ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
জয়ের খোঁজে জর্ডান-আলজেরিয়া ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের অসম লড়াই ২২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় কুরাসাও আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ৩৩ ম্যাচেই ১০০ গোল! হাইড্রেশন ব্রেক নিয়ে বিয়েলসার ক্ষোভ ইরানের রক্ষণদুর্গে আটকে গেল বেলজিয়াম গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড পেলের কীর্তিতে ভাগ বসালেন ইয়ামাল জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ

মাহমুদউল্লাহর স্মরণীয় ওয়ানডে ইনিংসগুলো

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম
আপডেট: ১৩ মার্চ ২০২৫, ১১:৫৮ এএম
মাহমুদউল্লাহর স্মরণীয় ওয়ানডে ইনিংসগুলো
ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, এই খবরটা সবাই জেনে গেলেও রেশটা এখনও রয়ে গেছে। কিছুদিন আগে আলাপ উঠেছিল যে রাচিন রবীন্দ্রর পাঁচ শতকের সবকটিই আইসিসি আসরে। মাত্র ১৪ ইনিংসে এই শতকগুলো তিনি করেছেন।

অন্যদিকে, মাহমুদউল্লাহ রিয়াদও ওয়ানডে ক্যারিয়ারের চার শতকের চারটিই করেছেন আইসিসি আসরে। গতকাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রিয়াদ টেস্টকে বিদায় বলেছেন জিম্বাবুয়ের মাটিতে ২০২১ সালেই। টি-টোয়েন্টি ছেড়েছেন গেল বছর ভারতের মাটিতে। 

ক্যারিয়ারের ওয়ানডে সেঞ্চুরির সবগুলোই এসেছে আইসিসি আসরে। যার মানে হলো ওয়ানডে ক্যারিয়ারের শতভাগ সেঞ্চুরিই আইসিসি আসরে হাঁকিয়েছেন তিনি। যার মধ্যে তিনটি ওয়ানডে বিশ্বকাপে আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরমধ্যে দুটি সেঞ্চুরিতে আছে দুই ঐতিহাসিক জয় আর দুটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ।

১০৩
৯ মার্চ ২০১৫, অ্যাডিলেড

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে স্বরণীয় জয় বললে ভুল হবে না ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচকে। ১৫ রানের জয়ের ম্যাচের শেষটা রুবেল হোসেনের হলেও শুরুটা তো মাহমুদউল্লাহ রিয়াদের। ৯৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের ইনিংস মেরামত করেন তিনি। তার ইতিহাস সৃষ্টি করা শতকেই বাংলাদেশ চাপ সামাল দিয়েছিল ইংলিশ বোলারদের সামনে। বিশ্বকাপের বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ সেদিন খেলেন ১০৩ রানের এক অনবদ্য ইনিংস। সেই ম্যাচ জিতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা রাখে বাংলাদেশ।

Caption

১২৮*
১৩ মার্চ ২০১৫, হ্যামিল্টন
 
পরের ম্যাচে আবারও শতক মাহমুদউল্লাহর ব্যাটে। এবারের ইনিংসে আগের চেয়ে দাপুটে। ২৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার ইমরুল ও তামিম যথারীতি ব্যর্থ। পরে সৌম্য সরকারের সঙ্গে ৯০ ও সাব্বির রহমানের সঙ্গে ৭৮ রানের জুটিতে তিনশো ছুঁইছুঁই দলীয় সংগ্রহের পাশাপাশি আদায় করেন নিজের ক্যারিয়ার ও বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ১৩৩ বলে ১২৮ রান করে। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি হেরে যায় ৩ উইকেটে। 

১০২*
৯ জুন ২০১৭, কার্ডিফ
 
২০১৯ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ সেমিফাইনাল খেলতে চায়। কিন্তু এখন পর্যন্ত সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি। তবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে বাংলাদেশ জায়গা করে নিয়েছিল। যেটি সম্ভব হয়েছিল মাহমুদউল্লাহর লড়াকু ইনিংসে। সেই ম্যাচের কথা এলে সাকিব আল হাসানকেও মনে করতে হয়। এই দুইজনের লড়াকু জোড়া শতকেই নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির সম্ভাবনা জাগায় বাংলাদেশ। পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়ে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল।

পরিস্থিতি বিবেচনায় মাহমুদউল্লাহ এবং সাকিবের এই সেঞ্চুরি মোটেও সহজ ছিল না। কিউইদের ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ ৩৩ রানেই হারায় ৪ উইকেট। এরপর সাকিবকে সঙ্গী করে ২২৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। যা টুর্নামেন্টের ইতিহাসে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। জয় থেকে ৮ রান দূরে থাকতে সাকিব আউট হলেও মোসাদ্দেককে নিয়ে বাকি কাজ অনায়াসে সেরেছেন মাহমুদউল্লাহ।

১১১
২৪ অক্টোবর ২০২৩, মুম্বাই

এই ইনিংসটি কেবলই ব্যক্তিগত অর্জন হলেও মাহমুদউল্লাহ রিয়াদের মনের খুব কাছেই থাকার কথা ইনিংসটি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ৩৮২ রানের জবাবে বাংলাদেশ ম্যাচটি হারে ১৪৯ রানের বড় ব্যবধানে। সেখানে একাই ১১১  রান করেন রিয়াদ। বিশ্বকাপের আগে তার দলে থাকা না থাকা নিয়ে তৈরি হয় সংশয়। দলে  আর ফেরা নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন তিনি নিজেও। কিন্তু বাদ পড়েও আবার নিশ্চিত করেন বিশ্বকাপে নিজের জায়গা। তাই এই শতকটা তার যোগ্যতার জবাবও ছিল বটে।

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৭ এএম
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে অস্ট্রিয়া। এবার গ্রুপের শীর্ষে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া। এই ম্যাচে কাকে এগিয়ে রাখল অপ্টা সুপারকম্পিউটার?

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার এই ম্যাচে আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছে। এই কম্পিউটারের মতে, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬০.১ শতাংশ। 

অন্যদিকে ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২২.৪ শতাংশ, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১৭.৬ শতাংশ।

বিশ্বকাপে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

সালমান/

৩৩ ম্যাচেই ১০০ গোল!

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:৪০ এএম
৩৩ ম্যাচেই ১০০ গোল!
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে যেন গোলের বন্যা বইছে। ম্যাচ শেষ হচ্ছে, কিন্তু গোলের হিসাব যেন থামছেই না। সেই ধারাবাহিকতায় নতুন এক মাইলফলক ছুঁয়েছে ২০২৬ বিশ্বকাপ। সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডসের ম্যাচে কোডি গাকপোর করা গোলটি শুধু ম্যাচের তৃতীয় গোল ছিল না; সেটিই হয়ে যায় এবারের বিশ্বকাপের শততম গোল।

মাত্র ৩৩ ম্যাচে ১০০ গোল; বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোলের সেঞ্চুরি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে একই সংখ্যক ম্যাচে শত গোল হয়েছিল। যে আসর বিশ্ব ফুটবলকে দিয়েছিল ফুটবলের রাজা পেলের উত্থানের গল্প। এখন সেই তালিকায় জায়গা করে নিল লিওনেল মেসিদের বিশ্বকাপ। সবচেয়ে দ্রুত শত গোলের রেকর্ড অবশ্য এখনো ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপের দখলে, যেখানে মাত্র ২০ ম্যাচেই হয়েছিল ১০০ গোল।

এবার কেন এত গোল হচ্ছে? আলোচনা শুরু হয়েছে সেটি নিয়েই। অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে নতুন বল ‘ট্রাইওন্ডা’। গোলরক্ষকদের অভিযোগ, বলের গতিপথ ও বাঁক অনেক সময় অনুমান করা কঠিন হচ্ছে। দূরপাল্লার শটেও বাড়ছে সাফল্য। ইতোমধ্যে ২২ গজের বেশি দূর থেকে একাধিক গোল হয়েছে। এর মধ্যে সেনেগালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের দূরপাল্লার গোল আলোচনায় এসেছে সবচেয়ে বেশি।

ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট ও পল রবিনসনও মনে করছেন, বলের আচরণ গোলরক্ষকদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। তবে শুধু বল নয়, টুর্নামেন্টের সম্প্রসারিত কাঠামোকেও কারণ হিসেবে দেখছেন অনেকে। ১০৪ ম্যাচের এই বিশ্বকাপে নতুন কয়েকটি দলের অংশগ্রহণে শক্তির ব্যবধান কিছুটা বেড়েছে। নবাগত দলগুলোর বিপক্ষে বড় দলগুলো বেশি আক্রমণাত্মক খেলছে। জার্মানির ৭-১ জয় কিংবা কানাডার ৬-০ জয়ের মতো ফল সেটিরই ইঙ্গিত।

আবহাওয়াও একটি কারণ হতে পারে। উত্তর আমেরিকার গরমে ম্যাচের শেষ দিকে ক্লান্তি বাড়ছে। এখন পর্যন্ত মোট গোলের প্রায় ২৯ শতাংশ এসেছে ৭৬ মিনিটের পর। মাঝপথে বাধ্যতামূলক পানি পানের বিরতিও কোচদের নতুন কৌশল সাজানোর সুযোগ করে দিচ্ছে।

সবশেষে বড় কারণ হতে পারে তারকারা। এবার শুরু থেকেই ছন্দে আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের মতো ফুটবলাররা। সাবেক কোচ টমাস ফ্রাঙ্কের মতে, এবার বড় খেলোয়াড়রা আগের অনেক আসরের তুলনায় বেশি সতেজ ও প্রস্তুত। বিশ্বকাপ শেষ হতে এখনো অনেক বাকি। কিন্তু শুরুতেই গোলের যে স্রোত দেখা যাচ্ছে, তাতে নতুন নতুন রেকর্ড হয়ে যেতে পারে মার্কিন মুলুকে।

হাইড্রেশন ব্রেক নিয়ে বিয়েলসার ক্ষোভ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:৫৮ এএম
হাইড্রেশন ব্রেক নিয়ে বিয়েলসার ক্ষোভ
ছবি: সংগৃহীত

খেলা চলছে, হঠাৎ রেফারির বাঁশি। মাঠের পাশে হাজির পানির বাক্স, খেলোয়াড়দের ছোট্ট বিরতি, আর টেলিভিশনের পর্দায় শুরু বিজ্ঞাপন। ফিফা এটাকে বলছে ‘হাইড্রেশন ব্রেক’। উত্তর আমেরিকার গরমে খেলোয়াড়দের স্বস্তি দেওয়ার উদ্যোগ। কিন্তু এই সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেননি মার্সেলো বিয়েলসা।

ফুটবল দুনিয়ায় নিজের স্পষ্টভাষী অবস্থানের জন্য পরিচিত এই আর্জেন্টাইন কোচ মনে করেন, এই বিরতি ফুটবলের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে এবং খেলাটির ঐতিহ্যগত চরিত্র বদলে দিচ্ছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে তীব্র গরমের কথা বিবেচনা করে প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের বিরতি চালু করেছে ফিফা। উদ্দেশ্য খেলোয়াড়দের পানি পান ও শারীরিকভাবে কিছুটা পুনরুদ্ধারের সুযোগ দেওয়া।

তবে সমালোচকদের মতে, এই সিদ্ধান্তে ফুটবল কার্যত দুই অর্ধের বদলে চার ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একই সঙ্গে সম্প্রচারকারীরাও অতিরিক্ত বিজ্ঞাপনের সুযোগ পাচ্ছে।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, ‘দুইবারের জায়গায় চারবারে খেলা হওয়াটা ফুটবলের সেই আদি রূপকে বদলে দিচ্ছে, যা সাংস্কৃতিকভাবে তৈরি হয়েছিল। এই পরিবর্তন ফুটবলে নতুন কিছু যোগ করছে না, বরং অনেক কিছু কেড়ে নিচ্ছে।’

এখানেই থামেননি তিনি। বিয়েলসার মতে, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়েছিল এর স্বাভাবিক প্রবাহ ও নিজস্ব ছন্দের কারণে। নতুন এই বিরতি সেই অনুভূতিতে আঘাত করছে।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের আগে ফুটবলের একটা নিজস্ব বৈশিষ্ট্য ছিল। মানুষ সেই বৈশিষ্ট্যের প্রেমে পড়েই খেলাটাকে ভালোবেসেছিল।’

তবে পরিবর্তনের বিরুদ্ধে নন বলেও পরিষ্কার করেছেন বিয়েলসা। উদাহরণ হিসেবে টেনেছেন ভিএআর প্রযুক্তিকে। তার ভাষায়, ‘আমরা প্রযুক্তিকে স্বাগত জানাই। যেমন ভিএআর ব্যবস্থা খেলাকে আরও নির্ভুল করেছে। কিন্তু এই বিরতিগুলোর পেছনে অন্য উদ্দেশ্য আছে। আমি শুধু নিজের কথা বলছি না, চারপাশে যা শুনছি, আমার কথায় সেটার প্রতিফলন আছে।’

বিয়েলসার মন্তব্যের পর ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ হলো। এখন দেখার বিষয়, ফিফা এই সমালোচনার জবাব কীভাবে দেয়।

আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় কুরাসাও

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:০০ এএম
আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় কুরাসাও
ছবি: সংগৃহীত

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট অর্জনের পর কুরাসাওজুড়ে শুরু হয়েছে উৎসব। আর সেই আনন্দের কেন্দ্রবিন্দুতে থাকা কোচ ডিক অ্যাডভোকেট মনে করেন, এই অর্জন মূলত সেই সমর্থকদের প্রাপ্য, যারা বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলের বড় পরাজয়ের পরও দলের প্রতি বিশ্বাস হারাননি।

মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার ক্যারিবীয় দ্বীপ দেশটির মানুষের সমর্থনের প্রশংসা করে অ্যাডভোকেট বলেন, ‘কুরাসাওয়ের মানুষ একদম শুরু থেকেই আমাদের সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে গত সপ্তাহে ৭-১ গোলে হারার পরও দ্বীপটিতে মানুষজন উদযাপন করছিলেন এবং আনন্দে মেতে ছিলেন।’ ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক এলোয় রুমের অবিশ্বাস্য ১৫টি সেভে ভর করে অর্জিত এই ফলাফলকে তিনি দেশের মানুষের জন্য একটি বিশেষ উপহার হিসেবেই দেখছেন, ‘আজ (গতকাল) সেখানে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। তাই আমি মনে করি, যেসব মানুষের জীবন সব সময় সহজ কাটে না, তারা এই সাফল্য মনভরে উদযাপন করুক, এটাই আমার চাওয়া।’

জার্মানির বিপক্ষে বড় ব্যবধানের হারের পরও খেলোয়াড়দের ভক্তরা যে উষ্ণ সমর্থন ও ভালোবাসা ঘিরে রেখেছিল, সেটিই দলের ঘুরে দাঁড়ানোর অন্যতম প্রেরণা হয়ে উঠেছিল বলে জানান অভিজ্ঞ এই ডাচ কোচ, ‘আজ আমি প্রথম ম্যাচের মতো অতটা আবেগপ্রবণ ছিলাম না, একদমই না। কারণ, আমার মনে হচ্ছিল আমরা এবার সত্যিকার অর্থে ম্যাচটি খেলছি। আর যখন দল ঠিকমতো খেলে, তখন আবেগতাড়িত হওয়ার প্রয়োজন পড়ে না।’

অনেকের মতে, জার্মানির কাছে ৭-১ গোলের পরাজয় বিশ্বকাপে ৪৮ দলের সম্প্রসারিত আসর নিয়ে সমালোচকদের শঙ্কাকেই সত্যি প্রমাণ করছিল। তাদের আশঙ্কা ছিল, ছোট দলগুলোর অংশগ্রহণে একপেশে ম্যাচের সংখ্যা বাড়বে। তবে অ্যাডভোকেট মনে করেন, ইকুয়েডরের বিপক্ষে তার দলের পারফরম্যান্সই কুরাসাওয়ের প্রকৃত সামর্থ্যের প্রতিফলন, ‘হয়তো জার্মানির মুখোমুখি হওয়াটা আমাদের জন্য একটু দ্রুত হয়ে গিয়েছিল। সেদিন তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল, কিন্তু আজ দল যেভাবে মাঠে দাঁড়ানো উচিত ছিল, ঠিক সেভাবেই দাঁড়িয়েছে।’

নিজের খেলোয়াড়দের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘তারা সিংহের মতো লড়াই করেছে। আর তখনই আপনি দেখতে পাবেন যে, অত্যন্ত উঁচু মানের এবং দারুণ ব্যক্তিগত দক্ষতাসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে গড়া একটি দলের বিপক্ষেও কী অর্জন করা সম্ভব।’

‘ই’ গ্রুপের শেষ ম্যাচের আগে এখনো নকআউট পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে আছে কুরাসাওয়ের। তাই দেশের মানুষের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন অ্যাডভোকেট, ‘দেশের মানুষের উদ্দেশ্যে আমি কী বলব? আমাদের এভাবেই সমর্থন দিয়ে যান, আমাদের সাহায্য করে যান। এটি আমাদের ডানা মেলে উড়তে সাহায্য করে। আমরা এই দেশের জন্যই লড়াই করি।’

শেষ ম্যাচে কুরাসাও মুখোমুখি হবে আইভরি কোস্টের। অন্য ম্যাচে ইকুয়েডর খেলবে জার্মানির বিপক্ষে। প্রথম বিশ্বকাপ পয়েন্ট পাওয়ার পর নতুন স্বপ্নে বিভোর কুরাসাও এখন অপেক্ষায় আরও একটি ঐতিহাসিক রাতের।

জয়ের খোঁজে জর্ডান-আলজেরিয়া

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:০০ এএম
জয়ের খোঁজে জর্ডান-আলজেরিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে ‘জে’ গ্রুপের ম্যাচে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে জর্ডান ও আলজেরিয়া। সান ফ্রান্সিসকোয় ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায়। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে এই ম্যাচটি এখন শুধুই তিন পয়েন্টের লড়াই নয়, টিকে থাকার যুদ্ধ। হার মানেই প্রায় বিদায়ঘণ্টা, আর জয় মানে নকআউটের স্বপ্ন ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখা।

জর্ডান বিশ্বকাপের নবাগত। অন্যদিকে আলজেরিয়া অভিজ্ঞ, তবে প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বড় হার তাদের চাপে ফেলে দিয়েছে। তাই এই লড়াইয়ে থাকবে স্নায়ুচাপ, আবেগ আর বাঁচার মরিয়া চেষ্টা। নিজেদের প্রথম ম্যাচে জর্ডান ৩-১ গোলে হেরেছে অস্ট্রিয়ার কাছে। তবে স্কোরলাইন যতটা একপেশে মনে হয়, ম্যাচটা ততটা ছিল না। জর্ডান কয়েকবার দ্রুত কাউন্টার অ্যাটাকে অস্ট্রিয়ার রক্ষণ কাঁপিয়েছে। অন্যদিকে আলজেরিয়া ৩-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার কাছে। সুপারস্টার লিওনেল মেসির হ্যাটট্রিকে বিধ্বস্ত হয় আফ্রিকার দলটি। তবে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ মনে করেন, দলটি স্কোরলাইনের চেয়ে ভালো খেলেছে। এবার তাই জর্ডানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন তিনি। 

জর্ডান ও আলজেরিয়া এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। এতে দুদলই জিতেছে একটি করে ম্যাচ। অপর ম্যাচ ড্র। বিশ্বকাপে প্রথমবারে মতো সাক্ষাৎ হতে চলেছে দল দুটির। ইতিহাসে আলজেরিয়ার পাল্লা ভারী। অভিজ্ঞতা, র‌্যাংকিং এবং স্কোয়াডের গভীরতায়ও তারা এগিয়ে। তবে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস সব সময় বর্তমানকে নির্ধারণ করে না। জর্ডানের সবচেয়ে বড় শক্তি তাদের দলগত সংহতি। মিডফিল্ড থেকে দ্রুত ট্রানজিশন এবং উইং দিয়ে আক্রমণ তাদের প্রধান অস্ত্র। অধিনায়ক মুসা আল তামারির ওপর থাকবে সৃজনশীলতার বড় দায়িত্ব। বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেতে মরিয়া জর্ডান। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে তারা।

আলজেরিয়ার ভরসা করছে অভিজ্ঞতা ও তারকা শক্তির ওপর। রিয়াদ মাহরেজ তাদের সবচেয়ে বড় তারকা। ইসমাইল বানেসারও ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন এক মুহূর্তেই। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর এটাই আদর্শ সুযোগ। হারলে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে আলজেরিয়া। ম্যাচের মূল লড়াই হবে জর্ডানের গতি ও আলজেরিয়ার অভিজ্ঞতার। কাগজে-কলমে আলজেরিয়া কিছুটা এগিয়ে। কিন্তু জর্ডানের লড়াকু মানসিকতা এই ম্যাচকে কঠিন করে তুলতে পারে।