ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
তারকাসমৃদ্ধ বেলজিয়ামের সামনে সংগঠিত ইরান ২১ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি কুকুরেইয়ার ‘জেগে ওঠার ডাক’ স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ জোড়া রেকর্ডের সামনে মেসি সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা বিশ্ব বাবা দিবস আজ ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, পরে পুলিশে হস্তান্তর ব্রায়ান ব্রোবির জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে নেদারল্যান্ডস অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ এক দিনে দ্রুততম দুই গোল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ উল্লাসের পরদিন ৪০ টন স্মৃতি ছুটিতে গ্রামে গিয়ে ডাকাত হামলায় আহত এসিল্যান্ডসহ ৬ জন মেসির ফাউল: ফিফায় আলজেরিয়ার নালিশ ঈশ্বরগঞ্জে আ.লীগের সাবেক এমপির ফ্যাক্টরিতে লুটপাট ১১ মামলার আসামি বহিষ্কৃত ছাত্রদল নেতা বুলবুল আটক বম সম্প্রদায়ের এক অসুস্থ নারীকে হেলিকপ্টারযোগে উদ্ধার করল সেনাবাহিনী উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

ডিআরইউ-ওয়ালটন ক্রীড়া উৎসব শুরু সোমবার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম
ডিআরইউ-ওয়ালটন ক্রীড়া উৎসব শুরু সোমবার
ছবি: সংগৃহীত

দাবা ইভেন্ট দিয়ে সোমবার শুরু হচ্ছে ওয়ালটন ডিআরইউ-ক্রীড়া উৎসব। এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট যথাক্রমে-দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কল ব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার) গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং অনুষ্ঠিত হবে। নারী সদস্যদের জন্য ৫টি ইভেন্ট- অ্যাথলেটিকস (১০০মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ'র সাগর-রুনি মিলনায়তনে শনিবার (১৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডিআরইউ'র সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ'র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ক্রীড়া উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্য নির্বাহী সদস্য সাঈদ শিপন ও রফিক মৃধা।

স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:৫৯ এএম
স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই ফরোয়ার্ড। এ কারণে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই ব্রাজিলের। 

শনিবার (২০ জুন) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

সিবিএফ জানায়, রাফিনিয়ার ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। তিনি দলের সঙ্গে আছেন এবং যুক্তরাষ্ট্রেই দলের সঙ্গে থেকে পুনর্বাসন চালিয়ে যাবেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করে ব্রাজিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে বড় জয় পেয়ে গ্রুপ ‘সি’-তে শীর্ষে উঠে এসেছে তারা। আগামী বুধবার ফ্লোরিডার মায়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সালমান/

শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৪:১৩ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৪:৩৮ এএম
শেষ মুহূর্তের রোমাঞ্চে আইভরি কোস্টকে হারাল জার্মানি
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে। সমতায় ফিরতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা। আর শেষ মুহূর্তে ইনজুরি টাইমের গোলে আইভরি কোস্টকে হারাল জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। একইসঙ্গে নিশ্চিত হয়েছে নকআউট পর্বের টিকিট। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে জার্মানির হয়ে ডেনিজ উনদাভ জোড়া গোল করেন। আইভরি কোস্টের হয়ে একমাত্র গোলটি করেন ফ্রাঙ্ক কেসি। 

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় জার্মানি। ২১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান আলেকজান্ডার পাভলোভিচ। কিন্তু আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি। 

৩০ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে জার্মানির জালে বল জড়ায় আইভরি কোস্ট। বক্সের ভেতর থেকে ফ্রাঙ্ক কেসি দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে জার্মানি। 

৪০ মিনিটে আরও একটি গোল বাতিল হয় জার্মানির। কাই হাভার্টজ বল জালে জড়িয়ে উদ্‌যাপন করছিলেন। কিন্তু আক্রমণের শুরুতে জামাল মুসিয়ালা আইভরি কোস্টের ইমানুয়েল আগবাদুকে ফাউল করায় গোলটি বাতিল হয়। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করে জার্মানি। 

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে জার্মানি। কিন্তু আইভরি কোস্টের রক্ষণভাগ ভাঙতে পারছিল না তারা। ম্যাচের ৬০ মিনিটে নাগেলসমান একসঙ্গে তিন বদলি আনেন- সানে, মুসিয়ালা ও পাভলোভিচের জায়গায় লেভেলিং, উনদাভ ও আমিরি। 

বদলি নামার ৮ মিনিটের মাথায় জার্মানিকে সমতায় ফেরার উনদাভ। শেষের দিকে গোলরক্ষক ফোফানার দারুণ সেভে বেঁচে যায় আইভরি কোস্ট। ৯৪ মিনিট পর্যন্ত সমতায় ছিল ম্যাচ। ৯৪ মিনিটে ফেলিক্স এনমেচার পাস বক্সের ভেতরে পেয়ে ঘুরে শট নিয়ে বল জালে জড়ান উনদাভ। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জার্মান শিবির। আর হতাশা সঙ্গী হয় আইভরি কোস্টের। এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সালমান/

বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৩ এএম
বিশ্বকাপ জয়ে যে দলকে এগিয়ে রাখলেন ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচ। ছবি: সংগৃহীত

টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব বা দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। দুই ম্যাচে তাদের পারফরম্যান্স দেখে সুইডেনের কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ আশাবাদী, এবারের বিশ্বকাপ জিততে পারে যুক্তরাষ্ট্র। 

ফক্স স্পোর্টসে বিশ্লেষণ দিতে গিয়ে ইব্রাহিমোভিচ বলেন, যুক্তরাষ্ট্র আক্রমণে সুযোগ কাজে লাগাচ্ছে, মিডফিল্ডে দক্ষতা দেখাচ্ছে এবং রক্ষণভাগও দৃঢ়ভাবে লিড ধরে রাখতে পারছে। প্রথম দুই ম্যাচে তারা মোট ৬ গোল করেছে, হজম করেছে মাত্র ১ গোল এবং রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঘরের মাঠে সমর্থকদের ব্যাপক উপস্থিতি, যা দলকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে।

এ সময় ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা থিয়েরি অঁরি বলেন, ঘরের মাঠে বিশ্বকাপ খেললে বিশ্বাসই অনেক সময় ম্যাচের ফল বদলে দেয়। 

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোও সম্প্রতি জানান, শিরোপা জয়ের লক্ষ্যেই দলকে এগিয়ে যেতে হবে।

সালমান/

দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৬ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:২৪ এএম
দুই গোল বাতিল, প্রথমার্ধে পিছিয়ে জার্মানি
ছবি: সংগৃহীত

আইভরি কোস্টের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে জার্মানি। যদিও আইভরি কোস্টের জালে দুই বার বল জড়ায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ফাউলের কারণে তাদের দুটি গোলই বাতিল হয়। 

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় টরন্টোর বিএমও ফিল্ডে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় জার্মানি। ২১ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে জড়ান আলেকজান্ডার পাভলোভিচ। কিন্তু আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানাকে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি। 

৩০ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে জার্মানির জালে বল জড়ায় আইভরি কোস্ট। বক্সের ভেতর থেকে ফ্রাঙ্ক কেসি দুর্দান্তভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এতে ১-০ গোলে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে তারা। 

৪০ মিনিটে আরও একটি গোল বাতিল হয় জার্মানির। কাই হাভার্টজ বল জালে জড়িয়ে উদ্‌যাপন করছিলেন। কিন্তু রেফারি গোলটি বাতিল করেন। কারণ আক্রমণের শুরুতে ইমানুয়েল আগবাদুকে ফাউল করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের বাকি সময়ে আইভরি কোস্টের রক্ষণভাগ ভাঙতে পারেনি জার্মানি। এতে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

সালমান/

আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৪১ এএম
আইভরি কোস্টের মুখোমুখি জার্মানি, দেখুন একাদশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়েই রাঙিয়েছে জার্মানি ও আইভরি কোস্ট। জার্মানি ৭-১ গোলে কুরাসাওকে এবং আইভরি কোস্ট  ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে। এবার মুখোমুখি হয়েছে এই দুই দল।

শনিবার (২০ জুন) টরন্টোর বিএমও ফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ম্যাচটি জিতলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি নিশ্চিত হবে নকআউট পর্ব।

জার্মানি একাদশ: ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), জশুয়া কিমিচ, ইয়োনাথান তাহ, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, লুকাস নিমেখা, আলেকসান্দার পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

আইভরি কোস্ট একাদশ: ইয়াহিয়া ফোফানা (গোলরক্ষক), ওডিলন কোসুনু, উইলফ্রিড সিঙ্গো, ইমানুয়েল আগবাদু, ঘিসলেইন কোনান, ফ্রাঙ্ক কেসিয়ে, ইব্রাহিম সাঙ্গারে, উলাই, দিয়োমঁদে, ইভান গুয়েসাঁ, দিয়ালো।

সালমান/