ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
Nagad desktop

স্মিথের কাছে বুমরাই সেরা ফাস্ট বোলার

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ এএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ এএম
স্মিথের কাছে বুমরাই সেরা ফাস্ট বোলার
ছবি : সংগৃহীত

ক্রিকেটবিশ্বে বর্তমানে ফাস্ট বোলারের নাম নিলেই সবার আগে উঠে আসে – জাসপ্রিত বুমরা। শুধুমাত্র সমর্থকরাই নন, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের কাছেও সেরা ফাস্ট বোলার নাম ওই বুমরাই।

সদ্যসমাপ্ত চেন্নাই টেস্টেও ৫ উইকেট নিয়ে দলের জয়ে রেখেছেন ভূমিকা। আবার চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পেছনেও তার ছিল অনবদ্য ভূমিকা। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন সেই আসরের যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

আসন্ন নভেম্বরে হতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। সেই সিরিজকে সামনে রেখে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে বুমরার প্রশংসা করেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। 

বুমরাকে নিয়ে স্মিথ বলেন, ‘সে দারুণ বোলার, সেটা নতুন বল, একটু পুরোনো বল কিংবা একদম পুরোন বল—যেটাতেই তার মুখোমুখি হই না কেন, সবকিছুতেই তার দারুণ দক্ষতা। গ্রেট একজন বোলার। তর্কযোগ্যভাবে তিন সংস্করণ মিলিয়ে সেরা ফাস্ট বোলার। (তার মুখোমুখি হওয়া) বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে।’

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২২ নভেম্বর পার্থে হবে প্রথম টেস্ট। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৭ টেস্ট খেলে উইকেট নিয়েছেন তিনি ৩২টি। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ৫ উইকেট নিয়ে স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক। তিন সংস্করণ মিলিয়ে ১৯৬ ম্যাচে (২২৭ ইনিংস) তার শিকার মোট ৪০২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৪০০ উইকেট নিয়েছেন।

অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:০৯ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিল কাতার
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ের (৯৪) গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়াল এশিয়ার দেশটি। 

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি  বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ এএম
৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি রেকর্ড নিজেদের দখলে রেখেছে। সেটি হলো ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখেনি সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিল হেরেছিল যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে, ১৯৩০ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে হারে তারা। ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারে হলুদ জার্সিধারীরা।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেই হারের পর কেটে গেছে ৯২ বছর। এই সময়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি কেউ।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে ব্রাজিল এই ধারবাহিকতা ধরে রাখতে পারবে? নাকি মরক্কো এখানেই থামিয়ে দেবে ব্রাজিলকে? সেটা সময়ই বলে দেবে।

সালমান/ 

পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১২ এএম
পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে গোল আদায় করে নেন ব্রিল এমবোলো। তাতে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে কাতার। 

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও কাতার।

ম্যাচের শুরুতেই দুদলের সামনেই সুযোগ এসেছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি  বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণাত্মক খেলে সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপীয় দলটি।

সালমান/

ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:১৩ এএম
ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’
ক্রিশ্চিয়ানো রোনালদো

তিনি পুরোপুরি ফিট, আত্মবিশ্বাসী এবং রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন। বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা, যিনি ফিটনেস প্রশ্নে নিজেই জানিয়েছে এমন কথা।

পর্তুগিজ যুবরাজ চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই খেলেছেন। যদিও কোনো গোল করতে পারেননি অধিনায়ক। তাই অনেকেই সন্দিহান তার ফিটনেস নিয়ে। এজন্যই প্রশ্নটা সামনে চলে আসে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে পর্তুগাল দলের যাত্রার আগ মুহূর্তে। তখন ৪১ বছর বয়সী রোনালদো খানিকটা রসিকতার সুরেই বলেন, ‘শারীরিকভাবে? আমি ভালো আছি। আপনারা কি আমার ম্যাচগুলো দেখেননি?’

একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। তার কথায়, ‘প্রস্তুতি ভালো হয়েছে, যদিও বেশ ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোয় আমরা ভালো খেলেছি। কিন্তু আসল বিষয় শুরু হবে ১৭ তারিখে, প্রথম ম্যাচে। তখনই চাপ বাড়বে এবং তখনই বোঝা যাবে প্রকৃত চ্যাম্পিয়ন কারা।’ আগামী ১৭ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ ডিআর কঙ্গো।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২২৭) ও সবচেয়ে বেশি গোলের (১৪৩) রেকর্ড এখনো রোনালদোর দখলে। ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ট্রফি। সেই স্বপ্ন পূরণেই এবার মাঠে নামছেন তিনি। পর্তুগাল বিশ্বকাপ জয়ের দাবিদার কি না—এমন প্রশ্নে রোনালদো বলেন, ‘এর উত্তর আমরা টুর্নামেন্টের শেষে জানতে পারব। আমরা সবাই খুবই রোমাঞ্চিত। বিশ্বকাপ সব সময়ই বিশেষ একটি আসর, ঠিক ইউরোর মতো। তাই আমরা অনেক আশা নিয়ে সেখানে যাচ্ছি।’

পর্তুগাল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। তাদের সেরা সাফল্য ১৯৬৬ সালে তৃতীয় হওয়া। তবে এবার শক্তিশালী দল নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইউরোপের দেশটি। ব্রুনো ফার্নান্দেজ দারুণ একটি মৌসুম কাটিয়ে এসেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি এক মৌসুমে সর্বোচ্চ ২১ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। পাশাপাশি মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।

এছাড়া নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনহা এবং গনসালো রামোস—এই চারজন পিএসজির লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রোনালদো বলেন, ‘আমাদের দারুণ একটি প্রজন্ম রয়েছে। তবে কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। ম্যাচে জয় বা পরাজয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রজন্ম পর্তুগালের মানুষকে অনেক আনন্দ উপহার দেবে।’

এ মৌসুমে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগ জয় করা রোনালদো বিশ্বকাপে ভালো শুরুর গুরুত্বও তুলে ধরেছেন। তার ভাষায়, ‘মূল বিষয় হলো ভালো শুরু করা এবং গ্রুপের শীর্ষে থেকে শেষ করা। এরপর এক ম্যাচ করে এগোতে হবে। ধাপে ধাপে আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং নিজেদের ছন্দ খুঁজে নিতে হবে। অনেক কিছুর ওপর সবকিছু নির্ভর করবে, তবে আমি খুবই আত্মবিশ্বাসী যে সবকিছু ভালোই হবে।’

‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:৫৩ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ১২:৫৫ এএম
‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা
তাকেফুসা কুবো। ছবি: সংগৃহীত

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি যেখানে টানা তিন বিশ্বকাপের বাছাই থেকে ছিটকে গেছে সেখানে ১৯৯৮ সালে প্রথম শ্রেষ্ঠত্বের মঞ্চে পা-রাখা জাপানের এটি টানা অষ্টম বিশ্বকাপ। এর মধ্যে চারবারই গ্রুপ পর্বের বাধা টপকে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে ব্লু সামুরাইরা। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেনকে। গত তিন দশকে দেশটি কেবল এশিয়ার পরাশক্তিই হয়ে ওঠেনি, হয়ে উঠেছে বিশ্বফুটবলেরই আকর্ষণীয় এক দল। 

দুর্ভাগ্য এবার ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন অন্যতম বড় তারকা। ফলে দলকে উজ্জীবিত করতে ‘জাপানের মেসি’ খ্যাত অভিজ্ঞ উইঙ্গার তাকেফুসা কুবোর ওপর থাকবে বাড়তি দায়িত্ব। সঙ্গী হিসেবে তিনি পাবেন সেনসেশনাল স্ট্রাইকার আয়াসে উয়েদা ও সেন্টার ব্যাকের ‘নীরব নায়ক’ হিরোকি ইতোকে।

বল পায়ে দারুণ নৈপুণ্যের কারণে একটা সময় কুবোকে ডাকা হতো ‘জাপানের মেসি’ নামে। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ছিলেন জাপান দলের সর্বকনিষ্ঠ সদস্য। তখন তার বয়স ছিল ২১ বছর। চার বছর পর এবার আমেরিকা বিশ্বকাপে পুরো জাতির ভার যেন তার কাঁধে। ২৫ বছর বয়সী রাইট উইঙ্গার ২০২২ থেকে রিয়াল সোসিয়েতদাদের হয়ে খেলেছেন ১২৫ ম্যাচ। ২০১৯ থেকে ৪৯ ম্যাচ খেলে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ তিনি। বিশ্বকাপে জাপানের বড় চমক হতে পারেন আয়াসে উয়েদা।

২৭ বছর বয়সী সেনসেশন ডাচ ক্লাব ফেইনুর্ডের হয়ে ২০২২-২৬ মৌসুমের ডাচ প্রথম বিভাগে (এরেডিভিসি) সর্বোচ্চ ২৫ গোল করে লিগের শীর্ষ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। জাপানের ৩-৪-২-১ ফরমেশনে তিনি সেন্ট্রাল স্ট্রাইকার বা পোস্ট-প্লেয়িং ফরোয়ার্ড হিসেবে আক্রমণভাগের নেতৃত্ব দেন। পাশাপাশি পুরো মাঠে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তিনি প্রধান যোগানদাতা হিসেবেও কাজ করেন। অনূর্ধ্ব-২০, ২১, ২৩ বয়স ভিত্তিক দল পেরিয়ে ২০১৯ থেকে জাপানের জার্সিতে ৩৯ ম্যাচে ১৬ গোল করেছেন আয়াসে উয়েদা।