ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড প্রত্যাবর্তন জয়ে রাঙাতে চায় সুইডেন গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি কুরাসাওয়ের জালে ৭ গোল জার্মানির খুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডা. জুবাইদা রহমান প্রথমার্ধে ইতিহাস গড়ল কুরাসাও, ৩ গোল দিল জার্মানি মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২ জোটার স্মরণে বিশ্বকাপে বিশেষ উদ্যোগ নিল পর্তুগাল হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান
Nagad desktop

বুকে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে হাসপাতালে তামিম

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট: ২৪ মার্চ ২০২৫, ১২:৫৬ পিএম
বুকে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে হাসপাতালে তামিম
তামিম ইকবাল খান

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান মাঠে নেমেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সে ম্যাচে মোহামেডানের সঙ্গে মাঠে ছিলেন তাদের অধিনায়ক তামিম ইকবাল খানও।

কিন্তু খেলা চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বুকের ব্যথায় মাঠ ছেড়েছেন তিনি।

বিকেএসপির পাশেই ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে।

সূত্র জানিয়েছে, শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। হেলিকপ্টারে উঠানোর মতো শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের হয়ে টসও করেছিলেন তামিম। কিন্তু কয়েক ওভার ফিল্ডিং করে অসুস্থতায় মাঠ ছাড়েন তিনি।

বিকেএসপিতেই প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি সেখানেই ভর্তি।

নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ এএম
নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান
ছবি: সংগৃহীত

আক্রমণ-পাল্টা আক্রমণেও প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটে আসে ৩ গোল। তাতে ২-১ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে জাপানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। 

রবিবার (১৪ জুন) ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। 

ম্যাচের প্রথমার্ধে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। এতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার ৫ মিনিট পরই গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ৫১ মিনিটে রায়ান গ্রাভেনবার্চের ক্রস ফাঁকা জায়গায় পেয়ে হেডে গোল করেন ভার্জিল ফন ডাইক। বলটি পোস্টে লেগে জালে জড়ায়। 

ফন ডাইকের গোলে এগিয়ে গেলেও মাত্র ৬ মিনিট লিড ধরে রাখতে পারে ডাচরা। ম্যাচের ৫৭ মিনিটে তাকেফুসা কুবো বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে কেইতো নাকামুরাকে নিখুঁত পাস বাড়ান এবং তিনি দারুণ শটে বল জালে জড়ান। তার গোলে সমতায় ফিরে জাপান। 

ম্যাচের ৬৪ মিনিটে আসে তৃতীয় গোল। এবার গোল করেন ক্রিসেনসিও সামারভিল। পেনাল্টি বক্সের ওপর দিয়ে আড়াআড়িভাবে এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল পাঠিয়ে দেন জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর। মাত্র ১৩ মিনিটেই এল তিন গোল। 

২-১ গোলে এগিয়ে থেকে নেদারল্যান্ডস যখন জয়ের পথে হাঁটছিল ঠিক সে সময় তাদের পথে কাঁটা হয়ে দাঁড়ান ডাইচি কামাডা।

বিস্তারিত আসছে...

প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:৪২ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:৪৫ এএম
প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচে মাঠে নামলেই দারুণ এক রেকর্ড গড়বেন দলের অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার জার্সি গায়ে এখন পর্যন্ত ১৯৯ ম্যাচ খেলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই ২০০ ম্যাচ খেলার রেকর্ডে নাম লেখাবেন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এদিকে মেসির ফিটনেস ইস্যুতে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছিল আর্জেন্টিনা শিবিরে। কেননা গত মাসে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে মাঠ ছাড়তে হয় মেসিকে। কিন্তু আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেমে সেই শঙ্কা দূর করেন তিনি। সেই ম্যাচে ২০ মিনিটের মতো মাঠে ছিলেন মেসি। নামার কিছুক্ষণ পর পেনাল্টি থেকে গোলও আদায় করে নেন তিনি। এবার অধিনায়ককে নিয়েই মূল লড়াইয়ে নামার অপেক্ষায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। তিনি এখন পর্যন্ত ২২৮টি ম্যাচ খেলেছেন। ২০২টি ম্যাচ খেলে তালিকায় দুইয়ে আছেন কুয়েতের বাদের আল মুতাওয়া। আর তিনে আছেন মেসি।  

সালমান/

কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৩:১৮ এএম
কুরাসাওয়ের কোচের বিশ্বরেকর্ড
ডিক অ্যাডভোকাট

কুরাসাওয়ের ডাচ কোচ ডিক অ্যাডভোকাট ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েছেন। চলতি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের প্রথম ম্যাচে দায়িত্ব পালন করার সময় তার বয়স ছিল ৭৮ বছর ২৬০ দিন।

অ্যাডভোকাট এই রেকর্ড গড়েন চলতি বিশ্বকাপেই গড়া আগের রেকর্ডটি ভেঙে। এর আগে, মিরোস্লাভ কৌবেক (চেক প্রজাতন্ত্র) এবং হুগো ব্রুস (দক্ষিণ আফ্রিকা) ৭৪ বছর বয়সে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হিসেবে রেকর্ড গড়েছিলেন। 

এর মধ্যে হুগো ব্রুসের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, আর কৌবেকের জন্ম ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর। অন্যদিকে অ্যাডভোকাটের জন্ম ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর। তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচ।

২০২৬ বিশ্বকাপের আগে এই রেকর্ডের মালিক ছিলেন জার্মানির অটো রেহাগেল। তিনি ২০১০ ফিফা বিশ্বকাপে গ্রিস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় ৭১ বছর ৩১৭ দিন বয়সে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়েছিলেন।

সালমান/

গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০২:৫৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৩:১৫ এএম
গোলশূন্য থেকে বিরতিতে জাপান-নেদারল্যান্ডস
ছবি: সংগৃহীত

আক্রমণ ও পাল্টা আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জাপান ও নেদারল্যান্ডস। ফলে গোলশূন্য থেকে প্রথমার্থ শেষ করেছে তারা।

রবিবার (১৪ জুন) ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হয় ম্যাচ।

প্রথমার্ধের ৩৪ মিনিটে দারুণ এক সুযোগ আসে নেদারল্যান্ডসের সামনে। কর্নার থেকে ডনিয়েল মালেনের নেওয়া হেড ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। তার দুর্দান্ত সেভে প্রথমার্ধে গোল হজম করতে হয়নি জাপানকে। 

সালমান/

দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:০০ এএম
দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর
ছবি: সংগৃহীত

দারুণ ছন্দ নিয়ে বিশ্বকাপে পা রেখেছে বেলজিয়াম। আফ্রিকার দল মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজেদের মিশন শুরু করবে দলটি। লক্ষ্য অন্য কিছু নয়, নিজেদের সাম্প্রতিক সময়ের অপরাজিত যাত্রাটা ধরে রাখা। সিয়াটলে ম্যাচটি শুরু হবে সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১টায়।

রুডি গার্সিয়ার কোচিংয়ে নিজেদের সবশেষ ১৩ ম্যাচে অপরাজিত বেলজিয়াম। সবশেষ তিউনিসিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার স্মৃতি নিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে দলটি। ব্রাসেলসে অনুষ্ঠিত ম্যাচটিতে স্কোরশিটে নাম তুলেছিল বেলজিয়ামের পাঁচ ফুটবলার।

২০২৫ সালের জানুয়ারিতে ডোমেনিকো টেডেস্কোর স্থলাভিষিক্ত হন গার্সিয়া। যদিও বেলজিয়ামের ডাগআউটে শুরুটা ভালো ছিল না তার। প্রথম ম্যাচেই হারের স্বাদ পান। তবে পরবর্তীতে উয়েফা নেশন্স লিগের লিগ ‘এ’ থেকে বেলজিয়ামের অবনমন এড়াতে বড় ভূমিকা রাখেন তিনি। আর বিশ্বকাপ বাছাই পর্বে তো অপরাজিতই ছিল তার দল। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে শেষ করা বেলজিয়াম মোট গোল করেছিল ২৯টি। ইউরোপিয়ান অঞ্চলে তাদের চেয়ে বেশি গোল করেছিল কেবল নরওয়ে (৩৭)।

ম্যানচেস্টার সিটি উইঙ্গার জেরেমি ডোকু ছিলেন দুর্দান্ত। বাছাই পর্বে একাই ৫ গোল করেন তিনি। এ ছাড়া সতীর্থের দুই গোলে অবদানও রাখেন। সবশেষ তিউনিসিয়া ম্যাচেও দুটি অ্যাসিস্ট ছিল তার। চোটের কারণে যদিও ২০২৫-২৬ ফুটবল মৌসুমের অনেকটা সময় সাইডলাইনে কেটেছে ডোকুর। এরপরও বেলজেয়ামের আক্রমণভাগে রোমেলু লুকাকুর সঙ্গে তিনিও থাকবেন স্পটলাইটে। প্রতিপক্ষের জন্য নিশ্চিতভাবেই হবেন বড় হুমকি। আর লুকাকু তো বেলজিয়ামের সোনালি প্রজন্মের সেই খেলোয়াড়দের একজন, যিনি প্রতিযোগিতায় নিজের ছাপ রেখে যেতে মরিয়া থাকবেন। ৮ বছর আগের বিশ্বকাপে তৃতীয় স্থানে থেকে শেষ করেছিলেন। এবার নিশ্চয়ই চাইবেন আরও এগিয়ে যেতে।

মরিয়া থাকবেন তো একজন মোহামেদ সালাহও! মিসরের পোস্টার বয় সম্প্রতি লিভারপুলের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টেনেছেন। দেশকে বিশ্বকাপের মঞ্চে যতটা সম্ভব এগিয়ে নেওয়ার লক্ষ্য তো তার থাকবেই। পাশাপাশি এখানে পারফর্ম করে দলবদলের বাজারে নিজের চাহিদা বাড়াতে চাইবেন। ম্যাচের দিনটা আবার সালাহর জন্য বিশেষও। এদিন যে তার ৩৪তম জন্মদিন। নিশ্চয়ই এই দিনটা স্মরণীয় করতে চাইবেন তিনি।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সবশেষ ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে মিসর। সেই ম্যাচে ২-১ গোলে হারলেও বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে তারা দলে কোনো চোট সমস্যা ছাড়াই। যদিও বিশ্বকাপের মঞ্চে এসে ফিফার নির্দেশে তাদের শেষ বেলায় জার্সি বদল করতে হয়েছে। তবে এ ঘটনা নিশ্চয়ই মাঠের খেলায় কোনো প্রভাব রাখবে না। মিসর কোচ হোসাম হাসান সম্ভব এ ম্যাচে রক্ষণাত্মক কৌশলেই দলকে খেলাবেন। আগেই যিনি বলেছেন, গ্রুপ পর্বে বেলজিয়াম ম্যাচটিই তাদের জন্য সবচেয়ে কঠিন হবে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বেলজিয়ামের অবস্থান ৯ম। মিসরের অবস্থান ২৯তম। বিশ্বকাপের মঞ্চে এই দুই দল এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে। তবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা চারবার মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা মিসরেরই ভারী। ৩টি ম্যাচে মিসর জিতেছে, অন্যটিতে জয় বেলজিয়ামের। সবশেষ দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। কুয়েতে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১-এ জয় পেয়েছিল মিসর।

বিশ্বকাপের মঞ্চে অবশ্য আফ্রিকার দলগুলোর বিপক্ষে বেলজিয়ামের সাফল্যের হারই বেশি। পাঁচবার আফ্রিকান দলের মুখোমুখি হয়ে তিনটিতেই জয় পেয়েছে তারা, ড্র করেছে একটি। একমাত্র হারটি ২০২২ আসরে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আগের আসরে তৃতীয় হওয়া বেলজিয়ামকে। এবার অবশ্য সেই ক্ষতে প্রলেব দিতে চায় থিবো কোর্তোয়া, কেভিন ডি ব্রুইনরা। এই মিশনে শুরুটা কেমন হবে তাদের?