মিরপুরে চলছে ব্যাটারদের দাপট। সেঞ্চুরি, হাফ সেঞ্চুরিতে বইছে রানবন্যা। ছন্দে থাকা ব্যাটারদের পথে বাঁধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আকাশের কান্নায় আপতত বন্ধ রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের খেলা।
দুর্দান্ত শুরুর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ (১০ মে) তৃতীয় দিনে সাময়িক ধস নেমেছিল পাকিস্তানের লাইনআপে। ২১০ রানে দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তান ২৩০ রানে যেতে খুইয়ে বসে মোট ৫ উইকেট।
এরপরই হাল ধরেন সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ান। দুজনের ১১৯ রানের প্রতিরোধ ভাঙেন তাইজুল ইসলাম। টাইগার স্পিনার আউট করেন রিজওয়ানকে। দলীয় ৩৪৯ এবং ব্যক্তিগত ৫৯ রানে আউট হন তিনি। টেস্টে এটা তার ১৩তম হাফ সেঞ্চুরি।
রিজওয়ান আউট হওয়ার পরই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তখন উইকেটের অপরপ্রান্তে অপরাজিত ছিলেন সালমান। বৃষ্টির কারণে তখনই চা বিরতি ঘোষণা দেন আম্পায়াররা।
অনিক/