ত্রিনবাগো নাইট রাইডার্স ৮ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে। । বল হাতে কিছুটা ভালো করলেও এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব।
টস হেরে ব্যাটিং করতে নামা অ্যান্টিগার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৪৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জোয়েল অ্যান্ড্রু। শেষদিকে দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম ও উসামা মির করে যথাক্রমে ৩৭ ও ৩৪ রান। পাঁচে নেমে সাকিব করেন ১৪ বলে ২ চারে ১৩ রান। ইমাদ ও উসামার ইনিংসের লড়াইয়ের পুঁজি পায় অ্যান্টিগা।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ত্রিনবাগো। কিয়েসি কার্টি ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন। ইনিংসটি সাজিয়েছেন তিনি ৪ চার ও ২ ছক্কায়। অ্যালেক্স হেলস অপরাজিত ছিলেন ৫৫ রানে।
৪ ওভার বোলিং করে সাকিব ২৫ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। বড় ব্যবধানে হারলেও ৭ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সাকিবের দল।
নিলয়/