ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে চাঁদপুরের তিন প্রতিষ্ঠানের কৃতিত্ব চট্টগ্রামে মা-মেয়েকে হত্যা, নেপথ্যে অটোরিকশার চুক্তিপত্র নিয়ে বিরোধ বেরোবির রাজস্ব বাজেট ৮২ কোটি ৮১ লাখ টাকা ট্রাম্পের ৮০তম জন্মদিন আজ ধর্ষণ ও ভ্রূণ নষ্টে গ্রেপ্তারের কথা শুনে চোখ খুলছেন না শিবির নেতা জিসান ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: শফিকুর রহমান গাংনীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭ পাবনায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ ফটিকছড়িতে বায়তুল ক্বোবা তৈয়্যবিয়া জামে মসজিদ প্রতিষ্ঠার জন্য ভূমি হস্তান্তর শ্রমিক অবরোধে আড়াই ঘণ্টা স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দরে বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ আলু সংরক্ষণাগারে কেজিপ্রতি ৫ টাকা ভাড়ার দাবি, ৭ দিনের আল্টিমেটাম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার ইরান-মার্কিন চুক্তি স্বাক্ষর হতে পারে রবিবার, খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী সোনারগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ আতঙ্কে ঘর ছাড়া, নিরাপত্তার আশ্বাস পুলিশের ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে অভিযান ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা চুয়াডাঙ্গায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করল বিজিবি গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার
Nagad desktop

সাম্বার অপেক্ষায় বিশ্ব

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ এএম
সাম্বার অপেক্ষায় বিশ্ব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হয়েছে কয়েকদিন আগেই। মাঠে গড়িয়েছে বল, বাজছে গ্যালারির গান। তবু ফুটবল রোমান্টিকদের কাছে যেন আসরের আসল আবহ শুরু হয় তখনই, যখন সবুজ-হলুদ জার্সি গায়ে মাঠে নামে ব্রাজিল। সেই প্রতীক্ষার অবসান। বিশ্বকাপের সবচেয়ে সফল দল শুরু করছে তাদের নতুন যাত্রা।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মরক্কোর। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রবিবার ভোর ৪টায়। তবে এই ম্যাচ শুধু তিন পয়েন্টের নয়, এটি ব্রাজিলের জন্য নতুন স্বপ্নের প্রথম ধাপ। বহু প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপা, ‘হেক্সা’র পথে প্রথম পদচিহ্ন। 

বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের মতো ঐতিহ্য আর কোনো দলের নেই। সবচেয়ে বেশি ১১৪ ম্যাচ, সবচেয়ে বেশি ৭৪ জয়, সবচেয়ে বেশি পাঁচটি শিরোপা; সবখানেই সেলেসাওদের নাম সবার ওপরে। আর ১৯৩০ থেকে শুরু হওয়া প্রতিটি বিশ্বকাপেই অংশ নেওয়ার অনন্য রেকর্ডও তাদের।

তবে শেষবার বিশ্বকাপ জয়ের স্মৃতি ২০০২ সালের। তারপর কেটে গেছে ২৪ বছর। কাতারে চার বছর আগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা এখনো তাড়া করে ফেরে। এবার সেই অপূর্ণতা ঘোচানোর মিশন নিয়েই মাঠে নামছে ব্রাজিল।

এই বিশ্বকাপে ব্রাজিলের গল্পে নতুন চরিত্র কার্লো আনচেলত্তি। গত বছরের মে মাসে ইতিহাস গড়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব দেয় ইতালিয়ান কিংবদন্তিকে। ক্লাব ফুটবলে তিন দশকেরও বেশি সময় ধরে অসংখ্য শিরোপা জেতা এই কোচ এবার জাতীয় দলের মঞ্চে নতুন গল্প লিখতে চান।

বিশ্বকাপে জায়গা পাওয়ার পথটা অবশ্য খুব মসৃণ ছিল না। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র আর ৬ হারে পঞ্চম হয়ে সরাসরি জায়গা নিশ্চিত করে ব্রাজিল। শেষ বাছাই ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে হার, পরে জাপান ও ফ্রান্সের বিপক্ষেও পরাজয় ছিল হতাশার। তবে শেষ তিন ম্যাচে ক্রোয়েশিয়া, পানামা ও মিসরের বিপক্ষে ১১ গোল করে আত্মবিশ্বাস ফিরিয়েছে আনচেলত্তির দল।

বিশ্বকাপের প্রথম ম্যাচে অবশ্য নেই বড় তারকা নেইমার। কাফ ইনজুরির কারণে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। ডান প্রান্তের ডিফেন্ডার ওয়েসলিও ছিটকে গেছেন চোটে। তবে তাতেও শক্তিতে ঘাটতি নেই ব্রাজিলের।

গোলবারে থাকছেন অভিজ্ঞ অ্যালিসন বেকার। রক্ষণে গ্যাব্রিয়েল মাগালহায়েস, মাঝমাঠে ব্রুনো গিমারাইস। আক্রমণে ভরসা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও বার্সেলোনার রাফিনহা। স্ট্রাইকার হিসেবে মাতেউস কুনিয়া, এন্দ্রিক কিংবা ইগর থিয়াগোর মধ্যে একজনকে বেছে নিতে পারেন আনচেলত্তি।

প্রতিপক্ষ মরক্কোও হালকাভাবে নেওয়ার মতো নয়। ২০২২ বিশ্বকাপে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলা দলটি গত কয়েক বছরে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়েও তারা এখন সপ্তম।

তবু বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের গল্প আলাদা। আফ্রিকান দলগুলোর বিপক্ষে বিশ্বকাপে আট ম্যাচের সাতটিতেই জয় তাদের। একমাত্র ব্যতিক্রম কাতারে ক্যামেরুনের কাছে হার। আনচেলত্তিও জানেন শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘প্রথম ম্যাচ সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচই গ্রুপের পথ অনেকটা ঠিক করে দিতে পারে।’

বিশ্বকাপের আলো জ্বলে উঠেছে আগেই। কিন্তু সাম্বার দেশের কোটি সমর্থকের কাছে আজই যেন উৎসবের সত্যিকারের শুরু।

হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:০৬ পিএম
হোম অব ক্রিকেটে লিটনের অন্য রকম প্রথম
ছবি: সংগৃহীত

বিষয়টি অবাক করার মতোই। ওয়ানডে ম্যাচ খেলার সেঞ্চুরি করে ফেলেছেন লিটন দাস। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে তার নেই কোনো হাফ সেঞ্চুরি। অথচ ক্যারিয়ারে তিনি ১৩টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। শেষ পর্যন্ত সেই খরার অবসান হয়েছে এই স্টাইলিশ ব্যাটারের। রবিবার (১৪ জুন) নিজের ১০৪তম ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৫৮ রান করে থাকেন অপরাজিত।

লিটন কুমার দাসের ওয়ানডে অভিষেক হয়েছিল এই মিরপুরে। প্রতিপক্ষ ছিল ভারত। ২০১৫ সালে তার সেই অভিষেক ম্যাচে আরও একজনের যাত্রা শুরু হয়েছিল। একজন ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ম্যাচটি হয়ে উঠেছিল মোস্তাফিজনামা। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন ছিন্ন-ভিন্ন করে দিয়ে মোস্তাফিজ তুলে নিয়েছিলেন ৫ উইকেট। মোস্তাফিজের মতো লিটন তার অভিষেক রাঙাতে পারেননি। মাত্র ৮ রান করেছিলেন। ভারত বধ সিরিজ পরে হয়ে উঠেছিল মোস্তাফিজময়। দ্বিতীয় ম্যাচে মোস্তাফিজ ছিলেন আরও ভয়ংকর। এবার উইকেট নেন আরও একটি বেশি। সংখ্যা দাঁড়ায় ৬টি। মোস্তাফিজ আবারও ম্যাচসেরা। লিটন দাস এবার করেছিলেন ৩৬ রান। তৃতীয় ম্যাচে মোস্তাফিজ আর প্রথম দুই ম্যাচের মতো ত্রাস সৃষ্টি করতে পারেননি। উইকেট নিয়েছিলেন ২টি। লিটন দাস করেছিলেন ৩৪ রান।

একত্রে শুরু করা ওয়ানডে আঙিনায় মোস্তাফিজ তার শুরুটা বর্ণাঢ্য করে রাখলেও লিটন পারেননি। কিন্তু দুজনেই এখন জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। একজন বোলারের চির আরাধ্য ৫ উইকেট নেওয়া। ব্যাটারের আরাধ্য সেঞ্চুরি। সেঞ্চুরি না হলেও অন্তত হাফ সেঞ্চুরি। লিটন দাস হাফ সেঞ্চুরির দেখা পাওয়ার আগে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ২০১৮ সালে সেই ভারতের বিপক্ষেই এশিয়া কাপের ফাইনালে তিনি করেছিলেন ১১৭ বলে ১২১ রান। হাফ সেঞ্চুরির দেখা পান তার দুই ম্যাচ পর চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ৮৩ রানের ইনিংস খেলে। 

লিটন দাস তার এগিয়ে চলার পথে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামার আগে ৫টি সেঞ্চুরি আর ১৩টি হাফ সেঞ্চুরি করেন। কিন্তু সেগুলোর একটিও ছিল না মিরপুরের। অথচ মিরপুর তিনি একে একে খেলেছেন ২৮টি ম্যাচ (একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে ব্যাটিং করেননি। যেখানে হাফ সেঞ্চুরির কাছাকাছি যেতে পেরেছিলেন একবার। এ বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রান করেছিলেন। এ ছাড়া ৪১ রান করে আউট হয়েছিলেন ৪ বার। প্রতিপক্ষ ছিল পাকিস্তান দুবার এবং ওয়েস্ট ইন্ডিজ ও ভারত একবার করে। তার অপর ইনিংসগুলো ছিল ভারতের বিপক্ষে ৮, ৩৬, ৩৪, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০, ১৭, জিম্বাবুয়ের বিপক্ষে ০, ৭, ১৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮, শ্রীলঙ্কার বিপক্ষে ০, ২৫, ভারতের বিপক্ষে ৭, ইংল্যান্ডের বিপক্ষে ৭, ০, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬, (একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল), এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ ও ২১। তৃতীয় ম্যাচেও তার হাফ সেঞ্চুরি করার সম্ভাবনা ছিল না। ৩২ ওভার শেষে ৪৮ রানের সময় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন পায়ে ক্র্যাম্প করলে। তার যখন ক্র্যাম্প হয়, তখন মাঠে পরিচর্যা করা হয়। তিনি খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। পরে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এরপর দলের ইনিংস শেষের দিকে গড়াতে থাকে। ৪৮.২ ওভারের সময় শেখ মাহেদী হাসান আউট হলে লিটন দাস আবার ব্যাটিং করতে নামেন। তৃতীয় বল মোকাবিলা করেই ১ রান নেন। ওভারের শেষ বলে ২ রান নিয়ে তিনি মিরপুরে হাফ সেঞ্চুরির খরা দূর করেন। বল খেলেন ৭৫টি। ১টি ছক্কার সঙ্গে ছিল ৪টি বাউন্ডারি। শেষ ওভারের ২ বল খেলে ১টি ছক্কাসহ ৭ রান করে তিনি ৫৮ রানে অপরাজিত থাকেন। 

লিটন দাসের মতো ব্যাটার নিজেকে যেখানে নিয়ে গেছেন, সেখানে হাফ সেঞ্চুরি তার জন্য বিশেষ কিছু না। ঘরের মাঠে চট্টগ্রাম ও সিলেটে যেখানে তার সেঞ্চুরি এ হাফ সেঞ্চুরির একাধিক ইনিংস আছে, সেখানে হোম অব ক্রিকেটে তার কোনো হাফ সেঞ্চুরির ইনিংস না থাকাটা ছিল বেমানান।  আর সেটিকে এখন তিনি সুন্দরে পরিণত করেছেন। 

আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

স্বাগতিক বাংলাদেশের দুই পদকের মধ্য দিয়ে পর্দা নামল পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফির।

রবিবার (১৪ জুন) শেষ হওয়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০ দুই বিভাগেই রূপা জিতেছে বাংলাদেশ। এই দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশ ও ভারত ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিয়েছিল নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান।

রবিবার প্রতিযোগিতার শেষ দিনে অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারত ৪৮-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশকে। পল্টনের শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত জয়। একই ভেন্যুতে এর আগে অনূর্ধ্ব-১৮ বিভাগে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৪৭-২৩ গোলে হারায় আফগানিস্তানকে। আর মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে এই বিভাগেও চ্যাম্পিয়ন ভারত।

ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
ইতিহাসের দুয়ারে গিয়ে থামল বাংলাদেশ, রক্ষা পেল অজিরা
ছবি: সংগৃহীত

একের পর এক ক্যাচ মিসের পর শেষ পর্যন্ত ম্যাচ হাত ছাড়া করলো বাংলাদেশ।

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডেতে হেরে ২-১ সমীকরণে সিরিজ জিতেছে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচ জিতলে অজিদের বিপক্ষে প্রথম হোয়াইটওয়াশের স্বাদ পেতে পারতো স্বাগতিক দল।

শেষ দিকে শরিফুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ে রূদ্ধশ্বাস জয়ের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত তা হয়নি।

শেষ ম্যাচে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৭৫ রানের লক্ষ্য ৯ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে তাড়া করেছে সফরকারী দল। 

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৪/৪ (সৌম‍্য ২, তানজিদ ১৯, শান্ত ২৪, লিটন ৫৮*, হৃদয় ৮৩, মোসাদ্দেক ৫৬*, মেহেদি ৩; বার্টলেট ২/৪৭, ডোয়ার্শাস ১/৫৫, রেনশ ২/৪৪)

অস্ট্রেলিয়া: ৪৯.৩ ওভারে ২৭৭/৯ (কনোলি ১৪৯, ইংলিস ২১, রেনশ ০, কেয়ারি ৮, লাবুশেন ২৯, গ্রিন ২৭, পিক ২৭, বার্টলেট ০, ডোয়ার্শাস ৪, জ‍্যাম্পা ৪*, মেরেডিথ ২*; তাসকিন ১/৫৯, মুস্তাফিজ ১/৫৬, শরিফুল ৬/৪৮, মেহেদি ১/৩৭)

ফল: অস্ট্রেলিয়া ১ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১-এ জয়ী

ম্যাচসেরা: কুপার কনোলি

সিরিজসেরা: মোসাদ্দেক হোসেন সৈকত

এসএন/

বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ পিএম
বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের দেওয়া ১৪০ রানের লক্ষ্য পেরিয়ে জয়ের বন্দরে পৌঁছান নারীরা। 

জুয়ারিয়া ফেরদৌসের দুর্দান্ত ফিফটিতে জয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা।

নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ। ১৩৯ রানের জবাবে খেলতে নেমে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় টাইগ্রেসরা।

রবিবার (১৪ জুন) বিকেলে ইংল্যান্ডের বার্মিংহামে এ জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষকে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। 

দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। এরপর ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত করেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে।

ডাচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান স্পিনার রাবেয়া খান। পরে রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ এবং ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।

তবে এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন ডি লিড। ৪৫ বলে ৫০ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি।

এরপর আর তেমন কেউ রান করতে পারেননি। নবম উইকেটে সিলভার সিজারস এবং ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে ডাচরা।

জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের মেয়েরা। ওপেনার জুয়েরিয়া ফিরদৌস দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। একপর্যায়ে তার আউটে দলীয় ৬৭ রানে ভাঙে ওপেনিং জুটি। তিনি সাজঘরে ফেরার আগে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর কয়েক রানের ব্যবধানে পরপর উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এতে রানের গতি কিছুটা কমতে থাকে। চাপে পড়ে বাংলাদেশ।

তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অসাধারণ ব্যাটিং ঘুরে দাঁড়ায় দল। ৫ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার ৩৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ১৮ রানে।

রিফাত/

ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে বড়সড় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয় ইংল্যান্ড ফুটবল দল। ফ্লোরিডার কানসাস সিটির মূল বেস ক্যাম্পে যাওয়ার পথে চুরি হয়ে যায় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুশীলন সরঞ্জাম ও খেলোয়াড়দের ব্যক্তিগত সামগ্রী। তবে দ্রুততম সময়ের মধ্যে সেই চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করেছে মার্কিন পুলিশ। এই ঘটনায় টেক্সাসের দুই নাগরিককে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্ত মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের জ্যাকসন কাউন্টির প্রসিকিউটররা। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি সাত বছরের কারাদণ্ড। আপাতত তাদের উভয়ের জামিন বাবদ ৭৫,০০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন বলেন, ‘বিশ্বকাপ দেখতে আসা দর্শক কিংবা টুর্নামেন্টে অংশ নিতে আসা আন্তর্জাতিক দলগুলোকে লক্ষ্য করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জ্যাকসন কাউন্টি কোনোভাবেই বরদাশত করবে না।’

উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮,০০০ মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ লাখ টাকা)। সময় মতো সরঞ্জামগুলো উদ্ধার হওয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ড দলের কোনো ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নয় জোড়া ফুটবল বুট, গোলরক্ষকের গ্লাভস, বিশ্বকাপের একটি অফিশিয়াল ম্যাচ বল, অনুশীলনের জার্সি-পোশাক, বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস, স্টাফড অ্যানিমেল (খেলনা পুতুল), ইংল্যান্ড দলের খেলোয়াড়দের স্বাক্ষর করা জার্সি এবং ৯৯.৯৯ ডলার মূল্যের একটি নাইকি এয়ার লেগো সেট।

পাপ্পু/অনিক/