ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল মিশর বর্ষা এলেই জলজট স্মার্টফোনের নতুন সেনসেশন ‘হেলিও ৪৬’ ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: জেডি ভ্যান্স দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা মালেশিয়ায় শ্রমবাজার খোলার আশা আছে জটিলতাও নায়ক হতে প্রস্তুত এমবাপ্পে সাতসকালে ঢাকার বায়ুমান নিয়ে দুঃসংবাদ রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য? বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা আজও মেসি জাদুর অপেক্ষায় বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি তারকা নারী নেতৃত্বে আন্তর্জাতিক মঞ্চে রুয়েটের দিপা নির্বিচারে হত্যাযজ্ঞ চালান জিয়াউল ৯২ শতাংশ ইসরায়েলি মনে করে ইরানই বিজয়ী ঐতিহ্যের স্থাপনা ‘গৌরীপুর লজ’ এখন ব্যাংকারদের গেস্ট হাউস নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোল করা কে এই ফিন সারম্যান? ২২ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২২ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল রূপবতী সাদা মথ গাছফড়িং ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের নতুন চাকরি মিলছে না আর্জেন্টিনার সামনে এবার ইউরোপীয় পরীক্ষা, অঘটনের স্বপ্ন অস্ট্রিয়ার জয়ের খোঁজে জর্ডান-আলজেরিয়া ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের অসম লড়াই ২২ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আরেকটি ঐতিহাসিক রাতের অপেক্ষায় কুরাসাও

পাত্তাই পেল না ইংল্যান্ড

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
পাত্তাই পেল না ইংল্যান্ড
ছবি : সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে একেবারে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ওয়ানডে ম্যাচে অর্ধেকেরও কম ওভার খেলতে পেরেছে দলটি। ২৪.৩ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে করতে পেরেছিল মাত্র ১৩১ রান।

মামুলি এই লক্ষ্য ৭ উইকেত হাতে রেখে অনায়াসেই টপকে যায় প্রোটিয়ারা। এইডেন মার্করামের ৮৬ রানে মাত্র ২০.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। ফলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে টেম্বা বাভুমার দল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লিডসের হেডিংলিতে শুরুটা তুলনামূলক ভালো থাকলেও ১০২ রানে ৪ উইকেট হারানোর পর পাল্টে যেতে থাকে পরিস্থিতি। সেখান থেকে অলআউট হতে হয় মাত্র ১৩১ রানে। সর্বোচ্চ ৫৪ রান আসে জেমি স্মিথের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মাহারাজ ২২ রানে ৪ উইকেট ও উইয়ান মুল্ডার ৩৩ রানে ৩ উইকেট নেন।

ছোট এই লক্ষ্য ব্যাট করতে নেমে কষ্ট করতে হয়নি সফরকারীদের। ওপেনার এইডেন মার্করাম একাই করেন ৮৬ রান। টি-টোয়েন্টি মেজাজে তিনি ৫৫ রানে খেলেন ইনিংসটি। ২৩ বলে তার করা অর্ধশতকটি প্রোটিয়াদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম। রায়ান রিকেলটনের সঙ্গে মার্করামের উদ্বোধনী জুটি হয় ১২১ রানের।

আগামীকাল লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

নিলয়/

রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য?

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য?
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া মামুলি ম্যাচের পর সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে, ৪১ বছর বয়সী রোনালদোর গতিশীলতার অভাব পর্তুগালের জয়ের সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে কি না।

রবিবার (২১ জুন) বিশ্বকাপের নিষ্প্রভ উদ্বোধনী ম্যাচে অভিজ্ঞ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও জোর দিয়ে বলেছেন যে, তার সতীর্থরা তাকে পাস দেওয়ার জন্য কোনো চাপ অনুভব করেননি।

তিনি বলেন, যদি অন্য সতীর্থরা আক্রমণের জন্য আরও ভালো অবস্থানে থাকে, তাহলে খেলোয়াড়দের রোনালদোকে পাস দেওয়ার বাধ্যবাধকতা অনুভব করার কোনো প্রশ্নই ওঠে না।

কনসেইসাও বলেন, ‘আমরা তাকে বল পাস করার প্রয়োজন অনুভব করি না। আমার মতে যে সবচেয়ে ভালো অবস্থানে এবং অরক্ষিত আছে, আমি তাকেই পাস দিই। রোনালদোকে দলের আর দশজন সদস্যের মতোই দেখা হয়, যেখানে দলের সম্মিলিত কার্যকারিতার জন্য প্রত্যেক ব্যক্তিরই প্রয়োজন।’

থিওটোনিয়াস

বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:২৬ এএম
বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা
বিশ্বকাপে মাত্র ১৫ ম্যাচ খেলেই ১৪টি গোল করার কীর্তি গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: রয়টার্স

ফুটবল ইতিহাসের পাতায় আরেকটি রাজকীয় অধ্যায় যোগ করতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফিফা বিশ্বকাপে 'গ্রুপ আই'-এর ম্যাচে আজ সোমবার যখন ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে, তখন দশম ফরাসি খেলোয়াড় হিসেবে শততম (১০০) ম্যাচ খেলার অনবদ্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।

২৭ বছর বয়সী এই তারকার জন্য এই বিশেষ মাইলফলকটি এমন এক সময়ে আসছে, যার মাত্র এক সপ্তাহ আগেই তিনি ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। গত ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে এমবাপ্পে জোড়া গোল করেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫৮-তে, যা ওলিভিয়ের জিরুদের করা আগের সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

রবিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, 'জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ১০০টি ম্যাচ খেলা সত্যিই একটি ঐতিহাসিক ব্যাপার। আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তবে তো কথাই নেই।'

২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্স দলের হয়ে এমবাপ্পের অভিষেক হয়েছিল। সোমবার মাঠে নামলে তিনি হবেন ফ্রান্সের ইতিহাসের ১০ম খেলোয়াড়, যিনি ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন। বর্তমানে ফ্রান্সের হয়ে ৯৯ ম্যাচে তার গোল সংখ্যা ৫৮।

এর আগে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে ৪টি গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে ৮টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট জয়ী) হয়েছিলেন। সেনেগালের বিপক্ষে করা সাম্প্রতিক দুটি গোলের পর বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে, যা জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের সমান।

বিশ্বকাপের ইতিহাসে কেবল লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসা (১৬টি গোল) এবং ব্রাজিলের রোনালদো (১৫টি গোল) তার চেয়ে বেশি গোল করেছেন।

তবে নিজের ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে। তিনি বলেন, 'ম্যাচের গুরুত্ব এবং সমীকরণটাই এখন আসল। পরের রাউন্ডে (নকআউট পর্বে) যেতে হলে আমাদের এই ম্যাচে জয় তুলে নিতে হবে।'

ইরাকের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই ফ্রান্সের নকআউট পর্ব বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়ে যাবে। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

আজও মেসি জাদুর অপেক্ষায়

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:০৩ এএম
আজও মেসি জাদুর অপেক্ষায়
অনুশীলনে প্রাণবন্ত লিওনেল মেসি। আজও ম্যাচ শেষে তার এই হাসিমুখটা দেখতে চাইবেন ভক্তরা/ ছবি: সংগৃহীত

মেসি কি অবাক পৃথিবী, না বিশ্বের বিস্ময়! নাকি পৃথিবীর অষ্টম আশ্চর্য? যে বয়সে সবাই শুনতে পান বিদায়ের সুর। অনেকেই বিদায় নিয়ে ফেলেন। কেউ কেউ বিদায় না নিলেও বয়সের ভারে নিজের অবস্থান হারিয়ে চলে যান আড়ালে। সেই বয়সে মেসির কী বীরত্ব, কী বীর পদার্পণ। বয়সকে হারিয়ে মানিয়ে খেলছেন সতেজ তরুণের মতো।

নিজের ষষ্ঠ বিশ্বকাপের অভিযানে ফুটবল-শৈলীতে মুগ্ধ করেছেন বিশ্বকে। আলজেরিয়ার বিপক্ষে তার জাদুকরী নৈপুণ্য ফুটবল বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। একজন ফুটবলারের চির আরাধ্য হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর বয়সে। তার এই হ্যাটট্রিকে ফুটবল বিশ্বে হইচই পড়ে যায়। অনেকেই যেন বিশ্বাসই করতে পারেননি এই বয়সে এ রকম নৈপুণ্য দেখানোও সম্ভব? কিন্তু সব অসম্ভবকে সম্ভব করার জন্যই যেন মেসির কাজ।

সেই মেসি আজ তাহলে কী করবেন? আজ তার এবং তার দল আর্জেন্টিনার সামনে ইউরোপের দেয়াল হিসেবে পরিচিত অস্ট্রিয়া। ‘জে’ গ্রুপে তারাও যাত্রা শুরু করেছে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে। তারাও চাইবে মেসির আর্জেন্টিনার বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে। কিন্তু তারা কি পারবে আর্জেন্টিনাকে আটকাতে? মেসিকে বোতলবন্দি করতে। তারা যদি সফল হয়, সেটিও হবে চমক। আবার মেসি তার দল নিয়ে যদি আলজেরিয়ার মতো জ্বলে ওঠেন, তাহলে সেটিও হবে আরেকটি চমক, আরেকটি বিস্ময়।

এই যে ৩৮-এ এসে মেসির ঝলক। তাকে নিয়ে নতুন করে মাতোয়ারা ফুটবল বিশ্ব। এ সবকিছু তো অনেক আগে থেমেই যেতে পারত যদি মেসি আবার ফুটবলে ফিরে না আসতেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে একের পর এক শিরোপা জিততে থাকা মেসি দেশকে কোনো শিরোপাই উপহার দিতে পারছিলেন না।

একে একে তিনটি বিশ্বকাপ খেলে ফেলেন। কিন্তু শিরোপা অধরাই থেকে যায়। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মান পরাশক্তির সঙ্গে আর পেরে ওঠা সম্ভব হয়নি। ১-০ গোলে হেরে যান। এরপর কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার কষ্ট মেসি মেনে নিতে পারেননি। ২০১৬ সালের আসরে ফাইনালে চিলির কাছে হারের পর তিনি অভিমানে অবসর নিয়েই ফেলেন। তখন তিনি মধ্য গগনে। কিন্তু তার এ রকম আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত আবার ভক্তরা মেনে নিতে পারেননি। ভক্ত ও দেশবাসীর অনুরোধে মেসিকে শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়।

সিদ্ধান্ত পরিবর্তন করার পর মেসির যেন নতুন করে জন্ম হয়। যে জন্ম তার দেশের জন্য। দেশবাসীর জন্য। যে শিরোপা জিততে না পারার কারণে তিনি অবসর নিয়েছিলেন, সেই শিরোপা তার চরণে এসে লুটিয়ে পড়ে। ক্লাব ফুটবলের শিরোপা জিতে আগেই ভান্ডার পূর্ণ করে রাখা মেসির ভান্ডার খালি ছিল দেশের হয়ে শিরোপা জিততে না পারার কারণে। প্রথমেই জেতেন ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা। সেই শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছর ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা এবার আর তাকে ফাঁকি দিয়ে যেতে পারেনি। তার হাতেই ওঠে সোনালি ট্রফি।

২০২৪ সালে আবার জেতেন কোপা আমেরিকার শিরোপা। ২০০৫ সালে জাতীয় দলের জার্সি পরার পর থেকে ২০২০ সাল পর্যন্ত যেখানে তিনি একটিও শিরোপা জিততে পারেননি, সেখানে ২০২১ থেকে ২০২৪ সালের মাঝে দুটি কোপা আমেরিকার সঙ্গে একটি বিশ্বকাপ। কে জানে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপাও উঠতে পারে?

লক্ষ্য পূরণে মেসি তাদের বার্তা দিয়েছেন প্রথম ম্যাচেই। আজ অস্ট্রিয়াও হয়তো টের পাবে। আলজেরিয়ার মতো রঙিন করে সাজার মিশনে মেসির সামনে কিন্তু আবার অনেকগুলো রেকর্ডের ঝনঝনানি, সেই সঙ্গে আর্জেন্টিনার নকআউট পর্বে উঠে যাওয়া। আজ গোল করলেই মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার একক মালিকানা পেয়ে যাবেন।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে তিনি জার্মানির মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোল স্পর্শ করে ফেলেন। এই খুদে ফুটবল জাদুকরের আজ তাকে ছাড়িয়ে যাওয়ার পালা। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করলেই তিনি যে শুধু সর্বোচ্চ গোলদাতার একক মালিক হবেন, তা কিন্তু নয়। আরও আছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের সুধা পান করা খেলোয়াড় হলেন জার্মানির ক্লোসাই। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করার পাশাপাশি ক্লোসার সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছিলেন মেসি।

আজকের ম্যাচ জিততে পারলে মেসি এই ক্লোসাকেও ছাড়িয়ে যাবেন। আবার তিনি যদি কোনো গোল ডি-বক্সের বাইরে থেকে করতে পারেন, তাহলে ব্রাজিলের রিভেলিনোর করা পাঁচ গোলকেও ছাড়িয়ে যাবেন। আলজেরিয়ার বিপক্ষে মেসি তার তিন গোলের একটি করেছিলেন ডি-বক্সের বাইরে থেকে। যে গোল করে তিনি রিভেলিনোকে ছুঁয়ে ফেলেছিলেন। রেকর্ড ছুঁয়ে, রেকর্ড ভঙ্গ করে, রেকর্ডে নিজের করে নেওয়ার পালা এখন মেসির।

বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি তারকা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:০৭ এএম
বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি তারকা
বিশ্বকাপে মাত্র ১৫ ম্যাচ খেলেই ১৪টি গোল করার কীর্তি গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: রয়টার্স

ফুটবল ইতিহাসের পাতায় আরেকটি রাজকীয় অধ্যায় যোগ করতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফিফা বিশ্বকাপে 'গ্রুপ আই'-এর ম্যাচে সোমবার (২২ জুন) যখন ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে, তখন দশম ফরাসি খেলোয়াড় হিসেবে শততম (১০০) ম্যাচ খেলার অনবদ্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।

২৭ বছর বয়সী এই তারকার জন্য এই বিশেষ মাইলফলকটি এমন এক সময়ে আসছে, যার মাত্র এক সপ্তাহ আগেই তিনি ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। গত ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে এমবাপ্পে জোড়া গোল করেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাড়ায় ৫৮-তে, যা ওলিভিয়ের জিরুদের করা আগের সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

রবিবার (২১ জুন) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, 'জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ১০০টি ম্যাচ খেলা সত্যিই একটি ঐতিহাসিক ব্যাপার। আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তবে তো কথাই নেই।'

২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্স দলের হয়ে এমবাপ্পের অভিষেক হয়েছিল। সোমবার মাঠে নামলে তিনি হবেন ফ্রান্সের ইতিহাসের ১০ম খেলোয়াড়, যিনি ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন। বর্তমানে ফ্রান্সের হয়ে ৯৯ ম্যাচে তার গোল সংখ্যা ৫৮।

এর আগে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে ৪টি গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে ৮টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট জয়ী) হয়েছিলেন। সেনেগালের বিপক্ষে করা সাম্প্রতিক দুটি গোলের পর বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে, যা জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের সমান।

বিশ্বকাপের ইতিহাসে কেবল লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসা (১৬টি গোল) এবং ব্রাজিলের রোনালদো (১৫টি গোল) তার চেয়ে বেশি গোল করেছেন।

তবে নিজের ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে। তিনি বলেন, ‘ম্যাচের গুরুত্ব এবং সমীকরণটাই এখন আসল। পরের রাউন্ডে (নকআউট পর্বে) যেতে হলে আমাদের এই ম্যাচে জয় তুলে নিতে হবে।’

ইরাকের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই ফ্রান্সের নকআউট পর্ব বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়ে যাবে। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোল করা কে এই ফিন সারম্যান?

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৩১ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৮:৩৬ এএম
নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোল করা কে এই ফিন সারম্যান?
ছবি: সংগৃহীত

২২ বছর বয়সি এই খেলোয়াড় মেজর লীগ সকারের পোর্টল্যান্ড টিম্বার্সের হয়ে খেলেন, যেখানে তিনি ২০২৪ সালে ওয়েলিংটন ফিনিক্স থেকে যোগ দেন। তিনি দলটির হয়ে ৫৪টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৪৬টি লীগে, কিন্তু এখনও তাদের হয়ে কোনো গোল করতে পারেননি।

রবিবার (২১ জুন) ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে মিশরের বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ-জি-এর ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে প্রথম গোল করেন ফিন সারম্যান।

১৫তম মিনিটে একটি কর্নার কিকের সময় ডিফেন্ডারটি অরক্ষিত অবস্থায় ছিল এবং টিম পেইনের ক্রস থেকে হেডে গোল করেন।

কার্ডিফে জন্মগ্রহণকারী এই খেলোয়াড় ২০২৩ সালের জুনে অভিষেকের পর থেকে অল হোয়াইটসের হয়ে ২১টি ম্যাচ খেলেছেন এবং ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক গোল করেছেন। তিনি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য দেশের স্কোয়াডেরও অংশ ছিলেন এবং দলের সাথে ২০২৩/২৪ ওএফসি নেশনস কাপ জিতেছিলেন।

থিওটোনিয়াস