ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাইকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার নেইমার কি আর খেলবে বিশ্বকাপ? পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’ রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ হারিয়ে যেতে বসা হলুদ পাহাড়ি কচ্ছপ উদ্ধার সাহাবিদের জন্য রাসুল (সা.) কী ধরনের পোশাক পছন্দ করতেন হাঁসের বাচ্চায় বদলে যাওয়া গ্রাম নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ বাংলা একাডেমিতে মানিক রফিক আজাদ ও চন্দ্রাবতীকে স্মরণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ঘুষ নেন দেবীগঞ্জের পিআইও! কূটনৈতিক সাফল্য পেল পাকিস্তান বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু ব্রিটেনে ১০ বছরে ৬ প্রধানমন্ত্রী, কেন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা? আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ ঘিরে বেরোবির স্মারক মাঠে উৎসবের আমেজ

অধিনায়ক স্টার্লিংকে হারাল আয়ারল্যান্ড

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম
অধিনায়ক স্টার্লিংকে হারাল আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। হাঁটুর চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসের সপ্তম ওভারে ডাইভিং ক্যাচ নিতে গিয়ে চোট পান স্টার্লিং। অজি ওপেনার জশ ইংলিসকে আউট করতে গিয়ে শক্ত মাটিতে হাঁটুর ওপর ভর করে পড়েন তিনি। এরপর মাঠ ছাড়েন এবং অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন সহ-অধিনায়ক লরকান টাকারের হাতে।

চোট নিয়েই রান তাড়ায় ব্যাট করতে নামেন স্টার্লিং। টিম ম্যানেজমেন্টকে জানান যে তিনি ব্যাট করতে পারবেন। তবে প্রথম বলেই সিঙ্গেল নিতে গিয়ে কয়েক কদম দৌড়ানোর পর তার হাঁটু বেঁকে যায়। বাধ্য হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আইরিশ অধিনায়ক।

স্টার্লিংয়ের বদলি হিসেবে ২০ বছর বয়সী অনভিষিক্ত উইকেটকিপার-ব্যাটার স্যাম টপিংকে দলে নিয়েছে আয়ারল্যান্ড। বর্তমানে চেন্নাইয়ে নর্দার্ন নাইটস দলের অফ-সিজন ক্যাম্পে আছেন টপিং। গত মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩১ গড়ে ২১৭ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৪০। এছাড়া বেন ক্যালিটজের হাতেও চোট থাকায় টপিংয়ের অন্তর্ভুক্তি দলকে বাড়তি বিকল্প দেবে।

ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স পরিচালক গ্রায়েম ওয়েস্ট বলেন, অস্ট্রেলিয়া ম্যাচের পর স্টার্লিংয়ের স্ক্যান রিপোর্টে লিগামেন্ট ক্ষতির প্রমাণ মিলেছে। ফলে তাকে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হচ্ছে। দ্রুতই তিনি দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন, আসন্ন হোম সামারের প্রস্তুতির জন্য।

ওয়েস্ট আরও জানান, চেন্নাইয়ে অবস্থান করায় টপিং দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারবেন। শ্রীলঙ্কার মতো কন্ডিশনে অনুশীলন করায় তার অভিজ্ঞতা দলকে সহায়তা করবে।

অনিক/

পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪৫ এএম
পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস
রবার্তো মার্তিনেস। ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে প্রত্যাশিত সূচনা করতে না পারলেও পর্তুগাল শিবিরে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন দলের প্রধান কোচ রবার্তো মার্তিনেস। কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছে ইউরোপের দলটি। তবে টেক্সাসের হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচের ভাষ্য, তার দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।

তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া পর্তুগালকে শুরু থেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না আসায় দলটির ওপর চাপ বেড়েছে। বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

এদিকে মিডফিল্ডার জোয়াও নেভেসকে ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ম্যাচ-পরবর্তী এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রোনালদোও দলের অন্যদের মতোই একজন খেলোয়াড়, যিনি দলকে সাহায্য করতে মাঠে নামেন। তবে মন্তব্যটি প্রসঙ্গছাড়া প্রচারিত হওয়ায় অনেকেই সেটিকে রোনালদোর প্রতি অসম্মান হিসেবে ব্যাখ্যা করেন। এর ফলে অনলাইনে সমালোচনা ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয় নেভেসকে।

এই পরিস্থিতি নিয়ে মার্তিনেস বলেন, ‘আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী। বিশ্বকাপে খেললে আলোচনা, সমালোচনা ও উত্তেজনা থাকবেই। এটি খেলারই অংশ। তবে আমাদের মনোযোগ শুধুই দলের পারফরম্যান্সে।’

তিনি আরও বলেন, ‘এখানে আসার আগের চেয়ে আমরা এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। দলে কোনো অভ্যন্তরীণ কোন্দল বা উত্তেজনা নেই।’

রোনালদোর প্রশংসা করে মার্তিনেস বলেন, ‘অধিনায়ক হিসেবে ও (রোনালদো) একটি উদাহরণ। নিজের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে ও অধিনায়কের মতোই প্রতিক্রিয়া দেখিয়েছে। ও দলে অবদান রাখতে চায় এবং আমাদের দলের জন্য ও এক অনন্য রোল মডেল।’

পাপ্পু/রিফাত/

নেইমার কি আর খেলবে বিশ্বকাপ?

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৪০ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:২৯ এএম
নেইমার কি আর খেলবে বিশ্বকাপ?
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় তিন বছর পর কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে জাতীয় দলে ফিরেছেন নেইমার। তবে পাঁচ সপ্তাহ আগে পাওয়া কাফ ইনজুরির (পায়ের পেশির চোট) কারণে চলতি বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি তার। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দেখা যাবে কি না, তিনি মাঠে নামার মতো পুরোপুরি ফিট কি না, তা নিয়ে এখন পুঙ্খানুপুঙ্খ হিসাব-নিকাশ করছেন সেলেসাওদের হেড কোচ।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপ শুরুর ঠিক পাঁচ সপ্তাহ আগে চোট পান। ফলে টুর্নামেন্টে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। তার এই অনুপস্থিতি ফুটবলপ্রেমীদের কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে। নেইমারের ক্যারিয়ার যেন সবসময়ই দুটি সমান্তরাল রেখায় চলেছে। একদিকে চোখ ধাঁধানো ফুটবল প্রতিভা, অন্যদিকে দীর্ঘ চোটের তালিকা; যা যেকোনো আশাবাদী সমর্থককেও শঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট।

নেইমার সর্বশেষ ২০১৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে খেলেছিলেন। সেই ম্যাচে তিনি হাঁটুতে গুরুতর আঘাত পান। এরপর থেকে সৌদি আরব এবং ব্রাজিলের ঘরোয়া লিগে খেলার সময় একের পর এক চোটে পড়ে প্রায় ৬৫০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। গত বছর নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে। কিন্তু বিধি বাম! চোটের পুনরাবৃত্তি আর নতুন নতুন বিতর্ক তার চেনা ছন্দ ও ধার ফিরে পাওয়ার লড়াইয়ে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে তার ম্যাচ টাইম পরিচালনা করা হয়েছে। তিনি কখনোই টানা চারটির বেশি ম্যাচ খেলেননি। এই সময়ে ১৫ ম্যাচে মাঠে নেমে করেছেন ৬টি গোল এবং করিয়েছেন আরও ৪টি। আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে ব্রাজিলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, তিনি ঠিক কবে নাগাদ ফিট হবেন কিংবা মাঠে ফিরলে সেই পুরোনো নেইমারকে পাওয়া যাবে কি না-তা নিয়ে নিশ্চিত ছিলেন না কেউই।

পুরোদমে অনুশীলনে নেইমার

গত সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলন শুরু করেছেন নেইমার। সোমবার (২২ মে) তিনি কোচ আনচেলত্তির অধীনে প্রথমবারের মতো দলের সঙ্গে কৌশলগত ও দলীয় অনুশীলনে অংশ নেন।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ছেড়ে গত বছর ব্রাজিলের কোচের দায়িত্ব নেন আনচেলত্তি।

সমীকরণ ও দলে চোটের ধাক্কা

বর্তমানে 'সি' গ্রুপে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় ব্রাজিল। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল করতে স্কটল্যান্ডের বিপক্ষে একটি বড় জয় প্রয়োজন সেলেসাওদের। বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতলে বা ড্র করলে এবং অন্য ম্যাচে মরক্কো যদি হাইতিকে হারাতে ব্যর্থ হয়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে 'রাউন্ড অব ৩২'-এ নিশ্চিতভাবেই পা রাখবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

থিওটোনিয়াস

এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৩১ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ১০:৪৩ এএম
এমবাপ্পে, ইয়ামালদের যুগেও মেসিই ফুটবলের ‘ফাইনাল বস’
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ লিওনেল মেসি। ছবি: এনডিটিভি

দিনটি ছিল ২০১৮ সালের ৩০ জুন। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন যখন মাঝপথেই থমকে গেল, তখন মাঠ ছাড়ার সময় লিওনেল মেসির বিষণ্ণ মুখ দেখে ধারাভাষ্যকার বলেছিলেন, 'নিশ্চয়ই এটাই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ, হয়তো দেশের জার্সিতেও শেষ। কারণ আগামী ২০২২ কাতার বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৫ বছর।'

সেদিন ধারাভাষ্যকার জানতেন না যে তার এই ভবিষ্যৎবাণী বাস্তবতা থেকে কতটা দূরে ছিল। সেই ম্যাচের পর মেসি ২০২২ সালে বিশ্বকাপ জিতেছেন, ২০২১ ও ২০২৪ সালে দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন এবং সবশেষ অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (১৭ গোল) রেকর্ড নিজের নামে করে নিয়েছেন।

৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি এখন আর আগের মতো গতিময় স্ট্রাইকার নন, সেটি স্বাভাবিক। বয়স বাড়ার সাথে সাথে তার খেলার গতি কিছুটা কমেছে। এখন তিনি মাঠ জুড়ে দৌড়ানোর চেয়ে দলের আক্রমণের মূল সুতাটি নিজের পায়ে রাখেন। তবে তার দূরপাল্লার শটের জাদু এবং খেলার নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনও অবিশ্বাস্য।

বর্তমান ফুটবলে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, ভিনিসিয়ুস জুনিয়র কিংবা তরুণ বিস্ময় লামিন ইয়ামালদের মতো প্রতিভাবান ফুটবলাররা বিশ্বমঞ্চে নিজেদের রাজত্ব তৈরি করছেন। ক্লাব ও দেশের হয়ে তারা দুর্দান্ত পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করছেন।

কিন্তু একটা বিষয় পরিষ্কার—বিশ্ব ফুটবলের পরবর্তী অবিসংবাদিত রাজা হতে হলে এই তরুণদের এখনও ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়িয়ে যেতে হবে, যিনি ফুটবলকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখে এই খেলার আসল 'ফাইনাল বস' বা শেষ কথা হয়ে উঠেছেন।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে ২ ম্যাচে ৫ গোল করে মেসি ইতিমধ্যেই নিজের জাত চেনাচ্ছেন। মাঠে এখন তিনি বল নিয়ে আগের মতো বিদ্যুৎগতিতে তীব্র দৌড় না দিলেও, ডি-বক্সের ঠিক বাইরে পজিশন নিয়ে নিখুঁত ফিনিশিং অথবা সতীর্থদের পাস দেওয়ার জাদুকরী ক্ষমতা দিয়ে সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছেন।

সবচেয়ে বড় বিষয় হলো এই বয়সেও মেসির মানসিক শক্তি ও খেলার প্রতি ক্ষুধা। এটি তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির। ইন্টার মায়ামির হয়ে কিছু ক্লাব ম্যাচ মিস করলেও দেশের প্রয়োজনে তিনি সবসময় প্রস্তুত। দলের তরুণ সতীর্থদের কাছে তার সম্মান ও গুরুত্বই প্রমাণ করে যে কেন তিনি ফুটবল ইতিহাসের সেরা বা 'গোট' (GOAT)। সূত্র: এনডিটিভি

আজহার/

নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১৬ এএম
নকআউটে ফ্রান্সের প্রতিপক্ষ কে? জেনে নিন রাউন্ড অব ৩২-এর সমীকরণ
চলমান বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে এ পর্যন্ত দুই ম্যাচে চার গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। | ছবি: রয়টার্স

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে কিলিয়ান এমবাপ্পের দল গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে। তবে শেষ ৩২-এর হাইভোল্টেজ নকআউট ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ কে হতে যাচ্ছে, তা নিয়ে ফুটবল ভক্তদের মাঝে তুমুল অংক ও সমীকরণ শুরু হয়েছে।

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘আই’ থেকে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই নকআউট পর্ব অর্থাৎ ‘রাউন্ড অব ৩২’-এ নিজেদের জায়গা পাকা করে ফেলেছে শক্তিশালী ফ্রান্স।

এবারের বর্ধিত ৪৮ দলের বিশ্বকাপে নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সরাসরি পরের রাউন্ডে যাবে। একই সাথে ১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দলও রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে।

গ্রুপ পর্বে ফ্রান্সের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। যদি ফ্রান্স নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন (শীর্ষ দল) হিসেবে শেষ করে, তবে রাউন্ড অব ৩২-এ তাদের মুখোমুখি হতে হবে অন্য কোনো গ্রুপের সেরা তৃতীয় স্থান অধিকারী দলের। আর কোনো কারণে শেষ ম্যাচে হিসাব ওলটপালট হলে এবং ফ্রান্স গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে গেলে, তাদের খেলতে হতে পারে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ দলের বিরুদ্ধে-যে গ্রুপে বর্তমানে রয়েছে মিশর, ইরান ও বেলজিয়ামের মতো দলগুলো।

গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোর ফলাফল এবং পয়েন্ট টেবিলের চূড়ান্ত রূপ প্রকাশ পাওয়ার পরেই নিশ্চিতভাবে জানা যাবে ফ্রান্সের নকআউট প্রতিপক্ষের আসল নাম। তবে বিশ্বকাপের এই নতুন ফরম্যাটের কারণে প্রথম নকআউট ম্যাচেই যেকোনো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। সূত্র: স্পোর্টস্টার

আজহার/

বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:০৬ এএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৯:১২ এএম
বেলজিয়াম দলে ফিরছেন জেরেমি ডোকু
ছবি: সংগৃহীত

পুত্রসন্তানের বাবা হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা উইঙ্গার জেরেমি ডোকু। সোমবার (২২ জুন) লন্ডনে তার স্ত্রী শিরীন এক পুত্রসন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয়েছে 'প্রেইজ'। বিশেষ এই মুহূর্তে পরিবারের পাশে থাকার পর মঙ্গলবারই বেলজিয়াম জাতীয় দলে যোগ দিচ্ছেন এই ফরোয়ার্ড।

বেলজিয়াম ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দলের চিকিৎসক ব্রাহিম হাসেন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, অসুস্থতার কারণে রবিবার ইরানের বিপক্ষে বেলজিয়ামের গোলশূন্য (০-০) ড্রয়ের ম্যাচটি মিস করেছিলেন ডোকু।

দলের চিকিৎসক হাসেন জানান, ’ডোকু বেশ কয়েকদিন ধরেই যথাযথ চিকিৎসা নিচ্ছিলেন। তাই এই বিশেষ মুহূর্তে কোনো রকম শারীরিক ঝুঁকি ছাড়াই বিমানে চড়ে পরিবারের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল তাকে। আমাদের মেডিকেল দলের ডক্টর ব্রেখট ডে কনিঙ্ক তার সঙ্গে ছিলেন। সবকিছু অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে; মা, বাবা এবং নবজাতক সবাই সুস্থ আছেন। জেরেমি আজ (মঙ্গলবার) সন্ধ্যায় সিয়াটলে দলের সাথে যোগ দেবেন।‘

এর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়ে (জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে) স্ত্রীর সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ থাকায় ডোকু ইউরোপে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় বেলজিয়ামের সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছিল তাকে।

সমালোচনার জবাবে বার্তা সংস্থা রয়টার্সকে ডোকু বলেছিলেন, ’ব্যক্তিগতভাবে জানতে চাইলে বলব, কেউই তার প্রথম সন্তানের জন্মের মুহূর্তটি মিস করতে চায় না। তবে আমি এটাও জানি, ফুটবলের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করতে হয়। আমি জানি ফেডারেশন খেলোয়াড়দের পাশে থাকে এবং তাদের পরিস্থিতি বোঝে। দেখা যাক কী করা যায়।‘

চলতি বিশ্বকাপে 'জি' গ্রুপে ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে মিশরের পেছনে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম (০ জয়, ০ হার, ২ ড্র)। আগামী শুক্রবার ভ্যাঙ্কুভারে গ্রুপের শেষ ম্যাচে আন্ডারডগ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। নকআউট পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে বেলজিয়ামের জয়ের কোনো বিকল্প নেই। তবে ম্যাচটি ড্র হলেও অন্যতম সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে তাদের সামনে।

থিওটোনিয়াস