ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
ইংল্যান্ডকে জিততে দিল না ঘানা মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ অতঃপর দেম্বেলে… প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী

ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:৩৪ এএম
ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা
জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে নামার জন্য চার বছর ধরে অপেক্ষা করে ফুটবলাররা। স্বপ্ন দেখেন দেশের হয়ে ইতিহাস গড়ার। কিন্তু কখনো কখনো ভাগ্য নির্মম হয়ে ওঠে। স্বপ্নের দরজায় পৌঁছেও ফিরে যেতে হয় খালি হাতে। জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দোর গল্পটা ঠিক তেমনই।

নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের বিশ্বকাপ অভিযান শুরুর মাত্র তিন দিন আগে দুঃসংবাদটি আসে। পায়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। শুধু বিশ্বকাপ থেকেই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানান জাপানের অন্যতম সফল অধিনায়ক। ফলে উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শেষ হয়ে গেল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়।

গত বৃহস্পতিবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করে, এন্দোর পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনোকে। নিজের হতাশা লুকাননি এন্দো। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘খেলতে না পারায় আমি হতাশ।’ তবে নিজের দুঃখের চেয়ে দেশের স্বপ্নকেই বড় করে দেখছেন তিনি। ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে জাপান ভালো করবে বলেই বিশ্বাস তার।

‘এক্স’ পোস্টে তিনি লেখেন, ‘ভবিষ্যতে এমন একটি সময় নিশ্চিতভাবেই আসবে যখন জাপান বিশ্বকাপ জিতবে। তাই আসুন আমরা সেই বিশ্বাস বুকে রেখে দলকে সমর্থন করি। চলুন জাপানের সব শক্তিকে একসঙ্গে করি যাতে উত্তর আমেরিকার এই টুর্নামেন্টেই সেই মাহেন্দ্রক্ষণটি (বিশ্বকাপ জয়) বাস্তবে রূপ নিতে পারে।’ 

এর পর জাতীয় দলকে বিদায় বলেন তিনি, ‘আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আর দশটা সাধারণ ভক্তের মতোই জাপানকে সমর্থন জোগাব।’

এন্দোর বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেয় একটি চোট। গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে আক্রান্ত হন তিনি। যদিও এর পর জাতীয় দলে ফেরার চেষ্টা থামাননি। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা প্রীতি ম্যাচে জাপানের জার্সিতে মাঠে দেখা গিয়েছিল তাকে। কিন্তু সেই ম্যাচেও পুরো সময় খেলতে পারেননি। হাফ-টাইমের পর তাকে তুলে নেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হয়নি এর পরও।

মেক্সিকোতে জাপানের প্রাক-বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েও অস্বস্তি অনুভব করতে থাকেন এন্দো। ইনজুরির কারণে কোনো পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। ন্যাশভিলেতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেও শেষ পর্যন্ত বুঝতে পারেন, টুর্নামেন্টের উচ্চ গতি ও তীব্রতার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তার এখনো ফিরে আসেনি। তবে সবকিছু হারিয়েও আক্ষেপ নেই এন্দোর, ‘ইনজুরিতে পড়ার পর থেকে নিজেকে ফিট করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তাই আমার কোনো অনুশোচনা নেই।’

ইংল্যান্ডকে জিততে দিল না ঘানা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:১২ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:২৫ এএম
ইংল্যান্ডকে জিততে দিল না ঘানা
ছবি: সংগৃহীত

হতাশাময় এক ম্যাচ কাটাল ইংল্যান্ড। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ঘানার বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে টমাস টুখেলের শিষ্যরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে থ্রি লায়ন্সদের।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত ম্যাচে ঘানার সংগঠিত রক্ষণভাগের সামনে বারবার আটকে যায় ইংল্যান্ডের আক্রমণ। পুরো ম্যাচজুড়ে শৃঙ্খলাবদ্ধ ও আত্মত্যাগী ফুটবল উপহার দেয় আফ্রিকান দলটি।

এই ড্র ঘানার জন্য যেন জয়ের সমান। ব্ল্যাক স্টারসদের রক্ষণভাগ এতটাই দৃঢ় ছিল যে, ইংল্যান্ডের তারকাবহুল আক্রমণও তাদের ভাঙতে পারেনি। ফলে মূল্যবান এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ঘানা।

ম্যাচের শেষ দিকে আক্রমণের গতি বাড়ায় ইংল্যান্ড। একের পর এক সুযোগও তৈরি করে তারা। তবে ভাগ্য এবং ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আসারে তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান।

শেষ মুহূর্তে বুকায়ো সাকার জোরালো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন আসারে। এরপর লিয়াম ও’রাইলির হেড ক্রসবারের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বলে হ্যারি কেইনের নেওয়া শট উড়ে যায় বারের ওপর দিয়ে। আর যোগ করা সময়ের শেষ দিকে মার্ক গেহির লুপিং হেডও গোললাইন থেকে ক্লিয়ার করে বিপদমুক্ত করে ঘানার রক্ষণভাগ।

তবে ড্রয়ের পরও গ্রুপ ‘এল’-এর শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে ঘানা। অন্যদিকে পয়েন্টশূন্য পানামা তিনে ও ক্রোয়েশিয়া আছে টেবিলের তলানিতে। তারা অবশ্য এক ম্যাচ করে কম খেলেছে।

সালমান/

মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৫৯ এএম
মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ
দিদিয়ের দেশম। ছবি: সংগৃহীত

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন। মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরে গেলেন তিনি। ফলে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাগআউটে দেখা যাবে না ৫৭ বছর বয়সী এই কোচকে। 

মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর পান দিদিয়ের দেশম। এরপর এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালিও তাকে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য দেশে ফেরার অনুমতি দেন।

এক বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘অত্যন্ত বেদনাদায়ক এই সময়ে আমরা প্রধান কোচের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাকে শক্ত থাকার আহ্বান জানাই এবং পুরো ফুটবল পরিবারের সমর্থন তার সঙ্গে রয়েছে।’

ফলে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলের সঙ্গে থাকবেন না দেশম। শুক্রবার (২৬ জুন) বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারিত হবে।

এফএফএফ জানিয়েছে, দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গাই স্টেফেন দলের দায়িত্ব পালন করবেন। দেশম ফিরে না আসা পর্যন্ত তিনিই দলের কার্যক্রম পরিচালনা করবেন।

দেশমের অধীনে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে শিরোপা জেতে ফ্রান্স। এ ছাড়া ২০২২ কাতার বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি, যদিও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হতে হয় ফরাসিদের।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়ে ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। 

সালমান/

অতঃপর দেম্বেলে…

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৪০ এএম
অতঃপর দেম্বেলে…
উসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত

উসমান দেম্বেলের বুক থেকে নিশ্চয়ই বড় এক পাথর সরে গেল! ব্যালন ডি’অর জয়ী তারকার ক্যাবিনেটে কি নেই? বিশ্বকাপ জিতেছেন, ক্লাব ফুটবলে সব বড় ট্রফিরই দেখা পেয়েছেন। এর পরও একটা না পারার হাহাকার তার মনে ছিলই। বিশ্বকাপের মঞ্চে যে একটা গোল ছিল না তার। অবশেষে এই না পারার দুঃখ মোচন হয়েছে পিএসজি ফরোয়ার্ডের। সোমবার রাতে ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জালের দেখা পেয়েছেন ২৯ বছর বয়সী তারকা।

নিজের ১৩তম বিশ্বকাপ ম্যাচে এসে গোলের দেখা পেলেন দেম্বেলে। এই যে এতদিন গোল করতে পারেননি, এ নিয়ে কানাঘোষা কম হয়নি। পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৫ সালে ব্যালন ডি’অর ও ‘ফিফা দি বেস্ট’ পুরস্কার জিতে নেন তিনি। এর পরও সমালোচকরা প্রশ্ন তুলছিলেন- ফ্রান্সের এই দলে দেম্বেলে আদৌ নিজেকে মানিয়ে নিতে পেরেছেন কি না? বিশেষ করে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের প্রথম ম্যাচের পর। ৩-১-এ জয়ী ম্যাচটিতে দেম্বেলেকে একপর্যায়ে বদলিও করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। সেটা দেখে অনেকে এও বলছিলেন, দেম্বেলে বুঝি দেশমের কৌশলের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারছেন না। 

অবশ্য ইরাক ম্যাচের আগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে এসব সমালোচনার জবাব দেন। দেম্বেলের পাশে দাঁড়িয়ে বলেন, ‘উসমান ব্যালন ডি’অর জয়ী। দলের সবাই তার পাশে আছে এবং তাকে বিশ্বাস করে। সে দলের অপরিহার্য একজন। সে অনেক বছর ধরে খেলছে এবং ফ্রান্স দল কীভাবে খেলে সে ভালো করেই জানে।’

এমবাপ্পে সেনেগাল ম্যাচের পর ইরাকের বিপক্ষেও জোড়া গোল পেয়েছেন। যার একটি তিনি করেছেন দেম্বেলের এসিস্ট থেকেই। সতীর্থকে দিয়ে গোল করার পর নিজেও জাল খুঁজে নিয়ে দীর্ঘ এক অপেক্ষার ইতি টানেন তিনি। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে নিজের ২০তম ম্যাচে এসে মেজর টুর্নামেন্টে গোল। বলতেই হয়, বুক থেকে বড় পাথরটা সরাতে পরেছেন দেম্বেলে।

এই দেম্বেলেকে নিয়ে উচ্ছ্বসিত ফরাসি কোচ দিদিয়ের দেশমও। শিষ্যকে ঘিরে তৈরি হওয়া সমালোচনার প্রসঙ্গ টেনে বলেছেন, ‘উসমানের প্রতি একটু সদয় হোন। তাকে নিয়ে কোনো সমস্যা নেই। এখানে এসে তাকে সেই পদ্ধতির সঙ্গে আবার মানিয়ে নিতে হচ্ছে, যেটায় সে সারা বছর খেলে না।’ 

অধিনায়ক ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি আরও বলেন, ‘উসমানের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সে নিজেও সেটা জানে। সে এমন কেউ নয়, যে নিজেকে নিয়ে সংশয়ে ভুগবে। আজ সে যা করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো একজন খেলোয়াড়।’

প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৫৮ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:০৭ এএম
প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা
ছবি: সংগৃহীত

বোস্টনে ঘানার বিপক্ষে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। প্রথমার্ধে তাদের আটকে রাখল আফ্রিকান দেশটি। এতে গোলশূন্য সমতায় শেষ হলো প্রথমার্ধ।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ২টায় মুখোমুখি হয় দুই দল। 

ম্যাচে ৮০ শতাংশ বলের দখল নিয়ে গোলের খোঁজে ৬টি শট নিয়েছে ইংল্যান্ড। কিন্তু ঘানার রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ইংলিশদের প্রথমার্ধে আটকে রাখা ঘানা গোলমুখে একটি শটও নিতে পারেনি।  

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের মতো প্রথম ম্যাচে জয় পেয়েছে ঘানাও। তারা পানামাকে ১-০ গোলে হারিয়েছে।

সালমান/

বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৪৩ এএম
বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে ইরান ফুটবল দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, এবার দলটিকে আগের তুলনায় প্রস্তুতির জন্য বেশি সময় দেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচের দুই দিন আগে সিয়াটলে প্রবেশ করতে পারবে, যেখানে প্রথম দুই ম্যাচের ক্ষেত্রে তাদের মাত্র ২৪ ঘণ্টা আগে প্রবেশের অনুমতি ছিল। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই তাদের আবার মেক্সিকোর টিজুয়ানায় বেস ক্যাম্পে ফিরে যেতে হবে।

এক বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, ‘ইরান তাদের তৃতীয় ম্যাচের জন্য ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছে। তবে ম্যাচ শেষ হওয়ার দিনই তাদের দেশ ছাড়তে হবে। নিরাপত্তা প্রোটোকল একই থাকবে এবং আমরা খেলোয়াড়, স্টাফ ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে তাদের প্রতি ‘অন্যায্য আচরণ’ করা হচ্ছে অভিযোগ তুলে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ করার পরিকল্পনার কথা জানিয়েছিল।

এখন পর্যন্ত ইরান দলকে তাদের ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ম্যাচের দিনই আবার বের হয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল। এই নিয়মের কঠোর সমালোচনা করেন দলের কোচ আমির ঘালেনোয়ি। তিনি ইরান দলকে টুর্নামেন্টের সবচেয়ে বেশি বঞ্চিত দল বলে উল্লেখ করেন এবং দাবি করেন, অন্যান্য দলের তুলনায় তাদের প্রস্তুতির সময় অর্ধেকেরও কম দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা ফুটবলের জন্য এখানে এসেছি, রাজনীতির জন্য নয়।’

ইরান ফুটবল ফেডারেশন জানায়, এই ধরনের বিধিনিষেধ বিশ্বকাপের সব দলের জন্য সমান সুযোগের নীতির পরিপন্থি এবং প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

সালমান/