বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রেসক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক খবরের কাগজ ও দ্য ঢাকা ডায়েরির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গাজী আজম হোসেনকে সভাপতি এবং দৈনিক তৃতীয় মাত্রা ও নিউজ সারাক্ষণের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মো. কামরুল হাসান (দৈনিক রুপালী বাংলাদেশ, বাংলাদেশ মেইল), যুগ্ম সাধারণ সম্পাদক- মো. রিফাত ইসলাম (দৈনিক মানবকণ্ঠ, একুশে সংবাদ), কোষাধ্যক্ষ- মো. সাইফুল্লাহ মাসুম (স্বদেশ প্রতিদিন, এশিয়ান টিভি অনলাইন), সাংগঠনিক সম্পাদক- আল হুমায়রা জান্নাতি ঐশী (দেশ দেশান্তর ২৪), দপ্তর সম্পাদক- উম্মে জেবিন (উত্তর বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. মিনহাজুর রহমান মেহেদী (দ্য নিউজ, সবার কথা), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক- খাদিমুল সরদার (বাংলা এফএম), কার্যনির্বাহী সদস্য- সাবেহা আক্তার শ্রাবণী (রাইজিং কুমিল্লা), ফারজানা আক্তার (বাংলা মেইল২৪), আশিকুর রহমান (নিউজ জি২৪, ডে নাইট বিডি) এবং আখফা সুরাইয়া (শিক্ষানবিশ)
কমিটির সভাপতি গাজী আজম হোসেন বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সব সময়ই সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার আদর্শে অটল থেকে কাজ করে যাবে। প্রেসক্লাবের সদস্যরা তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল। তাদের একনিষ্ঠ পরিশ্রম ও পেশাদার মনোভাব প্রেসক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা সবাই মিলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের সাংবাদিকতায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করব, ইনশাআল্লাহ।’
এসজি/