ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের ঝিলিকের মৃত্যুর রহস্যে নতুন মোড়, গ্রেপ্তার স্বামী রক্তদান মহৎ কিন্তু নিরাপদ রক্ত আরও গুরুত্বপূর্ণ আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ মার্তিনেজকে ঘিরে নতুন শঙ্কা শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ নাটোরে ৭০ দরিদ্র রোগীর বিনামূল্যে ছানি অপারেশন চাকরি মেলায় সাড়া, রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর তাৎক্ষণিক নিয়োগ ইনজুরিতে ছিটকে গেলেন মাইকেল অলিভার ‘ফেনীর সাংবাদিকতার ইতিহাসে উজ্জ্বল অধ্যায় ওছমান হারুন মাহমুদ দুলাল’ পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত মিসরকে কেন জার্সি পরিবর্তন করতে বলল ফিফা? রবিবার বিশ্ব রক্তদাতা দিবস যে সম্পদ চোখের পলকে ধ্বংস হয়ে যায় রাজধানীতে প্রান্তিক গ্রামের ফুটবল উন্মাদনা, আর্জেন্টিনা–ব্রাজিল ম্যাচ একদিনে ৫ মরদেহ উদ্ধার, বরগুনায় চাঞ্চল্য ও উদ্বেগ দাউদকান্দিতে শিবির নেতার বিচারের দাবিতে বিক্ষোভ প্রলোভন দেখিয়ে ভোট আদায়কারীরা জনগণের বন্ধু নয়: তারেক রহমান
Nagad desktop

ইতিহাসের পাতায় মোহাম্মদ সালাহ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম
ইতিহাসের পাতায় মোহাম্মদ সালাহ
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কোনো ফুটবলার তৃতীয়বার জিতলেন পিএফএ পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। তিনি আর কেউ নন, মিশরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এই ঘোষণা দেয় পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের শিরোপা জয়ে অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি। ২৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮ গোল। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে ৪ ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের ২০তম শিরোপা ঘরে তোলে লিভারপুল।

এবারের আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও এই পুরস্কার হাতে উঠেছিল সালাহর। তিনিই একমাত্র ফুটবলার, যিনি এই খেতাব জিতেছেন সর্বোচ্চ তিনবার। জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

গত কয়েক মাসে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড় এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন। 

পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার তরুণ মিডফিল্ডার মরগান রজার্স। 

কে কোন পুরস্কার পেলেন

পিএফএ বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: মোহাম্মদ সালাহ (লিভারপুল)

পিএফএ বর্ষসেরা নারী খেলোয়াড়: মারিওনা কালদেন্তেই (আর্সেনাল)

পিএফএ বর্ষসেরা তরুণ পুরুষ খেলোয়াড়: মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)

পিএফএ বর্ষসেরা তরুণ নারী খেলোয়াড়: অলিভিয়া স্মিথ (আর্সেনাল

পিএফএ চ্যাম্পিয়নশিপ বর্ষসেরা খেলোয়াড়: জেমস ট্র্যাফোর্ড (বার্নলি)

পিএফএ লিগ ওয়ান বর্ষসেরা খেলোয়াড়: রিচার্ড কোনে (উইকোম্বে ওয়ান্ডার্স)

পিএফএ লিগ টু বর্ষসেরা খেলোয়াড়: মাইকেল চিক (ব্রমলি)

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। বুয়ালেম খাউকি হেডে গোল দিয়ে ম্যাচ ১-১ সমতায় ফেরান। শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বাজিমাত করেছে কাতার। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল এশিয়ার দেশটি।

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল বা আক্রমণে কাতারকে চাপে রাখে সুইসরা। ১৩ মিনিটে তারা সুযোগ পায় গোল করার। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। কাতারও তা শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে কাতার। এতে কাতারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সুইসদের। 

এর আগে, গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে গতকাল রাতে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

সালমান/

৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৫৬ এএম
৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আরও একটি রেকর্ড নিজেদের দখলে রেখেছে। সেটি হলো ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচে হারের মুখ দেখেনি সেলেসাওরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিল হেরেছিল যুগোস্লাভিয়ার কাছে ২-১ গোলে, ১৯৩০ বিশ্বকাপে। প্রথম বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে হারে তারা। ১৯৩৪ বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হারে হলুদ জার্সিধারীরা।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেই হারের পর কেটে গেছে ৯২ বছর। এই সময়ে বিশ্বকাপে প্রথম ম্যাচে ব্রাজিলকে হারাতে পারেনি কেউ।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজকের ম্যাচে ব্রাজিল এই ধারবাহিকতা ধরে রাখতে পারবে? নাকি মরক্কো এখানেই থামিয়ে দেবে ব্রাজিলকে? সেটা সময়ই বলে দেবে।

সালমান/ 

নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:১৮ এএম
নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য
নেইমার। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে ‘নাম্বার টেন’ নেইমারকে ছাড়াই নামতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এতে ভাঙতে যাচ্ছে তাদের ৪০ বছরের ঐতিহ্য।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।  

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-এর তথ্য অনুযায়ী, চোটের কারণে উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না নেইমার। এর ফলে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় থাকবে না। 

এর আগে, এমন ঘটনা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপে। তখন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী ছিলেন কিংবদন্তি জিকো। স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে তিনি শুরুর একাদশে ছিলেন না। ফলে সক্রেটিস অধিনায়কত্ব করেন এবং ব্রাজিল ১-০ গোলে জেতে।

সালমান/

পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:০০ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১২ এএম
পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে তা থেকে গোল আদায় করে নেন ব্রিল এমবোলো। তাতে ১-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে কাতার। 

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও কাতার।

ম্যাচের শুরুতেই দুদলের সামনেই সুযোগ এসেছিল। কিন্তু তারা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ১৩ মিনিটে ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি  বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

শুরুতে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণাত্মক খেলে সুইজারল্যান্ড। যদিও আর কোনো গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপীয় দলটি।

সালমান/