ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার পোশাক ছাড়া গোসল করলে ওজু থাকবে কি? গুজব ও বিচারাধীন ইস্যুতে সংসদের সময় নষ্ট না করার আহ্বান স্পিকারের চালের বাজারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি চলছে: খাদ্য প্রতিমন্ত্রী

ফুলেল ভালোবাসায় সিক্ত হামজা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট: ১৮ মার্চ ২০২৫, ১১:৪৯ এএম
ফুলেল ভালোবাসায় সিক্ত হামজা
নিজ শহর হবিগঞ্জে ভক্তদের ভালোোবাসায় সিক্ত হয়েছেন হামজা। গতকাল তাকে ঘিরে সেখানে দিনভর ছিল নানা আয়োোজন ছবি : সংগৃহীত

বাংলাদেশের মাটিতে পা রেখেই হামজা চৌধুরী ঘোষণা দিলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন করমু।’ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজা চৌধুরীর অভিষেক হবে বাংলাদেশের জার্সিতে। এই ম্যাচ খেলার জন্য তিনি গতকাল ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে এসে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিলেটের আঞ্চিলক ভাষায় তিনি ভারতকে হারানোর এ কথা বলেন।

রবিবার নিজের একটি ফুটবল ম্যাচ খেলে বাংলাদেশ সময় রাত ২টায় বিমানে উঠে গতকাল বেলা পৌনে ১২টার দিকে হামজাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে তিনি বের হয়ে আসার পর তাকে বরণ করে নিতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। চরম অব্যবস্থাপনার মাঝেই হামজা চৌধুরীকে ফুলের তোড়া দিয় বরণ করে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়। বর্তমানে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা বা সিলেট জেলা ক্রীড়া সংস্থায় কোনো কমিটিই নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে দেয়।

যে কারণে হামজাকে বরণ করতে সাংগঠনিকভাবে কোনো আয়োজন ছিল না। বাফু্ফের কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন হামজাদের নতুন স্পন্সর ইউসিবির প্রতিনিধিরাও। সেই সঙ্গে ছিলেন ঢাকা ও সিলেটের স্থানীয় প্রচুর সাংবাদিক। সকাল থেকেই ফুলের তোড়া হাতে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। একদিকে হামজার চেহারা আগে টিভিতে দেখানোর প্রতিযোগিতায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে অবস্থান নেন সাংবাদিকরা। অন্যদিকে হামজার ভক্ত-সমর্থকরা ফুল নিয়ে অবস্থান করেন। এই দুই দলের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়ে পুলিশ বাহিনীকে। সংবাদকর্মী, হামজা চৌধুরীর ভক্ত, পুলিশ প্রশাসনের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়।

বাফুফে ও ইউসিবির পক্ষ থেকে ফুলের তোড়া দেওয়ার পর হামজাকে নিয়ে আসা হয় সাংবাদিকদের সামনে। এ সময় হামজা হামজা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেট বিমানবন্দর প্রাঙ্গণ। এ সময় হামজা সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন করমু। আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’

কিন্তু হুড়োহুড়ি ও হইচইয়ের কারণে হামজা চৌধুরী এখানে খুব বেশি কথা বলতে পারেননি। অল্প সময়ের কথাই তিনি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের কথা বলেন। দেশের মানুষের এ রকম আগ্রহ দেখে তিনি নিজের প্রতিক্রিয়া চেপে রাখতে পারেননি। ইংরেজি ভাষায় বলেন, ‘অ্যামাজিং অ্যামাজিং। অনেক দিন পরে এসেছি। আমি খুবই রোমাঞ্চিত।’ তুমুল হট্টগোলের মাঝে সাংবাদিকরা প্রশ্ন করে যাচ্ছিলেন। তার কিছু বোঝা যাচ্ছিল, কিছু বোঝা যাচ্ছিল না। হামজা নিজেও না বোঝার কথা বলছিলেন। এ সময় বাফুফের কর্মকর্তারা তাকে সেখান থেকে নিয়ে যান। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছাদখোলা গাড়িতে করে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের উদ্দেশে রওনা হন। হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী আগেই সিলেট চলে এলেও হামজার সঙ্গে ইংল্যান্ড থেকে এসেছেন তার মা, স্ত্রী, সন্তানসহ ৯ জন।

রাস্তার দুই পাশে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে হামজা হবিগঞ্জে এসে পৌঁছান বেলা ৩টার দিকে। বাঁশি-ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানান এলাকার যুবকরা। মোটরসাইকেল শোডাউন দিয়ে নিয়ে আসেন নিজ গ্রামে। হামজা চৌধুরী যখন নিজ বাড়িতে প্রবেশ করেন, তখন এক অন্য রকম পরিবেশ। হামজা হামজা স্লোগানে মুখরিত চারপাশ। প্রথমবারের মতো পুত্রবধূ বাড়িতে এসেছেন। তাই আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়। বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মঞ্চে ওঠেন হামজা। এ সময় গ্রামবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে দীর্ঘ ভ্রমণে ক্লান্ত থাকায় ভক্ত-দর্শনার্থীর উদ্দেশে তেমন কোনো বার্তা দেননি। শুধু শুভেচ্ছা জানিয়েই মঞ্চ ত্যাগ করেন দীর্ঘ প্রতীক্ষিত হামজা চৌধুরী।

হামজা চৌধুরীর বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী বলেন, ‘হামজা তার নিজের গ্রামকে অনেক ভালোবাসে। যে কারণে সে দেশে ফিরেই প্রথমে বাড়িতে এসেছে। এখানে সে এক দিন থাকবে। গ্রাম ঘুরে দেখবে, গ্রামবাসীর সঙ্গে কথা বলবে। পরে সে ঢাকার উদ্দেশে রওনা দেবে।’ এলাকার যুবক রাজু আহমেদ বলেন, ‘ঘরের ছেলে ঘরে ফেরায় আমরা খুবই খুশি। আশা করছি এভার বাংলাদেশের ফুটবলে নতুন কিছু হবে। হামজার প্রতি আমাদের যে আশা, সেটি তিনি পূরণ করবেন।’ আরেক যুবক সুয়েব মিয়া বলেন, ‘হামজা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পরই ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তারা অবসরে যাওয়া সুনীলকে আবার দলে ফেরত আনছে। এতেই বোঝা যায় হামজা আমাদের দেশের কত বড় সম্পদ। আমরা আশা করি তিনি বাংলাদেশকে দ্রুতই বিশ্বকাপে নিয়ে যাবেন।’

পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২৪ এএম
পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ালেন পর্তুগিজ অধিনায়ক।

উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করেন তিনি। আর এই জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে উঠে গেলেন এই পর্তুগিজ তারকা।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই প্রথম গোলের দেখা পান রোনালদো। এর মাধ্যমে তিনি ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার অনন্য কীর্তিও গড়েন। এরপর প্রথমার্ধেই দ্বিতীয় গোল করে তিনি ছাড়িয়ে যান পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওকে।

এই অর্জনের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো। তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। অন্যদিকে, ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ইউসেবিও। তালিকার তৃতীয় স্থানে আছেন পওলেতা, যিনি করেছেন ৪ গোল।

সালমান/

রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:০৪ এএম
রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ছিলেন নিষ্প্রভ। এ কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে দারুণভাবে ফিরলেন, করলেন জোড়া গোল। প্রথম গোল করে ৬ বিশ্বকাপে গোল করার বিশ্বরেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে পর্তুগাল।

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। জোয়াও ক্যানসেলোর নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়াতেই শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি। তাতেই ৬ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নুনো মেন্দেস। ফ্রি-কিক পেয়ে পুরো স্টেডিয়াম যেন রোনালদোর আরেকটি জাদুকরী মুহূর্ত দেখায় অপেক্ষায় ছিল। বলের পেছনে দাঁড়িয়ে নিজের চিরচেনা ভঙ্গিতে বুক ফুলিয়ে প্রস্তুতিও নেন পর্তুগিজ অধিনায়ক। সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, ঠিক তখনই চমক দেন তিনি।

শেষ মুহূর্তে বল ছেড়ে দেন রোনালদো, আর সুযোগটি লুফে নেন নুনো মেন্দেস। বাঁ পায়ের দুর্দান্ত নিচু শটে বল পাঠিয়ে দেন জালে। গ্যালারিতে থাকা দর্শকরা তো বটেই, উজবেকিস্তানের গোলরক্ষক উতকির নেমাতভও সম্ভবত রোনালদোর শটের জন্যই প্রস্তুত ছিলেন। তাই মেন্দেসের অপ্রত্যাশিত প্রচেষ্টায় তিনি পুরোপুরি বিস্মিত হয়ে যান। 

ম্যাচের ৩০ মিনিটে উজবেকিস্তানের আজিজ গানিয়েভ দারুণ এক গোল করেন। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করার আগে জোয়াও কানসেলোকে ফাউল করায় ভিএআরে গোলটি বাতিল হয়। 

এরপর নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসে পাস থেকে ডান পায়ের নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল রোনালদোর সামনে। জোয়াও ক্যানসেলোর নিচু ক্রসে বল পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে সূক্ষ্মভাবে টোকা দেন। কিন্তু বল গোললাইনে যাওয়ার আগেই তা ক্লিয়ার করেন আবদুকদির খুসানভ। ফলে হ্যাটট্রিকের আনন্দ থেকে বঞ্চিত থাকতে হয় রোনালদোকে।

সালমান/ 

গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:২৪ পিএম
গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো
গোলের পর উদ্‌যাপনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সেই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই জবাব দিলেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পান রোনালদো। জোয়াও ক্যানসেলোর নিচু ক্রস থেকে প্রথম ছোঁয়াতেই শক্তিশালী শটে বল জালে জড়ান তিনি। গোলরক্ষকের কিছুই করার ছিল না। গোল হতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম।

এই গোলের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন রোনালদো। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি।

পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করে এ তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি।

সালমান/

ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:০৬ পিএম
ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ দুটি ম্যাচ জিতে ইতোমধ্যে নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। এবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার মতে, ফ্রান্সই ম্যাচের ফেবারিট এবং তারাই হয়তো জিতবে।

শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে শেষ ম্যাচে ফ্রান্সকে হারাতে হবে নরওয়ের। তবে সেই ম্যাচ নিয়ে খুব একটা ভাবছেন না হালান্ড।

ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘সত্যি বলতে ফ্রান্স ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা পরের পর্বে উঠেছি, এটাই অসাধারণ অর্জন। এখন ওই ম্যাচ নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই। তারা (ফ্রান্স) সম্ভবত আমাদের হারাবে, এমনকি পুরো টুর্নামেন্টও জিততে পারে।’

শুক্রবারের ম্যাচে আরেকটি আকর্ষণ হবে হালান্ড ও এমবাপ্পের লড়াই। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে দুজনই চারটি করে গোল করেছেন।

গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে পাঁচ গোল নিয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। তবে নরওয়ে কোচ স্তালে সোলবাক্কেন মনে করেন, টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার হালান্ডই।

সেনেগাল ম্যাচের পর সোলবাক্কেন বলেন, ‘আজ সে একটি সহজ সুযোগ মিস করেছে, তবুও চারটি গোল করতে পারত। সে বিশ্বের সেরা স্ট্রাইকার। সে ফ্রান্স বা আর্জেন্টিনার হয়ে খেলছে না, নরওয়ের হয়ে গোল করছে।’

তিনি আরও বলেন, ‘এখন তার চার গোল হয়ে গেছে, সবচেয়ে বড় মঞ্চে দুটি ম্যাচেই জোড়া গোল করেছে। ফ্রান্স বা আর্জেন্টিনার মতো দলের হয়ে খেললে গোল্ডেন বুট জেতা সহজ। আমরা চেষ্টা করব হালান্ডকে আরও ম্যাচ খেলার সুযোগ দিতে এবং তাকে আরও সহায়তা করতে। সে দারুণ ছন্দে আছে এবং সবচেয়ে বড় মঞ্চে গোল করতে পারছে দেখে আমি খুব খুশি।’

সালমান/

পর্তুগালের একাদশে ২ পরিবর্তন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
পর্তুগালের একাদশে ২ পরিবর্তন
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। ওই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাই অনেকেই ধারণা করেছিলেন, উজবেকিস্তানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাবেন না তিনি। তবে তাকে নিয়েই একাদশ ঘোষণা করেছেন কোচ রবের্তো মার্টিনেজ। 

মঙ্গলবার (২৩ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ।

নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে চাইলে এই ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ পর্তুগালের জন্য। এই ম্যাচের শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছেন পর্তুগিজ কোচ। ইনজুরিতে থাকা টমাস আরাউজোর পরিবর্তে দলে এসেছেন রুবেন দিয়াস। এছাড়া বার্নার্দো সিলভা বেঞ্চে থাকছেন, আর তার জায়গায় শুরু থেকেই খেলবেন জোয়াও ফেলিক্স। 

পর্তুগাল একাদশ: ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।

সালমান/