল সুস্থ হয়েছেন। সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হতে পারেন মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনা। আর বাম-ব্যাকে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো।

পাপ্পু/অনিক/

বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০২:০০ পিএম
বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ গোলে হারের পর বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ হং মিয়ুং-বো। একই সঙ্গে অধিনায়ক সন হিউং-মিনকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বুধবার (২৪ জুন) ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে দক্ষিণ কোরিয়া। এখন তাদের নকআউট পর্বে ওঠার আশা নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

ম্যাচের পর হং জানান, সনকে শুরু থেকেই না খেলানোর পেছনে ছিল কৌশলগত পরিকল্পনা। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, যখন প্রতিপক্ষের খেলোয়াড়দের শক্তি অনেক বেশি থাকবে, তখন সনের বদলে পরে তাকে ব্যবহার করাই ভালো হবে। যখন তারা ক্লান্ত হয়ে পড়বে এবং মাঠে আরও বেশি জায়গা তৈরি হবে, তখন আমরা তাকে কাজে লাগাতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম তাদের দুর্বল সময়ে তাকে নামাতে।’

পরিকল্পনা অনুযায়ী বিরতির সময় হুয়াং হি-চানের বদলি হিসেবে মাঠে নামেন সন। তবে টটেনহ্যাম হটস্পারের এই ফরোয়ার্ড ম্যাচে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। দক্ষিণ কোরিয়ার কোচ স্বীকার করেন, তার দল পুরো ম্যাচেই নিজেদের স্বাভাবিক ছন্দ থেকে দূরে ছিল। বিশেষ করে মাঝমাঠের ভুলগুলো দলকে ভুগিয়েছে।

হং বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আগের ম্যাচগুলোর তুলনায় আজ মাঝমাঠে আমরা অনেক বেশি ভুল করেছি। এ কারণেই আমার খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা জানতাম কীভাবে খেলতে হবে, কিন্তু আমাদের আরও ভালো করতে হতো। আজকের পারফরম্যান্স সহজভাবে বললে যথেষ্ট ভালো ছিল না।’

মন্টেরেতে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন থাপেলো মাসেকো। তার দ্বিতীয়ার্ধের একমাত্র গোলেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বাফানা বাফানা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার জন্য এখন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।

অনিক/

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:০১ এএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১০:০৯ এএম
২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? শুনুন তার মুখেই
২০২৬ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। ছবি: এনডিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড গড়ে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করে ইতোমধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।

আর্জেন্টিনার টানা দুই জয়ে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হওয়ার পর, এখন ফুটবল মহলে সবচেয়ে বড় প্রশ্ন- ৩৯ বছর বয়সী এই মহাতারকাকে কি ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপেও মাঠে দেখা যাবে?

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন এলএম-১০। ২০৩০ বিশ্বকাপের জল্পনা নিয়ে তার দেওয়া জবাব ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের। যত দিন তিনি দলে অবদান রাখতে পারবেন, ততদিন খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ... আমি আরও কিছু সময় খেলা চালিয়ে যাব। যতদিন আমি দলে অবদান রাখতে পারব, শারীরিকভাবে ফিট অনুভব করব এবং আমার সতীর্থদের সাহায্য করতে পারব, ততোদিন আমি মাঠেই থাকব।’

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

তবে ২০৩০ সালের আসরে খেলার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে, খুব বেশি দূরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে রাজি হননি এই ফুটবল জাদুকর। ২০৩০ সালে টুর্নামেন্টটি যখন মরক্কো, পর্তুগাল এবং স্পেনে যৌথভাবে আয়োজিত হবে, তখন মেসির বয়স হবে ৪৩ বছর।

ভবিষ্যতের এই দীর্ঘ সমীকরণকে কিছুটা দূরে সরিয়ে রেখে মেসি স্পষ্ট করে বলেন, ‘আমি জানি না (২০৩০ বিশ্বকাপে খেলব কি না)। সত্যি বলতে, আমি এই মুহূর্তে অত দূরের কিছু ভাবছি না। ওটা এখনো অনেক দূর বলে মনে হচ্ছে। তবে আমি সবসময় যা বলি, আমি বর্তমান নিয়ে বাঁচতে পছন্দ করি এবং আপাতত এই মুহূর্তের দিনগুলো উপভোগ করতেই বেশি মনোযোগী।’

আজহার/