ঢাকা ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ০৬ জুন ২০২৬

সর্বশেষ
টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন অতিথির স্মৃতি গল্প থেকে ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১২তম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা হরমুজে ইরানের ড্রোন উৎক্ষেপণ, পাল্টা রাডার সাইট লক্ষ্যবস্তু করল যুক্তরাষ্ট্র চাক্তাই খালে নির্মাণাধীন সেতুর ধীরগতি সহ্য করা হবে না: চসিক মেয়র ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার জার্সি পরলেই দাঁতের চিকিৎসা ফ্রি! ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০ ফটিকছড়িতে মনজুর-সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা কুয়েত ও বাহরাইনে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সোনারগাঁয় বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত মরদেহের সন্ধান এআই মামলা: ডিএমপি মাত্র দুটি নম্বর থেকে এসএমএস পাঠায়, অন্যগুলো ভুয়া ঈশ্বরগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার হরিপুর সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক লালমনিরহাটে ৩ সীমান্ত পয়েন্টে পুশইন ব্যর্থ, লোকজন ফিরিয়ে নিল বিএসএফ ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন চন্দনাইশে দ্রুতগামী অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু রাসুল (সা.) এর খাদ্য তালিকায় কেন দুধ ছিল সেরা নওগাঁ সীমান্তে ১৭ ব্যক্তিকে শূন্যরেখা থেকে সরিয়ে নিল বিএসএফ গাইবান্ধায় দুই ভুয়া সরকারি কর্মকর্তা গ্রেপ্তার মাইজদীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে পুলিশে দিল ছাত্রদল রংপুরে মাদকমুক্ত সামজ গঠনে শিক্ষার্থীদের শপথ অবৈধ বিদেশিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: রণধীর জয়সওয়াল মহেশখালীতে হিটস্ট্রোকে জেলের মৃত্যু কিমের আমন্ত্রণে উ. কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: ইসরায়েলের হাতে বিকল্প কী লতাপাতায় ঢাকা ২ কোটি টাকার সেতু, পাঁচ বছরেও শেষ হয়নি প্রকল্প
Nagad desktop

রাঙ্গুনিয়ার গুমাইবিলে বোরো চাষে ব্যস্ত কৃষক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:১০ এএম
রাঙ্গুনিয়ার গুমাইবিলে বোরো চাষে ব্যস্ত কৃষক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাইবিলে বোরো আবাদের বীজতলা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। খবরের কাগজ

কনকনে শীতের তীব্রতাকে উপেক্ষা করে ভোর থেকে বিপুল উৎসাহে বোরো আবাদে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাইবিলের কৃষকরা। বোরো মৌসুমে ৯ হাজার ৫১০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
 
জানা গেছে, আমন মৌসুমে ভালো উৎপাদন এবং ধানের ন্যায্যমূল্য পাওয়ায় এবার রাঙ্গুনিয়ার কৃষকরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় বোরো আবাদ শুরু করেছেন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি অনেক কৃষক পুরোনো পদ্ধতিতে গরু দিয়ে হালচাষ করে প্রস্তুত করা জমিতে চারা রোপণ করার প্রতিযোগিতায় নেমেছেন। এরই মধ্যে ৯০ ভাগ বীজতলা চারা রোপণের উপযোগী হয়ে গেছে। চলতি সপ্তাহে জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু হবে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ায় গত আমন মৌসুমে ৭৭ হাজার ১৭৫ টন ধান উৎপাদিত হয়েছে। আগে যেখানে বাজারে সাধারণত ২৫–২৬ টাকা কেজি দামে বিক্রি হতো, সেখানে এবার ধান কেজিপ্রতি ৩৩–৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তাই ধানের ভালো দামে উৎসাহ বাড়ছে কৃষকদের।
 
উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে ১৫ হাজার ৩২০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। তবে বোরো মৌসুমে ৯ হাজার ৫১০ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাকি জমিতে সবজি আবাদ এবং কিছু জমি সেচ সুবিধার অভাবে পতিত থেকে যায়।

রোপণের জন্য ৪৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হচ্ছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬ হাজার ৪৭০ জন কৃষকের মধ্যে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছিল। 

চট্টগ্রামের শস্যভাণ্ডারখ্যাত রাঙ্গুনিয়ার গুমাইবিলে গিয়ে দেখা যায়, বোরো চারা রোপণের জন্য মাঠ প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। কেউ সেচ দিচ্ছেন, কেউ-বা বীজতলা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। অনেকেই আবার বাজার থেকে চারা রোপণের জন্য শ্রমিক নিয়ে আসছেন।

গুমাইবিলে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার জানান, সেচ সুবিধা থাকায় এবং ধানের দাম পাওয়ায় গুমাইবিলে এবারও ৩৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হবে। এরই মধ্যে বিলের ১৫০ হেক্টর আমন বীজতলা করা হয়েছে। এবার আবাদ করা বিলে উচ্চ ফলনশীল উফশী জাত ব্রি–ধান– ৬৭, ৭৪, ৮৮, ৮৯, ১০০ ও কাটারি এবং হাইব্রিড জাতের মধ্যে এসএলএইট এইট, হীরা–১ ও ২, ছক্কা, জনক রাজ, এপিআই–১, ২ আবাদ, ব্রি-ধান-৭৪, এসিআই-২, মাহিকো ১, হীরা ১ ও ২, কৃষিবিধ হাইব্রিড ধান ১ ও ২ চাষ হবে।

মরিয়ম নগর ইউনিয়নের কৃষক আবদুস সালাম বলেন, ‘চাষের উপযোগী করা হচ্ছে জমি। এবার ১ কানি জমিতে বোরো ধান চাষ করব। কৃষি অফিসের পরামর্শে কুয়াশায় যাতে বীজতলা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কাজ করছি।

উন্নত জাতের বীজের আবাদ হওয়ায় এবার বোরোর ফলন হেক্টরপ্রতি ৬-৭ টন হতে পারে। যত আগে ধানের বীজতলা তৈরি করতে পারব, তত আগে মাঠে চারা রোপণের সুযোগ হবে।’

চন্দ্রঘোনা ইউনিয়নের গুমাইবিলের পাশে আদুপাড়া এলাকার কৃষক নুরুল ইসলাম বলেন, ‘গত মৌসুমে বন্যা, পোকার আক্রমণসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ১৫ কানি জমিতে আমন আবাদ করে গড়ে ১২ টন করে ধান পেয়েছিলাম। এর মধ্যে মোটা ধান ৩৩০ টাকা এবং চিকন ধান ৩৫০ টাকা আড়ি (১০ কেজি) দামে বিক্রি হয়েছে। এবার বোরোতেও একই পরিমাণ জমিতে বোরো আবাদ করব। এ জন্য প্রয়োজনীয় বীজতলা তৈরি করার কাজ চলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ‘চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ হবে। ফলনও বেশি হবে বলে আমরা আশা করছি। কৃষকদের প্রণোদনা এবং সর্বাত্মক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়াও বোরো চাষে কৃষকদের উৎসাহ জোগাতে উন্নত জাতের বীজ ও সার দেওয়া হয়েছে। এরই মধ্যে বীজতলা করার কাজও শেষ পর্যায়ে।

উপজেলার কোথাও কোথাও রোপণ কার্যক্রমও শুরু হয়ে গেছে। চলতি সপ্তাহে পুরোদমে রোপণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের সহায়তায় বীজতলা তৈরি থেকে চারা রোপণ কার্যক্রম তদারকি করে যাচ্ছে উপজেলা কৃষি অধিদপ্তর।’

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:১১ পিএম
টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন
ছবি: খবরের কাগজ

ফুটবলপ্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন ও কনসার্ট। এ অনুষ্ঠানে অংশ নেন শতাধিক মোটরসাইকেল আরোহী ও বিপুলসংখ্যক দর্শক।

শুক্রবার (৫ জুন) দুপুর ২টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আর্জেন্টিনা জাতীয় দলের পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

বাইক শোডাউন শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি ও সংগতি সঙ্গীত পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত দর্শক, ফুটবলপ্রেমী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। গান, সঙ্গীত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

আয়োজকদের পক্ষ থেকে সাবেক ফুটবল খেলোয়াড় হেলাল উদ্দিন জানান, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

শাহীন/আমান

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩১ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১২:০১ পিএম
ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

রংপুরের ঘাঘট নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিহাব শাহরিয়ারের মৃত্যু হয়েছে।

শিহাব শাহরিয়ার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) শিক্ষার্থী শিহাব তার তিন বন্ধুর সঙ্গে রংপুর নগরীর পানবাড়ি ব্রিজসংলগ্ন ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। তার বন্ধুরা সাঁতরে তীরে উঠতে পারলেও শিহাবকে আর খুঁজে পাওয়া যায়নি।

ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিহাবকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিহাবের বাড়ি রংপুরের দর্শনা এলাকায়। তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে শিহাবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শিহাবের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি শুধু একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনেও তার অবদান ছিল প্রশংসনীয়। তার এমন আকস্মিক চলে যাওয়া পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান-ও শোক প্রকাশ করেছেন। তিনি মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজম হোসেন/তামান্না রুপা/

সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:২২ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:৫৭ এএম
সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রতিনিয়ত কৃষিজমি ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের জন্য দায়ী অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায়  উপজেলার পশ্চিম ছনখোলা গ্রামের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় শতাধিক এলাকাবাসী ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মোকতার আহমেদ, আক্কাস উদ্দিন ও খালেদ হোসাইন খোকনসহ প্রমুখ।

বক্তারা বলেন, 'স্থানীয়ভাবে পাহাড়খেকো হিসেবে পরিচিত বেশ কয়েকজন অবৈধ ইটভাটার মালিক প্রতিনিয়ত কৃষিজমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করছেন। অথচ এই ভয়াবহ পরিস্থিতি দেখেও উপজেলা প্রশাসন রহস্যজনকভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় এসব অবৈধ ইটভাটা দ্রুত সময়ের মধ্যে বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে'।

অভিযোগে আরও বলেন, 'মাঝেমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও পরবর্তীতে অবৈধ ইটভাটার মালিকরা আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন। মাটি কাটার ভয়াবহ চিত্র, পাহাড়খেকোদের তাণ্ডবের বিষয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি।

পরিশেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ ইটভাটাগুলোতে ইট তৈরির জন্য দেদারসে ফসলি জমি ও পাহাড় কাটার ফলে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসন যদি অনতিবিলম্বে এসব অবৈধ ইটভাটা বন্ধ না করে, তাহলে এলাকাবাসী পরিবেশ রক্ষায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
  
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, 'অবৈধভাবে ফসলি জমি ও পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে ছনখোলা এলাকায় পাহাড় কাটার দায়ে বেশ কয়েকজনকে জরিমানার পাশাপাশি চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মামলাও করা হয়েছে। যারা এসব অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে'।

আরিফুল ইসলাম/খাদিজা রুমি/

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৭ এএম
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

বরগুনা সদর উপজেলায় বজ্রপাতে মো. মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের কৃষিজমিতে কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিউদ্দিন/আমান

জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:৩০ এএম
জমি নিয়ে বিরোধে রণক্ষেত্র খুলশি, আহত ১০
মারমুখী অবস্থানে দুপক্ষ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরীর খুলশী হিলভিউ ও ফয়’জ লেক-সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাতে দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।​ 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়’জ লেক এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণ ও তা ভাঙা নিয়ে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে খুলশী ও আকবর শাহ থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।​

ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম খবরের কাগজকে বলেন, ফয়’জ লেক ও এর আশপাশের কিছু বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে খুলশী ও আকবর শাহ এলাকার দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

​তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ শক্ত অবস্থান নেয় এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনার পেছনে কারা নেতৃত্ব দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইফতেখারুল ইসলাম/থিও/