ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’

আন্তর্জাতিক মানের ইনিংসে বাংলাদেশকে জেতালেন হৃদয়

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
আন্তর্জাতিক মানের ইনিংসে বাংলাদেশকে জেতালেন হৃদয়
ছবি: সংগৃহীত

লক্ষ্য তাড়ায় ধস ধরেনি বাংলাদেশের টপ-অর্ডারে। তবে সাইফ হাসান, তানজিদ হাসান তামিম এবং লিটন দাসের ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে জয় থেকে অনেক দূরেই ছিল বাংলাদেশ দল। সেই দূরত্ব ঘুচিয়ে দিলেন তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক মানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনি বাংলাদেশকে হাসিয়েছেন জয়ের হাসি।

আজ (২৭ এপ্রিল) চট্টগ্রামে নিউজিল্যান্ডকে ৬ উইকেট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৮২ রান তুলে সফরকারীরা। জবাবে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচ উইনার হৃদয় অপরাজিত ছিলেন ৫১ রানে। টি-টোয়েন্টিতে এটা তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। তার দিনে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারীও।

লক্ষ্য তাড়ায় সাইফ এবং তানজিদের শুরুটা ভালো ছিল। ৫.৩ ওভারে সাইফ আউট হওয়ার আগে বাংলাদেশের খাতায় যোগ হয় ৪১ রান। টাইগার ওপেনারকে ক্যাচ বানান নাথান স্মিথ। ১৬ বলে সাইফের ১৭ রানের ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কার মার। সমান সংখ্যক বাউন্ডারি হাঁকিয়ে থামেন অধিনায়ক লিটন দাস। ইশ সোধির বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ২১ রান (১৫ বলে)।

সাজঘরে ফেরা তৃতীয় ব্যাটার তানজিদ। উইকেটে কিছুটা সময় থাকলেও তেমন কিছুই করতে পারেননি তিনি। ২৫ বল খেলে ১ চারে করেন ২০ রান। তখন ১০.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭৭ রান। অবশিষ্ট ৫৯ বলের জয়ের জন্য আরও ১০৬ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। কঠিন সমীকরণ সহজ হচ্ছিল হৃদয়-ইমনের ঝড়ো তাণ্ডবে। দুজনের ২৮ বলের জুটিকে আসে ৫৭ রান। ১৫তম ওভারে ইমন থামেন ২৮ রান করে। তার ১৪ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কার মার।

ইমন ফেরার পর বাংলাদেশ শিবিরে হারের ভয়টা সেকেন্ডের জন্যও অনুভূত হতে দেননি হৃদয় এবং শামীম। ২১ বলের ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই ছাড়েন তারা। ২৭ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত ছিলেন হৃদয়। ৩১ রান করা শামীম ছিলেন আরও বিধ্বংসী। তার ১৩ বলের ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা।

অনিক/ 

অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। আজ (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে।

তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অস্ট্রিয়ার বেশ কয়েকজন দারুণ ফুটবলার রয়েছে। তারা দল হিসেবে অত্যন্ত গোছানো, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে হাই-প্রেস করে খেলে এবং তাদের আক্রমণগুলো বেশ সোজাসুজি ও গতিময়। আমরা দেখেছি, তারা এমন এক প্রতিপক্ষ যাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হবে।’

অন্যদিকে, রালফ রাঙ্গনিকের অধীনে থাকা অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জর্ডানকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। ফলে দুই জয়ী দলের মুখোমুখি লড়াইটি হতে যাচ্ছে বেশ উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্কালোনিও মানছেন এমনটা। তার কথায়, ‘যেহেতু আমরা দুজনেই প্রথম ম্যাচ জিতে এসেছি, তাই লড়াইটা আরও উপভোগ্য হতে পারে। বিশ্বকাপ মানেই কঠিন পরীক্ষা। ম্যাচের সংখ্যা বাড়লেও এখানে কোনো ম্যাচই সহজ নয়। বিশ্বকাপের গ্রুপ পর্ব সবসময়ই জটিল হয়ে থাকে।’

টুর্নামেন্টের শুরুতে কিছু অঘটন বা চমকপ্রদ ফলাফল দেখা গেলেও শেষ পর্যন্ত পরাশক্তিরাই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে বলে বিশ্বাস আর্জেন্টিনা কোচের, ‘শীর্ষ দলগুলো শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবেই। প্রতিদ্বন্দ্বিতা করার মতো অনেক ভালো দল আছে এবং নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত কঠিন বিশ্বকাপ হতে যাচ্ছে।’

দল নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, ‘দলের পারফরম্যান্স যতই দারুণ হোক না কেন, একজন কোচ হিসেবে আপনাকে সবসময় খুঁতগুলো খুঁজে বের করতেই হবে। প্রতিটি কোচের চিন্তাভাবনাই যৌক্তিকভাবে এমন হয়। অন্য সব দলের মতো আমাদেরও কিছু দুর্বল জায়গা আছে এবং আশা করি প্রতিপক্ষরা আমাদের সেই দুর্বলতাগুলো ধরতে পারবে না।’

পাপ্পু/অনিক/

টিভিতে আজকের খেলা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৪ এএম
টিভিতে আজকের খেলা
ছবি: সংগৃহীত

ফুটবল (সরাসরি)
২০২৬ ফিফা বিশ্বকাপ
আর্জেন্টিনা-অস্ট্রিয়া, রাত ১১টা
ফ্রান্স-ইরাক, রাত ৩টা
নরওয়ে-সেনেগাল
আগামীকাল সকাল ৬টা
জর্ডান-আলজেরিয়া
আগামীকাল সকাল ৯টা
বিটিভি, টি স্পোর্টস, সময় টিভি

অনিক/

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল মিশর

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:২৮ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:৫২ এএম
নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারাল মিশর
ছবি: সংগৃহীত

বেলজিয়ামের বিপক্ষে ১-১ ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল মিশর। তবে দ্বিতীয় ম্যাচেই আসল রূপে ফিরলেন মোহাম্মদ সালাহ ও তার সতীর্থরা। আজ (২২ জুন) ভ্যাঙ্কুভারে ‘জি’ গ্রুপের ম্যাচে দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মিশর। দলের জয়ের জালের দেখা পান সালাহ। অপর দুই গোল করেন মোস্তফা জিকো এবং ট্রেজেগুয়েত।

ম্যাচের স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুটা স্বপ্নীল ছিল নিউজিল্যান্ডের, যারা তারা উদ্বোধনী ম্যাচে ইরানের সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে। কিন্তু দুর্ভাগ্য তাদের! মাত্র ১৫ মিনিটে মিশরের জালে বল পাঠিয়েও জয়ের দেখা পায়নি নিউজিল্যান্ড। মাঠ ছেড়েছে বিদায়ের শঙ্কা নিয়ে।

নিউজিল্যান্ডকে স্বপ্নীল শুরুটা উপহার দেন ফিন সুরম্যান। তার গোলেই লিড পেয়েছিল তাসমান পাড়ের দেশটি। এমনি লিড আগলে বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় প্রেক্ষাপট, যা লিখে যায় মিশরের জয়ের গল্প। ৫৮ মিনিটে সমতায় ফেরার স্বস্তি ফেরে আফ্রিকান দলটির ভক্তদের মাঝে। গোল করেন জিকো।

এরপর মিশরীয় ফুটবল জাদুকরের জাদু। ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। ৮২ মিনিটে নিউজিল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ট্রেজেগুয়েত। পুরো ম্যাচে নিউজিল্যান্ডের গোলমুখে তাদের শট ছিল ৭টি। সবমিলিয়ে শট নেয় প্রায় ২০টি। ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে তুলে নেয় স্বস্তির জয়।

এক জয়েই ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে মিশর। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে তাদের অর্জন ৪ পয়েন্ট। পরের দুই স্থানে রয়েছে ইরান এবং বেলজিয়াম। দুই দলেরই পয়েন্ট সমান ২। মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে নিউজিল্যান্ড।

এদিকে, জয়ের দিনে ‘ফারাও’ শিবিরে সামান্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল ম্যাচের শেষ মুহূর্তের একটি ইনজুরি, যা টুর্নামেন্টের নিয়মে ‘কনকাশন সাবস্টিটিউট’ (মাথায় আঘাতজনিত কারণে অতিরিক্ত খেলোয়াড় পরিবর্তন) ব্যবহারের সুযোগ তৈরি করে দেয়।

ম্যাচের অতিরিক্ত সময়ে (স্টপেজ টাইম) মিশরের বদলি ডিফেন্ডার হোসাম আবদেলমাজিদ প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাতের আঘাতে মুখে চোট পান। আঘাতের তীব্রতায় তার চোখ ও মুখের পাশটা ফুলে যায়। প্রাথমিক চিকিৎসার পর তিনি উঠে দাঁড়ালেও তাকে আর মাঠে রাখার ঝুঁকি নেয়নি দল। যেহেতু মিশর ইতোমধ্যেই তাদের নির্ধারিত ৫ জন খেলোয়াড় পরিবর্তনের কোটা শেষ করে ফেলেছিল, তাই নিয়মানুযায়ী তার পরিবর্তে মোহামেদ আবদেলমোনেমকে ‘কনকাশন সাবস্টিটিউট’ হিসেবে মাঠে নামানো হয়।

থিওটোনিয়াস

রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য?

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
রোনালদোকে পাস দেওয়ার জন্য খেলোয়াড়রা কি বাধ্য?
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া মামুলি ম্যাচের পর সমালোচকরা প্রশ্ন তুলেছেন যে, ৪১ বছর বয়সী রোনালদোর গতিশীলতার অভাব পর্তুগালের জয়ের সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে কি না।

রবিবার (২১ জুন) বিশ্বকাপের নিষ্প্রভ উদ্বোধনী ম্যাচে অভিজ্ঞ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ভূমিকা নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর পর্তুগালের উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও জোর দিয়ে বলেছেন যে, তার সতীর্থরা তাকে পাস দেওয়ার জন্য কোনো চাপ অনুভব করেননি।

তিনি বলেন, যদি অন্য সতীর্থরা আক্রমণের জন্য আরও ভালো অবস্থানে থাকে, তাহলে খেলোয়াড়দের রোনালদোকে পাস দেওয়ার বাধ্যবাধকতা অনুভব করার কোনো প্রশ্নই ওঠে না।

কনসেইসাও বলেন, ‘আমরা তাকে বল পাস করার প্রয়োজন অনুভব করি না। আমার মতে যে সবচেয়ে ভালো অবস্থানে এবং অরক্ষিত আছে, আমি তাকেই পাস দিই। রোনালদোকে দলের আর দশজন সদস্যের মতোই দেখা হয়, যেখানে দলের সম্মিলিত কার্যকারিতার জন্য প্রত্যেক ব্যক্তিরই প্রয়োজন।’

থিওটোনিয়াস

বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৯:২৬ এএম
বিশ্বকাপের মঞ্চে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, অনন্য এক ইতিহাসের সামনে ফরাসি মহাতারকা
বিশ্বকাপে মাত্র ১৫ ম্যাচ খেলেই ১৪টি গোল করার কীর্তি গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: রয়টার্স

ফুটবল ইতিহাসের পাতায় আরেকটি রাজকীয় অধ্যায় যোগ করতে যাচ্ছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফিফা বিশ্বকাপে 'গ্রুপ আই'-এর ম্যাচে আজ সোমবার যখন ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে, তখন দশম ফরাসি খেলোয়াড় হিসেবে শততম (১০০) ম্যাচ খেলার অনবদ্য মাইলফলক স্পর্শ করবেন তিনি।

২৭ বছর বয়সী এই তারকার জন্য এই বিশেষ মাইলফলকটি এমন এক সময়ে আসছে, যার মাত্র এক সপ্তাহ আগেই তিনি ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। গত ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে এমবাপ্পে জোড়া গোল করেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়ায় ৫৮-তে, যা ওলিভিয়ের জিরুদের করা আগের সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

রবিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, 'জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। ১০০টি ম্যাচ খেলা সত্যিই একটি ঐতিহাসিক ব্যাপার। আর সেটা যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তবে তো কথাই নেই।'

২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্স দলের হয়ে এমবাপ্পের অভিষেক হয়েছিল। সোমবার মাঠে নামলে তিনি হবেন ফ্রান্সের ইতিহাসের ১০ম খেলোয়াড়, যিনি ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন। বর্তমানে ফ্রান্সের হয়ে ৯৯ ম্যাচে তার গোল সংখ্যা ৫৮।

এর আগে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে এমবাপ্পে ৪টি গোল করে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে ৮টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট জয়ী) হয়েছিলেন। সেনেগালের বিপক্ষে করা সাম্প্রতিক দুটি গোলের পর বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে, যা জার্মানির কিংবদন্তি গার্ড মুলারের সমান।

বিশ্বকাপের ইতিহাসে কেবল লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসা (১৬টি গোল) এবং ব্রাজিলের রোনালদো (১৫টি গোল) তার চেয়ে বেশি গোল করেছেন।

তবে নিজের ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপ্পে। তিনি বলেন, 'ম্যাচের গুরুত্ব এবং সমীকরণটাই এখন আসল। পরের রাউন্ডে (নকআউট পর্বে) যেতে হলে আমাদের এই ম্যাচে জয় তুলে নিতে হবে।'

ইরাকের বিপক্ষে এই ম্যাচে জয় পেলেই ফ্রান্সের নকআউট পর্ব বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়ে যাবে। সূত্র: স্পোর্টস্টার

আজহার/