ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক স্থানীয় নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয় মুখ্য নয়: ইসি সচিব বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ

জিততে ইংল্যান্ডের চাই ৩৫০ রান, ভারতের ১০ উইকেট

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১১:১১ এএম
জিততে ইংল্যান্ডের চাই ৩৫০ রান, ভারতের ১০ উইকেট
ছবি : সংগৃহীত

হেডিংলি টেস্টের দুই ইনিংসেই হেসেছে ঋষভ পন্তের ব্যাট। সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ইনিংসেই। দুর্দান্ত ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। এসেছে তার ব্যাটেও শতক। ঋষভের ব্যাটে ১১৮ আর রাহুল করেছেন ১৩৭ রান। 

কিন্তু এই দুই বাটারের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। ৩৩৩ রানে ৫ উইকেট থেকে ভারত অলআউট ৩৬৪ রানে। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭১ রান। দিন শেষে বিনা উইকেট ২১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এত বড় লক্ষ্য তাড়া করা মোটেও সহজ কাজ নয় টেস্ট ক্রিকেটে। তবে বছর তিনেক আগে এজবাস্টনে বাজবল যুগের সূচনায় ৩৫০ এর বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে ইংলিশরা ভারতেরই  বিপক্ষে। 

ভারতের সামনে সুযোগ ছিল আরও বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার। রাহুল ও পন্ত চতুর্থ উইকেটে গড়েছিলেন ১৯৫ রানের জুটি। দুইজন খেলেন দুই মেজাজে। রাহুলের শতকটি এশিয়ার বাইরে হিসেবে ষষ্ঠ। ক্যারিয়ারে এ কীর্তিতে তাঁর উপরে এখন কেবল সুনীল গাভাস্কার ১৫ শতক নিয়ে। পন্তের সেঞ্চুরিটি ইংল্যান্ডে নিজের চতুর্থ, উইকেটকিপার হিসেবে যা যৌথ সর্বোচ্চ।

দলীয় ৩৩৩ রানে ১৩৭ রানের ইনিংস খেলা রাহুল বিদায়ে ছন্দপতন হয় ভারতীয়দের ব্যাটিংয়ে। শেষের ৬ ব্যাটার মিলে করতে পারেন মাত্র ৩১ রান। মাত্র ৭১ বলের ব্যবধানে ৩৬৪ রানে অলআউট হয় সফরকারীরা।

ভারতের এই ধসটা নামান পেসার জশ টাং। চার বলে ৩ উইকেট নিয়ে সবকিছু ওলট-পালট করে দেন তিনি। পরপর দুই বলে ফেরান শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সিরাজকে। একবল পর বোল্ড করেন জাসপ্রীত বুমরাহকে। 

শেষ বিকালে ব্যাট করতে নামা স্বাগতিক ওপেনাররা অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাটিং করেছেন। মাত্র ৬ ওভার ব্যাটিং করলেও কোনো উইকেট হারায়নি তারা। ৬ ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ২১ রান। জিততে দরকার আরও ৩৫০ রান।

এতবড় লক্ষ্য তাড়া করা অনেক কঠিন হলেও, এজবাস্টনের স্মৃতিতে উজ্জীবিত হয়ে ইংলিশদের লক্ষ্য এবারও তেমন কিছুই করা। অন্যদিকে, ভারতের লক্ষ্য প্রথম সেশনেই জয়ের সুবাস বের করে আনা।

সবমিলিয়ে হেডিংলি টেস্টের পঞ্চম ও শেষ দিন দারুণ রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে।

সৌদিকে উড়িয়ে দিল স্পেন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:২২ এএম
সৌদিকে উড়িয়ে দিল স্পেন
ছবি: সংগৃহীত

প্রথমার্ধেই সৌদি আরবের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। তাই মনে হচ্ছিল, দ্বিতীয়ার্ধে ব্যবধান অনেক বেশি হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে স্কোরলাইনে মাত্র একটি গোল যোগ করতে সক্ষম হয় লা রোজারা। তাতে শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় পেয়েছে স্পেন।

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ছিল স্পেনের একক আধিপত্য। প্রথম ম্যাচে প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দের বিপক্ষে ড্রয়ে হতাশায় শুরু হয় বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। 

ম্যাচের শুরুটা হয় লামিনে ইয়ামালের গোল দিয়ে। ১০ মিনিটে গোলের খাতা খুলে স্পেন। বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের পাঠানো ক্রস খুঁজে নেয় ইয়ামালকে। দূরের পোস্টে স্লাইড করে বল জালে জড়ান তিনি। তাতেই বিশ্বকাপে গোলের খাতা খুলেন বার্সেলোনার এই তারকা।

এরপর তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। ইয়ামালের নেওয়া কর্নারটি হেড করে দূরে সরিয়ে দেন সৌদি আরবের ডিফেন্ডাররা। তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি। বল চলে যায় দানি ওলমোর কাছে। তিনি সেটি আবার বক্সের ভেতর পাঠান। আইমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে বল সামনে ঠেলে দেন। এতে একদম ফাঁকায় পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ওইয়ারসাবাল। এরপর ২৪ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ওইয়ারসাবাল। 

প্রথমার্ধের বাকি সময় আক্রমণ চালালেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্পেন। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেনকে গোল উপহার দেয় সৌদি আরব। ম্যাচের ৪৯ মিনিটে কর্নার থেকে ফাঁকায় বল পান কুকুরেয়া। সেখান থেকে ভলি শট নেন তিনি। সৌদি গোলরক্ষক আল ওয়াইস প্রথমে শটটি রুখে দিলেও ডিফেন্ডার হাসান আল তামবাকতির শরীরে লেগে তা জালে জড়ায়। 

এরপর ম্যাচের যোগ করা সময়ে (৯২ মিনিটে) ফেরান তোরেস ব্যবধান ৫-০ করলেও অফসাইডের কারণে ভিএআরে গোলটি বাতিল হয়। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। গ্রুপের অন্য তিন দলের পয়েন্ট সমান ১।

সালমান/

ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড়

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩০ পিএম
ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড়
জেরেমি ডোকু। ছবি: সংগৃহীত

বেলজিয়ামের আক্রমণভাগের অন্যতম ভরসার নাম জেরেমি ডোকু। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে মাঠে নয়, ব্যক্তিগত এক সিদ্ধান্তের কারণে শিরোনামে এসেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। বিশ্বকাপের মাঝেই পরিবারের কাছে ফেরার পরিকল্পনা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ডোকুর স্ত্রী সন্তানসম্ভবা। প্রথম সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন তারা। ২৪ বছর বয়সী এই ফুটবলারের স্ত্রীর সন্তান জন্মের সম্ভাব্য সময় জুলাইয়ের শুরুর দিকে। বেলজিয়াম যদি টুর্নামেন্টে এগিয়ে যেতে পারে, তাহলে ওই সময় তাদের রাউন্ড অব ৩২ কিংবা রাউন্ড অব ১৬-এর ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তবুও প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান ডোকু। তার এই পরিকল্পনা ঘিরেই বইছে সমালোচনার ঝড়।

বার্তা সংস্থা রয়টার্সকে ডোকু বলেন, ‘এটা আমার প্রথম সন্তান। তাই আমি অবশ্যই সেই মুহূর্তে থাকতে চাই। যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কী চাই, তাহলে বলব-প্রথম সন্তানের জন্ম কেউই মিস করতে চায় না। তবে আমি এটাও জানি, ফুটবলে আরও অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়। আমি জানি, ফেডারেশন খেলোয়াড়দের সমর্থন করে এবং তাদের ব্যক্তিগত পরিস্থিতি বুঝে। দেখা যাক, আমরা কী করতে পারি।’

তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরার পরিকল্পনার জন্য কড়া সমালোচনার মুখে পড়েছেন ডোকু। ফরাসি ক্রীড়া মাধ্যম এল’একিপ চ্যানেলের উপস্থাপক ফ্রঁস পিয়েরোঁ মন্তব্য করেন, ‘সন্তানের জন্মের সময় বাবার ভূমিকা একেবারেই অপ্রয়োজনীয়।’

এল’একিপের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘বিশ্বকাপ একটি অসাধারণ আনন্দের উপলক্ষ। এমন অবস্থানে থাকার জন্য শত শত ফুটবলার সবকিছু করতে রাজি থাকবে। জীবনে হয়তো আর কখনও এমন সুযোগ আসবে না।’

তিনি আরও বলেন, ‘আপনি শৈশবের স্বপ্ন পূরণ করছেন, অথচ সন্তানের জন্ম দেখতে সবকিছু ছেড়ে চলে যেতে চাইছেন! ক্ষমা করবেন, এমন একটি সময় যখন বাবার কোনো কাজই থাকে না।’

তবে পিয়েরোঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডোকু পাশে পেয়েছেন তার সমর্থকদের। তাদের মধ্যে ছিলেন ২০০০ সালের সিডনি অলিম্পিকে ফ্রান্সকে লাইট-ফ্লাইওয়েট বিভাগে স্বর্ণপদক এনে দেওয়া সাবেক বক্সার ব্রাহিম আসলুমও। তিনি লিখেছেন, ‘সন্তানই আপনার পুরো জীবন। বিশ্বকাপ শেষ হলেই তো শেষ।’

পরে শনিবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ভিন্ন সুরে পিয়েরোঁ বলেন, ‘আমি কেবল নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করছিলাম। আমার মন্তব্য অনেককে বিস্মিত ও আহত করতে পারে। এজন্য আমি দুঃখিত। আমার উদ্দেশ্য কখনোই বাবা হিসেবে একজন মানুষের অবস্থান বা তার সঙ্গী ও সন্তানের পাশে থাকার ভূমিকার গুরুত্বকে খাটো করা ছিল না।’

এদিকে বেলজিয়াম ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, অসুস্থতার কারণে ইরানের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ডোকু। রুদি গার্সিয়ার দল নিজেদের প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

সালমান/

প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৭ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৩৪ পিএম
প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের
ছবি: সংগৃহীত

আটলান্টায় সৌদি আরবকে চেপে ধরেছে স্পেন। বল দখল ও একের পর এক আক্রমণে প্রথমার্ধের ২৪ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় লা রোজারা। শেষ পর্যন্ত এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে তারা। 

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে মাঠে নামে সৌদি আরব ও স্পেন। 

সৌদির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে স্পেন।  প্রথম গোল পেতে তাদের লাগে মাত্র ১০ মিনিট। বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের পাঠানো ক্রস খুঁজে নেয় ইয়ামালকে। দূরের পোস্টে স্লাইড করে বল জালে জড়ান তিনি। মুহূর্তেই গর্জে ওঠে আটলান্টার গ্যালারি।

ম্যাচের ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওইয়ারসাবাল। ইয়ামালের নেওয়া কর্নারটি হেড করে দূরে সরিয়ে দেন সৌদি আরবের ডিফেন্ডাররা। তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি। বল চলে যায় দানি ওলমোর কাছে। তিনি সেটি আবার বক্সের ভেতর পাঠান। আইমেরিক লাপোর্ত মাথা ছুঁইয়ে সেটিকে সামনে ঠেলে দেন। এতে একদম ফাঁকায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ওইয়ারসাবাল।

২-০ গোলে পিছিয়ে থাকার ধাক্কা সামলে সৌদি আরব কিছু বুঝে উঠার আগেই আবার স্পেনের আক্রমণ। পাও কুবারসি ডান দিক থেকে একটি ক্রস ভাসিয়ে দেন। সেটি নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া। এরপর দানি ওলমো হেডে বলটি গোলমুখের সামনে বাড়িয়ে দেন। বলে পেয়েই নিখুঁত শটে জাল কাঁপান ওইয়ারসাবাল। ২৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তিনি। 

প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ করে স্পেন। তবে সেগুলো গোলে পরিণত করতে পারেনি তারা। অন্যদিকে স্পেনের আক্রমণ ঠেকাতে ব্যস্ত সৌদি আরবকে প্রথমার্ধে আক্রমণে খুঁজেই পাওয়া যায়নি।

সালমান/

প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৩৫ পিএম
প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে শুরুর একাদশে ফিরেই ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল। ম্যাচের ১০ মিনিটেই বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন এই তরুণ তারকা। এতে মাত্র ১৯ বছর বয়সের আগে বিশ্বকাপে গোল করা সপ্তম খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইয়ামাল।

রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সৌদি আরব ও স্পেন। 

সৌদির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে স্পেন। প্রথম গোল পেতে তাদের লাগে মাত্র ১০ মিনিট। বাঁ দিক থেকে মিকেল ওইয়ারসাবালের পাঠানো ক্রস খুঁজে নেয় ইয়ামালকে। দূরের পোস্টে স্লাইড করে বল জালে জড়ান তিনি। তাতেই বিশ্বকাপে গোলের খাতা খুলেন বার্সেলোনার এই তারকা।

সালমান/ 

স্পেনের শুরুর একাদশে ইয়ামাল

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪১ পিএম
স্পেনের শুরুর একাদশে ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে চাপে রয়েছে স্পেন। আজ (২১ জুন) সৌদি আরবের বিপক্ষে তাই চারটি পরিবর্তন নিয়ে নামছে তারা। তরুণ তারকা লামিনে ইয়ামাল ফিরেছেন শুরুর একাদশে। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন পেদ্রো পোরো, দানি ওলমো ও আলেক্স বায়েনা।

অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফেরান তোরেস, গাভি, ফাবিয়ান রুইজ এবং মার্কোস ইয়োরেন্তে।

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের গোলশূন্য ড্রয়ের ম্যাচে ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। ইয়ামাল শুরুর একাদশে জায়গা পাওয়ায় স্প্যানিশ সমর্থকরা আশা করছেন, ম্যাচের শুরু থেকেই তাদের দল আক্রমণে আরও গতিময়, সৃজনশীল এবং ধারালো ফুটবল উপহার দিতে পারবে।

সৌদি আরব একাদশ: আল ওয়াইস (গোলরক্ষক), আল তামবাকতি, আলি লাজামি, আল আমরি, আবদুলহামিদ, আল হারবি, নাসের আল দাওসারি, আল খাইবারি, আল জুয়াইর, আল ব্রিকান, সালেম আল দাওসারি।

স্পেন একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাও কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, পেদ্রি, রদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

সালমান/