ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল ৪৮ লাখ টাকা খরচ করে বিয়ে, ৯ দিন পর বিচ্ছেদ চাইলেন যুবক টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ জনের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি ইরানের সঙ্গে শান্তিচুক্তি নস্যাৎ করতে পারেন নেতানিয়াহু: মার্কিন গোয়েন্দা সংস্থা তুরস্কের হারে নকআউটে যুক্তরাষ্ট্র নওগাঁর আম আমদানি করতে চায় জাপান বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি টাঙ্গাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি দেশে আরও কমল স্বর্ণের দাম প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি আজ ‘লম্বা মেয়েদের’ প্রশংসা পাওয়ার দিন আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার কাতারের দেওয়া 'উড়ন্ত হোয়াইট হাউস' উন্মোচন করলেন ট্রাম্প জি-৭ সম্মেলনের ‘আমি বস’ মন্তব্য ছিল শুধুই মজা, বললেন ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা তুমুল হট্টগোল, জাতিসংঘ কর্মকর্তাকে ‘চুপ থাকতে’ বললেন ইসরায়েলি দূত আন্তর্জাতিক তহবিল কাটছাঁট: মানবিক সংকটে রোহিঙ্গারা রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কটল্যান্ড কোচ ক্লার্ক শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-শপিংমল বন্ধ জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের দাবি বোয়ালমারীতে আলুবোখারা চাষ করে সাড়া ফেলেছেন হাবিবুর পুঁজিবাজারে আস্থা ফেরানো অন্যতম চ্যালেঞ্জ মুখে হাত দিয়ে কথা বলে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন বিএনপির অনেক নেতা জিতলেই নকআউটে জার্মানি গতির রাজা জর্ডান মরোক্কোর রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে বিশ্বকাপ দেখা যাবে তো?

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট: ০৫ মে ২০২৬, ০২:৩৩ পিএম
বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে বিশ্বকাপ দেখা যাবে তো?
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। তাদের জনসংখ্যা ১.৪৬ বিলিয়নের বেশি। সামান্য কমে (১.৪২ বিলিয়নের বেশি) তালিকার দ্বিতীয় স্থানে চীন। সবচেয়ে জনবহুল দুই দেশে ২০২৬ বিশ্বকাপ দেখা যাবে কি না, এ নিয়ে জেগেছে শঙ্কা। কারণ ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে অচলাবস্থার দূর করতে পারেনি ফিফা। চীনেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ফিফার তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের সময় বৈশ্বিকভাবে ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্মে মোট ভিউয়িং ঘণ্টার ৪৯.৮ শতাংশই এসেছিল চীন থেকে। একই অবস্থা ভারতে। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বজুড়ে অন্তত ১৭৫টি অঞ্চলে সম্প্রচারকদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘চীন ও ভারতে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বিক্রি নিয়ে আলোচনা চলছে এবং এই মুহূর্তে তা গোপন রাখা প্রয়োজন।’ এই পর্যায়ে এসে ভারত বা চীনের সঙ্গে নিশ্চিত সম্প্রচার চুক্তি না হওয়া অস্বাভাবিক। আগের বিশ্বকাপগুলোতে, বিশেষ করে ২০১৮ ও ২০২২ আসরে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চীন সেন্ট্রাল টেলিভিশন আগেভাগেই স্বত্ব নিশ্চিত করেছিল এবং টুর্নামেন্টের কয়েক সপ্তাহ আগে থেকেই প্রচারণা ও স্পনসর-নির্ভর বিজ্ঞাপন সম্প্রচার শুরু করেছিল।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। ফলে চুক্তি চূড়ান্ত করা, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত করা এবং বিজ্ঞাপনের জায়গা বিক্রির জন্য হাতে আছে মাত্র পাঁচ সপ্তাহ।

অনিক/

৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০৬ পিএম
৯০ মিনিট খেলতে এখনও প্রস্তুত নন ইয়ামাল
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফেরার পথে থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল জানিয়েছেন, এই মুহূর্তে পুরো ৯০ মিনিট খেলা তার জন্য ‘খুব জলদি এবং অপ্রয়োজনীয়’ হবে।

সৌদি আরবের বিপক্ষে স্পেনের পরবর্তী ম্যাচের আগে স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আরটিবিইকে দেওয়া সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘এখনই পুরো একটি ম্যাচ খেলার সময় আসেনি। তবে কোচ আমাকে যত মিনিটের জন্য চাইবেন, আমি খেলতে প্রস্তুত।’

‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়েছে স্পেন। ফলে ২১ জুন সৌদি আরবের বিপক্ষে জয়েই চোখ লুইস দে লা ফুয়েন্তের দলের।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের ৭১তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। এপ্রিলের মাঝামাঝি সময়ে ইনজুরিতে পড়ার পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।

স্পেন কোচ দে লা ফুয়েন্তে অবশ্য আশা করছেন, সৌদি আরবের বিপক্ষে ইয়ামাল প্রায় এক ঘণ্টা খেলতে পারবেন।

রেডিও কোপেকে তিনি বলেন, ‘ও প্রায় ৬০ মিনিট খেলার মতো অবস্থায় আছে।’

এদিকে, বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ পাউ কুবারসি বিশ্বাস করেন, টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই তরুণ তারকা।

কুবারসি বলেন, ‘লামিন শুরু থেকে খেলুক বা বদলি হিসেবে নামুক, সে দলকে সাহায্য করবে। তার সামর্থ্য সম্পর্কে সবাই জানে।’
টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত স্পেন প্রথম ম্যাচে হোঁচট খেলেও সৌদি আরবের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

পাপ্পু/নাঈম

কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৫২ এএম
কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই
ছবি: সংগৃহীত

সব্যসাচী ক্রীড়াবিদ, বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি মুখ আব্দুস সাদেক আর নেই। শনিবার (২০ জুন) সকালে গুলশানের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আব্দুস সাদেকের পারিবারিক সূত্র ও বাংলাদেশ হকি ফেডারেশন সূত্র বিষয়টি নিশ্চিত করছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

ক্রিকেট, ফুটবল, হকিসহ একাধিক খেলায় পারদর্শী সাদেক হকিতে স্বাধীনতা উত্তর পাকিস্তানের জার্সিতে ফেলেছেন। দেশ স্বাধীনের পর বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক ছিলেন তিনি।

সত্তরের দশকে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড (তখন আবাহনী ক্রীড়াচক্র) গঠন হলে ক্লাবটির প্রথম ফুটবল অধিনায়ক ও প্রথম হকি অধিনায়কের দায়িত্ব পালন করেন সাদেক। পরবর্তীতে কোচিং ও সংগঠক হিসেবেও দুত্যি ছড়িয়েছেন তিনি। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে সর্বজন শ্রদ্ধেয় এক ব্যক্তি ছিলেন আব্দুস সাদিক। ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

মৃত্যুকালে আব্দুস সাদেক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা শনিবার বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীরওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা।

তোফায়েল/অনিক/

তুরস্কের হারে নকআউটে যুক্তরাষ্ট্র

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:৪৫ এএম
তুরস্কের হারে নকআউটে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে 'ডি' গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের। আর তাতেই শেষ ৩২ নিশ্চিত হয়ে যায় যুক্তরাষ্ট্রের।

ম্যাচের একেবারে শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে। কিক-অফের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় মাতিয়াস গালারসার বাঁ-পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে যায়। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

শুরুর ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে তুরস্ক। তবে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে প্যারাগুয়ে। নিজেদের সীমানা রক্ষায় সংগঠিত ফুটবল খেলতে থাকে দক্ষিণ আমেরিকার দলটি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের প্রতি আপত্তিকর মন্তব্য করায় সরাসরি লাল কার্ড দেখেন প্যারাগুয়ের তারকা উইঙ্গার মিগেল আলমিরোন। তবে একজন কম নিয়ে খেলেও শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ুচাপ সামলে জয় ধরে রাখে প্যারাগুয়ে।

এ জয়ে প্যারাগুয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা জাগিয়ে রাখলেও টানা দুই পরাজয়ে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট শূন্য, ফলে গ্রুপের শীর্ষ তিনে উঠে নকআউট পর্বে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে আগেই শক্ত অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। তুরস্কের পরাজয়ের ফলে আনুষ্ঠানিকভাবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে তারা।

এদিকে, 'ডি' গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে ওঠার লড়াই এখন জমে উঠেছে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যে। আগামী ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে এই দুই দল।

গোল ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার জন্য ড্রই যথেষ্ট হবে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে। তবে প্যারাগুয়ের সামনেও সুযোগ রয়েছে। ম্যাচে জয় পেলে তারা সরাসরি দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্বে উঠবে। এমনকি পরাজিত হলেও আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিদের।

পাপ্পু/নাঈম

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২৮ এএম
বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল হাইতি
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নেওয়ার বিষাদময় রেকর্ড গড়ল হাইতি।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় ব্রাজিলের কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ক্যারিবীয় দেশটি।

কোচ সেবাস্তিয়ান মিগনের দল তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে হার ছিল অনুমেয়।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির প্রতিপক্ষ মরক্কো। তবে এই ম্যাচের ফলাফল তাদের কোনো উপকারে আসবে না। বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি এখন তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। শেষ ম্যাচে হাইতি যদি মরক্কোকে হারিয়ে দেয় এবং স্কটল্যান্ড ব্রাজিলের কাছে হেরে যায়, তাও 'সি' গ্রুপের তলানিতেই থাকতে হবে হাইতিকে।

ফিফা বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথম টাইব্রেকার হিসেবে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল (হেড-টু-হেড রেকর্ড) বিবেচনা করা হয়। যেহেতু স্কটল্যান্ড ইতোমধ্যেই হাইতিকে হারিয়েছে, তাই দুই দলের পয়েন্ট সমান হলেও স্কটল্যান্ডই টেবিলের তৃতীয় স্থানে থাকবে।

পাপ্পু/নাঈম

আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:৫১ এএম
আনচেলত্তির সন্তুষ্টি, স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে হাইতিকে সহজেই পরাজিত করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেকাওরা। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ডান পায়ের কাফ ইনজুরি থেকে সেরে ওঠা নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত থাকবেন।

কোচ বলেন, ‘নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন এবং সোমবার থেকে দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন।’

চলতি বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা এই তারকাকে সতর্কতার সঙ্গে দলের মূল অনুশীলনে ফিরিয়ে আনা হচ্ছে।

হাইতির বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। তবে দ্বিতীয়ার্ধে দলের খেলার তীব্রতা কিছুটা কমে যাওয়ার বিষয়টিও স্বীকার করেছেন তিনি।

ব্রাজিল কোচ বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছি এবং আরও গোল করতে পারতাম। সামগ্রিকভাবে এটি ভালো একটি ম্যাচ ছিল। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি তীব্রতা নিয়ে খেলতে পারতাম। তবে বিশ্বকাপের মতো আসরে কখনো কখনো পরবর্তী ম্যাচের কথাও মাথায় রাখতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা খেলার মান উন্নত করতে পেরেছি, ভুল কম করেছি এবং ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছি। রক্ষণভাগও ভালো খেলেছে। উন্নতি হয়েছে, কিন্তু সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নকআউট পর্বের জন্য নিজেদের সেরা অবস্থানে নিয়ে যেতে গ্রুপ পর্বকে কাজে লাগাতে হবে।’

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকা মাথেউস কুনিয়া হাইতির বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইগর থিয়াগোর পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

কুনিয়ার সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে মাথেউসের অবস্থান খুব কার্যকর ছিল। সে দারুণভাবে বক্সে ঢুকেছে এবং সুযোগ কাজে লাগিয়েছে। আমি আগেও বলেছি, সে আমাদের জন্য বড় একটি বিকল্প।’

পাপ্পু/নাঈম