ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ অতঃপর দেম্বেলে… প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু

স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ পিএম
স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিয়েছে স্কটল্যান্ড। এ নিয়ে শোরগোল চলছে এখনও। এরই মধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে মুখোমুখি হলো দুই দেশের মেয়েরা। এই লড়াইয়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ। দাপুটে পারফরম্যান্সে ৯০ রানের দাপুটে জয় তুলে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের কীর্তিপুরে শুক্রবার (৩০ জানুয়ারি) প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯১ রান করে বাংলাদেশ নারী দল। জবাবে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটল্যান্ড। এই সাফল্যে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখল লাল-সবুজের মেয়েরা। ধারাবাহিক পারফরম্যান্সে তারা ইতিমধ্যে নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরও।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের মূল কারিগল নিগার। ৩৫ বলে অপরাজিত ৫৬ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। ওপেনে দিলারা আক্তার করেন ৩৯ এবং মিডল অর্ডারে সোবহানা মোস্তারি ২৩ বলে ৪৭ রান করেন। তাদের ব্যাটেই প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে পারে বাংলাদেশ, যা তাড়া কোনো লড়াই দেখাতে পারেনি স্কটল্যান্ড।

বোলিংয়ে আলো ছড়ান মারুফা আক্তার। দলের হয়ে তিনি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। স্বর্ণা আক্তার ২টি এবং নাহিদা ও রাবেয়া ১টি করে উইকেট নেন।

অনিক/

মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫৯ এএম
মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ
দিদিয়ের দেশম। ছবি: সংগৃহীত

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন। মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেলেন তিনি। ফলে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে দেখা যাবে না ৫৭ বছর বয়সী এই কোচকে। 

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর পান দিদিয়ের দেশম। এরপর এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালিও তাকে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য দেশে ফেরার অনুমতি দেন।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘অত্যন্ত বেদনাদায়ক এই সময়ে আমরা প্রধান কোচের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাকে শক্ত থাকার আহ্বান জানাই এবং পুরো ফুটবল পরিবারের সমর্থন তার সঙ্গে রয়েছে।’

ফলে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না দেশম। শুক্রবার (২৬ জুন) বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারিত হবে।

এফএফএফ জানিয়েছে, দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গাই স্টেফেন দলের দায়িত্ব পালন করবেন। দেশম ফিরে না আসা পর্যন্ত তিনিই দলের কার্যক্রম পরিচালনা করবেন।

দেশমের অধীনে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জেতে ফ্রান্স। এ ছাড়া ২০২২ কাতার বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি, যদিও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হতে হয় ফরাসিদের।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। 

সালমান/

অতঃপর দেম্বেলে…

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৪০ এএম
অতঃপর দেম্বেলে…
উসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত

উসমান দেম্বেলের বুক থেকে নিশ্চয়ই বড় এক পাথর সরে গেল! ব্যালন ডি’অর জয়ী তারকার ক্যাবিনেটে কি নেই? বিশ্বকাপ জিতেছেন, ক্লাব ফুটবলে সব বড় ট্রফিরই দেখা পেয়েছেন। এর পরও একটা না পারার হাহাকার তার মনে ছিলই। বিশ্বকাপের মঞ্চে যে একটা গোল ছিল না তার। অবশেষে এই না পারার দুঃখ মোচন হয়েছে পিএসজি ফরোয়ার্ডের। সোমবার রাতে ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জালের দেখা পেয়েছেন ২৯ বছর বয়সী তারকা।

নিজের ১৩তম বিশ্বকাপ ম্যাচে এসে গোলের দেখা পেলেন দেম্বেলে। এই যে এতদিন গোল করতে পারেননি, এ নিয়ে কানাঘোষা কম হয়নি। পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৫ সালে ব্যালন ডি’অর ও ‘ফিফা দি বেস্ট’ পুরস্কার জিতে নেন তিনি। এর পরও সমালোচকরা প্রশ্ন তুলছিলেন- ফ্রান্সের এই দলে দেম্বেলে আদৌ নিজেকে মানিয়ে নিতে পেরেছেন কি না? বিশেষ করে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচের পর। ৩-১-এ জয়ী ম্যাচটিতে দেম্বেলেকে একপর্যায়ে বদলিও করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। সেটা দেখে অনেকে এও বলছিলেন, দেম্বেলে বুঝি দেশমের কৌশলের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছেন না। 

অবশ্য ইরাক ম্যাচের আগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এসব সমালোচনার জবাব দেন। দেম্বেলের পাশে দাঁড়িয়ে বলেন, ‘উসমান ব্যালন ডি’অর জয়ী। দলের সবাই তার পাশে আছে এবং তাকে বিশ্বাস করে। সে দলের অপরিহার্য একজন। সে অনেক বছর ধরে খেলছে এবং ফ্রান্স দল কীভাবে খেলে সে ভালো করেই জানে।’

এমবাপ্পে সেনেগাল ম্যাচের পর ইরাকের বিপক্ষেও জোড়া গোল পেয়েছেন। যার একটি তিনি করেছেন দেম্বেলের এসিস্ট থেকেই। সতীর্থকে দিয়ে গোল করার পর নিজেও জাল খুঁজে নিয়ে দীর্ঘ এক অপেক্ষার ইতি টানেন তিনি। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে নিজের ২০তম ম্যাচে এসে মেজর টুর্নামেন্টে গোল। বলতেই হয়, বুক থেকে বড় পাথরটা সরাতে পরেছেন দেম্বেলে।

এই দেম্বেলেকে নিয়ে উচ্ছ্বসিত ফরাসি কোচ দিদিয়ের দেশমও। শিষ্যকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘উসমানের প্রতি একটু সদয় হোন। তাকে নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে তাকে সেই পদ্ধতির সঙ্গে আবার মানিয়ে নিতে হচ্ছে, যেটায় সে সারা বছর খেলে না।’ 

অধিনায়ক ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি আরও বলেন, ‘উসমানের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সে নিজেও সেটা জানে। সে এমন কেউ নয়, যে নিজেকে নিয়ে সংশয়ে ভুগবে। আজ সে যা করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো একজন খেলোয়াড়।’

প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৫৮ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:০৭ এএম
প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
ছবি: সংগৃহীত

বোস্টনে ঘানার বিপক্ষে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধে তাদের আটকে রাখল আফ্রিকান দেশটি। এতে গোলশূন্য সমতায় শেষ হলো প্রথমার্ধ।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ২টায় মুখোমুখি হয় দুই দল। 

ম্যাচে ৮০ শতাংশ বলের দখল নিয়ে গোলের খোঁজে ৬টি শট নিয়েছে ইংল্যান্ড। কিন্তু ঘানার রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ইংলিশদের প্রথমার্ধে আটকে রাখা ঘানা গোলমুখে একটি শটও নিতে পারেনি।  

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের মতো প্রথম ম্যাচে জয় পেয়েছে ঘানাও। তারা পানামাকে ১-০ গোলে হারিয়েছে।

সালমান/

বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৪৩ এএম
বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে ইরান ফুটবল দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এবার দলটিকে আগের তুলনায় প্রস্তুতির জন্য বেশি সময় দেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের দুই দিন আগে সিয়াটলে প্রবেশ করতে পারবে, যেখানে প্রথম দুই ম্যাচের ক্ষেত্রে তাদের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রবেশের অনুমতি ছিল। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই তাদের আবার মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্পে ফিরে যেতে হবে।

এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, ‘ইরান তাদের তৃতীয় ম্যাচের জন্য ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছে। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই তাদের দেশ ছাড়তে হবে। নিরাপত্তা প্রোটোকল একই থাকবে এবং আমরা খেলোয়াড়, স্টাফ ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে তাদের প্রতি ‘অন্যায্য আচরণ’ করা হচ্ছে অভিযোগ তুলে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করার পরিকল্পনার কথা জানিয়েছিল।

এখন পর্যন্ত ইরান দলকে তাদের ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ম্যাচের দিনই আবার বের হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল। এই নিয়মের কঠোর সমালোচনা করেন দলের কোচ আমির ঘালেনোয়ি। তিনি ইরান দলকে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বঞ্চিত দল বলে উল্লেখ করেন এবং দাবি করেন, অন্যান্য দলের তুলনায় তাদের প্রস্তুতির সময় অর্ধেকেরও কম দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা ফুটবলের জন্য এখানে এসেছি, রাজনীতির জন্য নয়।’

ইরান ফুটবল ফেডারেশন জানায়, এই ধরনের বিধিনিষেধ বিশ্বকাপের সব দলের জন্য সমান সুযোগের নীতির পরিপন্থি এবং প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সালমান/

শুভ জন্মদিন লিওনেল মেসি ফুটবলের ক্যানভাসে চিরযৌবন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:১৮ এএম
ফুটবলের ক্যানভাসে চিরযৌবন
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আজ ২৪ জুন। সংখ্যার হিসেবে ৩৯ বছরে পা রাখলেন লিওনেল মেসি। ফুটবলের নির্মম নিয়ম বলে, এই বয়সে একজন খেলোয়াড়ের গল্প শেষের দিকে এগিয়ে যাওয়ার কথা। শরীর ক্লান্ত হয়, গতি কমে যায়, স্বপ্নগুলো ধীরে ধীরে স্মৃতিতে পরিণত হয়। কিন্তু মেসি যেন অন্য কোনো উপাখ্যানের চরিত্র। সময় তার শরীরে বয়সের ছাপ ফেললেও, পায়ের জাদুতে এখনো যৌবনের দীপ্তি অটুট।

বিশ্বকাপের মঞ্চে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে জন্মদিনের আগের রাতটাকে আরও রঙিন করে তুলেছেন তিনি। শুধু জয় নয়, সেই ম্যাচে তিনি ছুঁয়েছেন এমন এক উচ্চতা, যেখানে আগে কেউ পৌঁছাতে পারেনি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ১৮ গোল নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসা এবং মার্তাকে। ৩৯ বছরে পা দেওয়ার ঠিক আগে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আবারও নিজের নাম লিখেছেন সোনালি অক্ষরে।

এক সময় আর্জেন্টিনার রোজারিও শহরের ছোট্ট এক বালককে বলা হয়েছিল, তার উচ্চতা হয়তো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু সেই বালকই আজ ফুটবলের সবচেয়ে উঁচু শিখরে। দীর্ঘ পথচলায় জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি’অর–কী নেই তার ঝুলিতে! অথচ মেসির সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো ট্রফি নয়; বরং কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।

মেসির ক্যারিয়ারকে আলাদা করে দেয় তার ধারাবাহিকতা। প্রজন্ম বদলেছে, প্রতিদ্বন্দ্বী বদলেছে, ফুটবলের কৌশল বদলেছে। কিন্তু মেসি রয়ে গেছেন মেসিই। ২০০৬ সালে যে তরুণ প্রথম বিশ্বকাপ খেলেছিলেন, ২০২৬ সালেও সেই মানুষটিই বিশ্বকাপের সবচেয়ে বড় আলো। দুই দশকজুড়ে একই রকম প্রভাব ধরে রাখা কেবল প্রতিভার নয়, অসাধারণ মানসিক শক্তিরও প্রমাণ।

বিশ্বকাপে তার প্রতিটি স্পর্শ যেন ইতিহাসের নতুন অধ্যায়। সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ, সবচেয়ে বেশি মিনিট, সবচেয়ে বেশি ম্যাচসেরা পুরস্কার, সবচেয়ে বেশি গোল অবদান–রেকর্ডের তালিকা এত দীর্ঘ যে আলাদা একটি বই লেখা যায়। কিন্তু সংখ্যাগুলোও মেসির পুরো গল্প বলতে পারে না। কারণ মেসি শুধু পরিসংখ্যান নন, তিনি এক অনুভূতির নাম।

আর্জেন্টিনার মানুষের কাছে তিনি জাতীয় গর্ব। ফুটবলপ্রেমীদের কাছে তিনি অনুপ্রেরণা। আর তার সমর্থকদের কাছে তিনি এক আবেগ, যার ব্যাখ্যা সংখ্যায় হয় না। যখন তিনি বল পায়ে এগিয়ে যান, তখন বয়স, ক্লান্তি কিংবা বাস্তবতার হিসাব যেন হারিয়ে যায়। মনে হয়, ফুটবল এখনো সেই শিশুটির খেলা, যে আনন্দের জন্য মাঠে নামে। ৩৯ বছরে দাঁড়িয়েও মেসি যেন প্রমাণ করে চলেছেন, মহত্ত্বের কোনো নির্দিষ্ট বয়স নেই। অনেকের কাছে এই বয়স অবসরের দ্বারপ্রান্ত, কিন্তু তার কাছে এটি আরেকটি নতুন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহসই তাকে অন্য সবার থেকে আলাদা করে।

ক্যালেন্ডার বলছে, আজ তার ৩৯তম জন্মদিন। কিন্তু ফুটবলের ক্যানভাসে তিনি এখনো চিরযৌবনের প্রতীক। রেকর্ড ভাঙছেন, ইতিহাস লিখছেন, নতুন প্রজন্মকে মুগ্ধ করছেন। তাই মেসিকে দেখে মনে হয়, কিছু মানুষ বয়স বাড়ান না–তারা শুধু কিংবদন্তিতে পরিণত হন।
শুভ জন্মদিন, লিওনেল মেসি।

ফিফা বিশ্বকাপে
* ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা- ১৭
* ইতিহাসে সর্বাধিক গোল ও অ্যাসিস্ট- ২৩
* সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড- ১৩
* সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার- ১৮
* সর্বাধিক ম্যাচসেরা- ১২
* সবচেয়ে বেশি উদ্বোধনী গোল করার রেকর্ড- ১০
* ডি-বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল- ৫
* সবচেয়ে বেশি ভিন্ন আসরে গোল করা ফুটবলার- ৫
* জোড়া গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার- ৩৮ বছর
* বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক ফুটবলার- ৩৮ বছর
* সর্বোচ্চ গোল্ডেন বল জয়: ২
* গোল্ডেন বল জয়ী সবচেয়ে বয়স্ক ফুটবলার- ৩৫ বছর
* এক বিশ্বকাপে সর্বাধিক ম্যাচসেরা পুরস্কার- ৫
* সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড- ২৮
* অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ- ২০
* বিশ্বকাপে সর্বাধিক মিনিট খেলার রেকর্ড- ২৩৯৩
----------------------------------------------------

* আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১ সর্বাধিক হ্যাটট্রিক
* বিশ্বকাপের প্রতিটি নকআউট ও গ্রুপপর্বে ম্যাচসেরা হওয়া একমাত্র ফুটবলার
* বিশ্বকাপের এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে বেশি বয়সী ফুটবলার
* আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ ১২১ গোলের মালিক
* আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০১ খেলার রেকর্ড
* আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বাধিক (৬১) অ্যাসিস্ট
* সর্বাধিক (৮) ব্যালন ডি অ’রজয়ী
* সর্বাধিক (৮) ফিফা দ্য বেস্ট
* বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ বার ম্যাচসেরা
* ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯টি ভিন্ন ক্যালেন্ডার বছরে ৫০+ গোল করা একমাত্র ফুটবলার
* ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৭টি ভিন্ন প্রতিযোগিতায় গোল করা একমাত্র ফুটবলার