ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।
রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।
মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।
সালমান/