ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
‘লাভ তো দূরের কথা বাড়ি থেকে টাকা দিতে হচ্ছে’ ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ১৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল সুইজারল্যান্ডে জনসংখ্যা ১ কোটিতে সীমিত করতে গণভোট রাজশাহীতে বৈরী আবহাওয়ায় লিচুর সর্বনাশ সেলিনা হোসেনের জন্মদিন আজ ময়মনসিংহে হামে উৎকণ্ঠা আর জীবন বাঁচানোর লড়াই ১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের অজিদের আজ ধবলধোলাই করার লগন হাতি বনাম লা ত্রির লড়াই বিশ্বাসের সমুদ্রে ফন ডাইকের তরি ১৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের স্বপ্নের জাদুকর মুসিয়ালা পথপ্রদর্শক বাকুনা ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল পরাশক্তি জার্মানির সামনে পুঁচকে কুরাসাও ডার্কহর্স জাপান, সতর্ক নেদারল্যান্ডস ব্রাজিলের শুরুর একাদশে চমক অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত ৯২ বছর ধরে বিশ্বকাপে প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, ভাঙছে ৪০ বছরের ঐতিহ্য পেনাল্টিতে এমবোলোর গোল, এগিয়ে সুইজারল্যান্ড ফিটনেস প্রশ্নে রোনালদো, ‘আমাকে খেলতে দেখেননি?’ ‘জাপানি মেসি’র সঙ্গী উয়েদা এমবাপ্পের সমালোচনা ‘অতিরিক্ত ও অন্যায়’ দেড় দশকের জ্বালানিনীতি ছিল আমদানিনির্ভর: তথ্যমন্ত্রী ইরানের অনুশীলন মাঠের পাশে মরদেহ উদ্ধার ওয়ানডে সিরিজ বাংলাদেশ ইমার্জিংদের
Nagad desktop

রোমাঞ্চ নিয়ে চীনের সামনে বাংলাদেশ

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
রোমাঞ্চ নিয়ে চীনের সামনে বাংলাদেশ
ছবি: খবরের কাগজ

নারী এশিয়ান কাপের শিরোপা অক্ষুণ্ণ রাখার প্রতিজ্ঞা নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছে চীন। ৯ বারের চ্যাম্পিয়নদের জন্য ফাইনাল খেলতে না পারাটাই হবে বড় ব্যর্থতা। নিজেদের অভিষেক আসরে কিনা এমন একটি দলের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। তাই বলে আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা কিন্তু মোটেও ভীত নন। বরং রোমাঞ্চ নিয়ে এশিয়ান মঞ্চে নিজেদের মেলে ধরার অপেক্ষায় তারা। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে আজ ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।

এশিয়ান কাপে যে বাংলাদেশকে চীনের মুখোমুখি হতে হবে, এটি আসরের গ্রুপ চূড়ান্ত হওয়ার সময় থেকেই সবার জানা। শুধু চীন নয়, পিটার বাটলার শিষ্যদের লড়তে হবে উত্তর কোরিয়া, উজবেকিস্তানের সঙ্গেও। শক্তিতে এই দলগুলোও পিছিয়ে নেই। এসব নিয়ে অনেক কথাই হয়েছে। বাংলাদেশের পর্যাপ্ত প্রস্তুতি আদৌ হয়েছে কি না, এ নিয়েও কম কথা হয়নি। তবে এখন আর এসব আলোচনার সময় নেই। সিডনিতে গত কদিনে বাংলাদেশ দলের অনুশীলন দেখে মনে হলো খেলোয়াড়রাও আর অতীত নিয়ে পড়ে নেই। বিশেষ করে টুর্নামেন্টের আবহে ঢুকে পড়ার পর সবার মন কেবলই সামনের তিনটি ম্যাচ নিয়ে।

এমনকি বাংলাদেশ কোচ পিটার বাটলারও যেন বদলে যাওয়া এক মানুষ। অস্ট্রেলিয়ায় পাড়ি দেওয়ার আগে ঢাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পর্যাপ্ত প্রস্তুতি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যদিও রসিকতা করে বলেছেন, ‘আমরা গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি।’ তবে এদিন আর কোনো রকম ক্ষোভ বা অসন্তুষ্টির বহিঃপ্রকাশ তার মধ্যে পাওয়া যায়নি। বাটলার আসলে এসব নিয়ে নতুন করে কিছু আর বলতে চান না। বরং এশিয়ান মঞ্চে নিজ দলের অভিষেকের আগে এই ইংলিশকেও যেন রোমাঞ্চ ছুঁয়ে গেছে। গতকালের সংবাদ সম্মেলনে বেশ নির্ভার লেগেছে তাকে। অধিনায়ক আফঈদাকে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন তিনি হাসিমুখে। প্রশ্নোত্তর পর্বে কখনো কখনো রসিকতাও করেছেন।

এই বাটলারের চোখে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭তম স্থানে থাকা চীন কেবল পরাশক্তিই নয়। তার কথায় চীন ‘সুপার ফান্ডেড দল’। সেখানে এশিয়ান মঞ্চে বাংলাদেশ নতুন। র‌্যাঙ্কিংয়ে অবস্থান ১১২তম। বাটলার তাই চীন-বাংলাদেশ লড়াইকে ডেভিড বনাম গোলিয়াথের লড়াই বলেও মন্তব্য করেছেন। কিন্তু তার পাশে বসেই বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার বলে দিয়েছেন, ‘আমরা সবাই জানি চীন অনেক শক্তিশালী দল। গতবারের চ্যাম্পিয়ন দল তারা। তাদের সঙ্গে খেলতে পারাটাও সৌভাগ্যের এবং আমরা অনেক কিছু শিখব। কিন্তু মাঠে তো আর ছেড়ে দেব না। আমরা অবশ্যই লড়াই করব। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

তবে পিটার বাটলার বারবার বাংলাদেশের সমর্থকদের বাস্তববাদী হতে বলেছেন। মাথায় রাখতে বলেছেন লড়াইটা কেমন দলের বিপক্ষে। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন সুন্দর ফুটবল উপহার দেওয়াই হবে তার দলের লক্ষ্য, ‘আমরা সততার সঙ্গে খেলব। আমরা ছোট দল হতে পারি, কিন্তু খেলোয়াড়দের হৃদয় বড়। তারা দেশের জন্য ভালো করতে চাই। আমরা আমাদের ফুটবল খেলব, মানুষের মন জয় করব।’
চীনের আক্রমণের ঢেউ সামলানোই এ ম্যাচে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে বাটলার বলে দিয়েছেন তিনি দলকে তার পছন্দের হাইলাইন ডিফেন্স কৌশলেই খেলাবেন। তার কথায়, ‘ফলাফল যা-ই হোক, আমরা বাস পার্ক করার মতো দল নই। আমি চাই মেয়েরা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরুক এবং স্বাধীনভাবে ফুটবল খেলুক।’

এদিকে শিরোপা ধরে রাখার মিশনে আসা চীন বাংলাদেশকে বেশ সমীহই করছে। দলটির কোচ আন্তে মিলিচিকের কাছে বাংলাদেশের এক সাংবাদিক তো জানতেই চাইলেন, লড়াইটাকে তিনি অসম লড়াই হিসেবে দেখছেন কি না। উত্তরে এই অস্ট্রেলিয়ান বলেছেন, ‘বাংলাদেশ একটি তরুণ এবং পরিশ্রমী দল। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে অনেক বিনিয়োগ হয়েছে এবং তাদের খেলার মান অনেক বেড়েছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা আগামীকাল একটি কঠিন ম্যাচের প্রত্যাশা করছি।’ চীন অধিনায়ক উ হাইয়ানের কথায়, ‘বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে নিচে থাকলেও আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না। ধাপে ধাপে এগোতে চাই আমরা। যেহেতু প্রথম ম্যাচ, তাই কিছু চ্যালেঞ্জ থাকবে। তবে আমি বিশ্বাস করি, আমরা ইতিবাচক পারফরম্যান্স দেখাতে পারব।’

চীন চায় ইতিবাচক পারফরম্যান্স দেখাতে। বাংলাদেশও চায় এশিয়ান ফুটবলের অভিষেকে সুন্দর ফুটবল উপহার দিতে। জয়-পরাজয় ছাপিয়ে আজ না হয় সুন্দর ফুটবলেরই জয় হোক।

১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:২৭ এএম
১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম গোল জন ম্যাকগিনের
ছবি: সংগৃহীত

ক্রেইগ বার্লির পর প্রথম স্কটিশ খেলোয়াড় হিসেবে ফিফা বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন জন ম্যাকগিন। রবিবার বস্টন স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ম্যাচে বল জালে জড়িয়ে তিনি এই ইতিহাস গড়েন।

অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার ম্যাচের ২৮তম মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে একটি শট নেন, যা ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে হাইতির গোলরক্ষককে ফাকি দিয়ে জালে জড়ায়। এই গোলের মধ্যদিয়ে স্কটল্যান্ড ১-০ এগিয়ে যায়।

১৯৯৮ সালের বিশ্বকাপের পর এটিই বিশ্বমঞ্চে স্কটল্যান্ডের প্রথম গোল। সেবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বার্লির করা গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দলটি।

সর্বশেষ ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর আবারও বৈশ্বিক এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। এবার তাদের মূল লক্ষ্য ইতিহাসের প্রথমবারের মতো গ্রুপ পর্বের বৈতরণী পার হয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া।

সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৭ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৬:২৮ এএম
সমতায় বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের
ছবি: সংগৃহীত

মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। ফেবারিটদের রীতিমতো নাচিয়েছে তারা। ২১ মিনিটে পিছিয়ে পড়লেও ৩২ মিনিটে ভিনিসিয়ুসের গোলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। 

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচে দুদলের লড়াই হয়েছে বেশ। 

মরক্কোর হাই প্রেসিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক আক্রমণ চালিয়েছে মরক্কো। প্রথম ৩০ মিনিটেই ১২টি শট নেয় তারা। 

ম্যাচের ২১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তাতে ১-১ গোলে সমতায় ফিরে ব্রাজিল। 

ম্যাচজুড়ে মাঝমাঠ ভুগিয়েছে ব্রাজিলকে। কাসেমিরো ও লুকাস পাকুয়েতা নিজেদের মেলে ধরতে পারেনি। যার প্রভাব পড়েছে ম্যাচে। এরপরও ভিনিসিয়ুসের করা গোলের সুবাদে ড্র নিয়ে মাঠে ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এসজি/

ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৪:৫৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৫:১৫ এএম
ভিনিসিয়ুসের গোলে সমতায় ফিরল ব্রাজিল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-মরক্কো। ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চেপে ধরে গত আসরের সেমিফাইনালিস্টরা। ম্যাচের ২১ মিনিটে গোল আদায় করে এগিয়ে যায় তারা। তবে ৩২তম মিনিটে মরক্কোর জালে বল জড়িয়ে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় দুদলের লড়াই।

ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রাখে মরক্কো। ম্যাচের ১৪ মিনিটে দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইগর থিয়াগো। ভিনিসিয়ুসের দারুণ ক্রসে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পান তিনি। কিন্তু তা জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এর কয়েক মিনিট পরেই গোলের সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপে পুড়ে ব্রাজিল।  

২১ মিনিটে গোল হজম করে বসে তারা। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। দ্রুতই ম্যাচে ফিরে তারা। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তার গোলে ১-১ সমতায় ফিরে বিরতিতে যায় ব্রাজিল। 

সালমান/ 

ব্রাজিলের শুরুর একাদশে চমক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:২৪ এএম
ব্রাজিলের শুরুর একাদশে চমক
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো, যারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আর এই ম্যাচের জন্য শুরুর একাদশে এসেছে চমক।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো মরক্কোর বিপক্ষে ম্যাচে দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও ম্যাথিউস কুনহার নাম সামনে এনেছিল। তবে শুরুর একাদশে তাদের সুযোগ মেলেনি। ইবানিয়েজ, দগলাস সান্তোস ও ইগর থিয়াগোকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, মার্কুইনহোস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

মরক্কো একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), নুসাইর মাজরাউই, আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিওপ, শাদি রিয়াদ, এল আইনাউই, আইয়ুব বুয়াদ্দি, উনাহি, ব্রাহিম দিয়াজ, সাইবারি ও বিলাল এল খানুস।

সালমান/

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:৪৪ এএম
অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত
ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে ছিল কাতার। কিন্তু অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা। বুয়ালেম খাউকি হেডে গোল দিয়ে ম্যাচ ১-১ সমতায় ফেরান। শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে বাজিমাত করেছে কাতার। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের দেখা পেল এশিয়ার দেশটি।

শনিবার (১৩ জুন) রাত ১টায় গ্রুপ ‘বি’-এর ম্যাচে মুখোমুখি হয় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল বা আক্রমণে কাতারকে চাপে রাখে সুইসরা। ১৩ মিনিটে তারা সুযোগ পায় গোল করার। ব্রিল এমবোলোর হেডে বল নিচে নামার পর সেটির দিকে দ্রুত ছুটে যান রেমো ফ্রয়লার। বলের কাছে পৌঁছালে কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা ফাউল করে বসেন তাকে। রেফারি তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজান এবং আবুনাদাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন এমবোলো।

প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সুইজারল্যান্ড। কাতারও তা শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে কাতার। এতে কাতারের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে সুইসদের। 

এর আগে, গ্রুপ ‘বি’-এর প্রথম ম্যাচে গতকাল রাতে স্বাগতিক কানাডা মুখোমুখি হয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনার। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। 

সালমান/