চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ পর্যায়ে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভিপি ও জিএস পদে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন, আর এজিএস পদে ছাত্রদল শীর্ষে রয়েছেন।
সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী রাত আড়াই পর্যন্ত ১৪টি হলে নির্বাচনের মধ্যে ১০টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে। বাকি ৪টি হলে ভোট গণনা চলছে।
শিল্পী রশিদ চৌধুরী হলে ভিপিতে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় ৩৪ ভোটে এগিয়ে আছেন, শিবিরের ইব্রাহিম হোসেন রনি ২৭ ভোট পেয়েছেন। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ২৮ ভোট এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোটে এগিয়ে রয়েছেন। এজিএসে ছাত্রদলের তৌফিক ৩৮ ভোটে শীর্ষে, শিবিরের মুন্না ১১ ভোট পেয়ে পিছিয়ে।
মাস্টার দা সূর্য সেন হলে ভিপিতে হৃদয় ১৪১ ভোটে এগিয়ে, রনি ১৩০ ভোটে পিছিয়ে। জিএসে সাঈদ ১৭৫ ভোট, শাফায়েত ৫৩ ভোট পেয়েছেন। এজিএসে তৌফিক ১৭০ এবং মুন্না ৬৫ ভোটে এগিয়ে।
অতীশ দীপঙ্কর হলে ভিপিতে হৃদয় ২২৩, রনি ৯০ ভোটে এগিয়ে। জিএসে শাফায়েত ১৬৪ এবং সাঈদ ৮৩ ভোট পেয়েছেন। এজিএসে তৌফিক ২৬৬ ভোটে শীর্ষে, মুন্না ৪৫ ভোটে পিছিয়ে।
সোহরাওয়ার্দী হলে ভিপিতে রনি ১,৪৮৮ ভোটে এগিয়ে, হৃদয় ৬৮০ ভোট পেয়েছেন। জিএসে সাঈদ ১,৪০৪ এবং শাফায়েত ৪৫৮ ভোটে এগিয়ে রয়েছেন। এজিএসে তৌফিক ৮৬৮ ও মুন্না ৯০৬ ভোটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
শহীদ আবদুর রব হলে ভিপিতে রনি ৬৪৯ ভোট, হৃদয় ২৮২ ভোটে এগিয়ে। জিএসে সাঈদ ৬৩৬ এবং শাফায়েত ১৫৭ ভোটে লড়াই হয়েছে। এজিএসে তৌফিক ৫৪০ ভোটে শীর্ষে, মুন্না ৩৬৩ ভোটে পিছিয়ে।
এফ রহমান হলে ভিপিতে রনি ৩৮১ ভোটে এগিয়ে, হৃদয় ২২৬ ভোটে পিছিয়ে। জিএসে সাঈদ ৩৫১ এবং শাফায়েত ২২০ ভোট পেয়েছেন। এজিএসে তৌফিক ৪৪২ ভোটে শীর্ষে, মুন্না ২৩১ ভোটে পিছিয়ে।
শাহজালাল হলে ভিপিতে রনি ৭৭৯ ও হৃদয় ৪৮১ ভোটে এগিয়ে। জিএসে সাঈদ ৭৮০ এবং শাফায়েত ২৮৫ ভোট পেয়েছেন। এজিএসে মুন্না ৭৮৩ ভোটে এগিয়ে, তৌফিক ৫৮৯ ভোটে লড়াই করেছেন।
প্রীতিলতা হলে ভিপিতে রনি ৫৮১ ভোটে এগিয়ে, হৃদয় ২৮৩ ভোটে পিছিয়ে। জিএস পদে সাঈদ ৫৯২ ভোটে শীর্ষে, শাফায়েত ১৫৮ ভোটে পিছিয়ে। এজিএসে তৌফিক ৫০৪ ভোটে এগিয়ে, মুন্না ৩৩৮ ভোটে পিছিয়ে।
আলাওল হলে ভিপিতে রনি ৩৯৩ ভোটে এগিয়ে, হৃদয় ২৫১ ভোটে পিছিয়ে। জিএসে সাঈদ ৩৯৩ এবং শাফায়েত ২০০ ভোট পেয়েছেন। এজিএসে তৌফিক ৪৭১ ভোটে শীর্ষে, মুন্না ২২৫ ভোটে পিছিয়ে।
নবাব ফয়জুন্নেসা হলে ভিপিতে হৃদয় ২৯১ ভোটে শীর্ষে, রনি ২১২ ভোটে পিছিয়ে। জিএসে শিবিরের সাঈদ ২৬৪ ভোট, শাফায়েত ১১৭ এবং বৈচিত্র্য প্যানেলের সুদর্শন চাকমা ১৩৩ ভোট পেয়েছেন। এজিএসে তৌফিক ৩৪৪ ভোটে শীর্ষে, মুন্না ১৩১ ভোটে পিছিয়ে।
বাকি ৪ হলের ভোট গণনা এখনও চলমান। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, ভিপি ও জিএসে শিবির এগিয়ে, আর এজিএসে ছাত্রদল এগিয়ে রয়েছেন।
রিফাত/