ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
ডালাসের গর্জনে টিএসসিতে উল্লাস ইসলামী ব্যাংকে বায়তুল মালের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় ২৩ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি রাউন্ড ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? আর্জেন্টিনার ৫ গোলের ৫টিই মেসির পাঁচ বছর পর আবারও আইসিসির মাসসেরা মুশফিক বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের কীর্তিতে নাম লেখালেন মেসি মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

আর্জেন্টিনার ম্যাচে বিশ্রামে থাকা মেসির মায়ামির জার্সিতে জোড়া গোল

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম
আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম
আর্জেন্টিনার ম্যাচে বিশ্রামে থাকা মেসির মায়ামির জার্সিতে জোড়া গোল
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পরিবারের সদস্যদের নিয়ে হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেব লিওনেল মেসি। সেখানে বসেই ভেনেজুয়েলার বিপক্ষে নিজ দেশের জয় দেখেছেন ১-০ ব্যবধানে। কোচ লিওনেল স্কালোনি তাকে বিশ্রাম দেন সেই ম্যাচে।

তবে একদিন পরই মাঠে নামলেন মেসি। জাতীয় দলের হয়ে না খেললেও ঠিকই মাঠ মাতিয়েছেন ক্লাবের হয়ে। আর মাঠে নেমেই করলেন জোড়া গোল। তাতে আটালান্টা ইউনাইটেডকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

রবিবার (১২ অক্টোবর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে খেলতে নেমে মায়ামির হয়ে গোলের সূচনা করেন আর্জেন্টাইন তারকাই। যদিও এর আগে মিস করেন দুটি সহজ সুযোগ। ২১ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল প্রতিপক্ষের বক্সে বুক দিয়ে রিসিভ করে গোলকিপারকে একা পেয়েও ব্যর্থ হন তিনি গোল আদায় করতে।

একইভাবে গোলকিপারের একেবারে নিকটে বল পেয়েও ৩২ মিনিটে গোল করার প্রচেষ্টায় ব্যর্থ হন মেসি। দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন এই তারকা ফুটবলার। সম্ভবত সেই দুই মিসেই তাড়না পান গোল আদায়ের। বক্সের বাইরে মেসি বল পান সতীর্থ বালতাসার রদ্রিগেজের কাছ থেকে। দুই তিন পা এগিয়ে বক্সের ঢোকার পরই বাঁকানো শটে ৩৮ মিনিটে মায়ামি ও নিজের প্রথম গোলটি করেন মেসি।

প্রথমার্ধে আরও একাধিক সুযোগ পেয়েও স্কোর বাড়াতে পারেনি মায়ামি। মেসি-সুয়ারেজরা হাতছাড়া করেন গোলের সুযোগ। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আবারও গোলের দেখা পায় মায়ামি। এই গোলটিতে জর্দি আলবাকে সহায়তা করে মেসিই। মাঝপঠেরও কিছুট দূর থেকে বিস্ময়কর এক পাস দেন আলবাকে মেসি। সেই পাসের প্রথম টাচেই এগিয়ে আসা গোলকিপার মাথার ওপর দিয়ে গোল করে ২-০ ব্যবধানে মায়ামিকে এগিয়ে দেন আলবা। মেসির ক্যারিয়ারের অ্যাসিস্ট সংখ্যা এখন ৩৯৬।

দুই বার্সা সতীর্থের গোলের পর আর পিছিয়ে থাকেননি লুইস সুয়ারেজও। মায়ামির ক্রস ক্লিয়ারের প্রচেষ্টায় আটালান্টা ডিফেন্ডারের করা হেড বক্সের বাইরে পেয়ে পাওয়ারফুল এক কিকে ব্যবধান ৩-০ করেন সুয়ারেজ।

যেই আলবাকে লম্বা পাস দিয়ে গোল করিয়েছিলেন মেসি। তাকে এবার লম্বা পাসে গোল করান আলবা ৮৭ মিনিটে। ২১ ও ৩২ মিনিটে যেভাবে গোল মিস করেছিলেন, এবার সেই প্রচেষ্টাতেই গোল করে আগের দুই মিসের প্রায়শ্চিত্ত করেন আর্জেন্টাইন তারকা। এতে করে জোড়া গোল পূর্ণ হয় মেসির। মায়ামি জয় পায় ৪-০ ব্যবধানে।

কিছুদিন আগে বিদায়ের ঘোষণা দেওয়া আলবাকে ম্যাচশেষে সংবর্ধনা  দেওয়া হয়। সেখানে তিনি বলেছেন, ‘আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে। সব দিক থেকেই সুবিধাজনক দলগুলোতে ছিলাম। এই ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে এটা ছিল দারুণ এক চমক। কারণ এতে বিভিন্ন ক্লাবের কয়েকজন কোচকে দেখেছি যাদের অধীনে আমি খেলেছি। সত্যি বলতে, এটি ছিল বিশেষ এক অনুভূতি, আর আমি আমার অর্জনগুলোর জন্য গর্বিত। এখন আমি নাশভিলের বিপক্ষে শেষ ম্যাচটা খেলার অপেক্ষা। এরপর প্লেঅফ এবং আশা করি সেখানে জিততে পারব।’

নিলয়/

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাস ডালাসের গর্জনে টিএসসিতে উল্লাস

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:১৭ এএম
ডালাসের গর্জনে টিএসসিতে উল্লাস
ছবি: খবরের কাগজ

মাঠের লড়াই হাজার কিলোমিটার দূরে। কিন্তু তার প্রতিটি কম্পন টের পাচ্ছে বাংলাদেশ।

সোমবার (২২ জুন) রাতে মুখোমুখি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ডালাসের স্টেডিয়ামে যেই না মেসিদের গোল, অমনি কেঁপে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়! নীল-সাদার প্রতিটি আক্রমণে ডালাসের গর্জনের প্রতিধ্বনি আছড়ে পড়ল টিএসসি প্রাঙ্গণে। ভৌগোলিক সীমানা যেন এক নিমেষে উধাও। এক অদ্ভুত মায়ায় ফুটবল আবেগ আজ একাকার। দূর পরবাসের মাঠ, অথচ হৃৎকম্পন এ দেশের বুকে!

সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টিএসসির গল্পটা শুরু হয়েছিল তারও অনেক আগে। সন্ধ্যা গড়াতেই ক্যাম্পাসজুড়ে ছিল নীল-সাদা জার্সির খণ্ড খণ্ড মিছিল। কারও পিঠে ১০ নম্বর, কারও হাতে উড়ছে আকাশি-সাদা পতাকা। জায়ান্ট স্ক্রিনের সামনে জায়গা করে নিতে সন্ধ্যার পর থেকেই জমাট বাঁধতে শুরু করে দর্শকদের ভিড়। খেলা শুরুর আগেই ভুভুজেলার সুর আর ‘আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাতাসে তখন উড়ছিল কেবলই একচিলতে উৎসবের রেণু। 

খেলা শুরুর আগেই সমর্থকদের কণ্ঠে ভেসে আসে প্রিয় দলের জয়গান, আর ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে বিশ্বকাপের আমেজ। রেফারির প্রথম বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই টিএসসির চত্বরটি যেন এক মিনি স্টেডিয়ামে রূপ নেয়। মাঠে আর্জেন্টিনার প্রতিটি পাস, আক্রমণ ও গোলের সুযোগের সঙ্গে সঙ্গে দর্শকদের উত্তেজনাও বাড়তে থাকে। কোনো সুযোগ নষ্ট হলে হতাশার দীর্ঘশ্বাস, আবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি হলেই করতালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের আবেগ যেন মাঠের খেলোয়াড়দের সঙ্গেই ছুটে চলছিল। আর্জেন্টিনার গোলের পর আনন্দের যে বিস্ফোরণ ঘটে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো টিএসসি এলাকায়। সমর্থকদের উল্লাস, স্লোগান আর ভুভুজেলার শব্দে পরিবেশ হয়ে ওঠে প্রাণচঞ্চল। বন্ধুদের কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন, মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার, সব মিলিয়ে বিশ্বকাপের আনন্দ যেন নতুন মাত্রা পায়।

এদিকে খেলা শেষে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিজয়োৎসব। ‘মেসি, মেসি’ এবং ‘আর্জেন্টিনা, আর্জেন্টিনা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারদিক। অনেকে পতাকা কাঁধে নিয়ে আনন্দ মিছিল করেন, কেউবা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। কয়েক মুহূর্তের জন্য টিএসসি যেন ঢাকার নয়, বরং আর্জেন্টিনার কোনো উৎসবমুখর নগরীর অংশ হয়ে ওঠে।

শুধু শিক্ষার্থীরাই নন, বিভিন্ন বয়স ও পেশার মানুষও এই উদযাপনে অংশ নেন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। বিশ্বকাপ যে মানুষের মধ্যে এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে, টিএসসির এই মিলনমেলা তারই প্রমাণ। ভিন্ন মত, পরিচয় কিংবা পটভূমির মানুষ এক হয়ে যান একটি দলের প্রতি ভালোবাসার টানে।

এই উন্মাদনা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেনা আড্ডায় সীমাবদ্ধ ছিল না। মধ্যরাতের এই ফুটবলীয় উৎসবে শামিল হয়েছিলেন নানা বয়স আর পেশার মানুষ। কেউ এসেছেন কর্পোরেট জীবনের ক্লান্তি ভুলে বন্ধুদের দলবল নিয়ে, আবার কেউবা কোলের শিশুকে বুকে চেপে পুরো পরিবারসহ হাজির হয়েছেন এই মহাসম্মেলনে। গ্যালারির কৃত্রিম গণ্ডি পেরিয়ে টিএসসির এই উন্মুক্ত চত্বরটি রূপ নিয়েছিল এক সামাজিক মিলনমেলায়।

এদিকে বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভক্তদের উন্মাদনা দেখতে বাংলাদেশে ছুটে এসেছেন দেশটির ভ্রমণ লেখক ও কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে। আর্জেন্টিনার ফুটবলপ্রেমী সমর্থকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হল মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করেন লান্দে ও তার টিম। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও উপস্থিত। পুরো সময় তাদের চোখে-মুখেও বেশ উচ্ছ্বাস ছিল। বাংলাদেশিদের এমন ফুটবল প্রীতিতে মুগ্ধ আর্জেন্টাইন অতিথিরা।

বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তার গোলসংখ্যা এখন ১৮। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকে হয় মেসির। চলতি বিশ্বকাপ নিয়ে ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। দীর্ঘ ২০ বছরের বিশ্বকাপ ক্যারিয়ারে তিনি করেছেন ১৮টি গোল।

বিশ্বকাপে মেসি কোন দলের বিপক্ষে কতটি গোল করেছেন দেখে নিন-

২০০৬ বিশ্বকাপ (জার্মানি) – ১ গোল
সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে – ১ গোল

২০১০ বিশ্বকাপ (দক্ষিণ আফ্রিকা) – ০ গোল
কোনো গোল করতে পারেননি

২০১৪ বিশ্বকাপ (ব্রাজিল) – ৪ গোল
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে – ১ গোল
ইরানের বিপক্ষে – ১ গোল
নাইজেরিয়ার বিপক্ষে – ২ গোল

২০১৮ বিশ্বকাপ (রাশিয়া) – ১ গোল
নাইজেরিয়ার বিপক্ষে – ১ গোল

২০২২ বিশ্বকাপ (কাতার) – ৭ গোল
সৌদি আরবের বিপক্ষে – ১ গোল
মেক্সিকোর বিপক্ষে – ১ গোল
অস্ট্রেলিয়ার বিপক্ষে – ১ গোল
নেদারল্যান্ডসের বিপক্ষে – ১ গোল
ক্রোয়েশিয়ার বিপক্ষে – ১ গোল
ফ্রান্সের বিপক্ষে (ফাইনাল) – ২ গোল

২০২৬ বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) – ৫ গোল
আলজেরিয়ার বিপক্ষে – ৩ গোল
অস্ট্রিয়ার বিপক্ষে – ২ গোল

২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭ গোল করেছেন মেসি। তবে চলমান ২০২৬ বিশ্বকাপে দুই ম্যাচেই তিনি করেছেন ৫ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচের পাশাপাশি রয়েছে নকআউট পর্বের ম্যাচ। তাই বলা যায়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে মেসির সামনে।

সালমান/

যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:২৭ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩২ এএম
যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
ম্যাচ চলাকালীন বৃষ্টি শুরু হয়। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাক মধ্যকার ম্যাচটি বন্ধ রয়েছে। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের কারণে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। 

সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট না পার হওয়া পর্যন্ত মাঠে নামবেন না দুই দলের খেলোয়াড়রা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দলকে ১৫ মিনিটের ওয়ার্ম-আপ সময় দেওয়া হবে। এরপরই দ্বিতীয়ার্ধের খেলা পুনরায় শুরু হবে।

ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস ছিল। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টি কমে এলেও খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টিপাত।

ধীরে ধীরে তা তীব্র আকার ধারণ করে। স্টেডিয়ামের গ্যালারি ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে। দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এদিকে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে ইরাকের জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি।

সালমান/ 

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১০ এএম
এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

আবারও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচে জোড়া গোল করার পর এবার ইরাকের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন ফ্রান্সের অধিনায়ক। তার একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে ইরাকের জালে বল জড়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন তিনি। চোখধাঁধানো সেই শট খুঁজে নেয় জাল।

এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল। বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

সালমান/

গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩৭ এএম
গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
গোলের পর উদ্‌যাপনে কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ইরাকের জালে বল জড়াতে কিলিয়ান এমবাপ্পের সময় লাগল মাত্র ১৪ মিনিট। সেই গোলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর পাশে নাম লেখালেন ফ্রান্সের অধিনায়ক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন তিনি। চোখধাঁধানো সেই শট খুঁজে নেয় জাল।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল। আর বিশ্বকাপের মঞ্চে তার মোট গোলসংখ্যা এখন ১৫।

এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান কিংবদন্তিও বিশ্বকাপে ১৫ গোল করেছিলেন।

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের ওপরে আছেন মাত্র দুজন। ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগের ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন তিনি। আর ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

সালমান/