ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’ সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পাবনায় ১৩ মাসে ৫৯ খুন, ৭১ ধর্ষণ নদীবন্দরে সতর্কতা, দেশের ১৬ জেলায় ঝড়ের শঙ্কা সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে ইমাম বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় নিতে চিঠি টানা জয়েও মেক্সিকোর পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ আগুয়েরে যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট সিন্ডিকেটের কবলে চট্টগ্রাম বন্দর: প্রতিযোগিতা রুখতে সুপরিকল্পিত ‘খেলা’ ২৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

টানা তৃতীয়বার সিলেটে মাশরাফি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
টানা তৃতীয়বার সিলেটে মাশরাফি
ছবি : সংগৃহীত

আগের দুই আসরে খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সে। এবারও জাতীয় দলের সাবেক অধিনায়কের ঠিকানা চূড়ান্ত হলো সিলেটেই। যদিও জাতয়ী নির্বাচন ও চোটের কারণে কয়েক ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছিল তাকে।

সেবার তার খুঁড়িয়ে খুঁড়িয়ে করা বোলিং এবং ফিল্ডিংয়ে ভূমিকা রাখতে না পারার কারণে হয়েছিলেন ব্যাপক সমালোচিত। 

এবারের বিপিএলে সেই মাশরাফিকে আবারও দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি। এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন তিনি এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

তার নেতৃত্বে ২০২৩ সালের বিপিএলে ফাইনালে পা রেখেছিল সিলেট স্ট্রাইকার্স। যদিও হারতে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ উইকেটের ব্যবধানে।

মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:১৭ এএম
মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা
উজবেকিস্তান ম্যাচ শেষে মিডিয়া মিক্সড জোনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: খবরের কাগজ

২০২৬ ফিফা বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার রেকর্ড গড়া পারফরম্যান্সে পর্তুগাল ৫-০ ব্যবধানের বিশাল জয় পেলেও, ম্যাচ পরবর্তী ‘মিক্সড জোনে’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ চটেছেন সিআরসেভেন। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে জড়িয়ে করা প্রশ্নগুলো কোনোভাবেই সহজভাবে নেননি ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। বেশ কয়েকজন সাংবাদিকের মেসি-সংক্রান্ত প্রশ্ন সরাসরি এড়িয়ে যান এবং এক পর্যায়ে মেজাজও হারান তিনি।  

মেসিকে নিয়ে প্রশ্ন শুনতেই মুখ ফিরিয়ে নিলেন সিআরসেভেন

উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। সেখানে এক স্প্যানিশভাষী সাংবাদিক লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সাম্প্রতিক গোল ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন শুরু করতেই রোনালদো মাঝপথে তাকে থামিয়ে দেন। সাংবাদিকের মুখের ওপর থেকে মাথা ঘুরিয়ে নিয়ে তিনি অন্য এক সাংবাদিককে ইঙ্গিত করে বলেন, 'পরের প্রশ্ন।'

এরপর আরেক সাংবাদিক লিওনেল মেসির হ্যাটট্রিক নিয়ে প্রশ্ন তুলতে গেলে পর্তুগিজ অধিনায়ক কিছুটা বিরক্ত হয়ে বলেন, 'অন্যরা কী করল, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।' পরবর্তীতে তিনি সাংবাদিকদের কিছুটা সতর্ক করে রসিকতার সুরে বলেন, 'আমার উত্তর দেওয়াটা নির্ভর করবে আপনাদের প্রশ্নের ওপর। পছন্দ না হলে আমি উত্তর দেব না।'

আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন রোনালদো

মেসিকে নিয়ে ব্যক্তিগত তুলনা পছন্দ না করলেও, টুর্নামেন্টের পরের পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রোনালদো। যদি পর্তুগাল এবং আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এগোতে থাকে, তবে বিশ্বমঞ্চে দেখা যেতে পারে এই দুই পরাশক্তিকে।

এই সম্ভাব্য মহারণ নিয়ে রোনালদো বলেন, 'আমি ঠিক জানি না এর কী উত্তর দেব। এই মুহূর্তে এমন প্রশ্ন করার কোনো মানে হয় না কারণ অনেক পথ বাকি। তবে হ্যাঁ, যদি এমন ম্যাচ সত্যি হয়, তবে সেটি হবে এককথায় 'টপ' (অসাধারণ)।' 

সমালোচকদের ধুয়ে দিলেন রোনালদো

কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগাল ১-১ গোলে ড্র করার পর রোনালদোর ফর্ম নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি।  

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, 'গত সপ্তাহটা আমার জন্য ভীষণ কঠিন এবং অন্ধকার ছিল। চারপাশের সমালোচনা শুনে মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছি। কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। মাঠের বাইরের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা বলেছিল আমার অবসর নেওয়া উচিত, তাদের মনে করিয়ে দিতেই আমার আজকের এই পারফরম্যান্স।'

উজবেকিস্তানকে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'কে'-তে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রবার্তো মার্তিনেসের পর্তুগাল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করবে তারা। এনডিটিভি

আজহার/

অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৬ এএম
অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের
নেইমার। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো দলের অন্দরমহলের খবর খুব একটা চাপা থাকে না। খেলোয়াড়দের চোট-সংক্রান্ত বিষয় তো নয়ই। আর নেইমার? তিনি তো বরাবরই এক ধাপ এগিয়ে। সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব। দুদিন আগেই যেমন অনুশীলনের একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আদতে মাঠের লড়াইয়ের জন্য যে শতভাগ ফিট হয়ে গেছেন, সেই বার্তাটাই ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।

এর আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছিলেন, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেইমার খেলবেন। তখন থেকেই খুশির জোয়ার বইছে সেলেসাও সমর্থকদের মনে। ব্রাজিল দলের গত দুই দিনের অনুশীলনে যে দৃশ্য দেখা মিলেছে, তাতে নেইমারের খেলার বিষয়ে আর কোনো সংশয় নেই বলেই মনে হচ্ছে। অর্থাৎ সব ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে দেখা মিলবে সান্তোস ফরোয়ার্ডের। ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায়। ভেন্যু মায়ামি। 

সেই মায়ামি, যে মাঠে এর আগেও চোট কাটিয়ে প্রত্যাবর্তন ম্যাচ খেলেছিলেন নেইমার। সেটা অবশ্য ৭ বছর আগের ঘটনা। কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ছিল সেটি। আর এবার তো বিশ্বকাপের মঞ্চ। যে মঞ্চে পৌঁছবার জন্য উদ্বেগে ভরা শত রজনী পার করতে হয়েছে তাকে। ফলে এ দফায় মায়ামিতে মায়াজাল ছড়াতে চাইবেন নেইমার।

এবারের বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলেছে মরক্কোর বিপক্ষে। নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১-১ ড্র ম্যাচটি বেঞ্চে বসে দেখেন নেইমার। আনচেলত্তির দল তাদের পরের ম্যাচে হাইতিকে হারায় ৩-০ ব্যবধানে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটিতে নেইমারকে দলের সঙ্গী করা হয়নি। দলের সঙ্গী না হয়ে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিকঠাক সারুক–এটাই চেয়েছে দল। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সেটাই করেছেন। ফল–প্রায় তিন বছরের অপেক্ষা শেষে জাতীয় দলের জার্সিতে ফেরা হচ্ছে তার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচটিই এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে নেইমারের শেষ ম্যাচ হয়ে আছে। ওই ম্যাচেই হাঁটুতে গুরুতর চোট পান তিনি। যে চোটের ধাক্কা সামলে এখনো ক্যারিয়ারে স্থিরতা খুঁজে পাননি নিজের সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। আরও একাধিকবার  তাকে চোটে পড়তে হয়েছে। 

উরুগুয়ের বিপক্ষে ২০২৩ সালের ওই ম্যাচের পর পেশাদার ফুটবলে মাত্র ৪৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। গোল করেছেন ১৭টি। সৌদি ক্লাব আল-হিলালে ধুঁকেছেন। পরবর্তী সময়ে ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। লক্ষ্য ছিল একটাই–থমকে যাওয়া ক্যারিয়ারে গতি ফেরানো। নেইমার কিছুটা পেরেছেনও। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পরও চোট তার সবচেয়ে বড় স্বপ্নে জোরালো আঘাত হানে।

হ্যাঁ, এই বিশ্বকাপ তো নেইমারের সবচেয়ে বড় স্বপ্নই। এর আগেও তিনটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু দেশকে ট্রফি দিতে পারেননি। হোক না তিনি দেশের সর্বোচ্চ স্কোলস্কোরার। কিন্তু ব্রাজিলকে একটা বিশ্বকাপ এনে দিতে না পারলে তার মূল্য কোথায়!

নেইমার তাই মনে প্রাণে আরও একটা বিশ্বকাপ খেলতে চান। দেশকে ট্রফি এনে দেওয়ার শেষ চেষ্টা করতে চান। অবশ্য একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার কি শুরুর একাদশে থাকবেন? নাকি তাকে বদলি হিসেবে খেলাবেন আনচেলত্তি? 

ব্রাজিল দলের থিঙ্কট্যাঙ্কের শুরু থেকেই ভাবনা ছিল ‘পুরোপুরি ফিট’ নেইমারকে নকআউটে খেলাবেন তারা। তবে নেইমার ভাবনার চেয়েও দ্রুত উন্নতি করেছেন। আর এ কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে কিছুটা ম্যাচ টাইম দিয়ে নক আউটের জন্যই নেইমারকে ঝালিয়ে নিতে পারে সেলেসাওরা। আসলে কী হবে, তার কিছু আঁচ পাওয়া যেতে পারে ব্রাজিল দলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে।

যেটাই হোক, নেইমারকে এখন মাঠে দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা।

গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১০ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:১৩ এএম
গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ এল-এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে নকআউট পর্বের সমীকরণ জমে উঠেছে। শেষ ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঘানা, অন্যদিকে পানামাকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড, আর সমান পয়েন্ট থাকলেও গোলের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ঘানা। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে পানামার এবং ঘানা লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

ইংল্যান্ড, ঘানা, ক্রোয়েশিয়া ও ইতোমধ্যে বিদায় নেওয়া পানামার পরবর্তী রাউন্ডে যাওয়ার জটিল সব গাণিতিক সমীকরণ ও সম্ভাবনা:

ইংল্যান্ড ও ঘানার সমীকরণ

ইংল্যান্ড ও ঘানা-উভয় দলই তাদের শেষ গ্রুপ ম্যাচে অন্তত একটি ড্র করতে পারলেই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে। তবে নিজেদের শেষ ম্যাচে হেরে গেলেও দল দুটির বিদায় নিশ্চিত নয়। সেক্ষেত্রে অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবেও তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।

ক্রোয়েশিয়ার সমীকরণ

২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার জন্য সমীকরণটি বেশ সহজ-সরাসরি দ্বিতীয় স্থানে উঠে আসতে ঘানার বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের। তবে ম্যাচটি ড্র বা হারলে ক্রোয়াটদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে; সেক্ষেত্রে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হতে পারলে তবেই টুর্নামেন্টে টিকে থাকতে পারবে তারা।

বিদায় নিল পানামা

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায়ঘণ্টা বেজে গেছে পানামার। শেষ ম্যাচে তারা যদি ইংল্যান্ডকে হারিয়েও দেয়, তাহলেও হেড-টু-হেড (মুখোমুখি লড়াইয়ের) নিয়মে ক্রোয়েশিয়ার চেয়ে পিছিয়ে থাকায় টেবিলের তৃতীয় স্থানে ওঠার কোনো সুযোগ নেই তাদের।

থিওটোনিয়াস

নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন?

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:১৬ এএম
নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন?
গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর আগে প্রতিটি দলের নকআউটে ওঠার যোগ্যতা অর্জনের সমীকরণ। | ছবির সৌজন্যে: স্পোর্টস্টার

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব এখন এক চরম রোমাঞ্চকর এবং চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছে। ৪৮ দলের বর্ধিত এই বিশ্বমঞ্চে নকআউট বা 'রাউন্ড অব ৩২'-এর টিকিট নিশ্চিত করতে ১২টি গ্রুপের দলগুলো লড়ছে অবিশ্বাস্য এক সমীকরণে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি ‘তৃতীয় স্থানে’ থাকা দলও নকআউটের টিকিট পাবে।

ইতোমধ্যেই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ডে শেষ হওয়ার পর ৬টি দেশ নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে শেষ ৩২-এর জায়গা পাকা করে নিয়েছে। বাকি দলগুলোর ভাগ্য ঝুলে আছে শেষ ম্যাচের ওপর।

নকআউটে পা রাখা নিশ্চিত করেছে যে ৬ দল

নিজেদের প্রথম দুই ম্যাচেই পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিয়ে ফেবারিট হিসেবে সবার আগে শেষ ৩২ নিশ্চিত করেছে এই দলগুলো:

মেক্সিকো (গ্রুপ A): দক্ষিণ আফ্রিকা (২-০) এবং দক্ষিণ কোরিয়াকে (১-০) হারিয়ে সহ-আয়োজকরা নকআউটে।

যুক্তরাষ্ট্র (গ্রুপ D): প্যারাগুয়ে (৪-১) এবং অস্ট্রেলিয়াকে (২-০) হারিয়ে উড়ন্ত সূচনা করেছে আরেক সহ-আয়োজক।

জার্মানি (গ্রুপ E): কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ছন্দে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

ফ্রান্স (গ্রুপ I): সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে কিলিয়ান এমবাপের দল সহজ জয় তুলে নিয়েছে।

নরওয়ে (গ্রুপ I): ফ্রান্সের গ্রুপ থেকেই টানা দুই জয়ে চমক দেখিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে।

আর্জেন্টিনা (গ্রুপ J): বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আলজেরিয়াকে ৩-০ ও অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে দাপটের সাথে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে আছে।

নকআউটের দ্বারপ্রান্তে এবং সুবিধাজনক অবস্থানে যারা

শেষ ম্যাচে ড্র করলেই বা ন্যূনতম পয়েন্ট পেলেই রাউন্ড অব ৩২ নিশ্চিত হবে এমন দলগুলো হলো:

কানাডা ও সুইজারল্যান্ড (গ্রুপ B): দুই দলই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে।

ব্রাজিল ও মরক্কো (গ্রুপ C): উভয় দলের সংগ্রহই ৪ পয়েন্ট। তবে ৩ পয়েন্ট নিয়ে ওত পেতে আছে স্কটল্যান্ড।

নেদারল্যান্ডস ও জাপান (গ্রুপ F): ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ডাচ ও জাপানিজরা। ঠিক পেছনেই ৩ পয়েন্ট নিয়ে লড়াই টিকিয়ে রেখেছে সুইডেন।

মিশর (গ্রুপ G): ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে সালাহ্‌র দেশ। ২ পয়েন্ট নিয়ে নকআউটের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইরান ও বেলজিয়াম।

স্পেন (গ্রুপ H): ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লা রোহারা, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা। উরুগুয়ে ও কেপ ভার্দে ২ পয়েন্ট নিয়ে লড়াইয়ে রয়েছে।

তৃতীয় স্থানের সমীকরণ: আশা টিকে আছে যাদের

নতুন ফরম্যাটে গ্রুপে তৃতীয় হয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে না ৮টি দলকে। বর্তমান পয়েন্ট টেবিলের পরিস্থিতি অনুযায়ী সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল হিসেবে নকআউটের দৌড়ে এগিয়ে আছে:

১. সুইডেন (৩ পয়েন্ট, গোল ব্যবধান ০)
২. স্কটল্যান্ড (৩ পয়েন্ট, গোল ব্যবধান ০)
৩. আলজেরিয়া (৩ পয়েন্ট, গোল ব্যবধান -২)
৪. প্যারাগুয়ে (৩ পয়েন্ট, গোল ব্যবধান -২)
৫. কেপ ভার্দে (২ পয়েন্ট, গোল ব্যবধান ০)
৬. বেলজিয়াম (২ পয়েন্ট, গোল ব্যবধান ০)
৭. পর্তুগাল (১ পয়েন্ট, গোল ব্যবধান ০ - মাত্র ১ ম্যাচ খেলেছে)
৮. চেকিয়া (১ পয়েন্ট, গোল ব্যবধান -১)

বিদায়ের চরম শঙ্কায় যারা

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তিউনিসিয়া, হাইতি, তুরস্ক, কুরাসাও, ইরাক এবং জর্ডানের মতো দলগুলো। শেষ ম্যাচে তাদের কেবল বিশাল ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের দিকেও। ১২টি গ্রুপের সমাপনী ম্যাচ শেষে তৈরি হবে ২০২৬ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ‘রাউন্ড অব ৩২’-এর চূড়ান্ত নকআউট ব্র্যাকেট। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৪২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৪৪ এএম
বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে
২০২৬ ফিফা বিশ্বকাপ গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়মাবলি। ছবি: রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের সমীকরণ মেলানোর নিয়মে ঐতিহাসিক পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দীর্ঘ অর্ধশতাব্দী বা ৫০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা চেনা নিয়ম ভেঙে এবারই প্রথম গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে গোল ব্যবধানের চেয়ে ‘হেড-টু-হেড’ বা পারস্পরিক লড়াইয়ের ফলাফলকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় এবারের বর্ধিত বিশ্বকাপের গ্রুপ পর্বের রোমাঞ্চ ও জটিলতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই নতুন নিয়ম।

নতুন টাইব্রেকার নিয়ম যেভাবে কাজ করবে

গ্রুপ পর্বের ম্যাচ শেষে যদি দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে নকআউট বা রাউন্ড অব ৩২-এ যাওয়ার টিকিট কোন দল পাবে, তা নির্ধারণে নিচের ক্রমানুযায়ী টাইব্রেকার নিয়ম প্রয়োগ করা হবে:

১. পারস্পরিক ম্যাচের পয়েন্ট: টাই হওয়া দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে প্রাপ্ত পয়েন্ট।
২.পারস্পরিক ম্যাচের গোল ব্যবধান: কেবল ওই দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের গোল ব্যবধান।
৩. পারস্পরিক ম্যাচে করা গোল: নিজেদের মধ্যকার ম্যাচে কে কত বেশি গোল করেছে।
৪. সব ম্যাচের গোল ব্যবধান: গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে মোট গোল ব্যবধান (যেটি আগে প্রথম নিয়ম ছিল)।
৫. সব ম্যাচে করা গোল: গ্রুপ পর্বের সব ম্যাচ মিলিয়ে মোট গোল সংখ্যা।
৬. ফেয়ার প্লে পয়েন্ট: পুরো গ্রুপ পর্বে দলগুলোর পাওয়া হলুদ ও লাল কার্ডের সংখ্যা (যার কার্ড কম, সে এগিয়ে থাকবে)।
৭. ফিফা র‍্যাংকিং: সবশেষেও সমতা না ভাঙলে বিশ্ব র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা দল সুযোগ পাবে। (উল্লেখ্য, লটারি বা টস করার নিয়মটি এবার পুরোপুরি বাতিল করা হয়েছে)।

 তৃতীয় স্থানে থাকা দলগুলোর ভাগ্য নির্ধারণ

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি রাউন্ড অব ৩২-এ যাবে। তাদের সঙ্গে যোগ দেবে তৃতীয় স্থানে থাকা সেরা ৮টি দল। তবে তৃতীয় স্থানে থাকা দলগুলোর পারস্পরিক তুলনা করার ক্ষেত্রে কিন্তু হেড-টু-হেডের সুযোগ নেই (যেহেতু তারা ভিন্ন গ্রুপে খেলেছে)। সেক্ষেত্রে নিয়মটি হবে:

মোট পয়েন্ট
গোল ব্যবধান
মোট গোল সংখ্যা
ফেয়ার প্লে স্কোর
ফিফা র‍্যাংকিং

কেন এই ঐতিহাসিক পরিবর্তন?

১৯৭০ সালের বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের সমতা ভাঙার প্রথম অস্ত্র ছিল 'গোল ব্যবধান'। কিন্তু অনেক সময় দেখা যেত, কোনো দুর্বল দলের জালে এক ম্যাচেই এক হালি বা এক ডজন গোল দিয়ে অনেক দল বড় ব্যবধান তৈরি করে রাখত। নতুন নিয়মের ফলে দুর্বল দলের ওপর গোলবন্যার চেয়ে সমশক্তির প্রতিপক্ষকে সরাসরি ম্যাচে হারানোর গুরুত্ব বহুগুণ বেড়ে গেল। এখন থেকে গ্রুপ পর্বে কেবল পয়েন্ট টেবিল নয়, প্রতিটি ম্যাচের ভেতরের হিসাব-নিকাশও বদলে দেবে দলগুলোর কৌশল। সূত্র: স্পোর্টস্টার

আজহার/