ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
পুলিশি অভিযানে পণ্ড আ.লীগ নেতা-কর্মীদের খিচুড়ি পার্টি, আটক ২ স্বপ্ন, উন্মাদনা আর বিশ্বজয়ের লড়াই, বিশ্বকাপের পর্দা উঠছে আজ মেহেরপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু দেশের পোশাক খাতের নগদ প্রণোদনার ওপর উৎসে কর ৫ শতাংশ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে আজ সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে ইশতেহার বাস্তবায়নে সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা রাজত্ব কার, লাতিন না ইউরোপের? নড়াইলে যুবদল নেতাকে  কুপিয়ে গুরুতর যখম ক্রিকেট খেলে প্রস্তুতি ইংলিশ ফুটবলারদের ফ্রিল্যান্সিং খাতে কর অব্যাহতি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও ইসলামী ব্যাংকের বিষয়টি দেখা হচ্ছে: গভর্নর দূর হয়েছে শঙ্কা, বইছে খুশির হাওয়া উচ্চ সিসির মোটরসাইকেলে টিআইএন বাধ্যতামূলক হচ্ছে বাজেটে অঞ্চলভিত্তিক উন্নয়নসহ ১০ বিষয়েগুরুত্ব দেওয়া হবে টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়ছে ওচোয়ার ছয় বিশ্বকাপের মহাকাব্য বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রামে অ্যাম্বুলেন্স মালিকদের স্বেচ্ছাচারিতা তিন আকাশে জ্বলবে এক আলোর মশাল ভাঙন ঝুঁকিতে যমুনার ৪০ কিমি তীর ভালো কোম্পানি টানতে বড় ছাড়ের তাগিদ কুরমা অভয়াশ্রমের হলদে-চোখ ছাতারে ১১ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১১ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল বাজেট ২০২৬-২৭ উত্থাপন আজ: আকাঙ্ক্ষা বনাম বাস্তবতার টানাপোড়েন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তরের আশ্বাস স্থানীয় সরকার মন্ত্রীর কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা! হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Nagad desktop

লাইজলের বিশেষ উদ্যোগে তৃতীয় বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৯:০৭ পিএম
লাইজলের বিশেষ উদ্যোগে তৃতীয় বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’
মাসব্যাপী চলমান ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পরিষ্কারের মধ্য দিয়ে। ছবি: বিজ্ঞপ্তি

টানা দুইবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির মাধ্যমে দেশের ১০০টি মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ সৃষ্টির পাশাপাশি জনকল্যাণে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি তুলে ধরেছে।

মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনটি উদ্বোধন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। পুরো রমজানে এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের সাতটি বিভাগের ১০টি করে মোট ৭০টি মসজিদ পরিষ্কার করা হবে। রাজধানী ঢাকার ৩০টি মসজিদও এই বৃহৎ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। লাইজেলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।

রমজান মাসে মসজিদগুলো নামাজ ছাড়াও ইফতার এবং সেহরিতে মুসল্লিদের পদচারণায় মুখর থাকে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব আরও বেড়ে যায়। শুধু রমজানেই নয়, মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে লাইজল।

‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ লাইজলের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা পালনের একটি উদ্যোগ। রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন বলেন, ‘গত দুই বছর আমাদের এই উদ্যোগ অভূতপূর্ব সাড়া পেয়েছে যা এর প্রয়োজনীয়তা প্রমাণ করে। তৃতীয়বারের মতো এই ক্যাম্পেইন বাস্তবায়নের মাধ্যমে আমরা মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত করার সুযোগ নিশ্চিত করতে চাই।’

রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসির মার্কেটিং ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘রেকিট বিশ্বাস করে আমাদের ব্র্যান্ডগুলোর ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে। ‘পরিচ্ছন্নতায় পবিত্রতার’ মাধ্যমে লাইজল শুধু হাইজিনের বিষয়টিই প্রচার করে না, বরং পরিষ্কার-পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়তেও সকলকে অনুপ্রাণিত করে তুলছে। এবারের ক্যাম্পেইনটি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এটি মুসলিম ধর্মালম্বীদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে নামাজ আদায়ের সুযোগ নিশ্চিত করছে।’

লাইজলের মূল প্রতিষ্ঠান রেকিট বেনকিজার বিশ্বব্যাপী হাইজিন পণ্য, স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে কাজ করে। উদ্ভাবনী পণ্য এবং নানা উদ্যোগের মাধ্যমে জীবনমান উন্নত করার প্রতিশ্রুতির বাইরেও রেকিট বেনকিজার সবসময় সামাজিক কল্যাণে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংস্থাটি।

বিজ্ঞপ্তি/মাহফুজ

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৫৩ পিএম
সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত
নগদের লোগো।

চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ ভাতাভোগীর কাছে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা সফলভাবে বিতরণ করেছে নগদ। 

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে।

এ সময়ে সবচেয়ে বেশি ভাতাভোগী সরকারি সহায়তা পেয়েছেন সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। এ কর্মসূচির মাধ্যমে ৭৮ লাখ ৫১ বেশি উপকারভোগীর কাছে দেড় হাজার কোটি কোটি টাকার বেশি বিতরণ করা হয়েছে।

এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচির (পিইএসপি) আওতায় প্রায় ৬৯ লাখ শিক্ষার্থীর কাছে ৫৭৯ কোটির বেশি টাকা পৌঁছে দিয়েছে নগদ।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় নগদের মাধ্যমে প্রায় ১২ লাখ ভাতাভোগীর কাছে পৌঁছে গেছে প্রায় সাড়ে ৯৭ কোটি টাকার সরকারি ভাতা।

এ সময় সবচেয়ে বেশি ভাতাভোগী সরকারি সহায়তা পেয়েছেন সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক (এসএসএন) কর্মসূচির চতুর্থ কিস্তির আওতায়। 

এ ছাড়া প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কর্মসূচি (পিইএসপি), ডিডিএম-এর অধীন ইজিপিপি প্লাস/বিসিআরএসআর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর শিক্ষা 
সহায়তা ট্রাস্ট (পিএমইএটি)-এর অর্থও নগদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এসব খাতে ২০ হাজারের বেশি উপকারভোগীর কাছে ১৩ কোটির টাকারও বেশি সরকারি ভাতা সফলভাবে পৌঁছে দিয়েছে দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ।

এ ছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) নগদের মাধ্যমে বিতরণ হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এবং টাকার পরিমাণ ছিল সবচেয়ে বেশি। এই প্রান্তিকে সামাজিক নিরাপত্তা ভাতার মোট উপকারভোগী ছিল ১ কোটি ৩১ লাখের বেশি। তারা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ২ হাজার ৯০০ টাকার সরকারি ভাতা পেয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় টাকার এই অঙ্ক ৩০০ কোটি বেশি।

এ বিষয়ে নগদের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম বলেন, "সরকারি ভাতা, উপবৃত্তি ও বিভিন্ন সহায়তা কর্মসূচির অর্থ বিতরণে নগদ ধারাবাহিকভাবে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে। বিপুল সংখ্যক সুবিধাভোগী নগদকে তাদের পছন্দের মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ। প্রযুক্তিনির্ভর সেবা, সহজলভ্যতা এবং দেশের সবচেয়ে বিস্তৃত ডিজিটাল আর্থিক নেটওয়ার্কের কারণে সরকারি অর্থ দ্রুত ও নিরাপদে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।”

সরকারি সহায়তা বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে নগদ শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজে ক্যাশ আউটের সুবিধা এবং বিনা খরচের কারণে সরকারি ভাতা ও উপবৃত্তি গ্রহণে সুবিধাভোগীদের অন্যতম পছন্দের মাধ্যম হয়ে উঠেছে নগদ।

ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা বাড়িয়ে দিতে দেশব্যাপী ‘গোল্ডেন গোল অফার’ নামের স্পেশাল ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড, সবার কাছে পরিচিতি সনি-স্মার্ট নামে। ৮ জুন থেকে চালু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২৬ জুলাই পর্যন্ত।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা সনি, স্মার্ট, হায়ার, শার্প এবং শাওমির মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের টেলিভিশন, সাউন্ড সিস্টেম, হেডফোন, এয়ার কন্ডিশনার এবং রেফ্রিজারেটর ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা পাবেন। ১০ হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট পণ্য কিনলেই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যেগুলো ঘষলেই মিলবে নিশ্চিত উপহার। এই উপহারের তালিকায় রয়েছে ফিফা বিশ্বকাপের প্রিয় দলের জার্সি, ফুটবল, সনি হেডফোন, পাওয়ার ব্যাংক, এয়ার কুলারসহ বাহারি পণ্য। পাশাপাশি সনি ব্রাভিয়ার ৫০ ইঞ্চি বা এর চেয়ে বড় সাইজের টেলিভিশন কিনলেই ক্রেতারা স্টক থাকা সাপেক্ষে তাৎক্ষণিকভাবে একটি আকর্ষণীয় সনি ব্রাভিয়া জার্সি উপহার পাবেন।

এছাড়াও প্রিমিয়াম ক্রেতাদের জন্য রয়েছে আরও বড় চমক এবং সাপ্তাহিক লটারির ব্যবস্থা। ৬৫ ইঞ্চি বা এর চেয়ে বড় মডেলের প্রিমিয়াম সনি টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করলে ক্রেতারা প্রতি সপ্তাহের বিশেষ লাকি ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সনি বাংলাদেশের ব্যবস্থাপনায় এই ড্রয়ের বিজয়ীরা পাবেন আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সি, কাস্টম ক্যাপ এবং বক্সসহ ফিফা বিশ্বকাপ ট্রেনিং বল। এজন্যে সনি-স্মার্ট ইতোমধ্যে দেশজুড়ে তাদের আউটলেটগুলোতে কিউআর-কোড রেজিস্ট্রেশন হাব এবং আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের কাজ শুরু করেছে।

‘গোল্ডেন গোল অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন উপলক্ষ্যে সোমবার (৮ জুন) রাজধানী ঢাকার মিরপুরের পশ্চিম কাফরুলস্থ জহির স্মার্ট টাওয়ারে অবস্থিত প্রধান শোরুম ও কর্পোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি. বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক। সনি-স্মার্ট চ্যানেল পার্টনার, কর্পোরেট প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব সনি হোম এন্টারটেইনমেন্ট মাশচাভালিত কেমনুজ মিং, স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লি.-এর মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অফ মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লি.-এর মাস্টার ট্রেইনার কেসি এবং বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন।

ক্যাম্পেইনটির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ফুটবলপ্রেমীদের সনি-স্মার্টের জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, জেনুইন কেয়ার এবং জেনুইন প্যাশনের সমন্বয়ে গড়া ‘জি৫ পলিসি’র আওতায় সেরা অভিজ্ঞতা দিতেই ভিন্নধর্মী এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় সপ্তাহ দেশের ফুটবল অনুরাগীদের শোরুমমুখী করতে ডিজিটাল মিডিয়া এবং অফলাইন বিজ্ঞাপনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে সনি-স্মার্ট। এছাড়াও ক্রেতাদের বাজেট ও আর্থিক সুবিধার কথা বিবেচনা করে সনি-স্মার্ট ইতোমধ্যে ১৫টি স্থানীয় বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেছে, যার ফলে ক্রেতারা সহজেই ইএমআই সুবিধা উপভোগ করতে পারছেন। পাশাপাশি নির্দিষ্ট হায়ার এবং ফিলিপস ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ‘ডাবল বেনিফিট’ বান্ডেল অফার। একইসঙ্গে ক্রয়ের সময়ই তাৎক্ষণিক ডিজিটাল ওয়ারেন্টি নিবন্ধনের সুবিধা এবং গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য বিশেষ প্রিভিলেজ ডিসকাউন্টের সুবিধা তো আছেই।

উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।

প্রেস বিজ্ঞপ্তি/এসএন

আম উৎসব আয়োজন করল স্বপ্ন, সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
আম উৎসব আয়োজন করল স্বপ্ন, সুবিধাবঞ্চিতদের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া
আম উৎসব

রাজধানীর মহাখালীতে টিঅ্যান্ডটি মাঠে অনুষ্ঠিত হলো সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ আয়োজন ‘স্বপ্ন আম উৎসব’। 

বুধবার (১০ জুন) এই আয়োজনের মাধ্যমে মৌসুমি ফল আমের আনন্দ সমাজের বিভিন্ন শ্রেণির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

দেশের শীর্ষ সুপারশপ স্বপ্ন’র আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন বয়সী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পাকা আম বিতরণ করা হয়। 

আম বিতরণের মাধ্যমে তাদের সঙ্গে মৌসুমি ফলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়।

দিনব্যাপী এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবের আবহ সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখে। 

আয়োজক ও স্বেচ্ছাসেবীরা সরাসরি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত থেকে পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলেন।

শুধু মহাখালী (করাইল) নয়, দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের কাছে এই মৌসুমি আনন্দ পৌঁছে দিতে স্বপ্ন একযোগে আম বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। 

ঢাকায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর, মিরপুর-১ এবং উত্তরা (রাজাবাড়ি চৌরাস্তা, তুরাগ) এলাকায় আম বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা এবং সিলেট মহানগর অঞ্চলেও স্বপ্ন’র পক্ষ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে স্বপ্ন’র ডেপুটি ডিরেক্টর (ক্যাটাগরি গ্রোথ অ্যান্ড ইএসজি) মো. মাহাদি ফয়সাল বলেন, স্বপ্ন সবসময় বিশ্বাস করে, নিরাপদ ও মানসম্মত খাবারের আনন্দ সবার জন্য। দীর্ঘদিন ধরে আমরা কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করছি, তাদের উৎপাদিত ফল ও সবজি নিরাপদ চাষাবাদ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করছি এবং গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছি।

এই আমের মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগৃহীত আম নিয়ে আমরা একটি ছোট উদ্যোগ নিয়েছি-মৌসুমি আনন্দ আরও বেশি মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমাদের কাছে এটি শুধু একটি ক্যাম্পেইন নয়; বরং কৃষক, গ্রাহক এবং সমাজের সঙ্গে স্বপ্ন-এর সম্পর্ককে আরও অর্থবহ করার একটি প্রয়াস।

বিজ্ঞপ্তি/

ল্যাবএইডে ডেঙ্গুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৫২ এএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৯:৫৫ এএম
ল্যাবএইডে ডেঙ্গুবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ল‍্যাবএইডে ডেঙ্গু বিষয়ক সেমিনার

ল‍্যাবএইডে ডেঙ্গু বিষয়ক একটি সচেতনতামূলক ও অত্যন্ত প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘BEAT DENGUE: Awareness, Action and Prevention’ শীর্ষক এ আয়োজনে সিনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, নার্স এবং অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। 

চলমান ডেঙ্গু পরিস্থিতিতে এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেমিনারের স্পীকার ডা. সুমন চন্দ্র রায়। 

প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত উন্মুক্ত ও অংশগ্রহণমূলক আলোচনা মতামত ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন ডা. শঙ্কর নারায়ণ দাস, ডা. মো. সায়েদুল ইসলাম এবং ডা. নূর মোহাম্মদ। 

তারা ডেঙ্গু প্রতিরোধ, রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মূল্যবান অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

সেমিনারে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং রোগটির কার্যকর ক্লিনিক্যাল ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর মাধ্যমে বর্তমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ মানের রোগীসেবা প্রদানে প্রতিষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ল্যাবএইডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ প্রবন্ধ উপস্থাপককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 

একই সঙ্গে তিনি অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেমিনারে বক্তব্যে দাউদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে ল্যাবএইডের মূল লক্ষ্য হওয়া উচিত একটি মৃত্যুও যেন না ঘটে তা নিশ্চিত করা। তিনি সংশ্লিষ্টদের কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, দ্রুত রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা হস্তক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান, যাতে প্রতিটি রোগী সর্বোচ্চ মানের সেবা পেতে পারেন।

সেমিনারটি সঞ্চালনা করেন ল‍্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. সুভাষ চন্দ্র রায়।

বিজ্ঞপ্তি/

সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
সাইবার সুরক্ষায় ঢাকায় অনুষ্ঠিত হবে ‘ফিনিক্স সামিট ২০২৬’
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজকরা বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যের কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা, ডিরেক্টর, অপারেশনস ও কমিউনিটি দিহান ইসলাম অলিফ, অ্যাডভাইজর, স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, মো. আবদুল্লাহ ফরিদ। 

পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক পিএলসি ফিনিক্স সামিট ২০২৬, বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে। এ আয়োজনকে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ ও ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) মতো জাতীয় প্রতিষ্ঠানগুলো।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের খ্যাতনামা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। অংশগ্রহণকারীরা প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনারস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যান্ড ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং ডিফেন্সিভ ইঞ্জিনিয়ারিং ফর দ্য র্যানসমওয়্যার লাইফসাইকেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।

দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ, এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে, এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন ইন সাইবারসিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। একইসাথে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সম্মানিত অতিথি হিসেবে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।

দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্য টিম ফিনিক্স গ্রুপ দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করবে, যা বাংলাদেশের সাইবারসিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেবে।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এএসএম শামীম রেজা বলেন, সাইবারসিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। ফিনিক্স সামিট ২০২৬-এর মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবারসিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.phoenixsummit.net। 

বিজ্ঞপ্তি