ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস অনুশীলনে ফিরলেন নেইমার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি
Nagad desktop

ক্রীড়া পরিষদ চাইলেই পদ হারাবেন বিসিবির ১০ পরিচালক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০২:২৫ এএম
ক্রীড়া পরিষদ চাইলেই পদ হারাবেন বিসিবির ১০ পরিচালক
ছবি: সংগৃহীত, কোলাজ: খবরের কাগজ

পরিবর্তনের কথা বলে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার শাসনামলের অনেকটাই ছিল অনিয়মে ভরা। ৫ আগস্টের পটপরিবর্তনে অন্যতম নেতৃত্বদানকারী হওয়ায় ড. মোহাম্মদ ইউনূস সরকারের খুবই প্রভাবশালী উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি যা চেয়েছেন, তাই হয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি দিনকে রাত, আর রাতকে দিন করেছেন। তার এই প্রভাব খুবই দৃষ্টিকটুভাবে ফুটে উঠে ২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনে। যে নির্বাচন ছিল বিতর্কিত, সমালোচিত, অবৈধ হস্তক্ষেপে ভরা। আসিফ মাহমুদের এ রকম হস্তক্ষেপের কারণে ক্লাব কোটার সংগঠকদের একটি পক্ষ নির্বাচন বর্জন করেন। 

অন্যদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সংগঠকদের একটি পক্ষ কাউন্সিলরশিপ হারিয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালতে তাদের পক্ষে রায় দিলেও পরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গঠনতন্ত্রের বাইরে গিয়ে সেখানে হস্তক্ষেপ করে সেই রায়ের ওপর স্থগিতাদেশ নিয়ে আসেন। এ রকম অবস্থায় তাদের মাঝে যারা নির্বাচনে প্রার্থী ছিলেন, তারাও সরে দাঁড়ান। ফলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ পরিচালক অনেকটা বিনা বাধাতেই পরিচালক নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হলেও  তারা যখন-তখন পদ হারাতে পারেন। কারণ এরা সবাই নির্বাচিত হয়েছেন অ্যাডহক কমিটি থেকে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে অ্যাডহক কমিটি থেকে নির্বাচন করার কোনো বিধান নেই। ১০ পরিচালকের পদ এখন নির্ভর করছে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। ক্রীড়াঙ্গনের দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক আমিনুল হক বুলবুল। 

তিনি দায়িত্ব পাওয়ার পরই বিসিবির নির্বাচনের বিভিন্ন অনিয়ম, ত্রুটি-বিচ্যুতি, সরকারি হস্তক্ষেপ সামনে চলে আসতে থাকে। যেখানে দেখা যায় বিসিবির গঠনতন্ত্রের ৯ অনুচ্ছেদের ৯.১ ধারায় ক্যাটাগরি-১ থেকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাচিত ১০ পরিচালক সম্পূর্ণ অবৈধ। এরা সবাই নিজ নিজ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ প্রণীত ও জাতীয় সংসদে অনুমোদিত গঠনতন্ত্রের স্পষ্টভাবে উল্লেখ আছে অ্যাডহক কমিটির কেউ নির্বাচন করতে পারবেন না। অনুচ্ছেদ ২৮.২ ধারায় উল্লেখ করা হয়েছে, ‘অ্যাডহক কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশগ্রহণ করিতে পারিবেন না।’ 

আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর দেশের সব ক্রীড়া ফেডারেশনের পাশাপাশি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছিলেন। বিসিবির এই ১০ পরিচালক বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পান।  

তারা হলেন ঢাকা বিভাগের আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম, চট্টগ্রাম বিভাগের আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, বিভাগের খান আব্দুর রাজ্জাক ও মো. জুলফিকার খান, রাজশাহী বিভাগের মোহাম্মদ মোখলেসুর রহমান, রংপুর বিভাগের হাসানুজ্জামান, সিলেট বিভাগের রাহাত সামস এবং বরিশাল বিভাগের মো. শাখাওয়াত হোসেন। 

অনুচ্ছেদ ২৮.২ ধারায় অ্যাডহক কমিটির কর্ম পরিধি নিয়ে আরও উল্লেখ আছে, ‘এই কমিটি ৯০ দিনের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্নের লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সম্পন্ন করিবে। নির্বাচন সম্পন্ন হইবার পর অ্যাডহক কমিটি নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নিকট যথানিয়মে দায়িত্ব হস্তান্তর করিবে।’ সেখানে তারা নির্বাচন করা তো দূরের কথা, কাউন্সিলরই হতে পারেন না। 

কিন্তু আসিফ মাহমুদ কর্তৃক নির্দেশিত হয়ে তারা অনিয়মের আশ্রয় নিয়ে অবৈধ্যভাবে প্রথমে কাউন্সিলর, পরে পরিচালক নির্বাচিত হন। এই সব পরিচালকদের অনেকেই প্রথমে কাউন্সিলর হতে পারেননি। কিন্তু আসিফ মাহমুদের নির্দেশে আমিনুল ইসলাম বুলবুল নিজে স্বাক্ষর করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনীত করার জন্য চিঠি দেন। প্রথম চিঠিতে স্বাক্ষর করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনিই সব সময় স্বাক্ষর করে থাকেন।  

আমিনুল ইসলাম বুলবুল ও আসিফ আকবরকে পরিচালক করতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে আমিনুল ইসলাম বুলবুল প্রথমে ছিলেন না। মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে নির্বাচনের কয়েকদিন আগে আমিনুল ইসলাম বুলবুলকে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করে পরে কাউন্সিলর করা হয়। এরপর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমে পরিচালক, পরে একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। ২০২৫ সালের ২০ জানুয়ারি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, সেখানে আসিফ আকবরের নাম ছিল না। পরে মোহাম্মদ আশরাফুলের মতো একজনকে বাদ দিয়ে আসিফ আকবরকে অ্যাডহক কমিটিতে রেখে কাউন্সিলর করা হয়। তিনিও চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচন হন। 

বিসিবির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ‘সি’ ক্যাটাগরি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, ‘এসব অনিয়মের কারণেই তো আমরা আদালতে গিয়েছি। তারা যে অবৈধ্যভাবে নির্বাচন করেছে এটা জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখন জাতীয় ক্রীড়া পরিষদের উচিত হবে গঠনতন্ত্র লঙ্ঘন করার জন্য এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’ 

লক্ষ্মীপুর জেলা থেকে কাউন্সিলর হয়েছিলেন মঈনউদ্দিন চৌধুরী কামরু। অ্যাডহক কমিটিতে না থাকায় তার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায় তিনি বলেন, ‘এখানে কোর্টের রায়ের কোনো প্রয়োজনই হবে না। অ্যাডহক কমিটিতে থেকে নির্বাচন করার এখতিয়ার নেই। গঠনতন্ত্র অনুযায়ী করতে হবে। গঠনতন্ত্র তো পরিবর্তন হয়নি। তার মানে ক্ষমতার জোর করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বের করে দেওয়া প্রয়োজন। শুধু ১০ পরিচালক নয়, সব জেলা ও বিভাগের কাউন্সিলর বাদ দেওয়া উচিত।’ সিলেট জেলা থেকে কাউন্সিলর হয়েছিলেন কাইয়ুম চৌধুরী। পরে আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত চিঠি দিয়ে অ্যাডহক কমিটি থেকে নাম পাঠাতে বলা হয়। কিন্তু দ্বিতীয় দফা  কারো নাম পাঠাননি সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম। 

বর্তমানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিসিবির নির্বাচনে কী পরিমাণ অনিয়ম আর হস্তক্ষেপ হয়েছে, তা আমার জেলার উদাহরণই যথেষ্ট। আমার নাম প্রথমে গিয়েছিল। পরে অ্যাডহক কমিটি থেকে নাম পাঠাতে বলা হলে জেলা প্রশাসক কোনো নাম পাঠাননি। কিন্তু সিলেট জেলার কাউন্সিলার শূন্য থাকেনি।  গঠনতন্ত্র উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের উচিত হবে এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।’ এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বলেন, ‘এনএসসি আইন, বিধি বিধান এবং  স্থানীয় ও জাতীয় ক্রীড়া সংস্থার যে গঠনতন্ত্র আছে তার বাইরে যাবে না।’ ১০ জন পরিচালক গঠনতন্ত্রের বাইরে গিয়ে নির্বাচন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘ এটা যেহেতু আমি জানি না। না জেনে আমি আসলে জবাব দিতে পারবো না। এতে আমার ভুল হয়ে যেতে পারে।’ বিসিবির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন সু্প্রিম কোর্টের সিনিয়র আইনজীবি মোহাম্মদ হোসাইন। গঠনতন্ত্রের বাইরে গিয়ে তারা কিভাবে নির্বাচন করলেন জানাতে চেয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি ফোর রিসিভ করেননি।

বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭ এএম
বিশ্বমঞ্চে নিস্তেজ রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বাস করা কঠিন হতে পারে, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমানে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে গোলখরায় ভুগছেন।

আজ (১৭ জুন) ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান শুরু করেছেন রোনালদো। তার দলকে ১-১ গোলে রুখে দিয়েছে ডিআর কঙ্গো। এটা ছিল পর্তুগিজ যুবরাজের জন্য ঐতিহাসিক ম্যাচ। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন তিনি।

বিশেষ মাইলফলকের ম্যাচটি দারুণ কিছু করে রাঙাতে পারেননি সিআর সেভেন। টুর্নামেন্টে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর, রোনালদো এখন বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচ (!) গোলশূন্য রয়েছেন।

২০২২ বিশ্বকাপে রোনালদো চার ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন, ঘানার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাওয়া একটি পেনাল্টি থেকে। আর ২০২৪ ইউরোর পাঁচ ম্যাচে তিনি একবারও গোল করতে পারেননি।

অনিক/

রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:০২ এএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:১৭ এএম
রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়েছে ডিআর কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের পর প্রথম পয়েন্ট পেল তারা। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

বুধবার (১৭ জুন) হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় পর্তুগাল।

ম্যাচের ৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে হেডে গোল করেন জোয়াও নেভেস। এতে ১-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই গোল হজম করতে হয় তাদের। 

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা ইওয়ানে উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। এতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পায় আফ্রিকার দেশটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারত পর্তুগাল। যদি জোয়াও ক্যানসেলোর অ্যাক্রোবেটিক বাইসাইকেল কিকে করা গোলটি অফসাইডের কারণে বাতিল না হতো। এরপর সুযোগ আসে কঙ্গোর, এগিয়ে যাওয়ার। কিন্তু কেদ্রিক বাবাম্বুর জোরালো শটে বল পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় তারা।

জয়ের খোঁজে একের পর এক চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি পর্তুগাল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচ।

সালমান/

অনুশীলনে ফিরলেন নেইমার

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৪৪ এএম
অনুশীলনে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ডান পায়ের কাফের ইনজুরিতে এক মাস ধরে মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড বুধবার (১৭ জুন) নিউ জার্সির মরিস্টাউনে দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য অংশ নেন।

বিশ্বকাপ চলাকালে এই প্রথমবার ব্রাজিল দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল নেইমারকে। রাফিনিয়া, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনিয়োর সঙ্গে প্রাথমিক অনুশীলন করার পর তিনি কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেন।

গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফের চোটে পড়েন নেইমার। এরপর থেকে তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি। তবে চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রেখেছে ব্রাজিল।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। গ্রুপপর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ হাইতি, এরপর স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছেন। 

তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচে নেইমারকে না খেলিয়ে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে দলের মেডিকেল স্টাফদের।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। দীর্ঘ পুনর্বাসন ও একাধিক চোটের কারণে প্রায় ৭০০ দিন জাতীয় দলের বাইরে কাটাতে হয়েছে তাকে।

সালমান/

বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ১২:১৪ এএম
বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো
ছবি: সংগৃহীত

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই ইতিহাস গড়ল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেল তারা। সুবাদে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করেছে আফ্রিকার দেশটি।

বুধবার (১৭ জুন) হিউস্টনে গ্রুপ ‘কে’-র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামে দুইদল।

ম্যাচের শুরুতে মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালকে এগিয়ে নেন জোয়াও নেভেস। পেদ্রো নেতোর পাস থেকে হেডে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করেন তিনি। পর্তুগালের জার্সিতে পেয়ে যান চতুর্থ গোলের দেখা। 

শুরুর লিড ধরেই এগিয়ে যেতে থাকে পর্তুগাল। প্রথমার্ধ প্রায় শেষের দিকে। চলছিল যোগ করা সময়ের পঞ্চম মিনিটের খেলা। এমন সময় চমক দেখাল কঙ্গো। পেয়ে গেল বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল। এই ঐতিহাসিক গোলের নায়ক ইওয়ানে উইসা। 

শর্ট কর্নার থেকে গড়ে ওঠে আক্রমণ, আর্থার মাসুয়াকুর নিখুঁত ক্রসে ফাঁকা থাকা উইসা চমৎকার এক গ্ল্যান্সিং হেডে বল জালে পাঠিয়ে দেন। তা ঠেকানোর কোনো সুযোগই পাননি দিয়োগো কস্তা। এতে শেষ মুহূর্তে ১-১ গোলে সমতায় ফেরে কঙ্গো। তাদের গোলের পর শেষ হয় প্রথমার্ধ।

সালমান/

মেসির পর রোনালদোর কীর্তি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৯ পিএম
মেসির পর রোনালদোর কীর্তি
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো

২০২২ কাতার বিশ্বকাপেই অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু তাদের ভুল প্রমাণ করে আরও এক বিশ্বকাপে নাম লেখালেন তারা।

বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে দারুণ হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু করেন মেসি। এতে দেশের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়েন তিনি।

মেসির পর এই কীর্তি গড়লেন রোনালদো। আজ রাতে ডিআর কঙ্গোর বিপক্ষে নেমেছেন তিনি। এর মধ্য দিয়ে তিনিও পর্তুগালের জার্সিতে ষষ্ঠ বিশ্বকাপে নামার কীর্তি গড়লেন। 

মেসি-রোনালদোর মতো মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়াও এই কীর্তি গড়েছেন। তবে ২০০৬ ও ২০১০ আসরে স্কোয়াডে থাকলেও তার মাঠে নামার সুযোগ হয়নি। এবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি।

সালমান/