ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ আজ বিশ্ব সংগীত দিবস সৃজনশীল অর্থনীতি: বাংলাদেশের নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা ইতিহাসের পাতায় তিউনিসিয়া-জাপান ম্যাচ: ফুটবল বিশ্বকাপের ১০০০তম লড়াই ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা উত্তরের ৪ জেলায় বন্যার শঙ্কা, আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদ-নদীর পানি আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : ডা. শফিকুর রহমান স্পেনের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেয়াল হয়ে দাঁড়ালেন এলোয় রুম: কুরাসাও গোলরক্ষকের বিশ্বরেকর্ড ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে জাকার্তা টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত উখ্যাইংওয়ংয়ের সাম্বা সাম্বা সাম্বা, ফিরে এল সাম্বা নৃত্য ২১ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ড্রাগন-মাল্টার বাগান গড়ে সফল প্রবাসফেরত সাদেক ২১ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ন্যায়বিচারের অপেক্ষায় কারাবন্দি এক ম্যাজিস্ট্রেট যশোরে জাপার ২৫ নেতার পদত্যাগ বগুড়ার প্রত্নতাত্ত্বিক এলাকায় অবকাঠামো নির্মাণ রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট নারায়ণগঞ্জের হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি শতাধিক লেবার এমপি-মন্ত্রীর ইসলামী ব্যাংক দখলের চেষ্টা হলে সরকারবিরোধী আন্দোলন হবে: জামায়াত নেতা নুরুল ইসলাম যুক্তরাষ্ট্র-ইতালি উত্তেজনা ট্রাম্পের মন্তব্যে চটেছেন মেলোনি প্লেগের জীবাণু আবিষ্কার ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট অর্জন করল কুরাসাও এক যুগ পেরোলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আয়াজ হত্যা মামলা আওয়ামী লীগ কার্যালয় চাঁদাবাজদের আস্তানা! বিশ্বকাপের হাজারতম ম্যাচে নামছে জাপান-তিউনিসিয়া

মাহমুদউল্লাহর অবসরে নীরবতা ভাঙলেন সাকিব

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০১:১০ পিএম
মাহমুদউল্লাহর অবসরে নীরবতা ভাঙলেন সাকিব
ছবি : সংগৃহীত

আগেই বিদায় বলেছিলেন টেস্ট ও টি-টোয়েন্টিকে। এবার ওয়ানডেকে বিদায় বলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্য দিয়েই সমাপ্তি হলো বাংলাদেশ দলে পঞ্চপান্ডব অধ্যায়ের।

অবসরের ঘোষণা পর সতীর্থদের শুভেচ্ছা ও শুভকামনা পাচ্ছেন রিয়াদ। পরিস্থিতির চাপে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করা সাকিব আল হাসানও শুভকামনা জানিয়েছেন দীর্ঘদিনের এই সতীর্থকে। রিয়াদকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে অনেকদিন ধরে চলা নীরবতা ভাঙলেন সাকিব আল হাসান।

ফেসবুকে মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ঐতিহাসিক এক জুটি রয়েছে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ২২৪ রানের সেই অনবদ্য জুটি দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম স্মরণীয়। তাদের জুটিতেই বাংলাদেশ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পা রাখে, ৩৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরায় এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের জোড়া শতক।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর জাতীয় দলে খেলেছেন মাহমুদউল্লাহ। ২০০৭ সালে অভিষেকের পর দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৩৯টি। রান করেছেন ৩৬ গড়ে ৫ হাজার ৬৮৯। নামের পাশে রয়েছে ৩২ ফিফটি ও চার সেঞ্চুরি রয়েছে। যার সবকটিই আইসিসি আসরে। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট।

সাদা পোশাকের ক্রিকেটে ৫০ টেস্ট খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২ হাজার ৯১৪ রান। আছে ১৬ ফিফটির সঙ্গে ৫ সেঞ্চুরি।  বল হাতে শিকার করেছেন ৪৩ উইকেট। আর ১৪১টি টি-টোয়েন্টিতে ২৪ গড়ে করেছেন ২ হাজার ৪৪৪ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।

আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা
কেপ ভার্দের প্রধান কোচ বুবিস্তা বলেন, তাঁদের এই বিশ্বকাপ অভিযানের অন্যতম লক্ষ্য হলো বিশ্বমানচিত্রে কেপ ভার্দিয়ানদের দৃঢ়ভাবে পরিচিত করে তোলা। | ছবি: এপি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে আজ এক নতুন রূপকথার জন্ম দিতে মাঠে নামছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হওয়ার আগে দলটির প্রধান কোচ বুবিস্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল কেবল নিজেদের দেশের জন্য নয়, বরং পুরো আফ্রিকান মহাদেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবে।

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় ‘আন্ডারডগ’ বা দুর্বল দল হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও, কেপ ভার্দে তাদের ফুটবলীয় দক্ষতা ও মানসিক শক্তি দিয়ে বিশ্বমঞ্চে চমক দেখাতে প্রস্তুত।

ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কেপ ভার্দে কোচ বুবিস্তা তার দলের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'আমরা জানি উরুগুয়ে অত্যন্ত শক্তিশালী এবং তাদের সমৃদ্ধ ফুটবল ইতিহাস রয়েছে। কিন্তু আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। মাঠে যখন আমরা নামব, তখন আমাদের মনে থাকবে যে আমরা শুধু কেপ ভার্দের ৫ লক্ষ মানুষের জন্য খেলছি না, আমরা খেলছি পুরো আফ্রিকার জন্য। আমাদের লক্ষ্য এই বিশ্বমঞ্চে আফ্রিকান ফুটবলের গর্ব ও সামর্থ্য তুলে ধরা।'

তিনি আরও যোগ করেন যে, টুর্নামেন্টে ফেভারিট না হওয়ার বিষয়টি তাদের ওপর থেকে সব চাপ দূর করে দিয়েছে, যা তাদের মুক্তমনে স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করবে

সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান কাপ অব নেশনস -এ দুর্দান্ত পারফর্ম করে নিজেদের শক্তির জানান দিয়েছে কেপ ভার্দে। দলগত সংহতি এবং কাউন্টার-অ্যাটাকিং বা পাল্টা আক্রমণের ওপর ভিত্তি করে তারা উরুগুয়ের বিশ্বমানের রক্ষণভাগ ভেঙে ফেলার পরিকল্পনা করছে।

অন্যদিকে, উরুগুয়ে দলে রয়েছে একঝাঁক তারকা ফুটবলার। তবে কেপ ভার্দের অদম্য ইচ্ছা এবং শারীরিকভাবে শক্তিশালী ফুটবল খেলার ধরন উরুগুয়ের জন্য বড় পরীক্ষা হতে পারে।

বিশ্বকাপের ৪৮ দলের এই নতুন ফরম্যাটে কেপ ভার্দের মতো ছোট দলগুলোর অন্তর্ভুক্তি ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। উরুগুয়ের মতো পরাশক্তিকে রুখে দিয়ে আজ তারা নতুন কোনো ইতিহাস লিখতে পারে কি না, সেদিকেই তাকিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব ও আফ্রিকান মহাদেশ। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

ইতিহাসের পাতায় তিউনিসিয়া-জাপান ম্যাচ: ফুটবল বিশ্বকাপের ১০০০তম লড়াই

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৯:১৭ এএম
ইতিহাসের পাতায় তিউনিসিয়া-জাপান ম্যাচ: ফুটবল বিশ্বকাপের ১০০০তম লড়াই
মেক্সিকোর মনট্রে স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ঐতিহাসিক ১,০০০তম ম্যাচ। | ছবি: এপি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বিশ্ব ফুটবল। মেক্সিকোর মনট্রে স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের তিউনিসিয়া বনাম জাপানের মধ্যকার ম্যাচটি হতে যাচ্ছে পুরুষ ফিফা বিশ্বকাপের ইতিহাসের ১,০০০তম ম্যাচ।

১৯৩০ সালে উরুগুয়েতে মাত্র ১৩টি দেশ নিয়ে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ আজ বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরে পরিণত হয়েছে। সেই যাত্রারই এক মহিমান্বিত মুহূর্ত উদযাপিত হচ্ছে মেক্সিকোর মাটিতে, যা বিশ্বের প্রথম দেশ হিসেবে তিনবার বিশ্বকাপ আয়োজন করার কীর্তি গড়েছে।  

ফুটবল ইতিহাসের এমন একটি স্মরণীয় ম্যাচের অংশ হতে পেরে রোমাঞ্চিত দুই দলের খেলোয়াড়রাই। তিউনিসিয়ার মিডফিল্ডার ও অধিনায়ক এলিস স্কিরি বলেন, 'বিশ্বকাপের ১,০০০তম ম্যাচের অংশ হতে পারাটা সত্যিই দারুণ প্রতীকী এবং গর্বের বিষয়।'

জাপানের কোচ হাজিমে মোরিয়াসু এই ম্যাচটিকে তাদের দল এবং পুরো এশিয়ান ফুটবলের জন্য এক বিশাল সম্মান হিসেবে দেখছেন। 

এই ১,০০০তম ম্যাচটি বিশ্ব ফুটবলের এক বিশাল পরিবর্তনের প্রতীক। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যেখানে মাত্র ১৩টি দেশ অংশ নিয়েছিল, সেখানে ২০২৬ সালের এই আসরের বাছাইপর্বেই রেকর্ড ২০৯টি দেশ অংশ নিয়েছে। এবারই প্রথম রেকর্ড ৪৮টি দেশ নিয়ে বড় পরিসরে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। যার ফলে এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া অঞ্চলের ছোট ছোট দেশগুলোর জন্য বিশ্বমঞ্চে খেলার এক নতুন দুয়ার খুলে গেছে।  

ইতিহাসের পাতায় নাম লেখানোর পাশাপাশি দুই দলের জন্যই ম্যাচটির গুরুত্ব অপরিসীম।

জাপান নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের  সঙ্গে ২-২ গোলে নাটকীয় ড্র করে ১ পয়েন্ট নিয়ে ফুরফুরে মেজাজে আছে 'সামুরাই ব্লু'-রা। এই ম্যাচে জয় তাদের শেষ ৩২-এর পথ সহজ করে দেবে।  

অন্যদিকে, প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে ব্যাকফুটে রয়েছে তিউনিসিয়া। বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই তাদের সামনে।

অতীতের পরিসংখ্যান অবশ্য জাপানের পক্ষেই কথা বলছে। ২০০২ সালের বিশ্বকাপ এবং ২০২৩ সালের প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল জাপান। তবে মনট্রের এই ঐতিহাসিক রাতে মাঠের লড়াইয়ে নতুন গল্প লিখতে প্রস্তুত দুই দলই। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

দেয়াল হয়ে দাঁড়ালেন এলোয় রুম: কুরাসাও গোলরক্ষকের বিশ্বরেকর্ড

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
দেয়াল হয়ে দাঁড়ালেন এলোয় রুম: কুরাসাও গোলরক্ষকের বিশ্বরেকর্ড
ইকুয়েডর ম্যাচে রেকর্ড গড়া ১৫ সেভে অনবদ্য কুরাসাও গোলরক্ষক এলোয় রুম। | ছবি: রয়টার্স

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে এক অবিশ্বাস্য রূপকথা তৈরি করলেন কুরাসাওয়ের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক এলোয় রুম (Eloy Room)। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচে একা হাতে দলের দুর্গ রক্ষা করে ফুটবল বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। 

ম্যাচটিতে ইকুয়েডরের একের পর এক আক্রমণ যেভাবে তিনি রুখে দিয়েছেন, তা ফুটবল ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছে। পুরো ম্যাচে ইকুয়েডর কুরাসাওয়ের গোলপোস্ট লক্ষ্য করে ২০টিরও বেশি শট নেয়। কিন্তু গোল লাইনের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন এলোয় রুম।পুরো ৯০ মিনিটে তিনি ১৫টি নিশ্চিত গোল সেভ করেন।

ফুটবল পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬৬ সালের পর অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের মূল পর্বের কোনো ম্যাচে কোনো গোলরক্ষকের এটাই সর্বোচ্চ সেভ করার বিশ্বরেকর্ড। 

শুরু থেকেই ইকুয়েডরের তারকারা কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ম্যাচের ৩ মিনিটেই প্রথম আক্রমণ ঠেকিয়ে নিজের ফর্মের জানান দেন রুম। এরপর দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের আক্রমণের ধার আরও বেড়ে যায়।

চেলসির মইসেস কাইসেডো, এনার ভ্যালেন্সিয়া এবং কেভিন রদ্রিগেজের একের পর এক জোরালো শট ও হেড অবিশ্বাস্য চপলতায় ও দক্ষতায় প্রতিহত করেন এই মিয়ামি এফসি-র গোলরক্ষক। বিশেষ করে ম্যাচের ৬৫ মিনিটে ভ্যালেন্সিয়া এবং রদ্রিগেজের পরপর দুটি শট গোললাইন থেকে বাঁচিয়ে দেন তিনি।

প্রথম ম্যাচে শক্তিশালী জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর কুরাসাওয়ের এই ঘুরে দাঁড়ানোর গল্পটা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিন মনে থাকবে। মাত্র ১ লক্ষ ৫০ হাজার জনসংখ্যার এই ছোট্ট ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি এলোয় রুমের এই অতিমানবীয় পারফরম্যান্সের ওপর ভর করেই ইকুয়েডরকে ০-০ গোলে আটকে দিতে পেরেছে। 

এই ড্রয়ের মাধ্যমে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট অর্জন করল কুরাসাও। ম্যাচ শেষে তাই ড্র করার পরেও পুরো কুরাসাও দলের আনন্দ ছিল বিশ্বজয়ের মতোই। সূত্র: দ্য হিন্দু

আজহার/

সাম্বা সাম্বা সাম্বা, ফিরে এল সাম্বা নৃত্য

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৪৮ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
সাম্বা সাম্বা সাম্বা, ফিরে এল সাম্বা নৃত্য
ব্রাজিলের জোড়া গোলদাতা ম্যাথিউস কুনিয়ার ব্যতিক্রম উদযাপন। ছবি: সংগৃহীত

কোথায় ১৯৫৮, ৬২, ৬৬ সালের বিশ্বজয়ী ব্রাজিলের পেলে, গারিঞ্চা, ভাভা, ১৯৯৪ সালের শিরোপা পুনরুদ্ধারকারী দলের তাফারেল, দুঙ্গা, রোনালদো, কাফু, আলদাইর, রোমারিও, বেবেটো, জর্জিনো, ২০০২ সালের চ্যাম্পিয়ন দলের রোনালদিনহো, রোনালদো, রিভালদো, ডেনিলসন, রবার্টো কালোর্স, কাকার ব্রাজিল আর কোথায় এবারের ব্রাজিল!

একসময় যে দলে ছিল বিশ্বমানের তারকার ছড়াছড়ি, নাম ছিল সবার মুখে মুখে। খেলা দেখার জন্য সবাই থাকতেন উদগ্রীব হয়ে, এখানে সেখানে তারকা খুঁজতে হয় জাল ফেলে! বিশ্বমানের তারকা বলতে যা বোঝায় সেখানে নাম আসে নেইমার আর ভিনিসিয়ুস জুনিয়রের। রাফিনহা, কুনিহা, কাসেমিরো, আলিসনও তারকা। কিন্তু তাদের নামে সমর্থকরা মন্ত্র পড়েন না।

এবারের ব্রাজিলের চেয়ে অনেক বেশি তারকাসমৃদ্ধ দল ছিল ১৯৮৬ সালে। যে দলে ছিলেন জিকো, সক্রেটিস, ফ্যালকাও জুনিয়র, কারেকার মতো সুপারস্টার। কিন্তু তাদের নিয়েও ব্রাজিল শিরোপা জিততে পারেনি। এমন কি ২০১৪ সালে ঘরের মাঠে আসরে নেইমার, থিয়াগো সিলভা, মার্সেলো, পুলিনহো, ফ্রেড, হাল্ক, দানি আলভেস, জুলিও সিজারদের নিয়েও ব্রাজিল শিরোপা জিততে ব্যর্থ হয়। সেমিফাইনালে জামার্নির কাছে ৭-১ গোলে হেরেছিল। পরে হয়েছিল চতুর্থ। তাই এই দল নিয়ে ব্রাজিল এবার কতদূর যাবে সেটা এক বিরাট প্রশ্ন।

ব্রাজিলকে নিয়ে এই প্রশ্ন শুরু হয় এবারের আসরে মরক্কোর বিপক্ষে তাদের প্রথম ম্যাচেই। ২০০২ সালের পর থেকে শিরোপা জিততে না পারা ব্রাজিলের হেক্সা মিশন শুরু হয় গোল হজম করে। ব্রাজিল তাদের ছন্দে ছিল না। খেলা দেখে সমর্থকদের মন আঁতকে উঠে। তারা হতাশ হন। আবার দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার ইনুজরির কারণে খেলেননি।

ভিনিসিয়ুস জুনিয়রই ভরসা। সেই ভিনিই পরে ব্রাজিলকে রক্ষা করেন গোল পরিশোধ করে। হতাশ বদনে ড্র করে মাঠ ছাড়েন সাম্বার সমর্থকরা। বুক ফাটে তো মুখ ফুটে না তাদের। বুকে পাথর চাপা দিয়ে সব সহ্য করেন। তাদের এ রকম অবস্থার মাঝে আবার আর্জেন্টিনা শুরু করে উড়ন্ত শুরু। খুদে জাদুকর মেসি করেন হ্যাটট্রিক। লা আলবিসেলেস্তের সমর্থকরা যেন রীতিমতো আকাশে উড়ছেন।

একদিকে দুখের রজনি, অপরদিকে আনন্দের বন্যা। কিন্তু সেলেসাওদের করার কিছুই ছিল না। তাদের কিছু করে দেখাতে হলে দলকে জেগে উঠতে হবে। প্রয়োজন জয়। তবেই হবে পাল্টা জবাব। 

বিশ্বকাপ ফুটবলে ফিফা দলের সংখ্যা যতই বৃদ্ধি করুক না কেন, আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন তাতে কমবে না। গোটা বিশ্বে বলা যায় এই দুই দেশের সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে সেখানে তো থাকে ‘হাইভোল্টেজ’। মনে হবে একসময়ের আবাহনী-মোহামেডান খেলছে। সময়ের পরিক্রমায় মোহামেডান-আবাহনী নিয়ে সেই উন্মাদনা এখন আর নেই। কিন্তু রয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে সেই মাতাল উন্মাদনা।

আগে ছিল কথার লড়াই। এখন সেখানে যোগ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমও। কে কাকে কতভাবে ট্রল করতে পারেন, তার একটা প্রতিযোগিতাও চলে। মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের সমর্থকদের হতে হয়েছে ট্রলের শিকার। তবে সেই ট্রল আর বাড়তে দেওয়া কিংবা ঈশান কোণে ঝড় আর উঠতে দেননি ভিনিসিয়ুস-রাফিনহা-কুনহারা। লক্ষ্য যাদের ‘হেক্সা’ জয়, সেখানে কি তারা আর পেছনে ফিরে তাকাতে পারেন? হাইতির বিপক্ষে ফিরে আসে সাম্বা নৃত্য।

ছন্দের তালে তালে একের পর এক গোল করতে থাকেন। গ্যালারিতে দেখা যায় সেই চির চেনা সাম্বা নৃত্য। প্রথমে তাদের সেই উপলক্ষ এনে দেন ২৩ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। ১৩ মিনিট পর তিনি দ্বিতীয় গোল করে আবারও তাদের একই উপলক্ষ এনে দেন তিনি।

মরক্কোর বিপক্ষে গোল করে দলকে বাঁচানো ভিনিসিয়ুস বিরতির আগে ইনজুরি টাইমে গোল করে ব্রাজিলিয়ানদের সুখের রাজ্য আরও বিস্তৃত করে দেন। কুনহার গোলে সেই যে সাম্বা শুরু হয়েছিল, তা আর থামেনি। প্রথমার্ধেই ৩ গোল পেয়ে যাওয়াতে দ্বিতীয়ার্ধে আরও বেশি উন্মাতাল সাম্বা নৃত্যের অপেক্ষা করতে থাকেন সবাই। কিন্তু কোনো গোল হয়নি। তবে গোল না হলে কী হবে সাম্বা নৃত্য কিন্তু থামেনি। শেষ বাঁশি বাজার পরও চলতে থাকে।

২০০২ সালের পর থেকে শিরোপার খরায় ভুগতে থাকে ব্রাজিল তাদের হেক্সা মিশন পূরণ করতে গিয়ে পরের ৫ আসরেই হোঁচট খেয়েছে। ২০০৬, ২০১০, ২০১৮ ও ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল। ২০১৪ সালে ঘরের মাঠে চতুর্থ হয়েছিল। বিবর্ণ ড্রয়ের পর স্বস্তির জয়ে সেলেসাওদের মনের ভেতর জমাট হয়ে থাকা পাথর সরে গেছে।

এখনো দৃষ্টি সামনে। কোচ আনচেলত্তি চান আরও ভালো খেলে উন্নতি করতে। আপাতত থাকতে চান গ্রুপের শীর্ষে। সে ক্ষেত্রে হারাতে হবে স্কটল্যান্ডকে। ২৫ জুন বৃহস্পতিবার মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে খেলা। এই ম্যাচে খেলার সম্ভাবনা আছে দলের প্রাণভোমরা নেইমারের। তিনি খেললে বেড়ে যাবে খেলোয়াড়দের মনোবল। চাঙ্গা হবে দল। সাম্বা নৃত্যে ঢেউ লাগবে আরও বেশি করে।

ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট অর্জন করল কুরাসাও

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:২২ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:২৩ এএম
ইকুয়েডরকে রুখে দিয়ে বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট অর্জন করল কুরাসাও
ছবি: রয়টার্স

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের এক রোমাঞ্চকর ম্যাচে বড় অঘটনের জন্ম দিল টুর্নামেন্টের নবাগত দল কুরাসাও। ফেভারিট ইকুয়েডরকে ০-০ গোলে রুখে দিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় অঞ্চলের এই দেশ।

জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করা কুরাসাওকে এই ম্যাচে অনেকেই খাতা-কলমে পিছিয়ে রেখেছিলেন। তবে মাঠে ডিফেন্সের অদম্য দেওয়াল তুলে সেই হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে তারা। ম্যাচজুড়ে ইকুয়েডরের একের পর এক আক্রমণ বুক চিতিয়ে প্রতিহত করেছেন কুরাসাওয়ের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক এলোয় রুম।

ম্যাচে ইকুয়েডরের আক্রমণভাগের তারকা এনার ভ্যালেন্সিয়া ও কেভিন রদ্রিগেজদের একাই হতাশ করেন এলোয় রুম। পুরো ম্যাচে তিনি অবিশ্বাস্যভাবে ১৫টি নিশ্চিত গোল সেভ করেন। প্রথমার্ধ থেকেই বল দখলে এগিয়ে থাকা ইকুয়েডর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। বিশেষ করে ম্যাচের ৬৫ মিনিটে কেভিন রদ্রিগেজের হেড ও এনার ভ্যালেন্সিয়ার শট পরপর দুইবার ঠেকিয়ে কুরাসাওকে ম্যাচে টিকিয়ে রাখেন রুম। ৮৯ মিনিটে ইকুয়েডরের বদলি খেলোয়াড় জর্ডি কাইসেডোর একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে জয়বঞ্চিত হয় লা ত্রি-রা।

পাল্টা আক্রমণে কুরাসাও-ও চমক দেখানোর চেষ্টা করেছিল। ম্যাচের ৭৫ মিনিটে জুনিনহো বাকুনার একটি জোরালো শট কোনোমতে রক্ষা করেন ইকুয়েডরের গোলরক্ষক হের্নান গালিন্দেজ। শেষ বাঁশি বাজার সাথে সাথেই উৎসবে মেতে ওঠে কুরাসাও শিবির।

এই ড্রয়ের ফলে গ্রুপ 'ই' থেকে শক্তিশালী জার্মানি সরাসরি পরের রাউন্ড নিশ্চিত করেছে। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়া ইকুয়েডরের জন্য নকআউট পর্বের পথ এখন বেশ কঠিন হয়ে পড়ল। তবে কানসাস সিটির এই রাতটি কুরাসাওয়ের ফুটবল ইতিহাসের পাতায় রূপকথা হিসেবে লেখা থাকবে।