ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার
Nagad desktop

ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
ক্রিকেট অঙ্গনের উন্নয়নে নীলফামারীতে আসিফ আকবর
ছবি: খবরের কাগজ

ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি ও এইজ গ্রুপের চলমান ক্রিকেট ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী জেলা স্টেডিয়াম ও বড় মাঠ পরিদর্শন করেছেন বিসিবির এইচ গ্রুপ চেয়ারম্যান আসিফ আকবর।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় তিনি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, খেলোয়াড়দের উপযোগী মাঠ ব্যবস্থাপনা এবং বিদ্যমান ক্রিকেট সুবিধাগুলো ঘুরে দেখেন। পরিদর্শন শেষে নীলফামারী বড় মাঠে স্থানীয় ক্রিকেটার ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে জেলায় মাঠ সংকট তীব্র আকার ধারণ করেছে। একই মাঠে ফুটবল, ক্রিকেটসহ একাধিক খেলা পরিচালনা করতে হওয়ায় নিয়মিতই বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে খেলোয়াড়দের অনুশীলন ব্যাহত হচ্ছে, পাশাপাশি মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজনেও বাধা তৈরি হচ্ছে। তারা জেলার ক্রিকেট উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, টেকসই পিচ, নিরাপদ প্র্যাক্টিস ভেন্যু, ড্রেসিং রুম এবং প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম সরবরাহের দাবি জানান।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, “মাঠ সংকট দূরীকরণে এইজ গ্রুপ পর্যায়ক্রমে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবে। একই মাঠকে সচল রেখে কীভাবে সব ধরনের খেলাধুলা শৃঙ্খলার সঙ্গে আয়োজন করা যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।”

সম্প্রতি নারী ক্রিকেটারদের হেনস্তা অভিযোগের ব্যাপারে তিনি জানান, “এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই তদন্তের সুস্পষ্ট ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শন শেষে তিনি নীলফামারীর ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রসারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসএন/

দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৩:০৯ এএম
দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরল ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে দুই বার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতায় ফিরে ক্রোয়েশিয়া। মার্টিন বাতুরিনা ও পেতার মুসার গোলে ২-২ সমতায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ইংল্যান্ডের পক্ষে দুটি গোলই করেন অধিনায়ক হ্যারি কেইন।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ২টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংল্যান্ড। ৯ মিনিটে বক্সের ভেতর ননি মাদুয়েকেকে ফাউল করেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। এতে পেনাল্টি পায় ইংল্যান্ড। 

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের নেওয়া পেনাল্টি শট রুখে দেন ক্রোয়েশিয়ান গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে ডোমিনিক লাইন থেকে বেরিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান কেইন। এবার বল জালে জড়াতে আর ভুল করেননি তিনি। একই দিকে শট নেন এবং নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। 

ম্যাচের ৩৬ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আক্রমণটি শুরু হয় জুড বেলিংহামের বল হারানোর পর। পেতার সুচিচ সহজ একটি পাসে মার্টিন বাতুরিনাকে খুঁজে পান এবং তিনি বক্সের বাইরে থেকে দারুণভাবে শট নিয়ে গোল করেন। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বলটিতে হাত লাগালেও শেষ পর্যন্ত তা আটকাতে পারেননি।

ইংল্যান্ডের জালে বল জড়ালেও তাদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। ৫ মিনিট পর ম্যাচের ৪২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্রোয়েশিয়ার জালে পাঠান হ্যারি কেইন।

২-১ গোলে পিছিয়ে পড়লেও বিরতিতে যাওয়ার আগে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে সমতায় ফিরে তারা। 

সালমান/

ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০২:২৬ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০২:২৭ এএম
ফুটবল তার শক্তি দেখাল, মাঠে আসছেন ভোজিনহার মা
ছবি: সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন ভোজিনহা। পরের ম্যাচে যিনি তখন দাঁড়াবেন কেপ ভার্দের গোলমুখে, তখন গ্যালারিতে উপস্থিত থাকবেন তার মা আনা ক্যান্ডিদা। মা-ছেলের স্বপ্নপূরণ করে ফুটবল তার শক্তি দেখাল।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। ঐতিহাসিক ম্যাচটি তারা স্মরনীয় করে রাখে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে। গোলশূন্য ড্রয়ে সবচেয়ে বড় অবদান ছিল ভোজিনহার। দুর্দান্ত ৭ সেভে দলকে উদ্ধার করেন তিনি।

যে নামটার তেমন কোনো পরিচয় ছিল সোমবারের আগে, সেই ভোজিনহা স্পেনকে রুখে দিয়ে এখন বিশ্ব দরবারে সুপরিচিত এক গোলরক্ষক। সেই রাতে আনন্দের মাঝে নিজের কষ্টের কথাও বলেছিলেন কেপ ভার্দে ফুটবলার। তখনই জানা যায়, টাকার অভাবে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি। তাই আনন্দের ক্ষণে তার চোখ ভিজেছিল।

ফুটবল ভোজিনহার আক্ষেপ দূর করেছে। তার মা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোজিনিহা ও তার মা আনা ক্যান্ডিদা আগামী রবিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচের আগে একত্রিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দে আগামী রবিবার উরুগুয়ে জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে।

অনিক/

বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ এএম
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোলখরায় ভুগছেন।

আজ (১৭ জুন) ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোনালদো। তার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। এটা ছিল পর্তুগিজ যুবরাজের জন্য ঐতিহাসিক ম্যাচ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন তিনি।

বিশেষ মাইলফলকের ম্যাচটি দারুণ কিছু করে রাঙাতে পারেননি সিআর সেভেন। টুর্নামেন্টে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর, রোনালদো এখন বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ (!) গোলশূন্য রয়েছেন।

২০২২ বিশ্বকাপে রোনালদো চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন, ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া একটি পেনাল্টি থেকে। আর ২০২৪ ইউরোর পাঁচ ম্যাচে তিনি একবারও গোল করতে পারেননি।

অনিক/

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/