ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
২৩ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ জন্মদিনের আগের রাতে ঝলমলে মেসি রাউন্ড ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? আর্জেন্টিনার ৫ গোলের ৫টিই মেসির পাঁচ বছর পর আবারও আইসিসির মাসসেরা মুশফিক বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের কীর্তিতে নাম লেখালেন মেসি মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে মেসির রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি অপ্রত্যাশিত এক রেকর্ড মেসির পেনাল্টি মিস করলেন মেসি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান ডিফেন্ডার পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম দশমিকের হিসাবে আটকে আছে তামাক কর, রাজস্ব হারাচ্ছে সরকার দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩৪ নেতাকর্মী আটক সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার নোয়াখালীতে আসল র‍্যাবের হাতে নকল র‍্যাব সদস্য গ্রেপ্তার সারাদেশে ভূমিকম্প অনুভূত

রোনালদোর নীরব অসন্তোষ, আল নাসরকে কি ছেড়ে যাবেন?

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
রোনালদোর নীরব অসন্তোষ, আল নাসরকে কি ছেড়ে যাবেন?
ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রো লিগের আলোচ্য বিষয় এখন একটাই নাম, ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে আল রিয়াদের বিপক্ষে খেলবেন না তিনি। ম্যাচে তার অনুপস্থিতি শুধু মাঠের ব্যবধান নয়, বরং আল নাসরের ক্লাব ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের প্রতীক।

ফুটবলের ভক্তদের চোখে, রোনালদোর অনুপস্থিতি কোনো ফিটনেস বা বিশ্রামের কারণে নয়। সৌদির মিডিয়া জানাচ্ছে, তিনি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) কর্তৃক পরিচালিত ক্লাবগুলোর মধ্যে আল নাসরের প্রতি বিনিয়োগ ও ব্যবস্থাপনার অসমতা নিয়ে হতাশ। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কেবল ২১ বছর বয়সী ইরাকি মিডফিল্ডার হায়দার আবদুলকারিম যোগ হওয়াই তার অসন্তোষকে তীব্র করেছে।

আল নাসরের ম্যানেজমেন্টে দুই জন পর্তুগিজ- স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও জোসে সেমেডো থাকলেও বোর্ড তাদের ক্ষমতা স্থগিত করেছে। আর আল ইত্তিহাদের সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় করিম বেনজেমার সম্ভাব্য আল হিলাল যাত্রা রোনালদোর ক্ষোভ আরও বাড়িয়েছে।

মাঠের বাইরের এই অস্থিরতার মধ্যে আল নাসর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, ৪৩ পয়েন্টে। শীর্ষে থাকা আল হিলালের থেকে তিন পয়েন্ট দূরে তারা। রোনালদোর অনুপস্থিতি কি আল নাসরের লিগ দৌড়ে প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষা এখন সারা সৌদি আরবের ফুটবলভক্তদের।

অনিক/

বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
বিশ্বকাপে মেসির ১৮ গোল: কোন দলের বিপক্ষে কত দেখে নিন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তার গোলসংখ্যা এখন ১৮। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।

২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকে হয় মেসির। চলতি বিশ্বকাপ নিয়ে ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। দীর্ঘ ২০ বছরের বিশ্বকাপ ক্যারিয়ারে তিনি করেছেন ১৮টি গোল।

বিশ্বকাপে মেসি কোন দলের বিপক্ষে কতটি গোল করেছেন দেখে নিন-

২০০৬ বিশ্বকাপ (জার্মানি) – ১ গোল
সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে – ১ গোল

২০১০ বিশ্বকাপ (দক্ষিণ আফ্রিকা) – ০ গোল
কোনো গোল করতে পারেননি

২০১৪ বিশ্বকাপ (ব্রাজিল) – ৪ গোল
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে – ১ গোল
ইরানের বিপক্ষে – ১ গোল
নাইজেরিয়ার বিপক্ষে – ২ গোল

২০১৮ বিশ্বকাপ (রাশিয়া) – ১ গোল
নাইজেরিয়ার বিপক্ষে – ১ গোল

২০২২ বিশ্বকাপ (কাতার) – ৭ গোল
সৌদি আরবের বিপক্ষে – ১ গোল
মেক্সিকোর বিপক্ষে – ১ গোল
অস্ট্রেলিয়ার বিপক্ষে – ১ গোল
নেদারল্যান্ডসের বিপক্ষে – ১ গোল
ক্রোয়েশিয়ার বিপক্ষে – ১ গোল
ফ্রান্সের বিপক্ষে (ফাইনাল) – ২ গোল

২০২৬ বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) – ৫ গোল
আলজেরিয়ার বিপক্ষে – ৩ গোল
অস্ট্রিয়ার বিপক্ষে – ২ গোল

২০২২ কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭ গোল করেছেন মেসি। তবে চলমান ২০২৬ বিশ্বকাপে দুই ম্যাচেই তিনি করেছেন ৫ গোল। গ্রুপ পর্বে এক ম্যাচের পাশাপাশি রয়েছে নকআউট পর্বের ম্যাচ। তাই বলা যায়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে মেসির সামনে।

সালমান/

যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:২৭ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩২ এএম
যে কারণে বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
ম্যাচ চলাকালীন বৃষ্টি শুরু হয়। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাক মধ্যকার ম্যাচটি বন্ধ রয়েছে। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের কারণে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। 

সর্বশেষ বজ্রপাতের পর অন্তত ১৫ মিনিট না পার হওয়া পর্যন্ত মাঠে নামবেন না দুই দলের খেলোয়াড়রা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দলকে ১৫ মিনিটের ওয়ার্ম-আপ সময় দেওয়া হবে। এরপরই দ্বিতীয়ার্ধের খেলা পুনরায় শুরু হবে।

ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস ছিল। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে বৃষ্টি কমে এলেও খেলা চলাকালীন আবারও শুরু হয় বৃষ্টিপাত।

ধীরে ধীরে তা তীব্র আকার ধারণ করে। স্টেডিয়ামের গ্যালারি ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে। দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এদিকে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স। ম্যাচের ১৪তম মিনিটে ইরাকের জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শটে গোল করেন তিনি।

সালমান/ 

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৫ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১০ এএম
এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

আবারও গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচে জোড়া গোল করার পর এবার ইরাকের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন ফ্রান্সের অধিনায়ক। তার একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে ইরাকের জালে বল জড়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন তিনি। চোখধাঁধানো সেই শট খুঁজে নেয় জাল।

এটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল। বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

সালমান/

গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩৭ এএম
গোল করেই রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
গোলের পর উদ্‌যাপনে কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ইরাকের জালে বল জড়াতে কিলিয়ান এমবাপ্পের সময় লাগল মাত্র ১৪ মিনিট। সেই গোলেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর পাশে নাম লেখালেন ফ্রান্সের অধিনায়ক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন এমবাপ্পে। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন তিনি। চোখধাঁধানো সেই শট খুঁজে নেয় জাল।

চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের তৃতীয় গোল। আর বিশ্বকাপের মঞ্চে তার মোট গোলসংখ্যা এখন ১৫।

এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা রোনালদো নাজারিওর রেকর্ড স্পর্শ করলেন ফরাসি ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান কিংবদন্তিও বিশ্বকাপে ১৫ গোল করেছিলেন।

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এমবাপ্পের ওপরে আছেন মাত্র দুজন। ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগের ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড গড়েন তিনি। আর ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা।

সালমান/

বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৮ এএম
বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বোগডানোভিচ
রাদে বোগডানোভিচ। ছবি: সংগৃহীত

বেলজিয়াম ও ইরানের বিশ্বকাপ ম্যাচ চলাকালে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের নিয়ে করা বর্ণবাদী মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সাবেক যুগোস্লাভিয়া ও আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড রাদে বোগডানোভিচ।

সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস-এ সম্প্রচারিত এক বিশ্বকাপ অনুষ্ঠানে ৫৬ বছর বয়সী এই বিশ্লেষক দাবি করেন, কৃষ্ণাঙ্গ খেলোয়াড়রা ৬০-৮০ মিনিটের পর মনোযোগ ধরে রাখতে পারেন না। বেলজিয়াম ডিফেন্ডার নাথান এনগয়ের ৬৬ মিনিটে লাল কার্ড পাওয়ার ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন।

ম্যাচ চলাকালীন বোগডানোভিচ বলেন, ‘আমি সবসময় বলেছি- আমি বর্ণবাদী নই, তবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের মধ্যে বেশিরভাগই ৬০ থেকে ৮০ মিনিট পর মনোযোগ হারিয়ে ফেলে। আমরা যখন খেলতাম, তখন ভুল এড়াতে নিজেদের খেলোয়াড়দের রক্ষা করতে হতো।’

উপস্থাপক তার মন্তব্যের বিরোধিতা করলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি এবং দাবি করেন, ‘অধিকাংশই মনোযোগ ধরে রাখতে পারে না।’

বোগডানোভিচের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তী সময়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বোগডানোভিচ বলেন, ‘কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে আমার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস এক বিবৃতিতে জানায়, বগদানোভিচ তাদের স্থায়ী কর্মী নন, তবে তিনি বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘নির্দিষ্ট একটি জাতিগোষ্ঠী নিয়ে করা মন্তব্যের জন্য আমরা দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

বিতর্কের পরদিনই আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের বিশ্লেষণের জন্য আবারও স্টুডিওতে দেখা যায় বোগডানোভিচকে।

সালমান/