ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী পাকিস্তানে মানবাধিকারকর্মী মাহরাংকে যাবজ্জীবন কারাদণ্ড নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি প্রধানমন্ত্রীর থেকে কৃষক কার্ড নেওয়া সেই কৃষক মারা গেছেন ২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া রবিনহুডের আশ্রয় নেওয়া ১২০০ বছরের সেই প্রাচীন গাছটি মরে গেছে ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর পুতিন-ট্রাম্পের ‘বোঝাপড়া’ বাস্তবায়নে ব্যর্থতায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া স্বর্ণের দাম আবার ভরিতে কমল ৫৪৮২ টাকা জেট বিমানের চেয়েও জোরে চিৎকার! গিনেস রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার নাগরিক বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’ হরমুজে আটকেপড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে আইএমও সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন?

ব্যাটারকে সাজঘর দেখিয়ে শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম
আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম
ব্যাটারকে সাজঘর দেখিয়ে শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার
ছবি : সংগৃহীত

সিরিজে সমতা ফেরানোর ম্যাচে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দেওয়াল্ড ব্রেভিস। আর বোলিংয়ে আবদান রাখেন করবিন বশ। পেয়েছেন ৩ উইকেট।

তিন উইকেটের একটিতে মাত্রাতিরিক্ত উদযাপন করে পেয়েছেন শাস্তিও। জরিমানা গুনতে না হলেও নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে ঘটে ঘটনাটি। বেন ডোয়ারশুইসকে বোল্ড করে সাজঘরের পথ দেখান। যা কিনা আইসিসির আচরণবিধির পরিপন্থী। অপরাধটি আচরণবিধি ২.৫ এর অন্তর্ভুক্ত।

সেই ধারায় বলা হয়েছে, উইকেট নেওয়ার পর ব্যাটারকে উদ্দেশ্য করে কোনো শব্দ উচ্চারণ, অঙ্গাভঙ্গি বা এমনকোনো কাজ করা যাবে না যা কিনা অবমাননাকর ব্যাটারের জন্য।

আইসিসির শাস্তি মেনে নিয়েছেন বশ। তাই আর শুনানির প্রয়োজন পড়েনি। সেই ম্যাচে ৫৩ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলা ব্রেভিসের কল্যাণে প্রথমে ব্যাটিং করে ২১৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা।

লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিক অস্ট্রেলিয়া ১৬৫ রানে অলআউট হয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ১৬ আগস্ট কেয়ার্নসে।

নিলয়/

নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৩৩ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১১:৫১ এএম
নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি
স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে কিছুটা রহস্য রেখে দিয়েছেন আনচেলত্তি

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য নেইমার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে মায়ামিতে হতে যাওয়া ম্যাচে সান্তোস ফরোয়ার্ডকে তিনি আদৌ মাঠে নামাবেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করেননি।

চোটের কারণে প্রায় তিন বছর ব্রাজিলের জার্সি গায়ে জড়াতে পারেননি নেইমার। এরপরও ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছেন আনচেলত্তি। কিন্তু বিশ্বকাপ দল ঘোষণার পর পরই ফের চোটে পড়েন নেইমার। কাফ মাসলের ওই চোটের কারণে দলের হয়ে এবারে আসরে কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।

বাংলাদেশ সময় আগামীকাল ভোরে ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই নেইমারকে নিয়ে কথা বলতে হয়েছে আনচেলত্তিকে। বর্ষীয়ান এই কোচ বলেন, ‘নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। পুরো সপ্তাহজুড়ে সে কঠোর পরিশ্রম করেছে এবং আগামী ম্যাচের স্কোয়াডে থাকবে। তার মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় দলে থাকাটা আমাদের জন্য বড় শক্তি।’

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্রাজিল কোচ আরও বলেন, ‘চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার জন্য সে অত্যন্ত মনোযোগ দিয়ে কাজ করেছে। মাঠে নামুক বা না নামুক, দলের তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে সে দারুণভাবে সাহায্য করছে।’

ম্যাচে নেইমার কতক্ষণ খেলতে পারবেন—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি রসিকতা করে বলেন, ‘সে ৯০ মিনিটই খেলতে পারবে, তবে হেঁটে হেঁটে!’ পরে তিনি বলেন, ‘মজা করছিলাম। সে এখন পুরোপুরি ফিট এবং নিয়মিত অনুশীলন করেছে।’ অর্থাৎ নেইমারের খেলা নিয়ে যেন কিছুটা রহস্য রেখে দিলেন সেলেসাও কোচ।

‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডকে হারাতে পারলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আনচেলত্তি মনে করেন, তার দল এখনও নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে পারেনি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে শিষ্যরা সেটা পারবনে বলেই বিশ্বাস তার। ‘প্রথম ম্যাচ আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করি, তৃতীয় ম্যাচেই আমরা টুর্নামেন্টে নিজেদের সেরা খেলাটি উপহার দিতে পারব।’- বলে আনচেলত্তি।

পাপ্পু/তোফায়েল

মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫৭ এএম
মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া
ছবি: সংগৃহীত

পর্তুগালকে রুখে বিশ্বকাপ মিশন শুরু করা ডিআর কঙ্গো নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষকে দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। বিশেষ করে পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দেখা দিলেন দলটির গোলরক্ষক লিওনেল এমপাসি। ফলে একের পর এক প্রচেষ্টা বিফলে যাচ্ছিল কলম্বিয়ার। শেষ পর্যন্ত ‘এমপাসি’ নামক এই প্রাচীর ভেদ করতে দলকে দারুণ এক জয় উপহার দিয়েছেন দানিয়েল মুনিওজ।

মেক্সিকোর গুয়াদালাহারা বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছে কলম্বিয়া।

মুনিওজ ম্যাচের একমাত্র গোলটি করেন ৬তম মিনিটে। এই জয়ের সুবাদে ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত হলো কলম্বিয়ার। তাদের মতো এক ম্যাচ হাতে থাকতেই শেষ ৩২ এর ছাড়পত্র পেয়ে গেছে পর্তুগালও।

উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করা কলম্বিয়া দুই ম্যাচে পূর্ন ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে। সমান ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল। আর এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কঙ্গো। তলানিতে থাকা উজবেকিস্তানের পয়েন্ট শূন্য।

বাংলাদেশ সময় আগামী ২৮ জুন সকালে রোনালদোদের পর্তুগালের মুখোমুখি হবে কলম্বিয়া। দুদলের এই ম্যাচে নির্ধারণ হবে, কোন দল হবে গ্রুপসেরা।

এমনিতে কঙ্গোর বিপক্ষে শুরু থেকেই দাপট দেখিয়েছে কলম্বিয়া। ম্যাচ জুড়ে প্রায় ৬৪ শতাংশ বল তাদের দখলে ছিল। পোস্টে মোট শট নিয়েছে ২০টি। যার ৯টি ছিল লক্ষ্যে। তবে কঙ্গো গোলরক্ষক এর ৮টিই রুখে দেন। অবশ্য একমাত্র গোলটি ছাড়াও কঙ্গোর জালে আরও তিন দফায় বল ঢুকেছিল। যার দুটিই ছিল লুইস দিয়াসের। তবে অফসাইড ও ফাউলের কারণে গোলগুলো হয়নি।

রবিন/রিফাত/

মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:০২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১০:১৭ এএম
মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা
উজবেকিস্তান ম্যাচ শেষে মিডিয়া মিক্সড জোনে ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: খবরের কাগজ

২০২৬ ফিফা বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার রেকর্ড গড়া পারফরম্যান্সে পর্তুগাল ৫-০ ব্যবধানের বিশাল জয় পেলেও, ম্যাচ পরবর্তী ‘মিক্সড জোনে’ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ চটেছেন সিআরসেভেন। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে জড়িয়ে করা প্রশ্নগুলো কোনোভাবেই সহজভাবে নেননি ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। বেশ কয়েকজন সাংবাদিকের মেসি-সংক্রান্ত প্রশ্ন সরাসরি এড়িয়ে যান এবং এক পর্যায়ে মেজাজও হারান তিনি।  

মেসিকে নিয়ে প্রশ্ন শুনতেই মুখ ফিরিয়ে নিলেন সিআরসেভেন

উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। সেখানে এক স্প্যানিশভাষী সাংবাদিক লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সাম্প্রতিক গোল ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন শুরু করতেই রোনালদো মাঝপথে তাকে থামিয়ে দেন। সাংবাদিকের মুখের ওপর থেকে মাথা ঘুরিয়ে নিয়ে তিনি অন্য এক সাংবাদিককে ইঙ্গিত করে বলেন, 'পরের প্রশ্ন।'

এরপর আরেক সাংবাদিক লিওনেল মেসির হ্যাটট্রিক নিয়ে প্রশ্ন তুলতে গেলে পর্তুগিজ অধিনায়ক কিছুটা বিরক্ত হয়ে বলেন, 'অন্যরা কী করল, তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।' পরবর্তীতে তিনি সাংবাদিকদের কিছুটা সতর্ক করে রসিকতার সুরে বলেন, 'আমার উত্তর দেওয়াটা নির্ভর করবে আপনাদের প্রশ্নের ওপর। পছন্দ না হলে আমি উত্তর দেব না।'

আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিয়ে যা বললেন রোনালদো

মেসিকে নিয়ে ব্যক্তিগত তুলনা পছন্দ না করলেও, টুর্নামেন্টের পরের পর্বে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন রোনালদো। যদি পর্তুগাল এবং আর্জেন্টিনা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এগোতে থাকে, তবে বিশ্বমঞ্চে দেখা যেতে পারে এই দুই পরাশক্তিকে।

এই সম্ভাব্য মহারণ নিয়ে রোনালদো বলেন, 'আমি ঠিক জানি না এর কী উত্তর দেব। এই মুহূর্তে এমন প্রশ্ন করার কোনো মানে হয় না কারণ অনেক পথ বাকি। তবে হ্যাঁ, যদি এমন ম্যাচ সত্যি হয়, তবে সেটি হবে এককথায় 'টপ' (অসাধারণ)।' 

সমালোচকদের ধুয়ে দিলেন রোনালদো

কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে পর্তুগাল ১-১ গোলে ড্র করার পর রোনালদোর ফর্ম নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েন তিনি।  

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, 'গত সপ্তাহটা আমার জন্য ভীষণ কঠিন এবং অন্ধকার ছিল। চারপাশের সমালোচনা শুনে মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই অবসর নিয়ে নিয়েছি। কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। মাঠের বাইরের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা বলেছিল আমার অবসর নেওয়া উচিত, তাদের মনে করিয়ে দিতেই আমার আজকের এই পারফরম্যান্স।'

উজবেকিস্তানকে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'কে'-তে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে রবার্তো মার্তিনেসের পর্তুগাল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারালেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করবে তারা। এনডিটিভি

আজহার/

অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৬ এএম
অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের
নেইমার। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার এই যুগে কোনো দলের অন্দরমহলের খবর খুব একটা চাপা থাকে না। খেলোয়াড়দের চোট-সংক্রান্ত বিষয় তো নয়ই। আর নেইমার? তিনি তো বরাবরই এক ধাপ এগিয়ে। সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব। দুদিন আগেই যেমন অনুশীলনের একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আদতে মাঠের লড়াইয়ের জন্য যে শতভাগ ফিট হয়ে গেছেন, সেই বার্তাটাই ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।

এর আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছিলেন, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেইমার খেলবেন। তখন থেকেই খুশির জোয়ার বইছে সেলেসাও সমর্থকদের মনে। ব্রাজিল দলের গত দুই দিনের অনুশীলনে যে দৃশ্য দেখা মিলেছে, তাতে নেইমারের খেলার বিষয়ে আর কোনো সংশয় নেই বলেই মনে হচ্ছে। অর্থাৎ সব ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে দেখা মিলবে সান্তোস ফরোয়ার্ডের। ‘সি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায়। ভেন্যু মায়ামি। 

সেই মায়ামি, যে মাঠে এর আগেও চোট কাটিয়ে প্রত্যাবর্তন ম্যাচ খেলেছিলেন নেইমার। সেটা অবশ্য ৭ বছর আগের ঘটনা। কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ছিল সেটি। আর এবার তো বিশ্বকাপের মঞ্চ। যে মঞ্চে পৌঁছবার জন্য উদ্বেগে ভরা শত রজনী পার করতে হয়েছে তাকে। ফলে এ দফায় মায়ামিতে মায়াজাল ছড়াতে চাইবেন নেইমার।

এবারের বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলেছে মরক্কোর বিপক্ষে। নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১-১ ড্র ম্যাচটি বেঞ্চে বসে দেখেন নেইমার। আনচেলত্তির দল তাদের পরের ম্যাচে হাইতিকে হারায় ৩-০ ব্যবধানে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচটিতে নেইমারকে দলের সঙ্গী করা হয়নি। দলের সঙ্গী না হয়ে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিকঠাক সারুক–এটাই চেয়েছে দল। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সেটাই করেছেন। ফল–প্রায় তিন বছরের অপেক্ষা শেষে জাতীয় দলের জার্সিতে ফেরা হচ্ছে তার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচটিই এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে নেইমারের শেষ ম্যাচ হয়ে আছে। ওই ম্যাচেই হাঁটুতে গুরুতর চোট পান তিনি। যে চোটের ধাক্কা সামলে এখনো ক্যারিয়ারে স্থিরতা খুঁজে পাননি নিজের সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। আরও একাধিকবার  তাকে চোটে পড়তে হয়েছে। 

উরুগুয়ের বিপক্ষে ২০২৩ সালের ওই ম্যাচের পর পেশাদার ফুটবলে মাত্র ৪৫টি ম্যাচ খেলতে পেরেছেন নেইমার। গোল করেছেন ১৭টি। সৌদি ক্লাব আল-হিলালে ধুঁকেছেন। পরবর্তী সময়ে ফিরে আসেন শৈশবের ক্লাব সান্তোসে। লক্ষ্য ছিল একটাই–থমকে যাওয়া ক্যারিয়ারে গতি ফেরানো। নেইমার কিছুটা পেরেছেনও। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পরও চোট তার সবচেয়ে বড় স্বপ্নে জোরালো আঘাত হানে।

হ্যাঁ, এই বিশ্বকাপ তো নেইমারের সবচেয়ে বড় স্বপ্নই। এর আগেও তিনটি বিশ্বকাপ খেলেছেন। কিন্তু দেশকে ট্রফি দিতে পারেননি। হোক না তিনি দেশের সর্বোচ্চ স্কোলস্কোরার। কিন্তু ব্রাজিলকে একটা বিশ্বকাপ এনে দিতে না পারলে তার মূল্য কোথায়!

নেইমার তাই মনে প্রাণে আরও একটা বিশ্বকাপ খেলতে চান। দেশকে ট্রফি এনে দেওয়ার শেষ চেষ্টা করতে চান। অবশ্য একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার কি শুরুর একাদশে থাকবেন? নাকি তাকে বদলি হিসেবে খেলাবেন আনচেলত্তি? 

ব্রাজিল দলের থিঙ্কট্যাঙ্কের শুরু থেকেই ভাবনা ছিল ‘পুরোপুরি ফিট’ নেইমারকে নকআউটে খেলাবেন তারা। তবে নেইমার ভাবনার চেয়েও দ্রুত উন্নতি করেছেন। আর এ কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে কিছুটা ম্যাচ টাইম দিয়ে নক আউটের জন্যই নেইমারকে ঝালিয়ে নিতে পারে সেলেসাওরা। আসলে কী হবে, তার কিছু আঁচ পাওয়া যেতে পারে ব্রাজিল দলের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে।

যেটাই হোক, নেইমারকে এখন মাঠে দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা।

গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১০ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:১৩ এএম
গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ এল-এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে নকআউট পর্বের সমীকরণ জমে উঠেছে। শেষ ম্যাচে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঘানা, অন্যদিকে পানামাকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া।

বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইংল্যান্ড, আর সমান পয়েন্ট থাকলেও গোলের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে ঘানা। মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হবে পানামার এবং ঘানা লড়বে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

ইংল্যান্ড, ঘানা, ক্রোয়েশিয়া ও ইতোমধ্যে বিদায় নেওয়া পানামার পরবর্তী রাউন্ডে যাওয়ার জটিল সব গাণিতিক সমীকরণ ও সম্ভাবনা:

ইংল্যান্ড ও ঘানার সমীকরণ

ইংল্যান্ড ও ঘানা-উভয় দলই তাদের শেষ গ্রুপ ম্যাচে অন্তত একটি ড্র করতে পারলেই পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলবে। তবে নিজেদের শেষ ম্যাচে হেরে গেলেও দল দুটির বিদায় নিশ্চিত নয়। সেক্ষেত্রে অন্যতম সেরা তৃতীয় স্থান অধিকারী দল হিসেবেও তাদের পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।

ক্রোয়েশিয়ার সমীকরণ

২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার জন্য সমীকরণটি বেশ সহজ-সরাসরি দ্বিতীয় স্থানে উঠে আসতে ঘানার বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের। তবে ম্যাচটি ড্র বা হারলে ক্রোয়াটদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের দিকে; সেক্ষেত্রে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হতে পারলে তবেই টুর্নামেন্টে টিকে থাকতে পারবে তারা।

বিদায় নিল পানামা

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায়ঘণ্টা বেজে গেছে পানামার। শেষ ম্যাচে তারা যদি ইংল্যান্ডকে হারিয়েও দেয়, তাহলেও হেড-টু-হেড (মুখোমুখি লড়াইয়ের) নিয়মে ক্রোয়েশিয়ার চেয়ে পিছিয়ে থাকায় টেবিলের তৃতীয় স্থানে ওঠার কোনো সুযোগ নেই তাদের।

থিওটোনিয়াস