ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
মানিকগঞ্জ মেডিকেলের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম গাইবান্ধায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্ট ভাঙচুর-আগুন সরকারি বাসস্থান সংকটে ভোগান্তিতে খোকসার কর্মকর্তা-কর্মচারীরা সিরাজুল ইসলাম চৌধুরী: একজন মননশীল লেখকের প্রতিভূ আর্জেন্টিনার জার্সি পরে বাজারে এলে কেজিতে ১০ টাকা ছাড় পতেঙ্গায় চোরাচালানবিরোধী অভিযানে দুই পাচারকারী আটক কোরআনে বর্ণিত আশুরার সেই বিস্ময়কর ইতিহাস চীনের অপটিক্যাল যোগাযোগ প্রযুক্তির নতুন কেন্দ্র সুচৌ বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রপ্তানি দ্বিগুণ বেড়েছে দিনাজপুরে কেঁচো সার উৎপাদনে স্বাবলম্বী উদ্যোক্তারা আবারও বিশ্বকাপে মাঠে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন রাফিনিয়া তরুণদের স্বাস্থ্য অধিকার নিয়ে রংপুরে অংশীজনদের মতবিনিময় ১৭ বছর পর দেশ সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল সমর্থকদের মাতামাতি থামাতে মেক্সিকো সিটিতে মদ বিক্রি বন্ধ জাককানইবিতে লুডুর ছকে পরিচ্ছন্নতার বার্তা ঝিনাইদহে আ.লীগ নেতাকে গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, আটক ৮ কাঠের সঙ্গে জীবন, গ্রাম ছেড়ে শহরে সুকান্তের স্বপ্নযাত্রা মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা: প্রকল্প বাস্তবায়নে কঠোর অবস্থানে আইএমইডি পৃথিবীর গঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র বাংলাদেশে জ্যাক মোটরস-এর একমাত্র ডিস্ট্রিবিউটর র‍্যানকন গ্লোবাল ট্রাকস মানুষ স্বপ্ন দেখে কেন? বিজ্ঞান যা বলছে সারা দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বজ্রপাত থেকে বাঁচাতে দৃষ্টান্তমূলক কার্যক্রম নাতির প্রতি নানার অনন্য ভালোবাসা, যুবরাজের মর্যাদায় বাড়ি ফেরা মুখ আড়াল করার নতুন বিতর্ক ও ফিফার নিয়ম বাজারে আসছে ভালভের নতুন স্টিম মেশিন বিদ্যুৎ-বিভ্রাট, পেমেন্ট ও প্রিপেইড মিটার সমস্যা রাজবাড়ীতে ১ লাখ ৫৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

২২ রানে ৭ উইকেটের চিরচেনা ধসে হার পাকিস্তানের

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম
২২ রানে ৭ উইকেটের চিরচেনা ধসে হার পাকিস্তানের
ছবি : সংগৃহীত

লক্ষ্যটা ছিল অনেকবড় ৩৪৫। নিউজিল্যান্ডের মাটিতে এমনিতেই জয় পাওয়া কঠিন। তার ওপর লক্ষ্যটা যদি হয় প্রায় সাড়ে তিনশো, তখন জেতার আশা করাই ভুল। এরপরও পাকিস্তান জয়ের জন্যেই এগোচ্ছিল।

বাবর আজম যখন আউট হন দলীয় ২৪৯ রানে, তখন ৪ উইকেটে পতন হয় পাকিস্তানের। জয়ের জন্য ৬৮ বলে ৯৬ রান দরকার সফরকারীদের। এখনকার ক্রিকেটে ৬ উইকেট হাতে রেখে এই রান তাড়া করা কোনো ব্যাপার নয়। 

কিন্তু নিজেদের চিরচেনা স্বভাবে ফিরে গিয়ে শেষ ২২ রান তুলতেই সবকটি উইকেট ২৭১ রানে অলআউট হয় মোহাম্মদ রিজওয়ানের দল। ফলে প্রথম ওয়ানডেতে পাকিস্তানের পরাজয় ৭৩ রানের।

স্বাগতিকরা টস হেরে ব্যাত করতে নেমে ৫০ রানে ৩ উইকেট হারালেও সেই চাপ সামাল দেন মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল। তাদের জুটি হয় ১৯৯ রানের। মিচেল ৭৬ রানে সাজঘরে ফিরলেও পাকিস্তানের বোলারদের বিপক্ষে দাপট দেখিয়ে ১১১ বলে ১৩২ রান করেন চাপম্যান।

আর শেষ দিকে অভিষিক্ত মোহাম্মদ আব্বাসের রেকর্ড ২৬ বলে ৫২ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলে নিউজিল্যান্ড।

ম্যাচ হারলেও পাকিস্তানের শুরুটাও ছিল দারুণ। দুই ওপেনার উসমান খান ও আবদুল্লাহ শফিক মিলে ১২.৪ ওভারে যোগ করেন ৮৩ রান। সেই জুটি ভাঙে উসমান ৩৩ বলে ৩৯ রানে বিদায় নিলে। উসমানের বিদায়ের পর ৫ রান যোগ করতেই ফেরেন শফিকও। ৩৬ রান করেছেন তিনি।

এরপর দুই অভিজ্ঞ ব্যাটার অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম গড়েন ৭৬ রানের জুটি। অধিনায়ক রিজওয়ান ইনিংস বড় করতে পারেননি। ম্যাচের লক্ষ্য বিচারে তার ৩০ রান ভালো স্কোর নয়।

তবে চেষ্টা চালান বাবর। রিজওয়ানের বিদায়ে জুটি গড়েন সালমানকে নিয়ে। সেই জুটিতে পাকিস্তানের বোর্ডে যোগ হয়  ৫৯ বলে ৮৫ রান। এই দুইয়ের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান। কিন্তু বাবর ৮৩ বলে ৭৮ রান করে ফিরলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে তাসের ঘরের মতো। 

৩৪ বলের মধ্যে ২২ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ২৭১ রানে। পাকিস্তানের ব্যাটিং লাইনআপের শেষ ছয়জন মিলে করেন স্রেফ ৩ রান। 

আবারও বিশ্বকাপে মাঠে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন রাফিনিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:০২ পিএম
আবারও বিশ্বকাপে মাঠে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করবেন রাফিনিয়া
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আবারও মাঠে নামার জন্য নিজের সাধ্যের সবকিছু করার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী এই ফুটবলার।

গত সপ্তাহে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের ম্যাচে পায়ের পেশিতে চোট পান রাফিনিয়া। ফলে চলমান বিশ্বকাপে তার মাঠে ফেরা এখন সময়ের বিরুদ্ধে এক কঠিন লড়াই। ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য শেষ ষোলোর ম্যাচের আগেই ফিট হয়ে ওঠাই বর্তমানে তার প্রধান লক্ষ্য। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পাশাপাশি পরবর্তী নকআউট পর্বের শুরুর দিকের ম্যাচগুলোতেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাফিনিয়া বলেন, ‘আমি সবসময় নিজের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করি এবং উন্নতির জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করি। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরতে আমি আমার সাধ্যের সবকিছু করব। সতীর্থদের পাশে থেকে দলের লক্ষ্যের জন্য লড়াই করতে চাই। এই জার্সির মর্যাদা রক্ষা এবং ব্রাজিলিয়ান সমর্থকদের মুখে হাসি ফোটাতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমি মানসিকভাবে শক্ত আছি।’

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রাফিনিয়াকে ছাড়াই স্কটল্যান্ডের বিপক্ষে দল সাজানোর বিষয়ে তার পরিষ্কার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য বিকল্প হিসেবে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলির নামও আলোচনায় রয়েছে। এছাড়া চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ মিস করা নেইমারও দলে ফেরার জন্য প্রস্তুত বলে জানা গেছে।

পাপ্পু/নাঈম

বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল
ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষ হতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাঁচটি দলের। এবারের আসরে ৪৮টি দল অংশ নিলেও গ্রুপ পর্ব শেষে ১৬টি দল ছিটকে যাবে। এ পর্যন্ত নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান ও পানামা।

সি গ্রুপে স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে টানা হেরে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া হাইতির বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রথম ইউরোপীয় দলে পরিণত হয়েছে তুরস্ক।

আফ্রিকান প্রতিনিধিদের মধ্যে এখন পর্যন্ত কেবল তিউনিসিয়ার বিদায় নিশ্চিত হয়েছে। তারা নিজেদের প্রথম দুই ম্যাচে সুইডেন ও জাপানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে। বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডানও প্রথম দুই ম্যাচে হার মেনে গাণিতিকভাবে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা হারিয়েছে। ফলে তারাই একমাত্র এশীয় দল হিসেবে এখন পর্যন্ত বিদায় নিশ্চিত করেছে। এল গ্রুপের পানামাও ঘানা ও ক্রোয়েশিয়ার কাছে একই ব্যবধানে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপের তলানিতে থাকা দলগুলোর পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে খারাপ রেকর্ডধারী চারটি দলও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। এ ছাড়া পয়েন্ট সমান হলে আগের মতো গোল ব্যবধান নয়, বরং দলগুলোর পারস্পরিক লড়াইয়ের (হেড-টু-হেড) ফলাফলকে প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাপ্পু/নাঈম

সমর্থকদের মাতামাতি থামাতে মেক্সিকো সিটিতে মদ বিক্রি বন্ধ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
সমর্থকদের মাতামাতি থামাতে মেক্সিকো সিটিতে মদ বিক্রি বন্ধ
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। হাইভোল্টেজ এই ম্যাচকে কেন্দ্র করে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার। ‘ড্রাই ল্যা’ বা এই মদ্যপান বিরোধী আইন কার্যকরের মূল উদ্দেশ্য, গত সপ্তাহের মতো বিশৃঙ্খল পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করা।

এর আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। এশিয়ান গোলরক্ষকের এক অবিশ্বাস্য ভুলের সুযোগ নিয়ে জয় তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিটও নিশ্চিত করে স্বাগতিকরা।

'এ' গ্রুপের সেই দ্বিতীয় ম্যাচের পর মেক্সিকান সমর্থকদের বাঁধভাঙা উদ্‌যাপনে সিটির কেন্দ্রস্থলে জড়ো হয়েছিল প্রায় ৪ লাখ মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, সেই উৎসবের পর রাস্তাঘাটে প্রায় ৪০ টন আবর্জনা স্তূপ হয়ে পড়েছিল। আগের সেই তিক্ত অভিজ্ঞতা মাথায় রেখেই আজ ইউরোপীয় প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচের পর একই পরিস্থিতির আশঙ্কা করছে প্রশাসন। ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আজ স্থানীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে ২০২৩ সালের কোপা লিবার্তোদোরেস ফাইনালে বোকা জুনিয়র্স ও ফ্লুমিনেন্সের মধ্যকার ম্যাচটিকে ঘিরে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্য সরকারও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। মারাকানা স্টেডিয়ামের আশপাশে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষ এড়াতে তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পাপ্পু/নাঈম

আমাদের নিজেদের উজার করে দিতে হবে: হাইতি কোচ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৩৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
আমাদের নিজেদের উজার করে দিতে হবে: হাইতি কোচ
হাইতির কোচ সেবাস্তিয়েঁ মিনিয়ে। ছবি: সংগৃহীত

কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে মরক্কোর মতো একটি দলের মুখোমুখি হওয়া আমাদের জন্য দারুণ সুযোগ। আমরা এ সুযোগকে হেলাফেলা করতে পারি না। আমাদের নিজেদের উজার করে দিয়ে খেলতে হবে, সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ম্যাচটি মোকাবিলা করতে হবে এবং নিজেদের প্রমাণ করার চেষ্টা করতে হবে বলে জানান, হাইতির কোচ সেবাস্তিয়েঁ মিনিয়ে

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে হাইতি ও মরক্কো। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে, কারণ একদিকে রয়েছে শক্তিশালী মরক্কো, অন্যদিকে নিজেদের প্রমাণ করার সুযোগ খুঁজছে হাইতি।

বিশ্বকাপের এই ম্যাচকে হাইতি তাদের জন্য একটি বড় পরীক্ষার পাশাপাশি শেখার সুযোগ হিসেবেও দেখছে। অন্যদিকে মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আসছে, বিশেষ করে গত বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে তারা নজর কাড়ে।

অন্যদিকে হাইতি এই ম্যাচে বড় দলের বিপক্ষে নিজেদের সংগঠিত রক্ষণ ও দ্রুত কাউন্টার অ্যাটাকের ওপর ভর করে ইতিবাচক ফল পাওয়ার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।

পাপ্পু/নাঈম

মরক্কোর লক্ষ্য গ্রুপ সেরা হওয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
মরক্কোর লক্ষ্য গ্রুপ সেরা হওয়া
ছবি: সংগৃহীত

নকআউট পর্বে সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে চলা আলোচনা ও জল্পনা-কল্পনাকে গুরুত্ব দিচ্ছেন না মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি। ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপে শেষ ম্যাচে হাইতিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন মরক্কোর একমাত্র 
লক্ষ্য।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, ‘আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। সে জন্যই সেরা দল মাঠে নামানো হবে। কয়েকজন খেলোয়াড় খুব ভালো শারীরিক অবস্থায় আছে, তাই আগের ম্যাচের একাদশও ধরে রাখা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’

দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে মরক্কো। প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে ব্রাজিলের পিছনে রয়েছে অ্যাটলাস লায়ন্সরা।

হাইতির বিপক্ষে জয় মরক্কোর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেবে। তবে সেটি নির্ভর করবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফলের ওপরও। যদিও হাইতির পরের রাউন্ডে ওঠার আশা ক্ষীণ, তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না ওয়াহবি।

তিনি বলেন, ‘এটি বিশ্বকাপের ম্যাচ। হাইতি তাদের প্রথম গোল ও প্রথম পয়েন্টের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। অন্যদিকে আমরা গ্রুপ সেরা হতে চাই। জয়ের বাইরে অন্য কিছু নিয়ে ভাবলে পরে আফসোস করতে হতে পারে।’

আক্রমণে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে কিছু ঘাটতি থাকলেও দল সময়ের সঙ্গে আরও কার্যকর হয়ে উঠবে বলে বিশ্বাস ওয়াহবির। তার ভাষ্যে, ‘আমরা অনেক সুযোগ তৈরি করছি। হয়তো আরও কিছু গোল করা উচিত ছিল, কিন্তু খেলোয়াড়রা উন্নতির জন্য কাজ করছে। আমরা আরও ধারালো হয়ে উঠব।’

মরক্কোর সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসের নাম আলোচনায় এলেও এ বিষয়ে আগ্রহী নন ওয়াহবি। তিনি বলেন, “সবাই নেদারল্যান্ডস নিয়ে কথা বলছে, কিন্তু জাপানও খুব শক্তিশালী দল। আমরা যার মুখোমুখিই হই না কেন, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করবে। এখন কোনো নির্দিষ্ট প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।”

এদিকে গোলরক্ষক ইয়াসিন বুনুর চোট নিয়ে ছড়িয়ে পড়া গুজবও উড়িয়ে দিয়েছেন মরক্কো কোচ। তিনি নিশ্চিত করেছেন, বুনু পুরোপুরি সুস্থ এবং খেলার জন্য প্রস্তুত।