এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছেন নাইম শেখ। খেলেছেন একাধিক বিধ্বংসী ইনিংস। বিশেষ করে ১৭৬ রানের ইনিংসটিতে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।
এছাড়া তিনি খেলেছেন ৮১ রানের আরেকটি ঝলমলে ইনিংসও খেলেছেন। প্রাইম ব্যাংকের দলের চাহিদা মেটাতে দারুণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
তবে নাইম এবার কিছুটা ভিন্ন লক্ষ্য স্থির করেছেন জাতীয় দলের একসময়ের টি-টোয়েন্টির নিয়মিত ওপেনার। চলমান প্রিমিয়ার লিগে ১০০ চার ও ৫০ ছক্কা হাঁকাতে চান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই লক্ষ্যের কথা জানিয়েছেন নাইম নিজেই।
এক ফেসবুক পোস্টে নাইম লিখেছেন, ‘চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আমি ১০০ চার এবং ৫০ ছক্কা হাঁকাতে চাই। আমি নিজেকে চ্যালেঞ্জ করছি। আমি কি পারব? আপনারা কি মনে করছেন?’
নাইম এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ খেলে ৩৪টি চার এবং ১৭টি ছক্কা হাঁকিয়েছেন।