ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল কুমিল্লায় চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা যুবদল কর্মীর পাকিস্তান সম্মান ও স্বীকৃতি অর্জন করেছে: শেহবাজ শরিফ ২০ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছেন যিনি ২০ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল বাংলাদেশের আজ দ্বিতীয় লক্ষ্য পূরণের ম্যাচ প্রতিপক্ষ পাকিস্তান ধানমন্ডিতে শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু অরুণাচলে বাঁধ নির্মাণ করেছে চীন পাল্টা প্রকল্প ভারতের সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয় হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল টাইলস আমদানিতে ধস, কমেছে রাজস্ব আয় ব্রিটেনে উপনির্বাচনে বার্নহামের জয়, চ্যালেঞ্জের মুখে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব ন্যায্য মজুরি থেকে বঞ্চিত চা-শ্রমিকরা রাজধানীতে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে মৃত্যু শেবাচিমে মোবাইলের আলোয় আইসিইউ সেবা উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে ইরাকে গোপন সেল গঠন ইরানের ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতি হঠাৎ দেখা নীলমাথা হাঁস সবার আগে শেষ নকআউটে মেক্সিকো বৈঠা যেন তার জীবনের নিয়তি আগের পোশাকে ফিরছে পুলিশ কানাডার উৎসব ম্লান ভয়াবহ চোটে গোলোৎসবের দিন মেসির গোল উদযাপনে বদলের পরামর্শ ২০ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি জার্মানির সামনে আফ্রিকান চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে মরিয়া ইকুয়েডর বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়

সমীকরণের দিকে তাকিয়ে তানজিদ

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম
সমীকরণের দিকে তাকিয়ে তানজিদ
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর থেকেই সমর্থকদের সমীকরণ নিয়ে বসে পড়তে হয়েছিল। কোন উপায়ে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে, এটি বের করাই ছিল মূল লক্ষ্য। তবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে জয় পাওয়া নিয়ে শঙ্কা তো ছিল। তবে তানজিদ হাসানের ব্যাটে ও বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় জয়টা ধরা দিলেও সমীকরণের মারপ্যাঁচ এখনও রয়েই গেছে।
 
তাই ম্যাচ শেষ হলেও ঘুরেফিরে সংবাদ সম্মেলনে এসেছে সমীকরণ মেলানোর প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিমকে প্রশ্ন করা হয় বড় টুর্নামেন্ট এলেই কেন বাংলাদেশকে সমীকরণ মেলাতে হয়?
 
উত্তরে তানজিদ বলেছেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ, ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা যখনই কোনো ম্যাচ খেলতে মাঠে যাই, ১০০ ভাগই দেওয়ার চেষ্টা করি।’
 
এশিয়া কাপের মিশনটা বাংলাদেশ শুরু করেছিল হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে। তবে সেই জয়টি ছিল অনেকখানি অতৃপ্তির। এরপর শ্রীলঙ্কার কাছে হেরে বেড়ে যায় বিপদ। গতকাল (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের জয়ে টুর্নামেন্টের টিকে রয়েছে বাংলাদেশ।
 
শ্রীলঙ্কা আগামীকাল আফগানিস্তানকে হারিয়ে দিলে বাংলাদেশ চলে যাবে সুপার ফোরে। আর শ্রীলঙ্কা হারলে সেটা হতে হবে বড় ব্যবধানে। এই এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে হংকংয়ের বিপক্ষে জয়টা ধীরগতির হওয়ার আক্ষেপ হওয়ার কথা বাংলাদেশ দলের।
 
এমন প্রশ্নের উত্তরে তানজিদ তাকাতে চেয়েছেন ভবিষ্যতের দিকেই, ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকেই তাকিয়ে থাকব।’
 
আফগানদের বিপক্ষে পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে বিনা উইকেটেই। এরপর অবশ্য সেই গতিতে রান তুলতে ব্যর্থ হয় লিটন দাসরা। শেষ পর্যন্ত থেমেছে ৫ উইকেটে ১৫৪ রান করে। জয় নিশ্চিত হওয়ার পরও তাসকিন শেষ ওভারে দুই ছক্কা খাওয়ায় জয়ের ব্যবধানটাও বড় হয়নি।
 
রানরেটের বিষয়টি মাথায় নিয়েই কি বাংলাদেশ মাঠে নেমেছিল? তানজিদের উত্তর, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগ ছিল আমাদের। আমাদের দলের জন্য ভালো হতো হয়তো (ব্যবধান বড়) হলে। হয়নি, এখন কিছু করার নেই। কারণ, আমাদের ম্যাচ এটা জিততেই হতো। ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।’
 
আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বি হয়ে যাওয়া শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের সমর্থন পেতে যাচ্ছে। কেননা, লঙ্কানরা জিতলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোর।

নিলয়/

হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০৮ এএম
হাইতিকে হারিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
ছবি: সংগৃহীত

প্রথমার্ধের মাত্র কয়েক মিনিটের ঝড়ে হাইতিকে উড়িয়ে দিয়ে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

আজ (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের তিন গোলের ওপর ভর করে সহজ জয় পায় সেলেকাওরা।

মাথেউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের চমৎকার নৈপুণ্যে হাইতিকে ৩-০ ব্যবধানে অনায়াসে হারিয়েছে ব্রাজিল। 

অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির।

ম্যাচের ২৩তম মিনিটেই প্রথম লিড নেয় কার্লো আনচেলত্তির দল। ভিনিসিয়ুস জুনিয়রের একটি শট হাইতিয়ান গোলরক্ষক জনি প্লাসিড ফিরিয়ে দিলেও, ডিফেন্ডার হানেস ডেলক্রোয়ার ক্লিয়ার করার চেষ্টা মাথেউস কুনহার গায়ে লেগে গোললাইন অতিক্রম করে। এরপর ৩৬তম মিনিটে ভিনিসিয়ুসের চমৎকার একটি থ্রু-বল ধরে ডি-বক্সের কোণাকুণি শটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুকাস পাকেতার দূরপাল্লার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় স্কোরলাইন ৩-০ করেন ভিনিসিয়ুস নিজে। বিরতির পর ব্রাজিল কিছুটা ধীরগতির ফুটবল খেললেও হাইতি তেমন কোনো আক্রমণ গড়তে পারেনি। ফলে সেলেকাও গোলরক্ষক অ্যালিসনকে পুরো দ্বিতীয়ার্ধে তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে ব্রাজিলের সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে স্কটল্যান্ড এবং কোনো পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে থাকা হাইতি চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বের রেস থেকে ছিটকে গেল।

ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছেন যিনি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০৩ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:০৬ এএম
ফিফা বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছেন যিনি
১৯৫৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচটিতে পেলে। | ছবি: ডিপিএ

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল ইতিহাসে বহু কিংবদন্তি স্ট্রাইকার এসেছেন, যারা বিশ্বমঞ্চে গোল উৎসব করেছেন। কিন্তু আপনি কি জানেন, ফিফা বিশ্বকাপে সেলেসাওদের (ব্রাজিল দল) হয়ে সর্বশেষ হ্যাটট্রিক কে করেছিলেন? উত্তরটি হলো ফুটবল সম্রাট পেলে।

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত প্রায় সাত দশক ধরে বিশ্বকাপে ব্রাজিলের কোনো খেলোয়াড় হ্যাটট্রিক করতে পারেননি।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে পেলে এই কীর্তি গড়েছিলেন। মাত্র ১৭ বছর ২৪৪ দিন বয়সে করা পেলের সেই হ্যাটট্রিকের ওপর ভর করে ব্রাজিল ৫-২ গোলে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উঠেছিল। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটিও নিজের নামে করে নেন এই ফুটবল মহানায়ক।

এরপর রোনালদো নাজারিও, রোমারিও, নেইমার বা রিচার্লিসনের মতো বিশ্বসেরা ফরোয়ার্ডরা ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেললেও কেউই পেলের এই হ্যাটট্রিকের রেকর্ড স্পর্শ করতে পারেননি। সূত্র : স্পোর্টস্টার

আজহার/

সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয়

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৫৩ এএম
সুইডেনের বিপক্ষে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে সংশয়
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন নেদারল্যান্ডসের ফ্রেঙ্কি ডি ইয়ং (বামে)। | ছবি: এপি

সতীর্থের সাথে ধাক্কা লেগে চোট পাওয়ায় শনিবার (২০ জুন) সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ং-এর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান।

টেক্সাসের হিউস্টনে এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ কোম্যান জানান, বার্সেলোনা তারকা ডি ইয়ং তার সতীর্থ মিডফিল্ডার কুইন্টেন টিম্বারের সঙ্গে ধাক্কা লেগে চোট পেয়েছেন। টেক্সাসে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি হিসেবে নামা টিম্বার হালকা মস্তিষ্কের আঘাতের কারণে এই ম্যাচ থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেছেন। তবে ডি ইয়ং ঠিক কী ধরনের চোটে পড়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলতে কিছুটা বিরক্তি প্রকাশ করেন কোচ। 

ডি ইয়ং গত রোববার জাপানের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন। সাবেক ডাচ ডিফেন্ডার কোম্যান শুক্রবার বলেন, 'অনুশীলনে একটি ধাক্কা লাগার ঘটনায় হালকা কনকাশন (আঘাত) হয়েছে, তাই কুইন্টেন এই ম্যাচে খেলবে না। তবে এই ম্যাচের পর সে হয়তো সুস্থ হয়ে উঠবে। কিন্তু ফ্রেঙ্কিরও শারীরিক অবস্থা নিয়ে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে, দেখা যাক আগামীকাল তার পরিস্থিতি কেমন থাকে।'

জাতীয় দলের হয়ে ৬৭টি ম্যাচ খেলা ডি ইয়ংয়ের চোট শরীরের ঠিক কোথায় লেগেছে জানতে চাওয়া হলে, কোম্যান কেবল বলেন, যে এটি তার পেটের নিচের অংশে।

জাপানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড় বদল নিয়ে ডাচ মিডিয়ার সমালোচনার মুখে পড়া কোম্যানকে এই চোট নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিরক্ত হয়ে বলেন, 'কুইন্টেন হোঁচট খেয়েছিল এবং এর ফলেই ফ্রেঙ্কি চোট পায়। আমি তার চোটের বিষয়ে অলরেডি যথেষ্ট তথ্য দিয়েছি।'

উল্লেখ্য, প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে সুইডেন।

আজহার/

হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
হাইতিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল
ছবি: সংগৃহীত

প্রথমার্ধের মাত্র কয়েক মিনিটের ঝড়ে হাইতিকে উড়িয়ে দিয়ে চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল।

আজ (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের তিন গোলের ওপর ভর করে সহজ জয় পায় সেলেকাওরা।

ম্যাচের শুরুতেই জোড়া গোল করে ব্রাজিলের জয়ের ভিত গড়ে দেন মাথেউস কুনহা। এরপর ভিনিসিয়ুস জুনিয়র দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর মাধ্যমে ২০০২ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধেই তিন গোল দেওয়ার কৃতিত্ব দেখালো ব্রাজিল।

খেলার দ্বিতীয়ার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে নিয়ে আর কোনো গোল হজম করেনি হাইতি। তবে টানা দ্বিতীয় ম্যাচে এই হারের ফলে আসরের ২য় রাউন্ডে ওঠার সমীকরণ থেকে গাণিতিকভাবে ছিটকে গেল ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশটি।

থিও/

বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:০৮ এএম
বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়ে মরক্কোর জয়
ইসমাইল সাইবারি

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। ম্যাচ শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় গোল করে স্কটল্যান্ডের বিপক্ষে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার ইসমাইল সাইবারি। তার করা এই গোলই ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলের নতুন রেকর্ড।

শুক্রবার (১৯ জুন) গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মরক্কো ও স্কটল্যান্ড। 

ম্যাচ তখন মাত্র শুরু হয়েছে। মরক্কোর আক্রমণে ডান দিক দিয়ে দারুণভাবে এগিয়ে যান দিয়াজ। তার নিখুঁত পাসে বল পেয়ে যান ইসমাইল সাইবারি। নিখুঁত টাইমিংয়ে দৌড় শুরু করে প্রতিপক্ষের রক্ষণভাগকে পেছনে ফেলে দেন তিনি।

খেলা শুরু হওয়ার পরপরই আক্রমণে যায় মরক্কো। ম্যাচের ১ মিনিট ১১ সেকেন্ডে ইসমাইল সাইবারি প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান।

সাইবারির ওই গোলের পর ম্যাচে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় স্কটল্যান্ড। তবে মরক্কোর শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উত্তর আফ্রিকার দেশটি।

এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে মরক্কো। একই সঙ্গে ইসমাইল সাইবারির নাম উঠে গেছে চলতি বিশ্বকাপের রেকর্ড বইয়েও। তার করা ৭১ সেকেন্ডের গোলটি এখন পর্যন্ত আসরের দ্রুততম গোল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া এই জয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করল মরক্কো।

রিফাত/