ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত নিয়োগ দেবে যমুনা ব্যাংক, আজ থেকেই আবেদন নেওয়া শুরু চুয়াডাঙ্গায় অভি ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু জেনেভায় আইএলও এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতিত্ব করলেন শ্রমমন্ত্রী সোমালিয়ান রেফারি সঙ্গে সন্ত্রাসবাদের সন্দেহজনক যোগসূত্র ছিল: মার্কিন কর্মকর্তা ভারতের নতুন হাইকমিশনার আসছেন ১২ জুন রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জয়পুরহাটে বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বকশীগঞ্জ সীমান্ত দিয়ে একজনকে পুশইনের চেষ্টা ট্রেলারে তুষির চমক সামাজিক জীবনে শান্তিতে থাকার  ১০ উপায় ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন ইরানের ফুটবলাররা কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা ডেঙ্গু রুখতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিকে নতুন বই ও ৬০ হাজার চাকরির ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর ৫৫ বছর পেরিয়ে নূতন মাগুরায় জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা ঈশ্বরদী স্বাস্থ্যে কমপ্লেক্সে মে মাসের বেতন পাননি কর্মচারীরা আসছে শ্রদ্ধার বায়োপিক ‘ইথা’ ইন্টারনেটে ঝড় তুলেছেন ৭৪ বছরের চীনা ‘তরুণী দাদি’ রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ আর্টেমিস-৩ মিশনের চার নভোচারীর নাম ঘোষণা নড়াইলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভোলায় স্ত্রী-সন্তানদের ফিরে পেতে ‘জ্বিনের বাদশা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তাম্মি খালাস চুয়াডাঙ্গা সীমান্তে নেই পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি পরীক্ষার আগে স্মৃতিশক্তি বাড়াতে ও উদ্বেগ কমাতে অক্সিজেন থেরাপি নিচ্ছেন শিক্ষার্থীরা বাধ্যতামূলক সেনা নিয়োগে বদলে যাচ্ছে মায়ানমারের গৃহযুদ্ধের চিত্র ভবিষ্যত নিয়ে ভাবছেন না রোনালদো
Nagad desktop

রাকসু নির্বাচন: আচরণবিধির দুর্বলতাকে প্রচার কাজে লাগাচ্ছে ছাত্রশিবির

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
রাকসু নির্বাচন: আচরণবিধির দুর্বলতাকে প্রচার কাজে লাগাচ্ছে ছাত্রশিবির
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে, ‘প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনি প্রচার চালানো যাবে। প্রচারের সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ কোনোভাবেই কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচার চালাতে পারবেন না। নির্বাচনি প্রচারে শুধু সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে। ভবনের দেয়ালে লেখনী ও পোস্টার লাগানো যাবে না।’

ছাত্রনেতা ও প্রার্থীরা বলছেন, রাকসু নির্বাচনে একটি আচরণবিধি দেওয়া হয়েছে, তবে এটি পূর্ণাঙ্গ নয়। এখানে আরও অনেক কিছুই যোগ করতে হবে। তারা এটাকে একটি দুর্বল আচরণবিধি বলে মনে করছেন। আর এই সুযোগটাই নিচ্ছে ইসলামী ছাত্রশিবির। তারা প্রশাসনের নাকের ডগায় আচরণবিধির বাইরে গিয়ে প্রচার চালাচ্ছে। এমনকি শিক্ষার্থীদের নানা উপঢৌকন পর্যন্ত উপহার দিচ্ছে। যেগুলো সাধারণ বিবেচনায় আচরণবিধিতে নিষিদ্ধ থাকার কথা ছিল। নির্বাচন কমিশন ছাত্রশিবিরের এমন আচরণে নির্বিকার। তাই কমিশন কতটা স্বচ্ছভাবে রাকসু নির্বাচন সম্পন্ন করতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থী ও শিক্ষার্থীরা।

রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের আর ১০ দিন বাকি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, প্রত্যাহারের সময় শেষ হয়েছে। গতকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি। কিন্তু মনোনয়পত্র তোলার পর থেকেই বিভিন্ন হলে ছাত্রশিবিরের মনোনীত প্যানেল প্রার্থীরা আতর, পাম্পার, প্লেটসহ বিভিন্ন ‘উপঢৌকন’ বিতরণ করছেন বিভিন্ন হলে। তারা সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করছেন। অন্য প্রার্থীরা বিষয়টি নিয়ে সমালোচনা করলেও নির্বিকার রাকসুর নির্বাচন কমিশন।

সর্বশেষ হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলে শিবিরের পক্ষ থেকে পানির ট্যাঙ্ক ও ফিল্টার দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে হল প্রাধ্যক্ষের নির্দেশে সেগুলো নামিয়ে ফেলা হয়েছে।

নির্বাচন কমিশন বলছে, আচরণবিধিতে খরচসংক্রান্ত বিষয়সহ আরও সংস্কার করা প্রয়োজন। হল প্রাধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করছে তাদের খোঁজ নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে। পরিস্থিতি সাপেক্ষে আচরণবিধিতে আরও কিছু বিষয় সংযুক্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলের প্রাধ্যক্ষের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে। তারা বলেছেন, ‘আমাদের কাছে সুস্পষ্ট কোনো অভিযোগ আসেনি।’ হলে কে কী দিয়েছেন সে বিষয়ে তারা খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে শিবিরের প্যানেল থেকে নেতৃত্বে থাকছেন রাসেল ও মেশকাত। তারা কয়েক দিন আগে হলের ডাইনিংয়ে কিছু প্লেট ক্রয় করে উপহার দেন। এর একটি ছবিও প্যানেলের ভিপি প্রার্থী রাসেল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। 

বিশ্ববিদ্যালয়ের মতিহার হল সংসদে শিবির প্যানেল থেকে ভিপি প্রার্থী তাজুল এবং জিএস পদে আরিফ নির্বাচন করবেন। গত শনিবার প্যানেলের পক্ষ থেকে হলে বাইসাইকেলের পাম্পার উপহার দেন তারা। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংসদে ভিপি পদপ্রার্থী নাঈম ইসলাম ও জিএস পদপ্রার্থী সাব্বির হোসাইন হলের রিডিং রুমে গত ৩০ আগস্ট ডিজিটাল ঘড়ি দিয়ে ফেসবুকে প্রচার চালান। নাঈম ইসলাম ওই হল শাখা শিবিরের সভাপতি এবং সাব্বির হোসাইন সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ শিবিরের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন। তিনি ছাত্রদের হলে হলে আকর্ষণীয় প্যাকেটে মুড়িয়ে আতর বিতরণ করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ছাড়া শিবিরের প্যানেল থেকে বিভিন্ন হলের মসজিদে দেওয়া হচ্ছে বই, পুস্তিকা ও বুক শেলফ। এর নাম দেওয়া হচ্ছে ‘মসজিদভিত্তিক বুক কর্নার’। এভাবে হলে হলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মনোরঞ্জন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন অনেকে।

এসব অভিযোগের বিষয়ে শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা আচরণবিধি অনুযায়ী নির্বাচনি প্রচার চালাচ্ছি। আমরা এটা মেনেই সামনের দিনগুলোতে প্রচার চালাব। আচরণবিধিতে টাকা খরচের নির্দিষ্টতা থাকলে আমরা সেটিও মেনেই প্রচার চালাতাম।’

তিনি আরও বলেন, ‘ইসলামিক আদর্শের সঙ্গে মিলে এমন উপহার আমরা আগেও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। আগে বহুবার আমরা কোরআন শরিফ বিতরণ করেছি। আমার বহু দিনের ইচ্ছা ছিল শিক্ষার্থীদের মাঝে আতর বিতরণ করা। এবার শিক্ষার্থীদের দোয়া নিতে যেহেতু হলে হলে যাচ্ছিলাম, তাই হাদিয়া হিসেবে তাদের আতর দিয়েছি। কেউ না নিতে চাইলে আমরা তাদের জোরাজুরি করিনি। ভোটে প্রভাব ফেলতে এসব বিতরণ করিনি।’

কোণঠাসা স্বতন্ত্র প্রার্থীরা
নির্বাচন ঘিরে এমন ‘উপঢৌকন’ বিতরণ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণে একটি বাধা বলে মনে করছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, ‘দলীয় প্রার্থীদের দলীয় ফান্ডিং আছে, যা আমাদের মতো সাধারণ প্রার্থীদের পক্ষে আনা অসম্ভব। তারা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য অনেক টাকা খরচ করছেন। আমরা খরচের বিষয়টি নির্দিষ্ট করতে বারবার প্রশাসনকে বলার পরেও খুব বেশি কাজ হচ্ছে না। প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’

স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরান লিখন বলেন, ‘আমাদের মতো যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তাদের নির্বাচনের খরচ খুব কম। দলীয় প্রার্থীদের অর্থের ছড়াছড়ি আমাদের জন্য একটা অস্বস্তি তৈরি করতে পারে।’

সিনেটে ছাত্র প্রতিনিধি পদপ্রার্থী ইরফান তামিম বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ভোটারদের উপঢৌকন দেওয়া সম্ভব না। কিন্তু যাদের ফান্ড আছে এরা সহজেই শিক্ষার্থীদের কাছে টানার চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন তারা। নির্বাচন কমিশনের কাছে আমার দাবি, এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হোক।’

জানতে চাইলে রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রার্থী তোফায়েল আহমেদ তোফা বলেন, ‘পার্টিজান প্যানেলগুলো অনেক ফান্ড থাকলেও নন-পার্টিজানদের ক্যাম্পাসে পরিচিতি আছে। টাকা থেকে ক্যাম্পাসে আমরা যে কাজ করেছি শিক্ষার্থীরা মনে রাখবেন। আমাদের মতো নন-পার্টিজানদের স্বাভাবিকভাবেই ফান্ড থাকবে না। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য খরচের বিষয়টি অবশ্যই নির্দিষ্ট করতে হবে।’

স্বতন্ত্র বিতর্ক ও সাহিত্য সম্পাদক প্রার্থী আশরাফুল ইসলাম সন্ধি বলেন, ‘দলীয় প্রার্থীদের দলীয় ফান্ডিং আছে যা আমাদের মতো সাধারণ প্রার্থীদের পক্ষে আনা অসম্ভব। তারা ভোটারদের কাছে পৌঁছানোর জন্য অনেক টাকা খরচ করছেন। আমরা খরচের বিষয়টি নির্দিষ্ট করতে বারবার প্রশাসনকে বলার পরও খুব বেশি কাজ হচ্ছে না। প্রশাসন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।’

ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী নাফিউল জীবন বলেন, ‘আমাদের দল নির্বাচনি মাঠে কোনো উপঢৌকন দিচ্ছে না। একটি দল উপঢৌকনের মাধ্যমে প্রচার চালাচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক ম্যাচিউরড। তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন।’

নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ উল্লেখ করে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মেহেদী হাসান মারুফ বলেন, ‘আমরা সম্প্রতি দেখছি একটা পক্ষ হলে আতর বিতরণ করছে, মুড়ি পার্টি করছে। বিশেষ করে আতর বিতরণ আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আচরণবিধিতে বলা হয়েছে, কোনো ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না। কিন্তু এ সবকিছু হলেও নির্বাচন কমিশন নির্বিকার রয়েছে।’

সার্বিক বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘কেউ এ ধরনের কাজ করতে পারবে না। বিষয়টি আমরা অবগত ছিলাম না। প্রাধ্যক্ষদের নিয়ে একটি সভা করেছি। সেখানে বিষয়গুলো নিয়ে প্রাধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সেগুলো হলো থেকে সরানো হয়। কেউ আর এ ধরনের কার্যক্রম করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না করা পর্যন্ত আমরা ব্যবস্থা নিতে পারছি না। আচরণবিধি নিয়ে কিছু সমস্যা আমরা খেয়াল করছি। আচরণবিধিতে সংযুক্ত করব।’

লটারির মাধ্যমে ব্যালট নম্বর প্রদান
রাকসু নির্বাচনে প্রতি পদের বিপরীতে প্রার্থীদের প্রত্যেকের মাঝে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্যালট প্রদানে লটারির আয়োজন করা হয়।

শনিবার কয়েকটি প্যানেলের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে ব্যালট নম্বর বরাদ্দ পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন। পরে রাতে নির্বাচন কমিশনের জরুরি সভায় নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের পূর্বের নীতিমালার ৬ (৪) ধারা অনুযায়ী ‘প্রার্থীদের তালিকা প্যানেল আকারে জমা হলে লটারির মাধ্যমে প্যানেলের ক্রমধারা নির্ধারিত হবে। নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণমালার আদ্যক্ষর ক্রমানুসারে প্রকাশ করবে।’

আরও দুই প্যানেল ঘোষণা
এদিকে রাকসু নির্বাচনে আরও দুটি ‘অপূর্ণাঙ্গ স্বতন্ত্র প্যানেল’ ঘোষণা করা হয়েছে। ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’ এবং ‘ইউনাইটেড ফর রাইটস’ নামক দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। 

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে পৃথক দুই সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেওয়া হয়। ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’র ভিপি পদে রয়েছেন আশিকুল্লাহ মুহিব, জিএস পদে আব্দুল মুকিত। তবে ‘ইউনাইটেড ফর রাইটস’ প্যানেলের শীর্ষ পদে কোনো প্রার্থী তারা দিতে পারেনি। কয়েকটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে মোট ১১ সদস্যের প্রার্থী নিয়ে প্যানেল ঘোষণা করেছে।

শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ১০:২২ এএম
শাবিপ্রবিতে ৩২৫ গবেষকের অংশগ্রহণে ওশেনোগ্রাফি বিভাগের সিম্পোজিয়াম
ছবি: খবরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগ দুই দিনব্যাপী একটি আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করতে যাচ্ছে।

আগামী ১৭-১৮ জুন অনুষ্ঠিতব্য 'ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন কোস্ট, ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি' শীর্ষক এই সিম্পোজিয়ামে বাংলাদেশসহ সাতটি দেশের ৩৮টি প্রতিষ্ঠানের মোট ৩২৫ জন গবেষক অংশ নেবেন এবং ১১৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক, এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নেবেন।

সোমবার (৯ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিভাগের শিক্ষকরা।

শিক্ষকদের সূত্রে জানা যায়, সিম্পোজিয়ামে একটি প্লেনারি সেশন, পাঁচটি টেকনিক্যাল সেশন, একটি পোস্টার সেশন এবং একটি ওয়ার্কশপ অন্তর্ভুক্ত থাকবে। প্লেনারি সেশনের প্লেনারি স্পিকার হিসেবে থাকবেন আয়ারল্যান্ডের 'ট্রিনিটি কলেজ ডাবলিন'-এর অধ্যাপক ড. ক্যারেন উইল্টশায়ার, যিনি জার্মানির বিশ্বখ্যাত আলফ্রেড ওয়েগেনার ইনস্টিটিউটের সাবেক ভাইস ডিরেক্টর।

এ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তানের গবেষকরা এই সেশনে আলোচক হিসেবে অংশ নেবেন।

টেকনিক্যাল সেশনগুলোতে সুনীল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠির জীবনযাত্রা ও বিকল্প জীবিকা, সামুদ্রিক বাস্তুসংস্থান, মেরিকালচার, সামুদ্রিক ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামুদ্রিক দূষণ বিষয়ে মোট ১১৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে- যার মধ্যে ৮০ টি ওরাল প্রেজেন্টেশন (মৌখিক উপস্থাপনা) ও বাকি ৩৫ টি পোস্টার আকারে উপস্থাপিত হবে।

ওয়ার্কশপে শাবিপ্রবির ওশেনোগ্রাফি বিভাগ কর্তৃক ডেভেলপকৃত লো-কস্ট ওশান মনিটরিং ডিভাইসটি প্রদর্শন ও বিতরণ করা হবে।

এই সেশনে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

সিম্পোজিয়ামের পার্টনার হিসেবে রয়েছেন নিপ্পন ফাউন্ডেশন এবং পার্টনারশিপ ফর অবজার্ভেশন অব গ্লোবাল ওশান (পোগো) ও তাদের অর্থায়নে পরিচালিত স্যাজিটা প্রজেক্ট।

এ ছাড়াও পার্টনার হিসেবে রয়েছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজি, অক্সফাম ইন্টারন্যাশনাল, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডায়ালগ (সিপিআরডি) এবং ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।

ইসফাক আলী/খাদিজা রুমি/

একদিনেই বদলে গেল চবির দুই উপ-উপাচার্য

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৬ এএম
একদিনেই বদলে গেল চবির দুই উপ-উপাচার্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (একাডেমিক) ও উপ-উপাচার্য (প্রশাসন) পদে একদিনেই বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারের পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই দুই গুরুত্বপূর্ণ পদে নতুন দুই অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে পূর্বে দায়িত্বে থাকা দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মো. আল-আমিনকে উপ-উপাচার্য (একাডেমিক) এবং অধ্যাপক মো. শফিকুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর অধ্যাপক মো. কামাল উদ্দিনকে উপ-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানকে উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন নিয়োগের মাধ্যমে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আগের দুই উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে তাদের স্থলে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনগুলো সত্য।’ 

নবনিযুক্ত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. আল-আমিন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে (আইএফইএসসিইউ) শিক্ষকতা করছেন। তিনি জলবায়ু পরিবর্তন ও বন অভিযোজন বিষয়ে বিশেষজ্ঞ গবেষক। তার ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন।

অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি সম্প্রতি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে যোগ দিচ্ছেন। তিনি চীন ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক, ভূরাজনীতি ও নিরাপত্তা ইস্যু নিয়ে গবেষণার জন্য পরিচিত।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করব।’  তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই আকস্মিক পরিবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নাঈম/রিফাত/

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই
ছবি: সংগৃহীত

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এবং উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরীর সহযোগিতায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আলোচনা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

নিবন্ধন করা যাবে gbcreunion.com ওয়েবসাইটে।

শেখ জাহাঙ্গীর/এসএন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২১ পিএম
জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম
অধ্যাপক ড. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।

আরিফ জাওয়াদ/এসএন

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

ড. মুহাম্মদ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নোবিপ্রবির ফার্মেসি বিভাগে শিক্ষকতা করে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব শিক্ষক থেকে নতুন উপ-উপাচার্য পেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কাওসার/রিফাত/