ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাই রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা? আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ কুষ্টিয়ার মিরপুরে গায়েবি প্রকল্পে অর্থ তছরুপ রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার উপসচিব হলেই আগের এসিআর পাঠাতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করছে: টুখেল বাজেট ঘোষণার পর ঊর্ধ্বমুখী রডের বাজার ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবাধিকার কমিশন আইন সংশোধনের দাবি ‘মেসির মতো আর কেউ আসবে না’ বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে, পিছিয়ে কর্মসংস্থানে সেনেগালকে হারিয়ে নক আউট পর্বে নরওয়ে ২৩ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সহযোগিতার নতুন দিগন্তে ঢাকা-কুয়ালালামপুর আমাদের স্যার

৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পিএম
৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে স্বাগতিক ভারত। ফলে ৫১৪ রানের লিড নিয়ে বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।

ভারতের হয়ে শুভমান গিল ১১৯ ও লোকেশ রাহুল ২২ রানে অপরাজিত ছিলেন। দিনের একমাত্র উইকেটের পতম হয়েছে ঋষভ পন্তের। প্রায় ৭০০ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরে তিনিও পেয়েছিলেন শতকের দেখা। আউট হয়েছেন ১০৯ রানে। 

এই লক্ষ্য পেয়ে ব্যাটিংয়েও নেমে গেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত বাংলাদেশ ২ ওভার ব্যাটিং করে সংগ্রহ করেছে ৮ রান। সবমিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল বাংলাদেশ। 

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১৬ এএম
নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ
চলমান বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে এ পর্যন্ত দুই ম্যাচে চার গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। | ছবি: রয়টার্স

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে কিলিয়ান এমবাপ্পের দল গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে। তবে শেষ ৩২-এর হাইভোল্টেজ নকআউট ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবল ভক্তদের মাঝে তুমুল অংক ও সমীকরণ শুরু হয়েছে।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘আই’ থেকে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই নকআউট পর্ব অর্থাৎ ‘রাউন্ড অব ৩২’-এ নিজেদের জায়গা পাকা করে ফেলেছে শক্তিশালী ফ্রান্স।

এবারের বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপে নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি পরের রাউন্ডে যাবে। একই সাথে ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দলও রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে।

গ্রুপ পর্বে ফ্রান্সের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। যদি ফ্রান্স নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন (শীর্ষ দল) হিসেবে শেষ করে, তবে রাউন্ড অব ৩২-এ তাদের মুখোমুখি হতে হবে অন্য কোনো গ্রুপের সেরা তৃতীয় স্থান অধিকারী দলের। আর কোনো কারণে শেষ ম্যাচে হিসাব ওলটপালট হলে এবং ফ্রান্স গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে গেলে, তাদের খেলতে হতে পারে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ দলের বিরুদ্ধে-যে গ্রুপে বর্তমানে রয়েছে মিশর, ইরান ও বেলজিয়ামের মতো দলগুলো।

গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর ফলাফল এবং পয়েন্ট টেবিলের চূড়ান্ত রূপ প্রকাশ পাওয়ার পরেই নিশ্চিতভাবে জানা যাবে ফ্রান্সের নকআউট প্রতিপক্ষের আসল নাম। তবে বিশ্বকাপের এই নতুন ফরম্যাটের কারণে প্রথম নকআউট ম্যাচেই যেকোনো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১২ এএম
বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু
ছবি: সংগৃহীত

পুত্রসন্তানের বাবা হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা উইঙ্গার জেরেমি ডোকু। সোমবার (২২ জুন) লন্ডনে তার স্ত্রী শিরীন এক পুত্রসন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয়েছে 'প্রেইজ'। বিশেষ এই মুহূর্তে পরিবারের পাশে থাকার পর মঙ্গলবারই বেলজিয়াম জাতীয় দলে যোগ দিচ্ছেন এই ফরোয়ার্ড।

বেলজিয়াম ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দলের চিকিৎসক ব্রাহিম হাসেন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, অসুস্থতার কারণে রবিবার ইরানের বিপক্ষে বেলজিয়ামের গোলশূন্য (০-০) ড্রয়ের ম্যাচটি মিস করেছিলেন ডোকু।

দলের চিকিৎসক হাসেন জানান, ’ডোকু বেশ কয়েকদিন ধরেই যথাযথ চিকিৎসা নিচ্ছিলেন। তাই এই বিশেষ মুহূর্তে কোনো রকম শারীরিক ঝুঁকি ছাড়াই বিমানে চড়ে পরিবারের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তাকে। আমাদের মেডিকেল দলের ডক্টর ব্রেখট ডে কনিঙ্ক তার সঙ্গে ছিলেন। সবকিছু অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে; মা, বাবা এবং নবজাতক সবাই সুস্থ আছেন। জেরেমি আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সিয়াটলে দলের সাথে যোগ দেবেন।‘

এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়ে (জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে) স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ থাকায় ডোকু ইউরোপে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় বেলজিয়ামের সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছিল তাকে।

সমালোচনার জবাবে বার্তা সংস্থা রয়টার্সকে ডোকু বলেছিলেন, ’ব্যক্তিগতভাবে জানতে চাইলে বলব, কেউই তার প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি মিস করতে চায় না। তবে আমি এটাও জানি, ফুটবলের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমি জানি ফেডারেশন খেলোয়াড়দের পাশে থাকে এবং তাদের পরিস্থিতি বোঝে। দেখা যাক কী করা যায়।‘

চলতি বিশ্বকাপে 'জি' গ্রুপে ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে মিশরের পেছনে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম (০ জয়, ০ হার, ২ ড্র)। আগামী শুক্রবার ভ্যাঙ্কুভারে গ্রুপের শেষ ম্যাচে আন্ডারডগ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। নকআউট পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে বেলজিয়ামের জয়ের কোনো বিকল্প নেই। তবে ম্যাচটি ড্র হলেও অন্যতম সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।

থিওটোনিয়াস

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ
ছবি: খবরের কাগজ

আকাশি-সাদা জার্সি, হাতে পতাকা আর মুখে প্রিয় দলের স্লোগান-আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী। বড় এলইডি জায়ান্ট স্ক্রিনকে ঘিরে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

সোমবার (২২ জুন) রাত ১১টায় খেলা শুরুর আগেই দর্শকদের ভিড়ে মুখর হয়ে ওঠে মাঠ। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার প্রিয় দলের জার্সি গায়ে একাই মাঠে হাজির হন।

প্রথমার্ধে আর্জেন্টিনা অধিনায়ক মেসি দলের হয়ে গোল করলে মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বাধীনতা স্মারক মাঠ। সমর্থকদের করতালি, উল্লাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেককে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করতে দেখা যায়। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের মাধ্যমে নিজেদের আনন্দ ভাগাভাগি করেন।

খেলা দেখতে আসা শিক্ষার্থী সাকিব সরকার বলেন, ‘আর্জেন্টিনার খেলা মানেই আমার কাছে অন্যরকম এক আবেগ। এত বড় পর্দায় হাজারো মানুষের সঙ্গে বসে খেলা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। মেসির গোলের পর পুরো মাঠের যে উচ্ছ্বাস দেখেছি, তা সহজে ভোলার মতো নয়। মনে হচ্ছিল, আমরা যেন কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামেই বসে খেলা উপভোগ করছি।’

শুধু শিক্ষার্থীরাই নন, ক্যাম্পাসসংলগ্ন এলাকার অনেক ক্রীড়াপ্রেমীও খেলা উপভোগ করতে এখানে আসেন। তাঁদের উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

খেলাকে ঘিরে সমর্থকদের এমন উচ্ছ্বাস ও মিলনমেলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ভিন্ন মাত্রা যোগ করে। রাতভর ফুটবল উৎসবে মেতে থাকা দর্শকদের প্রাণচাঞ্চল্যে স্বাধীনতা স্মারক মাঠ যেন পরিণত হয়েছিল এক টুকরো স্টেডিয়ামে।

গাজী আজম/রিফাত/

হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করছে: টুখেল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১১ এএম
হাইড্রেশন ব্রেক ম্যাচের গতি নষ্ট করছে:  টুখেল
মঙ্গলবার ঘানার বিরুদ্ধে তার দলের গ্রুপ 'এল'-এর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের ম্যানেজার থমাস টুখেল। | ছবির: রয়টার্স

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলোয়াড়দের স্বস্তির জন্য প্রবর্তিত 'হাইড্রেশন ব্রেক' বা পানি পানের বিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল। তার মতে, এই বিরতিগুলো ম্যাচের স্বাভাবিক গতি ব্যাহত করছে এবং ফুটবল ম্যাচগুলোর চিরচেনা চরিত্র বদলে দিচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে তীব্র গরমের কথা বিবেচনা করে ফিফা প্রতিটি অর্ধেকের মাঝামাঝি সময়ে তিন মিনিটের এই বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে। তবে বিশ্বজুড়ে ফুটবল বিশেষজ্ঞ এবং ভক্তদের মাঝে এই নিয়মটি নিয়ে শুরু থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলার সময় থমাস টুখেল তার উদ্বেগের কথা জানান। তিনি বলেন, 'আমি মনে করি এই বিরতিটি ফুটবলের নিজস্ব গতিকে বাধাগ্রস্ত করছে এবং ম্যাচের চেনা চরিত্রকে আমার ভাবনার চেয়েও বেশি বদলে দিচ্ছে।

এর আগে তীব্র গরমে আমি হাইড্রেশন ব্রেক দেখেছি, তবে সেগুলো ছিল খুবই সংক্ষিপ্ত এবং দু'একটি ম্যাচের জন্য প্রযোজ্য। কিন্তু এখন এটি একটি ফুটবল ম্যাচকে প্রায় চার ভাগে বিভক্ত করে ফেলছে।'

সমালোচকদের মতে, এই তিন মিনিটের বিরতির ফলে খেলাটি অনেকটা আমেরিকান ফুটবলের মতো কোয়ার্টারে রূপ নিচ্ছে, যা মূলত বড় বড় ব্রডকাস্টার বা টেলিভিশন চ্যানেলগুলোকে বাণিজ্যিক বিজ্ঞাপনের সুযোগ করে দিচ্ছে। ফুটবলপ্রেমী সাধারণ দর্শকরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না।

যদিও বিশ্বকাপের সব ভেন্যুতে তীব্র গরম নেই, তবুও সব দলের জন্য সমতা ও একরূপতা বজায় রাখতে ফিফা প্রতিটি ম্যাচেই এই নিয়ম বাধ্যতামূলক করেছে। উদাহরণস্বরূপ, বোস্টনে মঙ্গলবারের ম্যাচের সময় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা নেই, তবুও সেখানে নিয়ম অনুযায়ী এই বিরতি কার্যকর থাকবে।

টুখেল আরও যোগ করেন, 'একজন কোচ হিসেবে খেলোয়াড়দের ডেকে কৌশলগত পরামর্শ দেওয়ার জন্য আমি অবশ্যই এই সময়টা পছন্দ করি। কিন্তু সামগ্রিকভাবে আমি ফুটবলকে তার নিজস্ব গতিতেই দেখতে বেশি পছন্দ করি, যেখানে বিরতিহীনভাবে খেলা এগিয়ে চলে। কারণ ফুটবল মূলত এক নাগাড়ে খেলার মোমেন্টামের ওপরই নির্ভর করে।' সূত্র: স্পোর্টস্টার

আজহার/

‘মেসির মতো আর কেউ আসবে না’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৪৫ এএম
‘মেসির মতো আর কেউ আসবে না’
অষ্ট্রিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখেডালাস স্টেডিয়ামে মেসি-এমি মার্তিনেজরা। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে নিজের ষষ্ঠ বিশ্বকাপ মিশন শুরু করেছেন লিওনেল মেসি। দ্বিতীয় ম্যাচে কেমন করলেন আর্জেন্টিনা অধিনায়ক? ডালাসে বাংলাদেশ সময় গতকাল রাত ১১টায় অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অর্থাৎ এই লেখা পড়তে পড়তে ম্যাচের ফল সবার জানা হয়ে গেছে। জানা হয়ে গেছে শুরুর প্রশ্নের উত্তরও।

মেসি যেমনই করুন, তার শ্রেষ্ঠত্ব নিয়ে বোধ আর কোনো সংশয় কারও নেই। এক জীবনে যা কিছু জয় করা সম্ভব, তার সবই তো করেছেন ইন্টার মায়ামি তারকা। আগামীকালই ৩৮ বছর পূর্ণ করবেন। এই বয়সেও থামবার নাম নেই। বরং সেই তরুণ বয়সের মতোই সবাইকে মুগ্ধতার আবেশে জড়িয়ে রেখেছেন।

শুধু ভক্তরাই নন, মেসিকে দেখে একই রকম মুগ্ধ ও বিস্মিত হন তার সতীর্থরা। আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কথাই ধরা যাক। এই মিডফিল্ডার মেসির সঙ্গে শুধু ড্রেসিংরুম শেয়ার নয়, একই সঙ্গে বিশ্বকাপ ও কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। অর্থাৎ মাঠের মেসিকে খুব ভালো চেনেন তিনি। সেই অ্যালিস্টার বলছেন, মেসি এমন এক খেলোয়াড় যাকে কখনো অনুকরণ করা যায় না। এমনকি মেসির মতো আর কেউ আসবে না বলেও সাফ ঘোষণা তার।

অ্যালিস্টারের কথায়, ‘আমি লিওর সঙ্গে থাকতে খুব উপভোগ করি। তার মতো আর কেউ আসবে না। তাকে পাশে থেকে খেলতে দেখাটা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। তিনি যা করেন, সেগুলো স্বাভাবিক নয়। আমার দিক থেকে আমি শুধু এর সুবিধা নেওয়ার চেষ্টা করি। তিনি যা করেন, সেখান থেকে শেখা খুব কঠিন। কারণ, আপনার মাথায় হয়তো কৌশলটা আসবে, কিন্তু আপনি কখনোই মাঠের ভেতর হুবহু সেভাবে তা করে দেখাতে পারবেন না।’ অ্যালিস্টার তাই মেসির কাছ থেকে কেবল মূল্যবোধ ও বিনয় শেখার চেষ্টা করেন।

মেসির প্রতি আসলে মুগ্ধতার শেষ নেই অ্যালিস্টারের। তার বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারও খেলেছেন আর্জেন্টিনার জার্সিতে। যদিও ‍খুব বেশি ম্যাচ খেলা হয়নি। তবে আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাব বোকা জুনিয়র্স, দুই জায়গাতেই কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলেছেন কার্লোস। বাবা ম্যারাডোনার সঙ্গে খেলেছেন, আর তিনি মেসির সঙ্গে।

ম্যাক অ্যালিস্টার তাই নিজের পরিবারকে খুব সৌভাগ্যবান মানেন, ‘ফুটবলের জগতে আমরা খুবই ভাগ্যবান একটি পরিবার। অবশ্যই আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করি, কিন্তু খেলার সুযোগ তো আর সবার হয় না। আমার বাবা খেলেছেন ম্যারাডোনার সঙ্গে আর আমি মেসির সঙ্গে।’

লিওনেল মেসি এখন মাঠে নামা মানেই কোনো না কোনো রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষেও একগুচ্ছ রেকর্ড নিজের করে নেওয়ার কথা তার। যার একটি হতে পারে– বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে নিজেকে প্রতিষ্ঠা করা। গত ম্যাচের আগ পর্যন্ত ১৬ গোলে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে রেকর্ড ভাগাভাগি করছিলেন তিনি। অর্থাৎ আর একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠে যাবেন তিনি।

এদিকে ১৪ গোল করে মেসিকে ধাওয়া করছিলেন কিলিয়ান এমবাপ্পে। কে জানে, গতরাতে ইরাকের বিপক্ষে দুর্দান্ত কিছু করে এমবাপ্পেই শীর্ষে উঠে গেলেন কিনা! তবে মাঠে নামার আগে এমবাপ্পের কণ্ঠেও ছিল মেসি বন্দনা। শুধু তাই, এই রেকর্ডে আপাতত মেসিকেই এগিয়ে রাখছেন এমবাপ্পে। বলেছেন, ‘তিনি আমার চেয়ে এগিয়ে, আমি পেছনে।’